যুক্তরাষ্ট্রের পর এবার ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে মেক্সিকো। বুধবার (১০ ডিসেম্বর) মেস্কিকোর সেনেটে ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। গণমাধ্যমের তথ্যানুসারে, ভারত ছাড়াও চীনসহ আরও কয়েকটি এশীয় দেশের ওপর এই শুল্ক বসতে যাচ্ছে মেক্সিকো। পর্যবেক্ষক মহলের মতে, এই নীতির পিছনে রয়েছে যুক্তরাষ্ট্রকে খুশি করার চেষ্টা। আগামী ১ জানুয়ারি থেকেই অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক বসছে গাড়ি, গাড়ির যন্ত্রাংশ, বস্ত্র, প্লাস্টিক ও ইস্পাতে। যে দেশগুলোর সঙ্গে মেক্সিকোর বাণিজ্য চুক্তি নেই সেসব দেশের ওপর এই শুল্ক বসবে। ফলে এর প্রভাব পড়বে ভারত, দক্ষিণ কোরিয়া, চীন, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার ওপর। আগামী…
Author: mh sohag
বলিউডের কালজয়ী ব্লকবাস্টার ৩ ইডিয়টস–এর সিক্যুয়েল অবশেষে আসছে। মুক্তির ১৫ বছর পর আবারও এক ফ্রেমে দেখা যাবে আমির খান, কারিনা কাপুর খান, আর. মাধবন ও শারমান জোশিকে। ছবিটি পরিচালনা করবেন রাজকুমার হিরানি এবং প্রযোজনা করবেন বিধু বিনোদ চোপড়া। সরাসরি প্রথম পর্বের গল্পের পর প্রতিবেদনে বলা হয়েছে, সিক্যুয়েলটি ২০০৯ সালের ছবির সরাসরি ধারাবাহিকতা হিসাবেই তৈরি হচ্ছে। প্রায় দেড় দশক পর ফের দেখা মিলবে র্যাঞ্চো, পিয়া, ফারহান ও রাজুর। প্রথম ছবির আবেগঘন সমাপ্তির পর চরিত্রগুলোর জীবনে কী পরিবর্তন এসেছে—তা নিয়েই এগোবে নতুন কাহিনী। সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, এটি হবে নতুন, অর্থবহ এবং হাস্যরসাত্মক এক অভিযান। পিঙ্কভিলাকে দেওয়া এক সূত্রের উদ্ধৃতি অনুযায়ী, স্ক্রিপ্ট চূড়ান্ত…
ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে গুলশান থানা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেছে। নারীর ওপর নির্যাতন ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারা অনুযায়ী এই চার্জশিট জমা দেওয়া হয়েছে। তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সামিউল ইসলাম ৩০ নভেম্বর আদালতে চার্জশিট জমা দিয়েছেন। তিনি জানান, ‘ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই চার্জশিট দাখিল করা হয়েছে। সাক্ষীরা আদালতে এসে ঘটনার সত্যতা প্রমাণ করবেন।’ প্রসিকিউশন বিভাগের এসআই তাহমিনা আক্তার বলেন, মামলার পরবর্তী শুনানি ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেদিন চার্জশিট আনুষ্ঠানিকভাবে আদালতে উপস্থাপন করা হবে। চার্জশিটে উল্লেখ করা হয়েছে, তোফায়েল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেছেন। তিনি ফেসবুকের মাধ্যমে চলতি বছরের জানুয়ারিতে ওই…
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তিনি মাদকবিরোধী যুদ্ধের ক্ষেত্রে যথাযথ পদক্ষেপ না নেন, তবে তার জন্য বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। হোয়াইট হাউজে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, কলম্বিয়া প্রচুর কোকেন উৎপাদন করছে এবং তা সরাসরি যুক্তরাষ্ট্রে যাচ্ছে, তাই পেত্রোকে সাবধান হওয়া উচিত। ট্রাম্পের মন্তব্য এসেছে এমন সময়ে, যখন তিনি ক্যারিবীয় সাগরে তেল ট্যাঙ্কার দখল এবং ভেনেজুয়েলা ও ইরানকে শাস্তি দেওয়ার বিষয় নিয়ে আলোচনা করছিলেন। ট্রাম্প ও পেত্রোর দীর্ঘদিনের বিরোধ রয়েছে; পেত্রো কলম্বিয়ার ইতিহাসে প্রথম বামপন্থী নেতা। পেত্রো দাবি করেন, তার সরকারের মাদকবিরোধী অভিযানে ইতোমধ্যেই প্রায় ১৮,৪০০টি মাদক পরীক্ষাগার ধ্বংস…
অভিনেতা রণবীর কাপুরের কোনো লজ্জা নেই। তার মতো ‘নগ্ন ও নির্লজ্জ’ মানুষ আগে কখনো দেখেননি।— এমন দাবি করলেন বলিউডের অভিনেতা, গায়ক, গীতিকার, নাট্যকার, সংগীতজ্ঞ ও চিত্রনাট্যকার পীযূষ মিশ্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, বহু বড় অভিনেতার সঙ্গে কাজ করেছেন তিনি। কিন্তু রণবীরের মতো অভিনেতা আগে দেখেননি। কিন্তু কেন এমন মন্তব্য করলেন এ চিত্রনাট্যকার? পীযূষ মিশ্র বলেন, তিনি রণবীরের মতো কোনো জড়তাহীন অভিনেতা আগে দেখেননি। নামকরা পরিবারের সদস্য হয়েও তা নিয়ে কোনো বড়াই করেন না রণবীর। তিনি বলেন, ও খুবই স্বাধীন ও বাঁধনছাড়া। ওর ব্যাপারে জিজ্ঞাসা করাই উচিত নয়। ও আলাদাই। এত নগ্ন ও নির্লজ্জ মানুষ আমি আগে দেখিনি। কাপুর পরিবারের…
