Author: mh sohag

দক্ষিণ আমেরিকায় ঘটে গেছে অবিশ্বাস্য এক ঘটনা। ১৭ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছেন একটি ম্যাচে। ঘটনাটি ঘটেছে বলিভিয়ায়। কোপা বলিভিয়ার শেষ আটে ব্লুমিং এবং রিয়াল ওরুরো মুখোমুখি হয়েছিল। সেমিফাইনালে যেতে হলে ওরুরোকে জিততেই হতো, ওদিকে প্রথম লেগে ২-১ গোলে জেতা ব্লুমিং ড্র করলেও চলে যেত শেষ চারে। তবে সেই ম্যাচ শেষ হয় ২-২ গোলে। অতিথি হিসাবে খেলতে নেমে ব্লুমিং ম্যাচ শেষে জয়ের উদযাপন করতে যাবে, কিন্তু শেষ বাঁশির পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বলিভিয়ান সংবাদমাধ্যম এল পোতোসি জানায়, মারামারিতে ঘুষি ছোড়া হচ্ছিল এবং ওরুরো তারকা সেবাস্তিয়ান জেবায়োসকে প্রতিপক্ষ খেলোয়াড়রা ধরে রাখলেও তিনি ছুটে গিয়ে অন্যদের ধাক্কা দেন। তার সতীর্থ হুলিও…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটনে হোয়াইট হাউসের কাছে গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ডের এক সদস্য মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে হোয়াইট হাউস। তিনি পশ্চিম ভার্জিনিয়ার বাসিন্দা ২০ বছর বয়সি সারা বেকস্ট্রম। এদিকে, আরেক গুলিবিদ্ধ ন্যাশনাল গার্ড সদস্য অ্যান্ড্রিউ ওলফের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন ট্রাম্প। বুধবার (২৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের খুব কাছেই ন্যাশনাল গার্ড সেনাদের লক্ষ্য করে হামলা চালায় এক বন্দুকধারী। গুলিবিদ্ধ হন ঐ দুই সেনা। এ ঘটনায় সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে ২৯ বছর বয়সি এক আফগান নাগরিককে। এরপরেই রাজধানীর নিরাপত্তায় ন্যাশনাল গার্ডের আরও ৫০০ সেনা মোতায়েনের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।

Read More

টালিউড সুপারস্টার দীপক অধিকারী দেব ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সম্পর্ক  বিনোদন জগতে ‘ওপেন সিক্রেট’। তাদের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চর্চিত। তাদের প্রেমের গল্প, একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করা— এমনকি দুই পরিবারের অনুষ্ঠানেও তাদের নিয়মিত উপস্থিতি সবকিছুই বারবার ইঙ্গিত দেয় গভীর ভালোবাসার। সময় যত ঘনিয়ে যাচ্ছে, ততই যেন ভক্ত-অনুরাগী থেকে শুরু করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের কৌতূহল— কবে তারা সাতপাকে বাঁধা পড়ছেন? শুধু অনুরাগীদের প্রশ্নেই থেমে নেই, এ তারকা জুটিকে যেখানেই দেখা যায়, সেখানেই সংবাদমাধ্যম থেকে একই প্রশ্ন ঘুরেফিরে আসে— কবে বিয়ের বাঁধনে বাঁধা পড়ছেন তারা? সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়েছিল— তিনি কি টালিউডের ‘সালমান খান’? অর্থাৎ ভাইজানের…

Read More

জিম্বাবুয়ে অধীর আগ্রহ নিয়ে ম্যাচটা দেখছিল। যদি কিছু একটা হয়ে যায়! তবে শেষমেশ সেই ‘কিছু একটা’ আর হয়নি। সেটা হতে হলে পাকিস্তানকে জিততে হতো শ্রীলঙ্কার বিপক্ষে, তবে শেষ ওভারে ১০ রানের সমীকরণ স্বাগতিকদের মেলাতে দেয়নি লঙ্কানরা। আর তাতেই ৬ রানের জয় নিয়ে নিজেরা সমীকরণ মিলিয়ে চলে যায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে। ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৮৪ রান। কামিল মিশারা ৪৮ বলে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। কুশল মেন্ডিস করেন ২৩ বলে ৪০ রান। জানিথ লিয়ানাগে অপরাজিত থাকেন ২৪ রানে, আর অধিনায়ক দাসুন শানাকা যোগ করেন ১৭ রান। অতিরিক্ত ছিল ১৩। শুরুতে কয়েকটি দ্রুত উইকেট হারালেও পরের…

Read More

১২ দিনের যুদ্ধে আমেরিকা-ইসরাইলের পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং তারা ‘খালি হাতে ফিরে গেছে’—বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে তিনি এ মন্তব্য করেন। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চালানো আগ্রাসন ছিল ২০ বছরের পরিকল্পনার অংশ- উল্লেখ করে খামেনি বলেন, ‘তারা এমন একটি যুদ্ধের পরিকল্পনা করেছিল যাতে তারা ইরানি জনগণকে উত্তেজিত করে, তাদেরকেও শাসনব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধে নামাতে পারে। কিন্তু বিষয়টি উল্টো হয়ে যায় এবং তারা এমনভাবে ব্যর্থ হয়, এমনকি যারা ইরানি শাসন ব্যবস্থার সঙ্গে দ্বিমত পোষণ করে তারাও সরকারের পাশে এসে দাঁড়ায় এবং দেশে একটি সর্বজনীন ঐক্যের সৃষ্টি হয়’। ১২-দিনের যুদ্ধে…

