Author: mh sohag

বলিউড অভিনেত্রী রেখা ও পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক ইমরান খানের ‘সম্পর্ক’ নিয়ে এখনো সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে গুঞ্জন চলছে। তাদের নাকি বিয়ের ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু কী কারণে ভেস্তে গেল সেই বিয়ে? বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হঠাৎই শোনা যায়, পাকিস্তানের জেলে বন্দি সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু হয়েছে। নিমিষে ছড়িয়ে পড়ে সেই খবর। পাকিস্তানের আদিয়ালা জেল, যেখানে তিন বছর ধরে কারাবন্দি আছেন ইমরান খান। সেই জেল কর্তৃপক্ষ বিবৃতি প্রকাশ করে ইমরানের স্বাস্থ্যসংক্রান্ত জল্পনাকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছেন। এদিকে রাজনীতিবিদ হিসাবে নয়, ক্রিকেটার হিসেবেই ইমরানের জনপ্রিয়তা বেশি ভারতে। জানা গেছে, ভারতের একাধিক অভিনেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ইমরান খান। যদিও রেখা…

Read More

প্রথম ম্যাচে দেড় দিনেই টেস্ট জিতে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া দলে অপেক্ষা করছে এক চমক। ব্রিসবেনের দিবা-রাত্রির টেস্টে ফিরতে পারছেন না অধিনায়ক প্যাট কামিন্স। তিনি এখনো চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। চার মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিচের কোমরের চোটে পড়ার পর থেকে আর মাঠে নামেননি তিনি। পার্থে প্রথম টেস্ট মিস করেছিলেন কামিন্স। অস্ট্রেলিয়া সেই ম্যাচ দু’দিনের মধ্যেই আট উইকেটে জিতে নেয়। সাম্প্রতিক দিনগুলোতে কামিন্স নেটে পুরো গতিতেই বোলিং করছেন। গত সপ্তাহে তিনি বলেন, ‘৫০/৫০ সম্ভাবনা আছে’ ব্রিসবেনে ফেরার। তবে নির্বাচকরা কোনো ঝুঁকি নিতে চাননি। এখন তার লক্ষ্য ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে তৃতীয় টেস্টে ফেরা। তিনি ব্রিসবেনে দলের…

Read More

ট্রাম্প প্রশাসন জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ১৯টি দেশ থেকে আসা অভিবাসীদের দেওয়া সব গ্রিন কার্ড নতুন করে খতিয়ে দেখা হবে। মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেসের প্রধান জোসেফ এডলো বলেছেন, প্রেসিডেন্ট তাকে নির্দেশ দিয়েছেন ‘ঝুঁকিপূর্ণ দেশগুলো থেকে আসা প্রতিটি অভিবাসীর গ্রিন কার্ড কঠোরভাবে, বড় পরিসরে এবং গভীরভাবে পুনর্বিবেচনা’ করতে। বিবিসি যখন জানতে চায় কোন কোন দেশের নাগরিকদের গ্রিন কার্ড এই তালিকায় রয়েছে, তখন সংস্থাটি হোয়াইট হাউসের জুন মাসের এক ঘোষণার দিকে ইঙ্গিত করে। সেই ঘোষণায় আফগানিস্তান, কিউবা, হাইতি, ইরান, সোমালিয়া এবং ভেনেজুয়েলার নাম ছিল। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে এক আফগান নাগরিকের গুলিতে দুই ন্যাশনাল গার্ড সদস্য গুরুতর আহত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,…

