জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বাবা হয়েছেন। শুক্রবার দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। পোস্টে নবজাতকের হাতের ছবি জুড়ে দেন। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন অপূর্ব। কন্যা ও মা শাম্মা দেওয়ান দুজনেই সুস্থ আছেন। মেয়ের নাম রেখেছেন আনায়া। অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আনন্দ আর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, আমাদের কন্যাসন্তানের আগমন ঘটেছে। এই দুনিয়ায় তোমাকে স্বাগতম, প্রিয় আনায়া।’ ২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। বিয়ের চার বছর পর সন্তান আসে তাদের সংসারে। ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে দুজনের বিচ্ছেদ ঘটেছে। অপূর্ব ও অদিতির সংসারে আয়াশ নামের এক ছেলেসন্তান রয়েছে। এর আগে অভিনেত্রী…
Author: mh sohag
২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম প্রকাশ করেছে ফিফা। তবে বৃহস্পতিবার দাম প্রকাশ হতেই সমর্থকরা ফিফাকে ‘মনুমেন্টাল বেট্রেয়াল’ বা ‘বিশাল বিশ্বাসঘাতকতা’ বলে অভিযোগ করেন। নিয়ম অনুযায়ী প্রতিটি দেশের ফুটবল সংস্থা তাদের দলের খেলার জন্য ৮ শতাংশ টিকিট পায়। এগুলো সবচেয়ে বিশ্বস্ত সমর্থকদের জন্য বরাদ্দ থাকে। জার্মান ফুটবল ফেডারেশন যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যায়, গ্রুপ পর্বের বিভিন্ন ম্যাচের টিকিটের দাম ১৮০ থেকে ৭০০ ডলার। ফাইনালের সর্বনিম্ন দাম ৪,১৮৫ ডলার এবং সর্বোচ্চ দাম ৮,৬৮০ ডলার। অথচ ফিফার দাবি ছিল গ্রুপ পর্বে ৬০ ডলারের টিকিট থাকবে। যুক্তরাষ্ট্র যখন সাত বছর আগে বিশ্বকাপের বিড করেছিল তখন তারা বলেছিল গ্রুপ পর্বে ২১ ডলারের শত হাজার…
১৪ বছরের কম বয়সি মেয়েদের স্কুলে হিজাব পরা নিষিদ্ধ করার একটি আইনের অনুমোদন দিয়েছে অস্ট্রিয়া। বৃহস্পতিবার দেশটির সংসদ মুসলিম মেয়েদের হিজাব নিষিদ্ধ করার ওই আইন অনুমোদন দিয়েছে। এক প্রতিবেদনে এএফপি বলছে, স্কুলে মেয়ে শিক্ষার্থীদের হিজাব নিষিদ্ধ করার একটি আইন অস্ট্রিয়ার সংসদে পাস হয়েছে। তবে আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন ও বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞা বৈষম্যমূলক এবং সমাজে বিভাজন আরও গভীর করতে পারে। দেশটিতে কঠোর অভিবাসনবিরোধী মনোভাব বৃদ্ধি পাওয়ায় চাপের মুখে রয়েছে ক্ষমতাসীন রক্ষণশীল সরকার। চলতি বছরে স্কুলে মেয়ে শিক্ষার্থীদের হিজাবের ওপর এই নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করেছিল দেশটির সরকার। হিজাব নিষিদ্ধের পেছনে যুক্তি হিসেবে ‘মেয়েদের নিপীড়ন থেকে রক্ষা করতেই’ এই পদক্ষেপ নেওয়ার…
বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা যাওয়ার পর থেকে দেওল পরিবারের অন্দরের সংঘাত নাকি স্পষ্ট হয়েছে। ধর্মেন্দ্রের জন্য মুম্বাইয়ে একটি স্মরণসভার আয়োজন করেন তার প্রথম স্ত্রী এবং দুই ছেলে সানি ও ববি দেওল। সেখানে ছিলেন না দ্বিতীয় অভিনেত্রী হেমা মালিনী। এবার অভিনেতার জন্য দিল্লিতে স্মরণসভার আয়োজন করেন মথুরার সংসদ সদস্য তথা অভিনেত্রী হেমা মালিনী। তিনি এ দিন চোখের পানি ধরে রাখতে পারেননি। ছলছল চোখে অভিনেত্রী বলেন, আমাকে কোনো দিন ধরমজির জন্য স্মরণসভার আয়োজন করতে হবে, তা স্বপ্নেও ভাবিনি। ১৯৮০ সালে অভিনেত্রী হেমা মালিনী অভিনেতা ধর্মেন্দ্রকে বিয়ে করার পর থেকেই চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গেছে তাদের সম্পর্ক। আসলে ধর্মেন্দ্র প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক…
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আসছে বিজয় দিবসকে সামনে রেখে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে একটি ম্যাচ আয়োজন করতে চলেছে। অদম্য ও অপরাজেয় নামে দুই দলে ভাগ হয়ে খেলবেন দেশের শীর্ষ ক্রিকেটাররা। তবে এই দল থেকে সরে দাঁড়িয়েছেন সৌম্য সরকার। তার জায়গায় দলে ঢুকেছেন নাঈম শেখ। শুধু সৌম্য নয় অবশ্য, বিজয় দিবসের উপলক্ষে এই ম্যাচে খেলবেন না নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, শেখ মেহেদী হাসান এবং তানজিম হাসান সাকিবও। যার ফলে কোয়াব স্কোয়াডে পরিবর্তন এনেছে। অপরাজেয় দলে জিসান আলম, এসএম মেহেরব অহিন, রাকিবুল হাসান এবং রিপন মন্ডলকে ঢোকানো হয়েছে। সৌম্য সরকার ছিলেন অদম্য দলে। তিনি না থাকার ফলে স্কোয়াডে ঢুকে…
