ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে জনমত তৈরি করেছেন, এমন অভিযোগে ৬৫ বছরের এক বৃদ্ধাকে ৩০ বছরের সাজা শুনিয়েছেন দেশটির একটি আদালত। ওই বৃদ্ধার নাম মার্গি ওরোজকো, তিনি পেশায় একজন চিকিৎসক। দেশটির মানবাধিকতার সংগঠনগুলোর বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মাদুরোর সরকারকে হোয়াটসঅ্যাপে অডিওবার্তায় সমালোচনা করেছিলেন মার্গি। সেই অভিযোগেই এই শাস্তি। ‘রাষ্ট্রদ্রোহ, ঘৃণা ছড়ানো ও ষড়যন্ত্রের’ অভিযোগে মার্গিকে সর্বোচ্চ সাজা শুনিয়েছেন আদালত। তবে ঠিক কোন বার্তা এবং কাদের জনমত করার জন্য মার্গি এমন সাজা শুনলেন তার কিছুই জানানো হয়নি। এএফপিও সেই অভিযোগ করা হোয়াটসঅ্যাপ বার্তার বিষয়বস্তু ও কাকে পাঠানো হয়েছে, তা জানতে পারেনি। ২০২৪ সালের আগস্টে ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলের সান হুয়ান দে কোলোন…
Author: mh sohag
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল নাজিশ জাহাঙ্গীর অভিযোগ করেছেন, তাকে বারবার অকারণে নানা বিতর্কে জড়ানো হয়। এসব পরিস্থিতি তাকে কখন কখন মনে করিয়ে দেয় যেন তিনি ‘পাকিস্তানি কঙ্গনা রানাওয়াত’ হয়ে গেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাজিশ খোলামেলাভাবে বলেন, তার ব্যক্তিগত ও পেশাগত জীবন নিয়ে গুজব ছড়ানোর প্রবণতা এতটাই বেড়েছে যে, তিনি যা-ই বলেন, কোনো না কোনোভাবে তা বিতর্ক তৈরি করে। অথচ এসব বিতর্ক থেকে তার কোনো লাভ হয় না বলেও জানান তিনি। নাজিশের মতে, বহু মানুষের ধারণা—বিতর্ক শিল্পীদের ক্যারিয়ার এগিয়ে নিতে সাহায্য করে; কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। তিনি জানান, জীবনে কোনো বিতর্কই তাকে বাড়তি কাজ বা সুযোগ এনে দেয়নি। কঙ্গনা রানাওয়াতের…
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। দলের একাদশে ফিরেছেন চোট থেকে সুস্থ হয়ে ওঠা মিডফিল্ডার শেখ মোরসালিন। তার জায়গায় এবার একাদশ থেকে বাদ পড়েছেন জামাল ভূঁইয়া ও জুনিয়র সোহেল রানা। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। বাংলাদেশ একাদশ: গোলরক্ষক: মিতুল মারমা রক্ষণভাগ: তপু বর্মণ, তারিক কাজী, জায়ান আহমেদ, সাদ উদ্দিন মধ্যমাঠ: হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত শোম, শেখ মোরসালিন আক্রমণ: রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম
জাতিসংঘ যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে অগ্রসর হয়, তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কর্মকর্তাদের খুঁজে খুঁজে হত্যা করার নির্দেশ দেওয়া উচিত হবে বলে হুমকি দিয়েছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। সোমবার ওৎজমা ইয়েহুদিত দলের এক সভায় বক্তৃতাকালে বেন-গভির শীর্ষ পিএ কর্মকর্তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেন। বেন-গভিরের হুমকির বরাত দিয়ে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়, ‘যদি তারা ফিলিস্তিনি সন্ত্রাসী রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে এবং জাতিসংঘ একটি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়, তাহলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বেছে বেছে হত্যা করার নির্দেশ দেওয়াই উচিত হবে। কারণ, সবদিক থেকেই তারা সন্ত্রাসী।’ এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্টের কার্যালয় থেকে আলাদাভাবে বিবৃতি দিয়ে…
থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স’-এর ৭৪তম আসরে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। বৈশ্বিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করতে যখন প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই পুরনো একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের মুখে পড়েছেন তিনি। সম্প্রতি পুরনো সেই বিতর্কিত ‘ওয়াশরুম ভিডিও’ প্রসঙ্গে লাইভে এসে মুখ খুলেছেন মিথিলা। নেটিজেনদের ক্রমাগত নেতিবাচক প্রচারণায় তিনি রীতিমতো বিব্রত। লাইভে এসে মিথিলা স্বীকার করেন যে, ঘটনাটি প্রায় সাত থেকে আট বছর পুরনো। সেই সময় তার সঙ্গে ছিলেন ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি। বিতর্ক আর সমালোচনার মুখে বন্ধু মিথিলার পাশে দাঁড়ালেন অভিনেত্রী সামিরা খান মাহি। মিথিলাকে টেনে নামানোর এই প্রবণতাকে সমালোচনা…
