Author: mh sohag

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নাটক-ওটিটির পর বড় পর্দায় অভিনয় করে এক দশকেরও বেশি সময়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যান। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, আগের চেয়ে অনেকটাই কমেছে মেহজাবীনের কাজের ব্যস্ততা; কাজেই মেহজাবীন ভক্তরা একরকম তাকে নিয়ে এখন প্রশ্ন তুলছেন বলেই বলা চলে। সম্প্রতি পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি–ধামকির অভিযোগে করা মামলায় সম্প্রতি মেহজাবীন ও তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তারা আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। কিছুদিন আগে গুঞ্জন রটে পরিচালক রেদওয়ান রনির আসন্ন সিনেমা ‘দম’ এ অভিনয়ের কথা ছিল মেহজাবীনের। যেখানে দুই প্রসিদ্ধ অভিনেতা চঞ্চল চৌধুরী ও আফরান…

Read More

এশিয়া কাপ রাইজিং স্টারসে হংকংয়ের পর আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ ‘এ’ দল। ইমার্জিং এশিয়া কাপ নাম বদলে এবার হয়ে গেছে এশিয়া কাপ রাইজিং স্টারস। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে আফগানিস্তানের বিপক্ষে আজ দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। সোমবার কাতারের দোহায় আফগানিস্তান ‘এ’ দলকে আজ ৩৯ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে আকবর আলীর দল। এদিন  টসে হেরে ব্যাটিংয়ে নেমে রিপন মণ্ডল-রাকিবুল হাসানদের দুর্দান্ত বোলিংয়ে ১৮.৪ ওভারে ৭৮ রানে অলআউট হয়ে যায় আফগানরা। রান তাড়া করতে নেমে ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। আগের ম্যাচে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশ দাপুটে জয় পেয়েছে ব্যাটসম্যানদের নৈপুণ্যে। সেই…

Read More

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত ডামি নির্বাচনের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার ওপর সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় তার এই সাজা ঘোষণা করা হয়েছে। সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেছে। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীরা ছাড়াও জুলাই আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। রায়ে আদালত বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে তিনটি অভিযোগ প্রমাণিত হয়েছে। একটিতে আমৃত্যু কারাদণ্ড এবং অন্য দুটি অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রায় ঘণ্টা তিনেক পর ভারত এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানিয়েছে,…

Read More

অবশেষে হলিউড তারকা টম ক্রুজ শেষ পর্যন্ত তার প্রতীক্ষিত সম্মানসূচক অস্কার পেলেন। রোববার (১৬ নভেম্বর) লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গভর্নর্স অ্যাওয়ার্ডসে মেক্সিকান পরিচালক আলেহান্দ্রো জি. ইনারিতু তাকে এই পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের সময় টম ক্রুজ আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেননি এবং সিনেমার সঙ্গে যুক্ত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। টম ক্রুজ বলেন, সিনেমা তাকে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয়, ভিন্ন সংস্কৃতি ও মানসিকতা বোঝার সুযোগ করে দেয় এবং একই সঙ্গে আমাদের মিলও দেখায়। ‘অন্ধকার হলে আমরা একসাথে হাসি, কাঁদি, আশা করি—এটাই সিনেমার শক্তি। ফিল্ম বানানো শুধু আমার কাজ নয়, এটি আমার পরিচয়।’ তিনি নিজের ছোটবেলার স্মৃতিও ভাগ করেন।…

Read More

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে ১২৪ রানের মামুলি স্কোর তাড়ায়; ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানে হেরে যায় ভারত। ঘরের মাঠে ভারতীয় ক্রিকেট দলের এমন পরাজয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে। ইডেন টেস্টের প্রথম ইনিংসে ১৫৯ রান করা দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে করতে পারে ১৫৩ রান। আর প্রথম ইনিংসে ১৮৯ রান করা ভারত, ১২৪ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ৯৩ রানে অলআউট হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে এমন লজ্জাজনক হারে ক্ষুব্ধ ভারতীয় সাবেক তারকা ক্রিকেটাররা। নিজের ইউটিউব চ্যানেলে ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলেছেন, ‘যে খেলোয়াড়রাই মাঠে নামুক না কেন, তাদের মধ্যে ওই ভরসাটা নেই যে কেউ তার…

Read More

আউন্স প্রতি স্বর্ণে ৪০ ডলার ওপরে ছাড় দিচ্ছেন ব্যবসায়ীরা। তবুও ক্রেতারা স্বর্ণ কিনতে আগ্রহী হচ্ছেন না। স্বর্ণের উচ্চমূল্যের প্রভাবে এশিয়ার বাজারে ফিজিক্যাল গোল্ডের (বার, কয়েন ও গহনা) চাহিদা এ সপ্তাহেও কম ছিল। বিশেষ করে ভারতে ক্রয় কমে যাওয়ায় স্থানীয় বাজারে স্বর্ণ বেচাকেনায় ছাড় পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। খবর রয়টার্সের। ভারতের ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণ বিক্রিতে সর্বোচ্চ ৪৩ ডলার পর্যন্ত ছাড় দিতে হয়েছে। এর আগের সপ্তাহে সর্বোচ্চ ছাড় ছিল ১৪ ডলার। এ মূল্যের মধ্যে ৬ শতাংশ আমদানি শুল্ক ও ৩ শতাংশ বিক্রয় কর রয়েছে। এদিকে চীনেও স্বর্ণের চাহিদা কমেছে। সেখানে প্রতি আউন্স স্বর্ণ বিশ্ববাজারের তুলনায় ৮…

