Author: mh sohag

ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গা বিভাগের কুম্মানগুদিতে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৬০ জন। রোববার (৩০ নভেম্বর) সন্ধ্যায় এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভির। তামিলনাড়ুর পুলিশ প্রধান বলেছেন, দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস দুটির সামনে দুমড়ে মুচড়ে যায়। আশপাশের মানুষ তাৎক্ষণিকভাবে সেখানে ছুটে যান। পরে পুলিশও সেখানে উপস্থিত হয়। সাধারণ মানুষ এবং পুলিশ বাসের ভেতর থেকে অনেক মানুষকে উদ্ধার করে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, একটি বাস তিরুপ্পুর থেকে কারাইকুদিতে যাচ্ছিল। অপরটি কারাইকুদি থেকে দিনদিগুলে যাচ্ছিল। ছবিতে দেখা গেছে একটি বাসের চালকের…

Read More

যুক্তরাষ্ট্র প্রবাসী ব্যবসায়ী রামা রাজু মান্তেনার মেয়ে নেত্রা মান্তেনার বিয়ের আসর বসেছিল রাজস্থানের উদয়পুরে। জাঁকজমকপূর্ণ এ আয়োজনে বলিউড তারকারা ছাড়াও হাজির ছিলেন ডোনাল্ড ট্রাম্পের হবু পুত্রবধূসহ গায়িকা–অভিনেত্রী জেনিফার লোপেজ। শুধু বিয়ের অনুষ্ঠানই নয়, পুরো আয়োজন যেন রূপ নিয়েছিল ‘জেনিফার লোপেজ কনসার্টে’। শিল্পপতি রামা রাজু মান্তেনার মেয়ে নেত্রা মান্তেনার সঙ্গে ব্যবসায়ী ভামসি গাদিরাজুর বিয়ে হয় তিন দিনের জমকালো আয়োজনে। অনুষ্ঠান শুরু হয় ২১ নভেম্বর, শেষ হয় ২৩ নভেম্বর। সেই বিয়ের ভেন্যু ছিল উদয়পুরের ঐতিহাসিক তাজ লেক প্যালেস ও জগমন্দির আইল্যান্ড প্যালেসে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। শুধু অতিথি হিসেবেই নয়, অনেকেই নবদম্পতির জন্য পারফর্মও করেন। অভিনেতা রণবীর সিং, শহীদ…

Read More

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি। দেশ ট্রাভেলসের মালিকানাধীন ‘নোয়াখালী এক্সপ্রেস’ দলটি ইতোমধ্যেই নিজেদের স্কোয়াড গুছানোর কাজ শুরু করেছে। ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের আগে সরাসরি চুক্তির মাধ্যমে বেশ কয়েকজন খেলোয়াড় দলে ভেড়াচ্ছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। নোয়াখালীও সেই পথে হেঁটে এবারে বিশ্বকাপজয়ী ক্যারিবীয় ক্রিকেটার জনসন চার্লসকে দলে নিয়েছে। বিপিএলের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল নিলামের আগে ২ জন দেশি ও ২ জন বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে নিতে পারে। এই সুযোগ কাজে লাগিয়ে নোয়াখালী এক্সপ্রেস সৌম্য সরকার ও হাসান মাহমুদকে দেশি ক্রিকেটার হিসেবে দলে নিয়েছে। পাশাপাশি বিদেশি ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার কুশল মেন্ডিস এবং ওয়েস্ট ইন্ডিজের জনসন…