সীমান্ত সংঘর্ষে লিপ্ত পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে মধ্যস্থতা করবে ইরান। আগামী সপ্তাহে তেহরান এই দুদেশকে নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। ইসলামাবাদ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবেশী দুই দেশের অচলাবস্থা দূর করতে এবার এটিকে সবচেয়ে বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আগামী ১৬ ও ১৭ ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হবে। দোহা, ইস্তাম্বুল ও জেদ্দায় আগের দফার আলোচনাগুলো কোনো অগ্রগতি আনতে না পারার পর এবার নতুনভাবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে। আসন্ন বৈঠকের বিশেষ দিক হলো, এতে চীন ও রাশিয়ার অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এতে বোঝা যায়, আঞ্চলিক বড় শক্তিগুলো…
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির ‘থালাইভা’খ্যাত অভিনেতা রজনীকান্তের আজ ৭৫তম জন্মদিন। ১৯৫০ সালের ১২ ডিসেম্বর ভারতের মিসোর রাজ্যের বেঙ্গালুরুতে একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। টানাটানির সংসারে বেড়ে ওঠা অভিনেতার মা গৃহিণী ছিলেন। মা সংসারের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতেন। আর বাবা রামোজি রাও গাইকোয়াড ছিলেন পুলিশ কনস্টেবল। দক্ষিণী এ অভিনেতা শুধু সিনেমার তারকাই নন, রীতিমতো পূজিত হন। তার সিনেমা মুক্তি পাওয়া মানে বক্সঅফিস নিয়ে নিশ্চিন্ত প্রযোজক। যদিও বয়স বেড়েছে বলে সিনেমার সংখ্যা কমিয়ে দিয়েছেন তিনি। তবে রজনীকান্তের উত্থান যেন দেশের ‘আম আদমির’ গল্প বলে, যা নাটক-সিনেমাকেও হার মানিয়েছে। কোনো তথাকথিত পারিবারিক আভিজাত্য ছিল না তার। সাধারণ বাস কনডাক্টর থেকে উঠে এসেছেন একেবার…
প্রায় ১৬ মাস দায়িত্ব পালনের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ ছেড়ে দিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম পুরোধা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তার বিদায়ের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে। গত বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদায়ী ক্রীড়া উপদেষ্টার অবদানের প্রশংসা করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘ক্রিকেট–সংক্রান্ত প্রতিটি বিষয়ে যে আন্তরিকতা, স্পষ্টতা এবং উদ্যম নিয়ে আসিফ মাহমুদ কাজ করেছেন, বিসিবি তার প্রতি কৃতজ্ঞ। অবকাঠামো উন্নয়ন, প্রশাসনিক জটিলতা নিরসন কিংবা বোর্ডকে আত্মবিশ্বাসীভাবে এগিয়ে নিতে যে সহযোগিতা তিনি দিয়েছেন, তা অত্যন্ত মূল্যবান।’ আসিফের বিদায়ের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অন্তর্বর্তী…
মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পরিচালিত বিশেষ অভিযান ‘অপস কুটিপ’-এ ৩১ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৭টা ২০ মিনিটে রাজধানী কুয়ালালামপুরে মসজিদ জামেক এলআরটি স্টেশন ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। জেআইএম কুয়ালালামপুরের পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, এই অভিযানে বিভাগের মোট ২৫ জন কর্মকর্তা অংশ নেন। তারা এলআরটি স্টেশন থেকে নামা বিদেশি যাত্রী এবং স্টেশন চত্বরের বিভিন্ন কোণে অবস্থানরত ব্যক্তিদের এলোমেলোভাবে তল্লাশি করেন। তিনি জানান, অভিযানে মোট ৬০ জন বিদেশিকে চেক করা হয়। এর মধ্যে ৩১ জনের বৈধ কাগজপত্র না থাকায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাগরিকত্ব অনুযায়ী তালিকায়…
রণবীর সিং অভিনীত নতুন ছবি ‘ধুরন্ধর’ দেশ–বিদেশে বক্স অফিসে চমক দেখাচ্ছে। মুক্তির মাত্র চার দিনেই ছবিটি ভারতের বাইরে আয় করেছে ৪৪.০৮ কোটি রুপি। তবে গালফ অঞ্চলে মুক্তি পেলে এই আয় আরও অনেক বেশি হতে পারত বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সূত্র জানায়, বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ছবিটি মুক্তি পায়নি। কারণ, বিভিন্ন মহলে ছবিটিকে ‘পাকিস্তান বিরোধী’ বলে ব্যাখ্যা করা হচ্ছিল। বিষয়টি নিয়ে সতর্ক অবস্থান নেয় উপসাগরীয় দেশগুলোর সেন্সর বোর্ড। শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ছয়টি দেশই ছবিটি প্রদর্শনের অনুমতি দেয়নি। এর আগেও এ ধরনের ভারতীয় ছবির ক্ষেত্রে গালফ অঞ্চলে একই ধরনের বাধা দেখা গেছে। ২০২৪ সালে হৃতিক রোশন…

