ভূমিকম্পপ্রবণ জাপানে মেগা ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। সম্প্রতি কয়েক দফায় শক্তিশালী কম্পনে দুলেছে জাপানের উত্তর-পূর্বাঞ্চলসহ অন্যান্য এলাকা। উপকূলীয় শহরগুলোতে জরুরি প্রস্তুতি জোরদার করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞরা সবাইকে নিরাপদে থাকার জন্য সতর্ক করেছেন। এছাড়া দেশজুড়ে জারি রয়েছে আগাম নিরাপত্তা নির্দেশনা। গত সোমবার উত্তর জাপানের উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর, আগামী এক সপ্তাহের মধ্যে জাপানে ৮ বা তার চেয়ে বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করেছিল দেশটির আবহাওয়া অধিদপ্তর। এর চার দিনের মাথায় আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপানের উত্তর-পূর্বাঞ্চল। প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ নামের সক্রিয় ভূমিকম্প বলয়ের ওপর অবস্থিত জাপান। এ কারণে দেশটি…
Author: mh sohag
১৯৯৩ সালে মুম্বাইয়ে বিস্ফোরণের ঘটনায় নাম জড়িয়েছিল বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের। বিমানবন্দর থেকে তাকে আটক করেছিল পুলিশ। সেই সময় অভিনেতাকে জেরা করেছিলেন পুলিশ আধিকারিক রাকেশ মারিয়া। এমনকি সঞ্জয় দত্তকে চড় মেরেছিলেন। এর আগে বান্দ্রার একটি রেস্তোরাঁর মালিক হানিফ কাদাওয়ালার মুখে প্রথম সঞ্জয়ের নাম উঠে আসে। হানিফই জানিয়েছিলেন, সন্ত্রাসবাদীরা সঞ্জয়ের বাড়িতে অস্ত্র রেখেছিলেন। তদন্তের সময়ে মুম্বাইয়ে ছিলেন না সঞ্জয়। তখন তিনি মরিশাসে শুটিং করছিলেন। বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে তাকে আটক করেছিল মুম্বাই অপরাধ দমন শাখা। সেখান থেকে তাকে ধরে নিয়ে যাওয়ার পর নির্দেশ দেওয়া হয়েছিল— অভিনেতাকে যেন একটিও সিগারেট না দেওয়া হয়। কাউকে ফোন করারও অনুমতি দেওয়া হয়নি সঞ্জয় দত্তকে। পুলিশ আধিকারিক…
আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি শনিবার কলকাতায় পৌঁছে গেছেন। এর মাধ্যমে শুরু হলো ‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’। ভোর হওয়ার আগেই আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে শহরজুড়ে। মিয়ামি থেকে দুবাই হয়ে তিনি কলকাতায় নামেন। গভীর রাত হলেও বিমানবন্দরের বাইরে হাজার হাজার ভক্ত ভিড় করেন। সবাই বিশ্বকাপজয়ী তারকার এক ঝলক দেখতে চান। ভক্তরা মেসির নাম ধরে স্লোগান দেন। আর্জেন্টিনার পতাকা নাড়েন। কেউ কেউ ব্যারিকেডে উঠে পড়েন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে। সফরের আয়োজক শতদ্রু দত্ত বলেন, ‘১৪ বছর পর মেসি ভারতে আসায় আনন্দের এক অসাধারণ পরিবেশ তৈরি হয়েছে। ভারতে ফুটবলের সঙ্গে মানুষের আবেগ আবার বাড়ছে। আগে কখনো এত স্পনসর ভারতীয়…
দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে আনা সংক্রান্ত ভিসা প্রকল্প এইচ-১বি ভিসা’র ফি অস্বাভাবিক মাত্রায় বৃদ্ধির পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছেন ২০ অঙ্গরাজ্যের প্রধান আইন কর্মকর্তা বা অ্যাটর্নি জেনারেলরা। মামলার প্রধান বাদি ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল রব বনতা এবং ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল জয় ক্যাম্পবেল। দুই অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যারিজোনা, কলোরাডো, কানেকটিকাট, ডেলাওয়্যার, হাওয়াই, ইলিনয়েস, মেরিল্যান্ড, মিশিগান, মিনেসোটা, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, নিউ জার্সি, নিউ ইয়র্ক, ওরিগন, রোড আইল্যান্ড, ভারমন্ট, ওয়াশিংটন এবং উইসকনসিনের অ্যাটর্নি জেনারেলরাও। মামলার অভিযোগপত্রে প্রধান বাদি রব বনতা বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলারে উন্নীত করেছে, যা অপ্রয়োজনীয়, অযৌক্তিক…
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘গোল্ডেন গ্লোব হরাইজন’ অ্যাওয়ার্ড পেয়েছেন। ‘সিনেমার প্রতি ভালোবাসা’—এই স্লোগান নিয়ে গত ৪ ডিসেম্বর জেদ্দায় বসে এ ফিল্ম ফেস্টিভ্যাল। চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের নানা দেশের ১১১ সিনেমা এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে। বিশ্বজুড়ে সৃজনশীল প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এ পুরস্কার প্রদান করা হয়ে থাকে। আলিয়ার সঙ্গে একই মঞ্চে আরও সম্মাননা পান তিউনিসিয়ার অভিনেত্রী হেন্ড সাবরি। ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড পাওয়ায় অভিনেত্রী আবারও প্রমাণ করলেন, তিনি এখনো স্বর্ণসম মুহূর্তে আছেন। পুরস্কার হাতে নিয়ে হাস্যোজ্জ্বল আলিয়া ভাট বলেন, ‘গোল্ডেন গ্লোবস হরাইজন’ বিশ্বব্যাপী পুরস্কারজগতের আইকনিক অংশ। এর সঙ্গে যুক্ত হতে পেরে…