Read More

দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। বিশেষ করে ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মৃতের সংখ্যা এখন ৩০০-এর। ইন্দোনেশিয়ার সুমাত্রা অঞ্চলে চলতি সপ্তাহে বন্যায় ১৭৪ জনের মৃত্যু হয়েছে বলে সরকার জানিয়েছে, আর সেখানে এখনো ৮০ জন নিখোঁজ রয়েছে। অন্যদিকে, থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৪৫ জন মারা গেছেন, যার মধ্যে শুধু সংখলা প্রদেশেই ১০০ জনেরও বেশি মৃত্যুর খবর পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ মোকাবিলা সংস্থার প্রধান সুহারিয়ান্তো জানিয়েছেন, শুক্রবার বিকেল পর্যন্ত উত্তর সুমাত্রা প্রদেশে ১১৬ জনের মৃত্যু হয়েছে এবং ৪২ জন এখনও নিখোঁজ। এছাড়া আচেহ প্রদেশে ৩৫ জন এবং পশ্চিম সুমাত্রা প্রদেশে আরও ২৩ জনের…

Read More

অভিনেত্রী সৈয়দা তৌহিদা হক তিথী মডেলিং জগতে অনেক দিন ধরেই প্রথম সারিতে আছেন। দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। এর   পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন তিথী। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সৈকত নাসিরের ‘মাসুদ রানা’–তেও অভিনয় করেছেন তিথী, যদিও সিনেমাটি এখনো মুক্তির অপেক্ষায় রয়েছে। এরই মধ্যে নতুন চমক দিলেন অভিনেত্রী। আলোচিত অভিনেতা শরিফুল রাজের সঙ্গে এবার জুটি বাঁধলেন তিনি। তবে কোনো সিনেমা বা ফিকশনে নয়, তারা একসঙ্গে দাঁড়িয়েছেন একটি বিজ্ঞাপনচিত্রে। ফাহাদ খানের পরিচালনায় কক্সবাজারে টানা চার দিন শুটিং করেছেন তিথী। একটি শীতকালীন প্রসাধনীর প্রচারে দেখা যাবে তাদের। এ প্রসঙ্গে অভিনেতী বলেন, আমি যেমন মডেলিং করছি, ঠিক রাজ ভাইয়ার শুরুটাও মডেলিং…

Read More

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) সামনে রেখে দলগুলো দারুণ ব্যস্ত সময় পার করছে। ৩০ নভেম্বরের নিলামের আগে প্রতিটি দল দু’জন স্থানীয় খেলোয়াড়কে সরাসরি দলে নেওয়ার সুযোগ পেয়েছিল, সঙ্গে আগাম চুক্তিতে দু’জন বিদেশি ক্রিকেটারও দলে ভেড়ানোর অনুমতি ছিল। ইতোমধ্যে ছয়টি ফ্র্যাঞ্চাইজি তাদের সরাসরি সাইনিংয়ের কাজ সম্পন্ন করেছে। দেশি–বিদেশি মিলিয়ে মোট ১৮ জন ক্রিকেটারের দল নির্ধারিত হয়েছে। প্রতিটি দলই দুইজন করে দেশি খেলোয়াড়কে নিশ্চিত করেছে। তবে বিদেশিদের দলে ভিড়িয়েছে শুধুমাত্র চারটি দল; রংপুর রাইডার্স এবং রাজশাহী ওয়ারিয়র্স এখনো কোনো বিদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেনি। কোন দলে কারা যোগ দিলেন? রংপুর রাইডার্স তাদের স্থানীয় খেলোয়াড় হিসেবে বেছে নিয়েছে জাতীয় দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক–ব্যাটার নুরুল…

Read More

হংকংয়ে গত প্রায় আট দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২৮-এ পৌঁছেছে বলে জানিয়েছেন শহরটির নিরাপত্তা প্রধান। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, বহুতল কয়েকটি ভবন নিয়ে গঠিত যে আবাসিক কমপ্লেক্সে আগুন লেগেছিল, সেখানকার প্রায় ২০০ বাসিন্দার এখনো কোনো সন্ধান মেলেনি। বুধবার (২৬ নভেম্বর) বিকেলে হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ৩২ তলা উচ্চতার ৮টি ভবনসমৃদ্ধ ওয়াং ফুক কোর্টে আগুন লাগে এবং অল্প সময়ের মধ্যেই পুরো কমপ্লেক্সে ছড়িয়ে পড়ে। প্রায় দুই দিনের প্রচেষ্টা আজ শুক্রবার আগুন নিয়ন্ত্রণে আসে। সংবাদ সম্মেলনে হংকংয়ের নিরাপত্তা প্রধান ক্রিস ট্যাং বলেন, ‘ভবনের ভেতরে পুলিশ আরও তল্লাশি চালালে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।’ নিহত ১২৮ জনের মধ্যে এখন…

