পাকিস্তানে চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সিকান্দার রাজা। সেই পারফরম্যান্সের সুবাদে টি-টোয়েন্টিতে প্রথমবার বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব পেলেন জিম্বাবুয়ের এই অধিনায়ক। আর ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে সিংহাসনে ফিরেছেন ভারতের হিটম্যান খ্যাত রোহিত শার্মা। বুধবার ঘোষিত পুরুষ ক্রিকেটারদের র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে এক ধাপ এগিয়েছেন রাজা। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় রোহিতেরও উন্নতি এক ধাপ। ত্রিদেশীয় সিরিজে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। তবে র্যাংকিংয়ের হালনাগাদে বিবেচনায় এসেছে তাদের সবশেষ তিনটি ম্যাচ। গত বৃহস্পতিবার শ্রীলংকাকে ৬৭ রান হারানোর পথে বড় অবদান রাখেন রাজা। ৪৭ রানের ইনিংস খেলার পর অফ স্পিনে ২৩ রান দিয়ে নেন এক উইকেট। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচে…
Author: mh sohag
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটছে। এখন পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওচিত্রে দেখা গেছে, অনেক মানুষ ঘরবাড়ি, হোটেল ও দোকানপাটে আটকা পড়েছেন। উদ্ধারকর্মীরা নৌকা ও সেনাবাহিনীর ট্রাক ব্যবহার করে তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন। সেইসঙ্গে, শিশুদের বাঁচাতে বহু পরিবার ফোলানো বস্তুকে অস্থায়ী নৌকার মতো ব্যবহার করছেন। এর আগে, বেশ কয়েকদিন ধরেই ভারি বৃষ্টিপাত হচ্ছে দেশটির ৯টি প্রদেশে। সে কারণেই দেখা দিয়েছে বন্যা। রাজধানীর সাথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক ও রেল যোগাযোগ। প্লাবিত হয়েছে পর্যটন নগরী হাত ইয়াইসহ বিস্তীর্ণ এলাকা।…
আল্লাহকে নিয়ে কটূক্তকারী বাউল শিল্পী আবুল সরকারের তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, যারা বাউল শিল্পী আছেন, আপনারা গান করেন কিন্তু এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয়। আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নেব না। তিনি বলেন, প্রভুকে নিয়ে টানাটানি করবেন না, এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে, এটা কেউ সহ্য করবে না। মা-বাবাকে গালি দিলেই সহ্য করা যায় না। সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তার বান্দারা তো চুপ থাকবে না। ‘আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে, সৃষ্টিকর্তা ও রাসুলকে বাজেভাবে অপমান করবেন। আপনারা পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন,…
ঘরের মাঠে টানা ১৮টি টেস্ট সিরিজ জয়ের পর অধপতন হলো ভারতের। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩–০ ব্যবধানে ধবলধোলাইয়ের পর এবার দক্ষিণ আফ্রিকার কাছেও হোয়াইটওয়াশ ২–০ ব্যবধানে। কলকাতা টেস্টে ১২৪ রানের টার্গেট তাড়ায় ৯৩ রানে অলআউট হয়ে হেরে যায় টেস্ট ম্যাচ। আর গুয়াহাতে ৫৪৯ রানের অক্ষ্য তাড়ায় ভারত হেরে যায় রেকর্ড সর্বোচ্চ ৪১৮ রানের বিশাশ ব্যবধানে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে এমন হারের পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ গৌতম গম্ভীরের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। কী আছে গম্ভীরের ভাগ্যে? এখনই কিছুই বলা যাচ্ছে না। তবে সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে গম্ভীরের সামনে এই প্রশ্নটি উঠেছিল। উত্তর দিতে গিয়ে গম্ভীর বল ঠেলে…
ভারতে বাড়তে থাকা ইসলামোফোবিয়া ও ঐতিহ্য ধ্বংসের বিষয়ে বিশ্বকে সতর্ক করল পাকিস্তান। একই সঙ্গে ভারতের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় নির্মিত রাম মন্দিরে পতাকা উত্তোলন নিয়ে পাকিস্তান গভীর উদ্বেগ জানিয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছ। খবর- পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়, ডন নিউজের। বিবৃতিতে পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসেইন আন্দ্রাবি বলেন, এটি ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর চাপ সৃষ্টির বিস্তৃত প্রবণতা এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী হিন্দুত্ববাদী মতাদর্শের প্রভাবে মুসলিম ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য ধ্বংসের ইচ্ছাকৃত প্রচেষ্টার প্রতিফলন। তিনি বলেন, নানা ঐতিহাসিক মসজিদ এখন অপবিত্র করা বা ভেঙে ফেলার হুমকির মুখে রয়েছে। আর ভারতীয় মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক ও…
চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার এক আত্মীয়। নোটিশে এই নায়িকার বিরুদ্ধে একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে ‘মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) খুলনার বাসিন্দা মো. তারেক আহমেদ চৌধুরীর পক্ষে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল। পপির খুলনা ও ঢাকার ঠিকানায় রেজিস্টার্ড ডাকযোগে নোটিশটি পাঠানো হয়। নোটিশে জানানো হয়, গত ২১ নভেম্বর ‘সময় টেলিভিশনে’ মো. তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ‘মিথ্যা’ ও ‘মানহানিকর’ অভিযোগ করেছেন পপি। নোটিশ দেওয়ার সাত দিনের মধ্যে সময় টিভিতে ক্ষমা প্রার্থনা করতে এবং একই সঙ্গে জনসমক্ষে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। তা নাহলে এই নায়িকার…
২৫ বছর পর ভারত সফরে টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ইডেন গার্ডেন ও গুয়াহাটি টেস্টে ভারতকে পরাস্ত করে প্রোটিয়ারা। কলকাতায় সিরিজের প্রথম টেস্টে তিন দিনের মধ্যে হেরেছিল ভারত। ঘরের মাঠে এ নিয়ে সর্বশেষ সাত টেস্টের মধ্যে পাঁচটিতেই হারল ভারত। এর আগে সর্বশেষ ২০০০ সালে হান্সি ক্রনিয়ের অধিনায়কত্বে ভারতে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটি টেস্টে দক্ষিণ আফ্রিকার দেওয়া ৫৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত হারে ৪০৮ রানের বিশাল ব্যবধানে। রানের হিসাবে টেস্ট ক্রিকেটে এটাই ভারতের সবচেয়ে বড় ব্যবধানে হার। চতুর্থ দিন ২ উইকেটে ২৭ রান নিয়ে শেষ করা ভারত আজ পঞ্চম ও শেষ দিনে ৪৮ ওভার ব্যাট…
উত্তরসূরির বিরুদ্ধে অভ্যুত্থানের চক্রান্ত করার দায়ে সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করা শুরুর নির্দেশ দিয়েছেন ব্রাজিলের সুপ্রিম কোর্ট। মঙ্গলবার (২৫ নভেম্বর) দেশটির আদালতবলসোনারোর বিরুদ্ধে মামলার সব কার্যক্রম শেষ করে তার দণ্ডকে চূড়ান্ত হিসেবে ঘোষণা করেন। খবর রয়টার্সের। বিচারপতি আলেক্সান্দ্রে দে মোরায়েস বলসোনারোকে ব্রাসিলিয়ায় ফেডারেল পুলিশ সদর দপ্তরে তার সাজা ভোগ শুরু করতে বলেন। গত শনিবার থেকে সেখানে আটক রয়েছেন তিনি। পৃথক একটি মামলায় গৃহবন্দি থাকাকালে তিনি তার ‘অ্যাংকল মনিটর’ (নজরদারিতে ব্যবহৃত বিশেষ যন্ত্র) নষ্ট করেন—এ অভিযোগে পুলিশ তাকে আটক করে। এ সিদ্ধান্ত বলসোনারোর জন্য আরেক বড় ধাক্কা। ২০১৯ সালে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন। সামরিক শাসনের প্রতি অতীত–স্মৃতিনির্ভর আকর্ষণ, জনতুষ্টিবাদী…
থাই মিডিয়া উদ্যোক্তা এবং ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার সহ-মালিক অ্যান জাকাপং জাকরাজুততিপের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে দক্ষিণ ব্যাংকক সিভিল কোর্ট। প্রায় ৯ লাখ ৩০ হাজার ডলার (৩০ মিলিয়ন বাত) জালিয়াতির অভিযোগে মঙ্গলবার (২৫ নভেম্বর) এই পরোয়ানা জারি হয় বলে আদালতের একজন কর্মকর্তা এএফপিকে নিশ্চিত করেছেন। চলতি বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা মাত্র এক সপ্তাহ আগে ব্যাংককে শেষ হলেও এবার আয়োজনকে ঘিরে ছিল একের পর এক বিতর্ক। সঞ্চালকের অশালীন মন্তব্য, যৌনতাবাদের অভিযোগ এবং একাধিক অনিয়মের পরও প্রতিযোগিতা শেষ হয় মিস মেক্সিকোর বিজয়ে। তবে পুরস্কার বিতরণীর উত্তাপ কাটতে না কাটতেই নতুন ঝড় ওঠে সহ-মালিক জাকাপংকে ঘিরে। ২০২৩ সালে জেকেএন গ্লোবাল গ্রুপে…
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আর বাকি ৩ মাস। ঠিক এই সময় বিশ্বকাপের গ্রুপিং ও সময়সূচি প্রকাশ করেছে আইসিসি। তাতে দেখা গেছে প্রতিযোগিতার ‘সি’ গ্রুপে খেলবে বাংলাদেশ দল। লিটন দাসের দল গ্রুপসঙ্গী হিসেবে পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও নবাগত ইতালিকে। আগামী বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে ৭ ফেব্রুয়ারি। সে দিনই শুরু হবে বিশ্বকাপ। কলকাতায় সেদিন বিকাল ৩টা ৩০ মিনিটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ নিজেদের পরের দুই ম্যাচও খেলবে কলকাতাতেই। ইতালির বিপক্ষে ৯ ফেব্রুয়ারির সেই ম্যাচটি মাঠে গড়াবে বেলা ১১টা ৩০ মিনিটে। ১৪ এপ্রিল নিজেদের পরের ম্যাচে বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের, সে ম্যাচ শুরু হবে বিকেল সাড়ে ৩টায়। গ্রুপ…

