পন্ডিচেরিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের কোচ ভেঙ্কটরামনকে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব পন্ডিচেরি মাঠের ভেতর নির্মমভাবে মারধর করা হয়েছে। অভিযোগ, তিন স্থানীয় ক্রিকেটার তাকে সৈয়দ মুশতাক আলি ট্রফির দলে না নেওয়ার জন্য দায়ী করে। ঘটনার পর পুলিশ তিনজনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছে এবং তাদের ধরতে অভিযান শুরু করেছে। পুলিশ জানায়, সোমবার দুপুরের পর কোচ ভেঙ্কটরামন নেট সেশনে অনুশীলন দেখছিলেন। ওই সময় কার্তিকায়ান, অরবিন্দরাজ এবং সন্তোষ কুমারন নামে তিন ক্রিকেটার তার কাছে গিয়ে দলে না নেওয়ার বিষয়টি নিয়ে ঝগড়া শুরু করে। অভিযোগ, হঠাৎ তারা একটি ক্রিকেট ব্যাট দিয়ে কোচকে আঘাত করতে শুরু করে এবং একাধিক বার আঘাত করার পর দ্রুত সেখান থেকে পালিয়ে…
Author: mh sohag
চীনের গুয়াংদং প্রদেশে সম্প্রতি এক অবাক করা ঘটনা ঘটেছে। যেখানে এক তরুণী ১১তলা থেকে ঝুঁকি নিয়ে নামার চেষ্টা করেছেন। ঘটনাটি ঘটেছে যখন তিনি তার প্রেমিকের সঙ্গে পরকীয়ার সম্পর্ক গোপন রাখতে গিয়ে বিপদে পড়েন। ঘটনার বিবরণ অনুযায়ী, ওই তরুণীর প্রেমিকের স্ত্রী অপ্রত্যাশিতভাবে বাড়ি ফিরে আসেন। পরকীয়া ধরা পড়ার ভয়ে প্রেমিক ওই তরুণীকে জানলা দিয়ে পালানোর নির্দেশ দেন। ১১তলা থেকে পাইপ বেয়ে ঝুঁকি নিয়ে নেমে আসা তরুণীকে তখন অন্য এক ফ্ল্যাটের বাসিন্দা হাত ধরে ধরে উপরে তুলে নেন, যা থেকে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। ভিডিওটি ‘মাস্টশেয়ারনিউজ’ নামে একটি ইনস্টাগ্রাম পেজ থেকে প্রকাশিত হয়েছে এবং তা দ্রুতই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।…
ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে বিগবি অমিতাভ বচ্চনের কোনো ছবি কিংবা ভিডিও বিনা অনুমতিতে গণমাধ্যমে ব্যবহার করা যাবে না। ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এ বলিউড অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী। বচ্চন পরিবারের পক্ষেই রায় দেন দিল্লির উচ্চ আদালত। এবার সামাজিক মাধ্যমে অভিষেককন্যা আরাধ্যা বচ্চনকে নিয়ে শুরু হয়েছে ‘টানাটানি’। যদিও তার ব্যক্তিগত বিষয় নিয়ে বরাবর নীরব থেকেছেন অভিনেত্রী। তবে মেয়ে আরাধ্যাকে নিয়ে নেটিজেনদের মন্তব্যের ছয়লাপ দেখে চুপ থাকতে পারলেন না মা ঐশ্বরিয়া রাই বচ্চন। এ সাবেক বিশ্বসুন্দরী বলেন, যে কোনো মানুষেরই উচিত নির্দিষ্ট সময়ের পর সামাজিক মাধ্যম থেকে দূরত্ব বজায় রাখা। শুধু তাই নয়, তিনি নিজেও সামাজিক…
ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি শেষ কিছু দিনে আছেন দারুণ ফর্মে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে করেছেন ২ সেঞ্চুরি। আর তাতেই আইসিসি তাকে দিয়েছে বড় সুখবর। কোহলি আবারও একদিনের ক্রিকেটের র্যাঙ্কিংয়ে উপরে উঠে এসেছেন। আইসিসির নতুন তালিকায় তিনি দুই ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন। তিনি আবারও বিশ্বের সেরা ওডিআই ব্যাটার হওয়ার পথে এগোচ্ছেন। কোহলি শেষবার শীর্ষ স্থানে ছিলেন ২০২১ সালের এপ্রিলে। এরপর বাবর আজম তাকে টপকে এক নম্বরে ওঠেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর কোহলি আবারও শীর্ষে ফেরার দৌড়ে নাম লিখিয়েছেন। কোহলি তিন ম্যাচে ৩০২ রান করেন এবং সিরিজের সেরা খেলোয়াড় হন। শেষ ম্যাচে তিনি অপরাজিত ৬৫…
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়ক চলমান একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে ছোটো আকারের একটি উড়োজাহাজ। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে ঘটেছে এই এই দুর্ঘটনা। দুর্ঘটনায় ওই গাড়ির চালক সামান্য আহত হয়েছেন। গাড়ির ওপর আছড়ে পড়ার দৃশ্যটি ইতোমধ্যে এক্সসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশের কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় কোকোয়ার আই-১৯ মহাসড়কে জরুরি অবতরণের সময় একটি চলমান টয়োটা ক্যাম্রি গাড়ির ওপর আছড়ে পড়ে বিমানটি। গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। আর বিমানটিতে চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। উভয়েরই বয়স ২৭ বছর। দুর্ঘটনার পরপরই গাড়ি ও উড়োজাহাজ থেকে ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো…
