ভারতের দুই ব্যাটিং তারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে আছেন। তবে এরপরও সামনে তাদের বেতন কমতে পারে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে কোহলি দুই সেঞ্চুরি করেন। রোহিতও ব্যাট হাতে ভালো রান করেছেন। এই পারফরম্যান্সে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে রোহিত আছেন ১ নম্বরে, কোহলি ২ নম্বরে। তবে তাদের বেতন এরপরও কমে যাওয়ার শঙ্কায় আছে। কারণ একটাই। তারা যে এখন শুধু এক ফরম্যাটই খেলেন। দুইজনই ২০২৪–২৫ মৌসুমে বিসিসিআইয়ের এ প্লাস চুক্তিতে ছিলেন। কিন্তু জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তারা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন। এর আগে তারা টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান। তাই ভারতীয় ক্রিকেটে তাদের কম অংশগ্রহণের…
Author: mh sohag
ভারতের অন্ধ্রপ্রদেশের অলুরি জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তুলাসিপাকালু গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। জেলা কালেক্টর জানান, বাসটিতে মোট ৩৫ জন যাত্রী, দুজন চালক এবং একজন সহকারী ছিলেন। তিনি বলেন, ‘নয়জন মারা গেছেন। সাতজনকে ঘটনাস্থল থেকে ১৫ কিলোমিটার দূরে সিএইচসি চিন্তুরে নেওয়া হয়েছে। উদ্ধার অভিযান চলছে। আহতদের অবস্থা স্থিতিশীল হলে ভদ্রাচলমে স্থানান্তর করা হবে।’ জানা গেছে, পাহাড়ি অরণ্যঘেরা গিরিপথে একটি তীক্ষ্ণ বাঁক নিতে গিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে পড়ে খাড়া ঢাল বেয়ে নিচে গড়িয়ে যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ…
বাংলাদেশে উপমহাদেশের জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের বহুল প্রতীক্ষিত কনসার্ট শেষ মুহূর্তে বাতিল হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ কথা তিনি নিজেই জানিয়েছেন। পোস্টে সংগীতশিল্পী জানিয়েছেন, আয়োজকদের পক্ষ থেকে স্থানীয় প্রয়োজনীয় অনুমতি, নিরাপত্তা ছাড়পত্র এবং লজিস্টিকস ঠিকভাবে নিশ্চিত করা না যাওয়ায় তারা কনসার্টে অংশ নিতে পারছেন না। বাংলাদেশি ভক্তদের প্রতি দুঃখ প্রকাশ করে তিনি বলেছেন, এমন পরিস্থিতিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করা সম্ভব নয়। প্রসঙ্গত, আগামী শনিবার (১৩ ডিসেম্বর) জমকালো এ কনসার্ট হওয়ার কথা ছিল। পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের তার সঙ্গে মঞ্চ মাতানোর কথা ছিল দেশীয় ব্যান্ড নেমেসিস, আজম খান ফিডারস এবং আরও কয়েকজন ফোক…
টি-টোয়েন্টি বিশ্বকাপের ২ মাস আগে প্রথম ধাপে টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে টিকিট কেনা যাচ্ছে। বাংলাদেশের চারটি গ্রুপ ম্যাচের টিকিট এখন বাজারে। এর মধ্যে একটি ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে মাত্র ১০০ রুপি বা ১৩৬ টাকা। কলকাতার ইডেন গার্ডেনে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের ম্যাচটি হবে ইতালির বিপক্ষে। এই ম্যাচের টিকিটের দামই ১০০ রুপি। তবে বাংলাদেশের বাকি ম্যাচগুলোর টিকিটের দাম অবশ্য কমপক্ষে আড়াই গুণ বেশি। বাংলাদেশ-নেপাল ম্যাচটি হবে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে। এই ম্যাচের টিকিটের দাম ২৫০ রুপি। ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দুটি হবে ৭ ও ১৪ ফেব্রুয়ারি। এই দুই ম্যাচের টিকিটের দাম ৩০০ রুপি। প্রথম ধাপে বিশ…
জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দফতর (জেএমএ)। খবর আল জাজিরার। জেএমএ জানিয়েছে, শুক্রবার (১২ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে আওমোরি প্রিফেকচারের উপকূলে ২০ কিলোমিটার (১২.৪ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। ওই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ও বড় ভূমিকম্প আঘাত হানার মাত্র কয়েকদিন পরই এই ভূ-কম্পন আঘাত হানল। সোমবারের ভূমিকম্পের পর, সরকার উত্তরে হোক্কাইডো থেকে টোকিওর পূর্বে চিবা পর্যন্ত বিস্তৃত অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে দিয়েছে। সেইসঙ্গে এক সপ্তাহের মধ্যে আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা বৃদ্ধির জন্য সতর্ক থাকতে বলেছে। জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ…