Read More

টালিউড নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় প্রথমবারের মতো বড়পর্দায় জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। পরিচালকের আগামী ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমায় একের পর এক বদল। প্রযোজক বদলের কথা আগেই জানা গিয়েছিল। এবার প্রযোজনার দায়িত্বে ‘নন্দী মুভিজ’। আর এবার নায়িকা বদল। কেন এই পরিবর্তন? শুরুতে জানা গিয়েছিল সৃজিতের সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সোহিনী সরকার, আবীর চট্টোপাধ্যায় ও টোটা রায়চৌধুরীকে। কিন্তু নতুন প্রযোজনা সংস্থা যুক্ত হওয়ার পর বেশ কিছু ‘মুখ’ বদলে গেছে। যেমন— সোহিনীর জায়গায় মিমি চক্রবর্তী, রুদ্রনীল ঘোষের পরিবর্তে মঞ্চাভিনেতা বুদ্ধদেব দাসকে দেখা যাবে। সত্যম ভট্টাচার্যের পরিবর্তে অভিনয় করবেন ঋক চট্টোপাধ্যায়। প্রকাশ্যে সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। ‘এম্পেরর ভার্সেস শরৎচন্দ্র’ সিনেমাটি…

Read More

কাতারে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জিতেছে পর্তুগাল। বৃহস্পতিবারের ফাইনালে দলের একমাত্র গোলটি আসে ৩২তম মিনিটে। বেনফিকা ফরোয়ার্ড আনিসিও কাবরাল কাছ থেকে শট নিয়ে জাল খুঁজে পান। এটি ছিল তার টুর্নামেন্টের সপ্তম গোল। এই শিরোপা পর্তুগালের ফুটবলে নতুন ইতিহাস তৈরি করেছে। তারা পুরো টুর্নামেন্টেই অপরাজিত ছিল। সেমিফাইনালে ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে তারা ফাইনালে ওঠে। জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোও। পর্তুগালের মহানায়ক ছোটদের সব টুর্নামেন্টেই নিয়মিত নজর রাখেন। তিনি সবসময়ই পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করেন। তিনি একবার বলেছিলেন, ‘নিজের দেশকে প্রতিনিধিত্ব করার মতো কোনো অনুভূতি নেই।’ ফাইনালের পর রোনালদো তার ৬৬৮ মিলিয়ন ফলোয়ার থাকা ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন।…

Read More

ফ্রান্সের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ তাহিতিতে ভূমিধসের ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ভোরের এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, এক সপ্তাহের টানা ভারি বর্ষণের পর বুধবার ভোরে (ফ্রান্সে রাতের দিকে) পূর্বাঞ্চলীয় গ্রাম তাহিতিতে এ দুর্ঘটনা ঘটে। শোক প্রকাশ করে এক বিবৃতিতে দেশটির সরকার এ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। জানা গেছে, ভূমিধসে অনেক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। এখনও নিখোঁজ অনেকে। তাদের খোঁজে এরইমধ্যে শুরু হয়েছে তল্লাশি। তবে দ্বিতীয় দফায় আবারও ভূমিধস হওয়ায় কয়েকঘণ্টার জন্য বন্ধ ছিল তল্লাশি অভিযান। উল্লেখ্য,…

Read More

ফিডব্যাক ব্যান্ডের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও বরেণ্য গিটারিস্ট সেলিম হায়দার আর নেই। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। সংগীতশিল্পী বাপ্পা মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা হাতিরপুল পুকুর পাড় জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানা যায়, সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সেলিম হায়দার। তিনি ক্যানসারসহ অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। ফিডব্যাক গঠনের আগে সেলিম হায়দারের প্রথম ব্যান্ড ছিল ‌‘সন্ন্যাসী’। প্রয়াত গায়ক শেখ ইশতিয়াক ছিলেন এই ব্যান্ডের ভোকাল। পরবর্তীতে তিনি ‘ফিডব্যাক’, ‘মাকসুদ ও ঢাকা’ ব্যান্ডে গিটার বাজান। সবশেষ ‘উল্লাস’ এবং ‘সেলিম হায়দার ও ফ্রেন্ডস’ব্যান্ডে বাজাতেন দেশের…

