বলিউডের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী দিলজিৎ দোসাঞ্জ বর্তমানে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রে। শুধু সামাজিক মাধ্যমেই নয়; গণমাধ্যমেও তাকে ঘিরে প্রায়ই চলে নানা আলোচনা-সমালোচনার ঝড়। তবে এবার ঘটেছে ভিন্ন ঘটনা। সিনেমার শুটিং করতে গিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক ও উত্তেজনা। পরিচালক ইমতিয়াজ আলির পরবর্তী সিনেমার শুটিং চলছে পাঞ্জাবের পাতিয়ালায়। সেখানে অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ ঘটিয়েছেন এক বিপত্তি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) পাতিয়ালার কিলাচক এলাকায় সিনেমার একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন হঠাৎ পরিস্থিতি বিপাকে চলে যায়। দিলজিৎ দোসাঞ্জের শুটিং দেখতে আসা মানুষের ভিড়ে শুরু হয় অভিনেতার বচসা ও ঝামেলা। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ পুলিশকে হস্তক্ষেপ করতে দেখা যায়। গণমাধ্যমের এক প্রতিবেদনে…
Author: mh sohag
লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে সৌদি প্রো লিগের কয়েকটি ক্লাব। ওয়ার্ল্ড ফুটবল সামিটে এ তথ্য নিশ্চিত করেছেন লিগের প্রধান নির্বাহী ওমর মুগারবেল। সাম্প্রতিক সময়ে লিভারপুলে কঠিন সময় পার করছেন সালাহ। ক্লাব ও কোচ আর্নে স্লটের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার পর তাকে বাদ দেওয়া হয় চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের বিপক্ষে ১-০ ব্যবধানে জয়ের ম্যাচে। লিভারপুলের টানা খারাপ ফর্মের সময় সালাহ বলেছিলেন, ‘ক্লাব আমাকে বলির পাঁঠা বানিয়েছে।’ মুগারবেল বলেন, ‘মোহামেদ সালাহ সৌদি লিগে স্বাগত। তবে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে চুক্তি করা ক্লাবগুলোর দায়িত্ব। নিশ্চয়ই সালাহ আমাদের টার্গেটের একজন।’ ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ডকে আগে থেকেই সৌদি আরবের ক্লাবগুলো বড়…
ইসরাইলি সেনাবাহিনীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। প্রায় ৬০০ কর্মকর্তা ও নন-কমিশন্ড অফিসার পদত্যাগপত্র জমা দিয়েছেন। ইসরাইলের সুপ্রিম কোর্ট স্থায়ী সেনাসদস্যদের জন্য বহু বছর ধরে চালু থাকা আর্থিক সুবিধা, যা ‘চিফ অব স্টাফ ইনক্রিজ’ নামে পরিচিত- তা স্থগিত করার পরই এই পদত্যাগের হিড়িক পড়েছে। ইসরাইলি সংবাদমাধ্যম ইসরাইল হায়োম বলছে, যেসব কর্মকর্তা এ সিদ্ধান্ত নিয়েছে, তাদের বেশিরভাগের বয়স ৪২ বছরের বেশি। তারা মাস শেষ হওয়ার আগেই বাহিনী ছাড়তে চাইছেন। কারণ তখন থেকেই সুবিধা স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। আর এর পক্ষে কোনো আইনগত সুরক্ষাও নেই। এর আগে ২০২৩ সালের জুনে অর্থ মন্ত্রণালয় ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মধ্যে এ বিষয়ে সমঝোতা হলেও নেসেটের…
ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস দীর্ঘদিন পর কাজে ফিরেছেন। তিনি এবার শাকিব খানের সিনেমায় একচ্ছত্র আধিপত্য নিয়ে সমালোচনা করেছেন। সেই সঙ্গে ইন্ডাস্ট্রিতে শাকিব নির্ভরতার চিত্র থেকে বেরিয়ে আসার জন্য নতুন প্রযোজনা সংস্থাগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী।এ সময় তিনি বুলিং নিয়েও কথা বলেন। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে দেশের চলচ্চিত্রাঙ্গনে একচ্ছত্র অভিনেতা শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কোনো নায়ককে নিয়ে নামিদামি প্রোডাকশন হাউসগুলো কাজ করতে আগ্রহ না দেখানোয় এ মন্তব্য করেন তিনি। এমকে প্রোডাকশনকে ধন্যবাদ জানিয়ে অপু বিশ্বাস বলেন, আজকে এমকে প্রোডাকশনকে আমরা ধন্যবাদ জানাই। বিগত অনেক বছর শুধু শাকিব খান সিনেমা ছাড়া সেভাবে কোনো প্রোডাকশন হাউস কাজ করতে আগ্রহ প্রকাশ…
চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মাঠে পিছিয়ে থেকেও ২-১ গোলের জিতে ফিরেছে ম্যানচেস্টার সিটি। এই হারের ফলে রিয়াল কোচ জাবি আলনসোর অবস্থান আরও কঠিন হয়ে পড়েছে। স্পেনের গণমাধ্যমের তথ্যে বলা হয়েছিল, এই ম্যাচে হারলে তার চাকরি ঝুঁকিতে পড়বে। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হওয়ার পথে। কিলিয়ান এমবাপ্পে চোটের কারণে মাঠে নামতে পারেননি। তাকে না পেয়ে কোচ আলনসো মাঠে নামান রদ্রিগো গোয়েজকে। তার গোলে এগিয়ে যায় মাদ্রিদ। কিন্তু সেই লিড ধরে রাখতে পারেনি দলটি। নিকো ও’রেইলির গোল এবং পরে আর্লিং হালান্ডের পেনাল্টি গোল সিটিকে জয়ের তিন পয়েন্ট এনে দেয়। আলনসো ম্যাচের আগে বলেন, এমবাপ্পেকে নামানো ‘ঝুঁকি’ হতে পারে। তাই তিনি ২১ বছর…
