লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে দেশটিতে নতুন করে হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে ইসরাইলি বাহিনী। খবর এএফপির। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) বলেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় জেজিন এলাকার আল-মাহমুদিয়া ও আল-জারমায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হিজবুল্লাহর অস্ত্র মজুত ছিল এমন বেশ কয়েকটি উৎক্ষেপণ স্থাপনা, সামরিক চৌকি এবং অস্ত্র সংরক্ষণাগারেও হামলা চালানো হয়েছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সামরিক…
Author: mh sohag
জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের ডাফার ব্রাদার্স পরিচালিত জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস ৫’-এর প্রথম পর্ব আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। চূড়ান্ত সিজনের প্রথম ভলিউম আজ সকালে অনলাইনে প্রকাশ হওয়ার পরপরই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস দেখা দেয় এবং তারা সিরিজটি একবারে দেখে ফেলার প্রস্তুতি নেন। তবে, বিপুল সংখ্যক দর্শকের চাপ সামলাতে না পেরে মুক্তির কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মটি ক্র্যাশ করে। দীর্ঘ প্রতীক্ষার পর ‘স্ট্রেঞ্জার থিংস’ শেষ সিজনের প্রথম ভলিউমটি অনলাইনে আসতেই বিশ্বজুড়ে সিরিজটির ভক্তরা একসঙ্গে দেখতে ভিড় জমান। বিপুল দর্শকদ হবে সেটি আগে থেকে অনুমান করতে পারেনি নেটফ্লিক্স কর্তৃপক্ষ। ফলস্বরূপ, মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্ল্যাটফর্মটির সার্ভার পুরোপুরি অচল হয়ে যায় এবং কোটি কোটি দর্শক তাদের…
আসন্ন বিপিএলে যুক্ত হলো নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী। দলটি খেলবে ‘নোয়াখালী এক্সপ্রেস’ নামে। যেহেতু প্রথমবার বিপিএলে অংশ নিতে যাচ্ছে নোয়াখালী, স্বাভাবিকভাবে এলাকার মানুষদের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। একই সঙ্গে ক্রিকেটপ্রেমীদেরও কৌতূহল—নোয়াখালী এক্সপ্রেসের মালিক কারা, ম্যানেজমেন্টে আছেন কে, নিলামের আগে সরাসরি দলে কারা যোগ দিচ্ছেন—এসব প্রশ্ন নিয়েই আলোচনা চলছে। এ অবস্থায় বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে একটি খবর—নোয়াখালী এক্সপ্রেসের কোচ হচ্ছেন খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া ক্রিকেটে অত্যন্ত অভিজ্ঞ ও সফল এই কোচ এর আগেও বিপিএলে ঢাকাকে চ্যাম্পিয়ন করেছেন এবং একাধিকবার দলকে ফাইনালে তুলেছেন। সাম্প্রতিক প্রিমিয়ার লিগেও গুলশান ক্রিকেট ক্লাবকে তার কোচিংয়ে একঝাঁক তরুণ ক্রিকেটার নিয়েই সুপার লিগে তুলেছেন এবং দলটি…
৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশটির উত্তর সুমাত্রার পশ্চিম উপকূলে ভূ-কম্পনটি আঘাত হানে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই। এক প্রতিবেদনে রয়টার্স বলছে, বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশের কাছে সুমাত্রা দ্বীপে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। এদিকে চীনা বার্তা সংস্থা সিনহুয়া বলছে,ইন্দোনেশিয়া সুমাত্রার পশ্চিম উপকূলে ৬ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। প্রাথমিকভাবে ২.৬৮ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৫.৯৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বলে জানা গেছে। এর আগে বুধবার (২৬ নভেম্বর)…
বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রাকে গত কয়েক বছর ধরেই বিভিন্ন আইনি জটিলতায় ভুগতে হচ্ছে। পর্ণকাণ্ডে রাজ কুন্দ্রা জেলও খেটেছেন। পরে তাদের বিরুদ্ধে ৬০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে। সেই মামলা এখনো ঝুলে আছে আদালতে। তবে এবার নিজের নাম, ছবি ব্যবহার ও বিকৃত কনটেন্টের অভিযোগ নিয়ে আইনি পথে হাঁটলেন অভিনেত্রী শিল্পা শেঠি। ব্যক্তিত্ব সুরক্ষার অধিকার রক্ষায় সম্প্রতি মুম্বাই হাইকোর্টে একটি মামলা করেছেন অভিনেত্রী। মামলায় বেশ কয়েকটি ওয়েবসাইট, ২৭ জন এবং অজ্ঞাতপরিচয়ের আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। শিল্পা শেঠির অভিযোগ, বাণিজ্যিক লাভের উদ্দেশ্যে অনুমতি ছাড়াই ব্যাপকভাবে তার পরিচিতি ব্যবহার করা হচ্ছে। বহু ভুয়া ওয়েবসাইট নিজেদের অফিশিয়াল প্ল্যাটফর্ম দাবি…