Read More

ক্যারিয়ারসেরা ৮৩ রানের ইনিংস খেললেন তাওহিদ হৃদয়। তবে সেটা দলের হারের ব্যবধানই কমিয়েছে, দলকে জেতাতে পারেনি। বাংলাদেশ ম্যাচটা হেরেছে ৩৯ রানের বিশাল ব্যবধানে। আইরিশদের বিপক্ষে ১৮৩ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ ৫ রান তুলতেই হারায় ৩ উইকেট। চতুর্থ ওভারে পঞ্চম ব্যাটার হিসেবে ক্রিজে আসতে হয় হৃদয়কে। এমন পরিস্থিতিতে এশিয়া কাপেও পড়তে হয়েছে তাকে। পাকিস্তান ম্যাচে তিন নম্বরে নেমে তিনি আউট হয়েছিলেন সিঙ্গেল ডিজিটে। তবে এবার ইনিংস গড়ার বিস্তর সময় পেয়ে খেললেন ক্যারিয়ারসেরা ইনিংসটা। বিপিএলেও তিনি ওপরের দিকেই ব্যাট করেন। জাতীয় দলেও এই সুযোগটা চান কি না, সে প্রশ্নের জবাবে হৃদয় বলেন, ‘আমার কাছে তো এরকম মনে হয়নি (ওপরের দিকে ব্যাট…

Read More

দখলদার ইসরাইলের নিরাপত্তা সংস্থাগুলো স্বীকার করেছে যে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধ সংগঠন হামাস গাজায় শক্তিশালীভাবে ফিরে এসেছে। এমনকি তারা এখন শক্তভাবেই পুরো গাজা নিয়ন্ত্রণ করছে। প্রেস টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরাইলের নিরাপত্তা রিপোর্টগুলো ইঙ্গিত দিচ্ছে যে, হামাস নিজেদের প্রতিষ্ঠান ও পুলিশ বাহিনী পুনর্গঠনের মাধ্যমে গাজার প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। দখলদার সেনাবাহিনীর মতে, বিষয়টি যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নের পথে একটা বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে ইসরাইলি টিভি চ্যানেল-১৩ জানিয়েছে, তাদের নিরাপত্তা সংস্থাগুলো মন্ত্রিসভার কাছে যে তথ্য উপস্থাপন করেছে, তাতে দেখা যাচ্ছে- হামাস গাজা উপত্যকায় তাদের প্রশাসনিক ও পুলিশি কাঠামো পুনর্গঠন করছে। এসব পরিস্থিত মূল্যায়ন ও তথ্য অনুযায়ী, গাজার ২৫টি পৌরসভার…

Read More

ঢালিউড অভিনেত্রী তানজিন তিশার টাকা আত্মসাতের অভিযোগের দ্বন্দ্ব যেন চরমে উঠেছে। কলকাতার সিনেমা ‘ভালোবাসার মরশুম’-এ অভিনয়ের কথা ছিল অভিনেত্রী। সেজন্য সাড়ে চার লাখ টাকাও অগ্রিম নিয়েছিলেন তিনি। কিন্তু কাজ শুরু হওয়ার আগেই সরে দাঁড়ান অভিনেত্রী। এরপর শুরু হয় অভিযোগের পালা ও দ্বন্দ্ব। প্রথমে সিনেমার প্রযোজক পরিচয় দেওয়া শরীফ খান অভিযোগ তোলেন— কাজ না করেও তিশা নাকি অগ্রিম পারিশ্রমিক সাড়ে চার লাখ টাকা ফেরত দিচ্ছেন না। যদিও তিশার দাবি— শরীফ সিনেমার কোনো প্রযোজকই নন। এ বিষয়ে রোববার (১৬ নভেম্বর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি বিবৃতি দিয়ে সব অভিযোগ অস্বীকার করেন তানজিন তিশা। তিনি বলেন, এ সিনেমার কারণে তিনি ব্যক্তিগতভাবেও ক্ষতিগ্রস্ত হয়েছেন।…

Read More