Read More

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) একাধিক সূত্র জানিয়েছে, ইমরান খানকে আদিয়ালা কারাগারে নির্যাতন করা হচ্ছে এবং প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয়েছে। তারা দাবি করেছে, তাকে শারীরিকভাবে আঘাত করা হয়েছে এবং উচ্চমাত্রার বন্দিত্বে রাখা হয়েছে। পরিবারের সদস্য বা আইনজীবীদের সাথে তার কোনো অর্থবহ যোগাযোগ নেই বলেও অভিযোগ করা হয়েছে। পরিবারকে সাক্ষাতের অনুমতি না দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ইমরানের বোন আলিমা খানম সিএনএন-নিউজ১৮-কে বলেন, ‘তারা আমাদের সাক্ষাত করতে দিচ্ছে না কেন? কেন এমন পরিস্থিতি তৈরি করা হচ্ছে? তাকে পরিবারের সদস্যদের সাথে দেখা করতে দিলে বিষয়টা এত বড় হতো না।’ তিনি আরও বলেন,…

Read More

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনয়ের পাশাপাশি নিজস্ব ব্যবসাও রয়েছে। ত্বক পরিচর্যাসংক্রান্ত ব্র্যান্ড ‘৮২ডিগ্রি-ই’-এর মালিক তিনি। শুরুর দিকে লাভের মুখ দেখলেও গত বছর দীপিকার ব্র্যান্ডের ক্ষতির পরিমাণই বেশি। প্রায় ১৭ কোটি টাকা লোকসানের মুখে তিনি। অন্যদিকে ব্যবসায়িক লাভে আছেন ক্যাটরিনা কাইফ। করপোরেটবিষয়ক মন্ত্রণালয়ের ফাইলিং অনুসারে, দীপিকা পাড়ুকোনের মিড-প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড ২০২৫ আর্থিক বছরে ১২.৩ কোটি রুপি লোকসান ঘোষণা করেছে। ব্র্যান্ডের রাজস্ব ২০২৪ সালে ২১.২ কোটি থেকে কমে ২০২৫ সালে ১৪.৭ কোটিতে এসে দাঁড়িয়েছে, যার ফলে কোম্পানির নিট লোকসানের পরিমাণ ১২.৩ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৮০ লাখ টাকারও বেশি। ২০২৫ সালে ব্র্যান্ডের লাভের কথা মাথায় রেখে খরচ কমানোর…

Read More

পাকিস্তানের টি–টোয়েন্টি দলে প্রায় ১০ মাস পর ফিরেছেন তারকা ব্যাটার বাবর আজম। ফিরে আসার পর নিয়মিতই নতুন রেকর্ড গড়ছেন তিনি। তবে সব রেকর্ড যে আনন্দদায়ক, তা কিন্তু নয়। মাঝেমধ্যে এমন কিছু বিব্রতকর রেকর্ডও গড়ে ফেলছেন, যেটি দেখলে বাবরও লজ্জা পাবেন। রাওয়ালপিন্ডিতে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ত্রিদেশীয় সিরিজের শেষ টি–টোয়েন্টিতে পাকিস্তানের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। সেই ম্যাচে ৭ রানে জিতে ফাইনালের টিকিট পায় লঙ্কানরা। সেই ম্যাচে বাবর দুই বল খেলেও রান তুলতে পারেননি। দুশমন্ত চামিরার বলে এলবিডব্লিউ হয়ে তিনি আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ক্যারিয়ারের দশম ‘ডাক’-এর দেখা পান। এতে পাকিস্তানের হয়ে টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার তালিকায় সাইম আইয়ুব ও উমর আকমলের সঙ্গে…

Read More