বলিউডের ‘দেশি গার্ল’খ্যাত অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বর্তমানে বিশ্বজুড়ে এক আইকনিক নাম। যদিও একটা সময় কোণঠাসা ছিলেন অভিনেত্রী। তবে বর্তমানে বলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করে এখন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রিয় পাত্রী হয়ে উঠেছেন প্রিয়াংকা চোপড়া। পরিচালক এসএস রাজামৌলীর বিগ বাজেটের সিনেমা ‘বারানসি’র কাজ শুরু করেছেন অভিনেত্রী। ‘বারানসি’ সিনেমা হলো ২০২৭ সালের তেলেগু-ভাষার কল্পবৈজ্ঞানিক মহাকাব্যিক অ্যাকশন-অ্যাডভেঞ্চার সিনেমা, যা এসএস রাজামৌলি পরিচালিত একটি বিগ বাজেটের সিনেমা। শ্রী দুর্গা আর্টস অ্যান্ড শোয়িং বিজনেস প্রযোজিত সিনেমাটিতে প্রিয়াংকা চোপড়া অভিনয় করেছেন মহেশ বাবুর বিপরীতে। আছেন পৃথ্বীরাজ সুকুমারন। এরপরই প্রিয়াংকার কাছে আসতে শুরু করেছে একের পর এক বড় বাজেটের দক্ষিণী সিনেমার প্রস্তাব। সে কারণে মার্কিন মুলুক থেকে…
লিওনেল মেসির ভারত সফর ঘিরে দক্ষিণ এশিয়ার আকাশে আবার আলোড়ন জাগছে। আন্তর্জাতিক ফুটবলের এই মহাতারকা ১৪ বছর পর আবার ওই দেশে পা রাখছেন। সোশ্যাল মিডিয়া থেকে ক্রীড়া অঙ্গন পর্যন্ত উত্তাপ বাড়ছে প্রতিদিন। তবু নানা গুঞ্জন আর আড়ালে থাকা রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও আলোচনার কেন্দ্র বারবার মেসির সফরেই এসে থেমে যাচ্ছে। বহুদিন পর ভারতের চারটি গুরুত্বপূর্ণ শহর নিয়ে এই সফর সাজানো হয়েছে। প্রথমে কলকাতা। এরপর হায়দরাবাদ। তারপর মুম্বাই। সর্বশেষ দিল্লি হয়ে ফেরার কথা আছে। ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত সফরের দিনক্ষণ স্থির করা হয়েছে। এই তিন দিনে দেশটির ক্রীড়া খাত আবার আন্তর্জাতিক আলোচনায় ফিরে আসবে। সফর ঘিরে কলকাতা এখন উৎসবের শহর। শহরের…
দেশজুড়ে দুর্নীতিবিরোধী ব্যাপক বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছে বুলগেরিয়ার সরকার। টানা কয়েক দিনে বিক্ষোভের জেরে সরকার পদত্যাগ ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী বলেছেন, ‘তার সরকার পদত্যাগ করছে।’ খবর ফরাসি বার্তা সংস্থা এএফপির। প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমনে বুলগেরিয়া সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ তুলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। দুর্নীতির বিরুদ্ধে এই বিক্ষোভ কর্মসূচি শুরু করা হলেও পরে তা সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। দেশটির রাজধানী সোফিয়া ছাড়াও কৃষ্ণসাগর তীরবর্তী বিভিন্ন শহর ও নগরে হাজার হাজার মানুষ সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সবচেয়ে দরিদ্র এই দেশটিতে গত কয়েক দিন সরকারবিরোধী ওই বিক্ষোভ হচ্ছে। এএফপির প্রতিবেদনে বলা…
বলিউড বাদশাহ শাহরুখ খান তিন দশকেরও বেশি সময় ধরে আসমুদ্র হিমাচল মুগ্ধ করে রেখেছেন রুপালি পর্দায়। অভিনয়ের পাশাপাশি নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে তার। সম্প্রতি ওটিটির পর্দায় পরিচালক হিসেবে ছেলে আরিয়ান খান আত্মপ্রকাশ করেছেন। মেয়ে সুহানাও অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। এ ছাড়া রয়েছে আরেক পুত্র আব্রাম খান। এই পাঁচজনের সুখী পরিবার। তবু রাতে ঘুম হয় না কিং খানের। মাত্র চার ঘণ্টার বেশি ঘুমাতে পারেন না তিনি। এবার তার জীবনে কোন বদল আনলেন শাহরুখ খান? সম্প্রতি এক সাক্ষাৎকারে কিং খান জানান, চার ঘণ্টার বদলে দিনে পাঁচ থেকে ছয় ঘণ্টা ঘুমানোর চেষ্টা করছেন তিনি। কারণ তার কাঁধে একটা অস্ত্রোপচার হয়েছে। যাতে দ্রুত…
ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে নিয়ে ভূঁয়সী প্রশংসা করেছেন তার স্ত্রী রিভাবা। গুজরাট সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্ব পাওয়া রিভাবা জানিয়েছেন, ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা নেশা করলেও করতে পারেন, কিন্তু জাদেজা (তার স্বামী) নেশা করেন না। রিভাবা বলেন, ‘আমার স্বামী লন্ডন, দুবাই, অস্ট্রেলিয়ার মতো দেশে ঘোরাঘুরি করে। আজ পর্যন্ত কোনো ধরনের নেশা করেনি। কোনো দিন নেশা করতে দেখিনি ওকে। দলের বাকিদের কোনো না কোনো নেশা থাকলেও থাকতে পারে। অথচ ওর (জাদেজা) নেশা করতে কোনো বাধা নেই। কারণ বাড়িতেও কেউ কিছু বলবে না। ১২ বছর বয়সে বাড়ি ছেড়েছে। যে কোনও কাজ করার সুযোগ ওর কাছে ছিল।’ ২০২২ সালে জাদেজা বিতর্কিত হন ধূমপানের ছবি পোস্ট করে।…