মুশফিকুর রহিমকে বাংলাদেশের ক্রিকেটের কিংবদন্তি বলেছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্ট শুরুর ঠিক আগের দিন মঙ্গলবার মিরপুরে ম্যাচপূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটি বলেন কোচ। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০তম টেস্ট খেলার দ্বারপ্রান্তে মুশফিকুর রহিম। মুশফিকের এই মাইলফলকের টেস্টের আগে কোচ ফিল সিমন্স বলেন, মুশফিক লিজেন্ড অব দ্যা গেইম। আমার মনে হয় খুব বেশি প্লেয়ার নেই টেস্টে একাধিক ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে, সে লম্বা সময় ধরে টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছে। ফলে তার এসব ব্যাপারই তাকে লিজেন্ড বানিয়েছে। মুশফিকের ব্যাপারে সিমন্স আরও বলেছেন, আসলে শুরুতেই আমাদের তার পেশাদারিত্ব (প্রফেশনালিজম), দীর্ঘায়ুর বিষয়টি স্বীকার করে নিতে হবে। তারও…
বিরোধীদের দমনে বানানো আদালতে নিজেই দণ্ডিত হয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পলাতক শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডনের সম্পাদকীয়তে এমন মন্তব্যই করা হয়েছে। মঙ্গলবার প্রকাশিত পত্রিকাটির সম্পাদকীয়তে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ একসময় বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতেন। গত বছর গণবিক্ষোভের সময় তার সরকারের কর্তৃত্বমূলক কর্মকাণ্ডের জন্য মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়েছেন। শেখ হাসিনা ২০২৪ সালের আগস্টে দেশের বাইরে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তিনি রায়ের বিষয়ে বলেছেন, এটি ‘পক্ষপাতদুষ্ট’ এবং ‘প্রস্তুতিপ্রসূত ট্রাইব্যুনালের’ সিদ্ধান্ত। কঠোর রায় দেয়া ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল (আইসিটি) তিনি নিজেই প্রতিষ্ঠা করেছিলেন। তার শাসনামলে এই আদালত…
প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন ও ২৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলায় রোববার (১৬ নভেম্বর) দিনভর নাটকীয়তার পর অবশেষে জামিন পান অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা হক তানিয়ার আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তারা। আদালত শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার জানান, আগামী ১৮ ডিসেম্বর মামলাটিতে মেহজাবীনের জবাব দাখিলের জন্য দিন ধার্য করেছেন আদালত। মেহজাবীনের আইনজীবী অ্যাডভোকেট তুহিন হাওলাদার বলেন, বাদীর সাথে মেহজাবীনের কোনো পরিচয় নেই। সম্পূর্ণ হয়রানির উদ্দেশ্যে মামলাটি করা হয়েছে। অভিযোগের কোনো…
২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্র এবার দর্শকদের জন্য বিশেষ সুবিধা চালু করছে। এবার ম্যাচের টিকিটধারীরা অগ্রাধিকার ভিত্তিক ভিসা সাক্ষাৎকারের সুযোগ পাবেন—যা বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে দেশটির কঠোর ভিসা নীতির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম। সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, হোয়াইট হাউস টাস্কফোর্স এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা আসে। ফিফার নতুন উদ্যোগের নাম FIFA Priority Appointment Scheduling System (FIFA PASS)। এর উদ্দেশ্য—বিশ্বকাপ চলাকালীন সময়ে বিশ্বের লাখ লাখ ফুটবল ভক্ত যাতে সহজে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেন, সেই সঙ্গে ট্রাম্প প্রশাসনের কঠোর ইমিগ্রেশন নীতি বজায় রাখা। ফিফা সভাপতি ইনফান্তিনো বলেছেন, ‘আমেরিকা বিশ্বকে স্বাগত জানাচ্ছে। আমরা এটি ইতিহাসের সবচেয়ে…
চীন ও জাপানের মাঝে কূটনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। তাইওয়ান নিয়ে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির মন্তব্যের পর নাগরিকদের জাপান সফর এড়াতে বলেছে চীন। এবার চীনে থাকা জাপানিদের সর্বোচ্চ সতর্ক থাকতে বলেছে জাপান। বেইজিংয়ে জাপানের দূতাবাস তাদের ওয়েবসাইটে নাগরিকদের প্রতি মঙ্গলবার (১৮ নভেম্বর) দেওয়া এক বার্তায় বলেছে, ‘বাইরে যাওয়ার সময় সন্দেহজনক ব্যক্তিদের প্রতি সতর্ক থাকুন। যতটা সম্ভব নিজের নিরাপত্তা নিশ্চিতের চেষ্টা করুন। সম্ভব হলে দলবদ্ধভাবে চলাফেরা করুন।’ জাপানি নাগরিকদের ভিড়ের মাঝে এবং যেখানে লোক বেশি থাকে—তেমন এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে। দূতাবাস জানিয়েছে, যাদের সঙ্গে শিশু আছে তারা ‘বিশেষ সতর্কতা’ অবলম্বন করুন। যদি কোনো ব্যক্তি বা দলকে সামান্যও সন্দেহজনক মনে হয়, তাদের…