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভারতকে হারানোর পুরস্কার পেলেন হামজা চৌধুরীরা। গত ১৮ নভেম্বর হোম ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২২ বছর পর এমন কীর্তি গড়ায় হামজাদের দুই কোটি টাকা পুরস্কার দেন বুধবার পদত্যাগ করা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার আগে দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, ম্যানেজার আমের খান ও বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন চেকগুলো বুঝে নেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (প্রশিক্ষণ) লাবণী চাকমার কাছ থেকে। ভারতের বিপক্ষে ম্যাচে দলে থাকা ২৩ ফুটবলার, প্রধান কোচ হাভিয়ের কাবরেরা, ম্যানেজার আমের খান সাত লাখ টাকা করে এবং কোচিং স্টাফের অন্য পাঁচ সদস্য…
গাজায় টানা বৃষ্টিতে তীব্র বন্যার সৃষ্টি হওয়ায় বুধবার (১০ ডিসেম্বর) দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত বহু মানুষের তাঁবু প্লাবিত হয়েছে। আরব গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রাফাহর ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানায়, ভারি বর্ষণের ফলে দক্ষিণ গাজার বিভিন্ন শিবিরে পানিবন্দি হয়ে পড়া মানুষজন সহায়তার জন্য তাদের কাছে ফোন দিচ্ছেন। অনেক পরিবার তাবুর ভেতরেই আটকা পড়ে আছে। ইসরাইলের গণহত্যার কারণে গাজার প্রায় পুরো জনসংখ্যাই এখন বাস্তুচ্যুত। পুরো অঞ্চল পুনর্গঠনে প্রায় ৭০ বিলিয়ন ডলার ব্যয়ের প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। দুই মাস ধরে যুদ্ধবিরতি চললেও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য টেকসই অস্থায়ী ঘর নির্মাণের কোনো কার্যক্রম এখন পর্যন্ত শুরু হয়নি।
হলিউড তারকা অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারির ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার কঠোর সমালোচনা করেছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তরুণ অভিনয়শিল্পীরা ইনস্টাগ্রামে আরও বেশি লাইক পাওয়ার জন্য নিখুঁত হওয়ার পেছনে অন্ধভাবে দৌড়াচ্ছেন বলে গভীর উদ্বেগ প্রকাশ করে এ কথা বলেন টাইটানিকখ্যাত হলিউড অভিনেত্রী। প্লাস্টিক সার্জারির ওপর অতি নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেট উইন্সলেট বলেন, কারও আত্মসম্মান যদি পুরোপুরি নিজের চেহারার ওপর নির্ভর করে, সেটি ভয়ের ব্যাপার। কারণ কখনো কখনো মনে হয় পরিস্থিতি বদলাচ্ছে—লালগালিচায় বিভিন্ন আকৃতির, নিজেদের মতো করে সাজা অভিনেত্রীদের দেখি। তিনি বলেন, আবার দেখি, অনেকেই ওজন কমানোর ওষুধ নিচ্ছেন। কেউ নিজের মতো থাকতে চাইছেন, আবার কেউ…
কোমলে-কঠোরে ঢাকার ক্লাব ক্রিকেট বয়কট করা দলগুলোর প্রতি বার্তা দিল বিসিবি। মিরপুরে বুধবার সিসিডিএমের সংবাদ সম্মেলনে যুগপৎ লিগে অংশ নেওয়ার আহ্বান এবং অংশ না নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হলো। সেই সঙ্গে বিসিবি ‘স্যালুট’ জানিয়েছে তামিম ইকবালকে তার ইতিবাচক সিদ্ধান্তের জন্য। যেসব ক্লাব ঢাকা লিগে খেলবে না বলে ঘোষণা দিয়েছে, তাদের মধ্যে ছিল তামিমের ক্লাব ওল্ড ডিওএইচএসও। সেই সিদ্ধান্ত থেকে তারা সরে আসায় ধন্যবাদ পেলেন তামিম। বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ বলেন, ‘খেলা না হলে ক্ষতিটা হবে ক্রিকেট এবং ক্রিকেটারদের। এছাড়া খুব বেশি মানুষের ক্ষতি হবে না।’ ক্রিকেটারদের উপার্জন ও ক্যারিয়ার রক্ষায় যেন সব ক্লাব লিগে অংশ নেয়। এটাই তার…
ধনী বিদেশি যারা কমপক্ষে ১০ লাখ ডলার দিতে পারবেন, তাদের খুব দ্রুত মার্কিন ভিসা দেওয়া হবে, এমন ‘গোল্ড কার্ড’ ভিসা প্রকল্প চালু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার প্রথমে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য জানান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালেও ব্যাপারটি নিশ্চিত করেন তিনি। বুধবার ট্রুথ সোশ্যাল পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুন খবর! ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে। মার্কিন নাগরিকত্ব লাভের জন্য সরাসরি পথ হিসেবে কাজ করবে এই ভিসা। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো অবশ্যই তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে। মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা গেছে, এই ভিসা পেতে হলে…