ক্রিকেটের সঙ্গে রাজনীতির যোগটা অস্বাভাবিক, তবে উপমহাদেশের বাস্তবতায় বিষয়টা অতটা অস্বাভাবিকও নয়। বাংলাদেশ ক্রিকেটেই এর নজির আছে অনেক। এবার আরও একটা গুঞ্জন উঠেছে ক্রিকেটারের রাজনীতিতে আসার। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছে এবার। বিষয়টি নিয়ে জামায়াতের পক্ষ থেকে কিছুই বলা হয়নি এখনও। তবে এই গুঞ্জন নজরে পড়েছে পাইলটেরও। তিনি সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছে এই বিষয়ে। তার পরিষ্কার ব্যাখ্যা, ‘আমি ক্রীড়া অনুরাগী মানুষ। জন্মগতভাবেই ক্রীড়া পরিবারের ছেলে। আমার বাবাও ছিলেন জাতীয় ফুটবলার। আমি জাতীয় দলে খেলেছি অনেকদিন। অধিনায়কত্ব করেছি। এখন বিসিবি পরিচালক হয়েছি দেশের ক্রিকেটের উন্নয়নে ভুমিকা রাখার লক্ষ্য নিয়ে। আপাতত আমার রাজনীতিতে সম্পৃক্ত…
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান সুস্থ আছেন এবং আদিয়ালা কারাগারেই আছে। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যু ও তাকে অন্যত্র স্থানান্তরের গুজব উড়িয়ে দিয়ে এ তথ্য জানান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার কর্তৃপক্ষ। এর আগে বুধবার ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তার বোনেরা তারতার সঙ্গে বারবার দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি। সেই সঙ্গে আদিয়ালা কারাগারের বাইরে তাদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংস হামলার পর রহস্য আরও ঘনীভূত হয়। এমন অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছে যে, ইমরান খান কারা হেফাজতে মারা গেছেন। এই খবর তার সমর্থকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। যার প্রেক্ষিতে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো পাকিস্তান।…
বলিউডের ভাইজানখ্যাত সালমান খানের ভাই অভিনেতা আরবাজ খানের সঙ্গে দুই দশকের দাম্পত্যের ইতি টেনেছিলেন অনেক আগেই। পরে অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে ছয় বছরের প্রেমেও ভেঙে যায়। গত বছর অভিনেতার সঙ্গে দূরত্ব বাড়ার পরপরই নাকি হাঁটুর বয়সি যুবক হর্ষ মেহেতার সঙ্গে বন্ধুত্ব শুরু হয় ফিটনেস কুইন অভিনেত্রী মালাইকা অরোরার। মাসখানেক ধরে তারা একে অপরের সঙ্গে ডেট করছেন নিয়মিতই। সম্প্রতি মুম্বাইয়ে এনরিক ইগলেসিয়াসের একটি কনসার্টে মালাইকাকে দেখা গেছে। এরপর থেকেই শুরু হয় সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে শুরু হয় গুঞ্জন। সেই তরুণ যুবক হীরা ব্যবসায়ী। এই কনসার্টের পর থেকেই তাদের প্রেমের খবর ছড়াতে থাকে। এবার সেই গুঞ্জন আরও জোরালো হলো মুম্বাই বিমানবন্দরে তাদের…
লিটন দাস বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে কাজ মন্দ করছিলেন না। টানা ৩ সিরিজ জয়, শেষ পর্যন্ত এশিয়া কাপের ফাইনালের লড়াইয়ে থাকা— সব মিলিয়ে টি-টোয়েন্টি দলটা বেশ আশা জাগাচ্ছিল বিশ্বকাপের ঠিক আগে। তবে তখনই বাংলাদেশের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন লিটন। চলতি বছরের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে নেতৃত্ব পেলেও লিটন আগে থেকেই বাংলাদেশের টি-টোয়েন্টির কাণ্ডারি। ২০২৪ সালের শেষ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে তাদেরই মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে এসেছিল বাংলাদেশ, সেটা তার অধীনেই। চ্যাম্পিয়ন্স ট্রফির পর আনুষ্ঠানিকভাবে তিনি অধিনায়ক হয়ে আসার পর বাংলাদেশ প্রথম দুই সিরিজে সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তানের কাছে হেরেছিল। তবে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। বাংলাদেশ এরপর একে…
বহুবিবাহ নিষিদ্ধে আইন করতে যাচ্ছে ভারতের আসামের রাজ্য সরকার। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাজ্য বিধানসভায় এ সংক্রান্ত একটি বিল পেশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ওই বিলে বহুবিবাহকে ‘অপরাধ’ হিসাবে গণ্য করা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, প্রথম স্ত্রী বা স্বামী জীবিত থাকা অবস্থায় তার মতামত সাপেক্ষে দ্বিতীয়বার বিয়ে করলে সর্বোচ্চ ৭ বছর কারাবাসের সাজা হতে পারে। আর কোনো ব্যক্তি যদি নিজের প্রথম বিয়ের তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ের উদ্যোগ নেয়, সেক্ষেত্রে এই সাজার মেয়াদ হতে পারে সর্বোচ্চ ১০ বছর। মঙ্গলবার বিধানসভায় ‘আসাম বহুবিবাহ নিষিদ্ধকরণ বিল, ২০২৫’ পেশ করেন হিমন্ত। স্পিকার বিশ্বজিৎ দাইমারির অনুমতিক্রমে বিলটি পেশ করেন তিনি। শিল্পী জ়ুবিন গার্গের…