Read More

বলিউডের অন্যতম নির্মাতা সঞ্জয় লীলা বানসালি মানেই রুপালি পর্দায় রাজকীয় কারবার। তার আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে তাই দর্শকদের আগ্রহের পারদ অনেক  উঁচুতে। অভিনেত্রী আলিয়া ভাট, অভিনেতা রণবীর কাপুর ও ভিকি কৌশল— এই ত্রয়ীকে একফ্রেমে দেখার অপেক্ষায় দিন গুনছেন সিনেমাপ্রেমীরা। অভিনেতা রণবীর কাপুর তার এই সিনেমাটিকে নিজের ‘ড্রিম প্রজেক্ট’ হিসেবেই দেখছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন— বানসালির সেটে কাজ করা শারীরিকভাবে ক্লান্তিকর হলেও, শিল্পী হিসেবে তা পরম তৃপ্তির। এদিকে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিংয়ের কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। বিশেষ করে আলিয়ার রেট্রো লুক আর রণবীরের নতুন অবতার নিয়ে নেটিজেনদের মাঝে চলছে নানা আলোচনা। সম্প্রতি সামাজিক মাধ্যম আইফার…

Read More

দোহায় কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ২০২৫ সালের ফাইনালে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে পর্তুগাল। সেমিফাইনালে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে আসা পর্তুগিজরা প্রথমবারের মতো জিতল এই শিরোপা। বৃহস্পতিবার ফাইনালে ম্যাচের ৩২তম মিনিটে আনিসিও ক্যাব্রাল একমাত্র গোলটি করেন। এই গোলেই জয় পায় পর্তুগাল। দুদলই প্রথমবার এই পর্যায়ের ফাইনালে উঠেছিল। অস্ট্রিয়ার ফরোয়ার্ড জোহানেস মজার টুর্নামেন্টে ফাইনালের আগে পর্যন্ত ছিলেন সর্বোচ্চ গোলদাতা। তার গোল ছিল আটটি। তবে ফাইনালে তার গোল পাওয়া হয়নি। বরং ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে নামার পর অস্ট্রিয়ার ড্যানিয়েল ফ্রাউশার ৮৫তম মিনিটে পোস্টে লেগে যাওয়া শটে সমতা আনার সবচেয়ে কাছাকাছি যান। তিনি মাঠে নামার কয়েক…

Read More

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের বহুতল কয়েকটি আবাসিক ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও প্রায় ৩০০ জন। দমকলকর্মীরা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে। তবে এরই মধ্যে ঝরে গেছে বহু প্রাণ। এতগুলো মানুষের মৃত্যুর জন্য দায়ী সন্দেহে ওই আবাসন সংস্কারের দায়িত্বে থাকা একটি নির্মাণ কোম্পানির তিন হতাকর্তাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে হংকং পুলিশ। ওয়াং ফুক কোর্ট আট ব্লকের ২০০০ আবাসিক ইউনিটের একটি আবাসিক কমপ্লেক্স। ১৯৮৩ সালে নির্মিত এই টাওয়ার ব্লক নতুন করে নির্মাণের কাজ চলছিল। ভবনগুলোতে ছিল বাঁশ আর জালের ঘেরাটোপ। পুলিশ মনে করছে, নির্মাণ সংস্থার দায়িত্বে অবহেলা এবং অনিরাপদ নির্মাণ সামগ্রীর কারণে অগ্নিকাণ্ডের এ…

Read More

বিনোদন জগতের তারকারা এক অভিনব পন্থা অবলম্বন করছেন। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যায়, অনেকেই অদ্ভুত সব কর্মকাণ্ড করছেন। তাদের পোস্টকৃত ছবিতে দেখা যায় বিভিন্ন সংখ্যা। হাত, গাল ও শরীরের বিভিন্ন অংশে কেউ লিখেছেন— ‘৯’, কারও ‘২৪’, কেউবা লিখছেন ‘১০০০’ কিংবা ‘৯৯+’। এই সংখ্যাগুলোর মানে কী, তা নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অনেক নেটিজেন ভেবেছিলেন, এটি হয়তো নতুন কোনো প্রজেক্ট বা কোনো নির্মাণের প্রচার। কিন্তু না, এই সংখ্যার নেপথ্যে লুকিয়ে আছে তাদের এক নির্মম বাস্তবতা, যার প্রতিবাদেই একত্রিত হয়েছেন এসব তারকা। প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়িয়েছে এ চিহ্ন। ডিজিটাল সহিংসতা ও সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা ছড়াতে ‘মাই…

Read More

সদ্য শেষ হওয়া এশিয়া কাপ রাইজিং স্টার্সের শিরোপার স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। ‘এ’ দলের ক্রিকেটার, কোচিং স্টাফের সদস্যরাও ফাইনাল ম্যাচের আগে শিরোপা জয়ের স্বপ্নে বিভোর ছিলেন। পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচের আগে একাদশও ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে অফিসিয়াল ডিনারে একাদশ সম্পর্কে জানান কোচ ডেভিড হেম্প। বিসিবি সভাপতি টিম ম্যানেজমেন্টের ওপর আস্থা রাখলেও প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু হস্তক্ষেপ করেন ফাইনালের সকালে। দলের একটি সূত্র জানায়, জাওয়াদ আবরারকে বাদ দিয়ে মাহিদুল ইসলাম অংকনকে একাদশে নেওয়ার জন্য কোচকে বাধ্য করেন লিপু। ঢাকা থেকে লিপুর ‘হস্তক্ষেপে’ ড্রেসিংরুমের পরিবেশ অস্থির করে দেয়। সে সময় কোচের…

Read More