গতকাল শুক্রবার সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদি। সংকটাপন্ন অবস্থায় বর্তমানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। এমন পরিস্থিতিতে তার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য শুভকামনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত রাতে একটি ফেসবুক পোস্টে বিষয়টি জানায় বিসিবি। সেখানে লেখা হয়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড শরীফ ওসমান বিন হাদির দ্রুত আরোগ্য কামনা করছে। তিনি শীঘ্রই পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসেন, সেই কামনা করছে বোর্ড। আমাদের ভাবনা ও প্রার্থনা আপনার সঙ্গে আছে।’ শুক্রবার জুমার নামাজ শেষে বিজয় নগর কালভার্ট রোড এলাকায় প্রচারণা চালানোর সময় দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন শরিফ…
যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার ভয়াবহ তাণ্ডব চালিয়েছে স্টর্ম ‘বায়রন’। পর্যাপ্ত পোশাক, জ্বালানির অভাবে বিপর্যস্ত হাজারো পরিবার। ঝড়ে মারা গেছেন অন্তত ১৪ জন। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের হামলায় উপত্যকার বাস্তুচ্যুত বাসিন্দারা আগে থেকেই সংকটে থাকলেও এই দুর্যোগ নতুন করে বিপর্যয় ডেকে এনেছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয়। প্রতিবেদনে বলা হয়, স্টর্ম ‘বায়রন’ আঘাত হানার পর গাজা উপত্যকাজুড়ে প্রবল ঝড়ে ধসে পড়েছে ঘর, দেয়াল, আশ্রয়ের একমাত্র ভরসা তাঁবুগুলোও। পর্যাপ্ত পোশাক, জ্বালানি বা টিকে থাকার মতো কোনো সুরক্ষা সরঞ্জাম ছাড়া বিপর্যস্ত হাজারো পরিবার। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার (১২ ডিসেম্বর) ভোরে উত্তর গাজার বির আন-নাজা এলাকায় বাস্তুচ্যুতদের…
ঢালিউড সিনেমার জনপ্রিয় খল-অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এলাকাবাসীর কাছে ‘দানবীর’ খেতাব পেলেও তার বিরুদ্ধে পারিবারিক পৈতৃক সম্পত্তি নিয়ে তার তিন বোনের অভিযোগ ওঠে। পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ এনেছেন অভিনেতার বোনেরা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সামাজিক মাধ্যমে এটাকে ‘মিথ্যা অপবাদ’ দাবি করে ডিপজল লিখেছেন— আল্লাহই সবকিছুর উত্তম বিচারক। যদি আইন অনুযায়ী তারা মালিক হোন, তবে তাদের প্রাপ্য অংশ অবশ্যই তারা পাবেন। এ খল-অভিনেতার ফেসবুক পোস্টের পর তার বোন পারভীন বেগম গণমাধ্যমকে বলেন, আমার বাবা অনেক প্রোপার্টি রেখে গেছেন। তারা তিন ভাই তিনতলায় থাকে। আমার মাকে নিচতলায় আন্ডারগ্রাউন্ডে দেওয়া হয়েছে। সেখানে কাজের মেয়ে যা রান্না করে দিত, তা খাইত। পারভীন বেগম আরও…
আন্ডার-১৯ এশিয়া কাপে শুক্রবার দারুণ এক ইনিংস খেললেন ভারতের কিশোর ওপেনার বৈভব সূর্যবংশী। মাত্র ৫৬ বলে সেঞ্চুরি ছুঁয়ে ফেলেন। থেমেছেন ৯৫ বলে ১৭১ রান করে। বৈভবের ইনিংস ছিল পরিষ্কার শক্তির ব্যাটিং। তিনি ১২টি ছক্কা মারেন। এটি যুব এশিয়া কাপে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার নতুন রেকর্ড। আগের রেকর্ড ছিল আফগানিস্তানের দারউইশ রাসুলির। তিনি ২০১৭ সালে ১০টি ছক্কা মেরেছিলেন। বৈভব সেই রেকর্ড ভেঙে দিলেন অনায়াসে। ইনিংসের শুরুতে বৈভব কিছুটা সাবধান ছিলেন। ইউএই বোলার আলি আসগারের একটি ওভারে তিনি টানা পাঁচটি ডট বল খেলেন। মনে হচ্ছিল তিনি ছন্দ খুঁজছেন। কিন্তু ওভারের শেষ বলটি বাউন্ডারিতে পাঠিয়েই তিনি আক্রমণের ইঙ্গিত দেন। এরপর আর থামেননি। চতুর্থ…
মার্কিন ফেডারেল রিজার্ভের কোয়ার্টার-পয়েন্ট সুদের হার কমানোর পর ডলারের দাম কমে যাওয়ায় বিশ্ববাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সেই সঙ্গে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে রুপার দাম। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) স্পট মার্কেটে সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৮০ দশমিক ৮ ডলারে পৌঁছেছে; এটি ২১ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ। ফেব্রুয়ারি ডেলিভারির মার্কিন স্বর্ণের ফিউচার ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩১৩ ডলারে দাঁড়িয়েছে। স্পট সিলভারের দামও প্রায় ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৪ দশমিক ২২ ডলারে পৌঁছেছে। সেশনের শুরুতে দাম রেকর্ড সর্বোচ্চ ৬৪ দশমিক ৩১ ডলারের কাছাকাছি উঠেছিল। ম্যারেক্সের বিশ্লেষক এডওয়ার্ড মেয়ার…