Read More

চোখের সামনে ভয়াবহ মৃত্যু দেখেছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। স্কাই ডাইভিং করতে গিয়ে কী ভয়ংকর পরিণতি হতে পারে, তা জানালেন অভিনেতা। খবর আনন্দবাজার অনলাইনের। বর্তমানে ‘দে দে পেয়ার দে ২’ ছবির প্রচার নিয়ে ব্যস্ত অজয়। একসময় নানা ছবিতে কঠিন লড়াইয়ের দৃশ্যে অভিনয় করেছেন তিনি। অজয়ের বাবা বীরু দেবগন ছিলেন লড়াইয়ের দৃশ্যের পরিচালক। তাই লড়াইয়ের দৃশ্য তার কাছে কখনওই বিশেষ কঠিন মনে হয়নি। কিন্তু বাস্তবে স্কাই ডাইভিংয়ের অভিজ্ঞতা খুব খারাপ অজয়ের। উল্লিখিত ছবিতে অভিনয় করেছেন মাধবনও। তিনি ভূয়সী প্রশংসা করে জানান, অজয় একটি দৃশ্যে কোনো প্রস্তুতি ছাড়াই বিমান থেকে স্কাই ডাইভিং করেন। অজয়ের এমন নির্ভীক সত্তা দেখে তিনি মুগ্ধ। তখনই সেই…

Read More

বিরাট কোহলি, রোহিত শার্মাদের অবসরের পর টেস্ট ক্রিকেটে পালাবদলের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় দল। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইডেন গার্ডেন্সে লজ্জাজনক হার মানতে পারছেন না দেশটির সাবেক টপ অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পুজারা। দক্ষিণ আফ্রিকার জন্য প্রথম টেস্টে স্পিন মঞ্চের ফাঁদ পেতেছিল ভারত। কিন্তু উল্টো সেই ফাঁদে নিজেরাই পড়ে ৩০ রানে হেরে যায় তারা। ১২৪ রানের লক্ষ্য তাড়ায় স্রেফ ৯৩ রান করতে পারে স্বাগতিকরা। পুজারা বলেন, দলের পালাবদলের কারণে ঘরের মাঠে হারছে ভারত, এটা আমি মানতে পারছি না। আমি এটা হজম করতে পারছি না। পালাবদলের কারণে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় হারলে সেটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু এই দলের প্রতিভা এবং সম্ভাবনা রয়েছে।…

Read More

ভারতের জেলেরা সমুদ্রসীমা অতিক্রম করে প্রবেশ করার অভিযোগে ২৬ জন বাংলাদেশি জেলেকে আটক করেছে। রবিবার (১৬ নভেম্বর) রাতের দিকে এই ঘটনা ঘটেছে। জানা যায়, ভারতের উপকূলরক্ষী বাহিনী যখন বাংলাদেশি ট্রলারটি লক্ষ্য করে, তখন তারা কাগজপত্র যাচাইয়ের জন্য ট্রলারটির দিকে যায়। পরিদর্শনের পর তারা জানতে পারে ট্রলারটি বাংলাদেশি জেলেদের। এরপর উপকূলরক্ষী বাহিনী তাৎক্ষণিকভাবে ফ্রেজারগঞ্জ উপকূলীয় পুলিশ স্টেশনে খবর দেয়। একই রাতেই ২৬ জন জেলেকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, শনিবার রাতেও ভারতীয় কোস্টগার্ড ২৯ জন বাংলাদেশি জেলেকে আটক করে। তাদের সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে হাজির করার কথা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরার সময় পথ হারিয়ে ভারতীয় জলসীমায়…

Read More

সৌদি আরবে চলমান ‘রিয়াদ সিজন’-এর ষষ্ঠ আসরের অংশ হিসেবে ‘বাংলাদেশ কালচার’ পর্বে পারফর্ম করতে রিয়াদে আছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সেখানে হোটেলে অবস্থানকালে ঘটে যাওয়া এক ছোট্ট ঘটনা তাকে এনে দিয়েছে আনন্দ আর আবেগের মিশেল। দিঘী জানান, তিনি বাইরে থাকার সময়ে একজন পরিচ্ছন্নতা কর্মী তার হোটেল রুমে একটি ছোট চিরকুট রেখে যান। সেই নোটে দীঘির সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করা হয়। বিষয়টি ফেসবুকে শেয়ার করে তিনি জানান, চিরকুটটি তাকে আনন্দ ও বিস্ময়ে ভরিয়ে দিয়েছে।ফেসবুকে দীঘি লিখেছেন, সকালে বের হওয়ার সময় রিসেপশনে রুম পরিষ্কার করে দেওয়ার কথা বলেছিলাম। পরে অনেক হাঁটা–হাঁটি আর শপিং শেষে রুমে ফিরে দেখি টেবিলে রাখা একটি…

Read More