ভেনেজুয়েলা উপকূলে বিশাল তেলবাহী ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগ তুলে ভেনেজুয়েলা বলছে, ওয়াশিংটনের সব পদক্ষেপই দেশটির জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ। এদিকে ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার বিরুদ্ধে এই ধরনের আরও পদক্ষেপ নেয়ার কথা বিবেচনা করছে বলে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। বিবিসির প্রতিবেদন বলছে, ভেনেজুয়েলা উপকূলে একটি তেলবাহী জাহাজ আটক করার ঘটনায় যুক্তরাষ্ট্রকে ‘চুরি’ ও ‘আন্তর্জাতিক জলদস্যুতা’র অভিযোগে অভিযুক্ত করেছে ভেনেজুয়েলা সরকার। এক বিবৃতিতে দেশটি বলেছে, ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ‘আগ্রাসী নীতি’ আমাদের জ্বালানি সম্পদ লুটের ‘সুনির্দিষ্ট পরিকল্পনার অংশ’। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র ‘সাম্রাজ্যবাদী পন্থায় ক্ষমতার অপব্যবহার’…
অভিনয় থেকে দূরে সরে ব্যবসা করে সফল অভিনেত্রী রিয়া চক্রবর্তী। বছরে আয় করছেন ৫৫ কোটি টাক। ২০২০ সালের জুনে সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর কঠোর সমালোচনা ও নানা অভিযোগে ধকল এসেছিল রিয়ার জীবনে। দীর্ঘসময় আইনি লড়াইয়ের পর সব অভিযোগ থেকে মুক্তি পান তিনি। তবে বলিউডে ফিরে কাজ করার বদলে নতুন পথে হাঁটার সিদ্ধান্ত নেন রিয়া। মন দেন ব্যবসায়। মাত্র এক বছরেই তার আয় দাঁড়িয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫ কোটি টাকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পোশাকের ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২ ড্রিপ’ নিয়ে খোলামেলা কথা বলেন রিয়া। অভিযোগমুক্ত হওয়ার পরে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলেই ব্র্যান্ডের নাম রেখেছেন এমন। তার দাবি, এক…
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপদে পড়েছেন আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। গত ৫ ডিসেম্বর বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এই পুরষ্কার তুলে দেওয়া হয় ট্রাম্পের হাতে। ট্রাম্পকে পুরস্কার দেওয়ার পর থেকেই ফিফা সভাপতি সমালোচনা করছেন অনেকে। অনেকে বলছেন ডোনাল্ড ট্রাম্পকে পুরস্কার দিয়ে ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন জিয়ান্নি ইনফান্তিনো। এজন্য ফিফার নৈতিকতা কমিটিকে ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চালানোর অনুরোধ জানানো হয়েছে। মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’ একটি অভিযোগপত্রে লিখেছে, ‘ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার স্পষ্টভাবে চারটি নিয়ম ভেঙেছেন।’ একজন দায়িত্বে থাকা রাজনৈতিক নেতাকে এ ধরনের পুরস্কার দেওয়া নিজেই ফিফার নিরপেক্ষতার নীতির একটি স্পষ্ট লঙ্ঘন। ফিফা সভাপতি সংস্থার লক্ষ্য, কৌশলগত…
মালয়েশিয়ার তেরেঙ্গানুতে পৃথক দুই অভিযানে বাংলাদেশিসহ ৫৬ জন অনিবন্ধিত অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন। রাজ্যের পাঁচটি জেলায় চালানো এসব অভিযানে বেশিরভাগই নির্মাণ শ্রমিক ছিলেন। তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি মোহাম্মদ নোর জানান, প্রথম অভিযানে কুয়ালানেরুস, কুয়ালাতেরেঙ্গানু এবং সেতিউ জেলার সাতটি নির্মাণসাইটে তল্লাশি চালিয়ে ৪২ জন বাংলাদেশি ধরা পড়ে। অভিযানটি বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত হয়, যেখানে মোট ৯২ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। এদের মধ্যে ৪২ জনের ভিসা ও ডকুমেন্টেশনে বিভিন্ন ধরনের অনিয়ম পাওয়া যায়। ইমিগ্রেশন আইন ১৯৫২/৬৩ অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা করা হচ্ছে। ২৭ জনকে পারমিট বা ভিসার শর্ত লঙ্ঘনের…
হলিউড তারকা অভিনেত্রীদের প্লাস্টিক সার্জারির ওপর অতিমাত্রায় নির্ভরশীলতার কঠোর সমালোচনা করেছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তরুণ অভিনয়শিল্পীরা ইনস্টাগ্রামে আরও বেশি লাইক পাওয়ার জন্য নিখুঁত হওয়ার পেছনে অন্ধভাবে দৌড়াচ্ছেন বলে গভীর উদ্বেগ প্রকাশ করে এ কথা বলেন টাইটানিকখ্যাত হলিউড অভিনেত্রী। প্লাস্টিক সার্জারির ওপর অতি নির্ভরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেট উইন্সলেট বলেন, কারও আত্মসম্মান যদি পুরোপুরি নিজের চেহারার ওপর নির্ভর করে, সেটি ভয়ের ব্যাপার। কারণ কখনো কখনো মনে হয় পরিস্থিতি বদলাচ্ছে—লালগালিচায় বিভিন্ন আকৃতির, নিজেদের মতো করে সাজা অভিনেত্রীদের দেখি। তিনি বলেন, আবার দেখি, অনেকেই ওজন কমানোর ওষুধ নিচ্ছেন। কেউ নিজের মতো থাকতে চাইছেন, আবার কেউ…