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে জীবনে একাধিক চড়াই-উতরাই দেখেছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের আত্মহত্যার ঘটনায় নাম জড়িয়েছিল তার। এর জেরে প্রায় মাস তিনেক হাজতবাসও করতে হয় অভিনেত্রীকে। জেল থেকে ছাড়া পেয়ে টেলিভিশনে কাজ পেলেও সিনেমায় সেভাবে আর দেখা যায়নি রিয়া চক্রবর্তীকে। এরপর নিজের ব্র্যান্ড তৈরি করেন তিনি। চলতি বছর ৩৩-এ পা দিলেন অভিনেত্রী। এবার মা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেতার প্রেমিকা রিয়া চক্রবর্তী। সম্প্রতি হুমা কুরেশির পডকাস্টে এসে নিজের সেই মনোবাসনার কথা জানিয়েছেন অভিনেত্রী। ইতোমধ্যে স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী, নিজের ডিম্বাণু সংরক্ষণের দিকে একধাপ এগিয়েছেন। আক্ষেপের সুরে রিয়া বলেন, শরীরের যে ঘড়িটা দৌড়াচ্ছে, সে বলছে— যাতে এখনই…
লিওনেল মেসি টানা দ্বিতীয়বারের মতো মেজর লিগ সকার-এমএলএসের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার মেজর লিগ সকার এই ঘোষণা দেয়। ৩৮ বছর বয়সী মেসি ইন্টার মিয়ামিকে লিগ শিরোপা জিতিয়েছেন এবং পুরো মৌসুমে ছিলেন দলের সবচেয়ে বড় ভরসা। তিনি লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবেও মৌসুম শেষ করেন। মেসি তাতে একটা রেকর্ডও গড়ে ফেলেছেন। তিনি এখন এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় যিনি টানা দুই বছর এমভিপি জিতলেন। তিনি দ্বিতীয় খেলোয়াড় যিনি মোট দুইবার এই পুরস্কার পেলেন। এর আগে ১৯৯৭ ও ২০০৩ সালে প্রেদরাগ রাদোসাভ্লজেভিচ এই পুরস্কার দুবার পেয়েছিলেন। মেসি ২৯টি গোল করেছেন, যা এমএলএস ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। তিনি ১৯টি অ্যাসিস্ট দিয়ে গোল্ডেন বুট জিতেছেন। মেসি…
জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু যুদ্ধবিমানের টহল চালিয়েছে। এতে টোকিও যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে জাপান এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার দুটি টিইউ–৯৫ পারমাণবিক সক্ষমতার কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে। সেখানে দুটি চীনা এইচ–৬ বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে ‘দূরপাল্লার যৌথ টহল’ সম্পন্ন করেছে তারা। মন্ত্রণালয় আরও জানিয়েছে, পরে চারটি চীনা জে–১৬ যুদ্ধবিমান বোমারু বিমানগুলোর সঙ্গে যোগ দেয়। এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া–আসা করে। দুই দ্বীপের…
জাপান সোমবার গভীর রাতে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে । সে দেশের আইওয়েটের বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। রিখ্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৬। স্থানীয় সময় অনুযায়ী, সোমবার রাত সোয়া ১১টা দিকে প্রশান্ত মহাসাগর উপকূলে কম্পনটি হয়। আগামী ১২ ডিসেম্বর জাপানে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী: দ্য এপিক’। ছবির প্রচার করতে গিয়ে জাপানে আটকা প্রভাস। খবর আনন্দবাজার অনলাইনের। সোমবার রাতে ভূমিকম্পের জেরে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে খবর। বেশির ভাগ ক্ষেত্রে কম্পনের ফলে ভারি বস্তু চাপা পড়ে জখম হন তারা। হাচিনোহেতে একটি হোটেলে বেশ কয়েক জন জখম হয়েছেন। তোহোকুতে একজন গাড়িসমেত একটি গর্তে পড়ে যাওয়ার কারণে জখম হয়েছেন বলে জানা…
বিসিবির গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ ইঙ্গিত দিয়েছেন, আগামী কয়েক মাসে কাজের মান ভালো না হলে তিনি নিজেই পদ ছাড়বেন। সম্প্রতি বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে সরিয়ে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার তিনি পূর্বাচল ক্রিকেট স্টেডিয়ামে যান এবং স্টেডিয়ামের বর্তমান অবস্থা পরিদর্শন করেন। সেখানে তিনি বলেন, ‘আমরা ১৫, ৩০ বা ৪০ বছর ধরে দেখছি মানুষ আসে আর যায়। আমাদের মতো মানুষ আসলে খুব খারাপ। আমি পরিচালক হিসেবে বলছি, আমাদের মতো মানুষ ক্রিকেট বোর্ডকে বিভিন্নভাবে ব্যবহার করেছে। এই চেয়ারগুলোও ব্যবহার করেছে।’ তিনি আরও বলেন, ‘আল্লাহ যেন আমাকে এমন সুযোগ না দেন। আমি করতে চাই না। যদি দেখি আমি কাজ পারছি না,…

