দেশের ক্রিকেটের ইতিহাসে ১০০তম টেস্ট ম্যাচ খেলার অপেক্ষায় মুশফিকুর রহিম। জাতীয় দলের এই তারকা ক্রিকেটারের ভূঁয়সী প্রশংসা করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাসুদ পাইলট বলেন, আমার মনে হয় মুশফিককে ১০০ টেস্ট খেলতে দেখে এখন যাদের ৫০-৬০টা টেস্ট খেলা হয়েছে, তাদের অনেকেই চাইবেন ১০০ বা তার বেশি টেস্ট খেলতে। নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, তানজিদ হাসান তামিম ও পারভেজ ইমনরা হয়তো সে পথেই হাঁটবে। পাইলট বলেন, ১০০ টেস্ট খেলতে হলে হলে অনেক কাঠখড় পোড়াতে হবে। অনেক পরিশ্রম, অধ্যাবসায় করতে হবে এবং অনেক কিছু ত্যাগও করতে হবে। মোটকথা, তাদেরও মুশফিকের মত সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে।…
Author: mh sohag
যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ জ্বালানি চুক্তি সই করেছে ভারত। এই চুক্তির আওতায় দিল্লিতে ব্যবহৃত মোট তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রায় ১০ শতাংশই সরবরাহ করবে ওয়াশিংটন। রুশ তেল কেনা নিয়ে ট্রাম্পের অব্যাহত চাপের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় এই এলপিজি চুক্তি করল দিল্লি। এর আগে গত আগস্টে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে নেমে যায়। সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশে উন্নীত করেন। ওয়াশিংটনের অভিযোগ ছিল, রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনে মস্কোকে যুদ্ধ চালাতে সহযোগিতা করছে ভারত। পরে ট্রাম্প একাধিকবার দাবি করেছেন, সম্ভাব্য বাণিজ্য চুক্তির অংশ হিসেবে রুশ তেল আমদানি কমাতে রাজি হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…
আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। রোববার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন। এদিন আদালতে আত্মসমর্পণ করেন তারা। এ সময় তাদের আইনজীবী তুহিন হাওলাদার জামিন চেয়ে আবেদন করেন। এর আগে পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর তা আত্মসাৎ ছাড়াও ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী আমিরুল ইসলাম রোববার গ্রেফতারি পরোয়ানা জারির…
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করে সুখবর পেল পাকিস্তান ক্রিকেট দল। ৩ ম্যাচের এই সিরিজের সবকটি ম্যাচ জিতে র্যাংকিংয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে পাকিস্তান। এর আগে দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়েছে পাকিস্তান। সবমিলে এখন অস্ট্রেলিয়ার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে তারা। শ্রীলংকা সিরিজে তিন ম্যাচেই দাপট ছিল পাকিস্তানের। প্রথম ওয়ানডেতে সালমান আলি আগার সেঞ্চুরিতে ৩০০ রানের পুঁজি পায় পাকিস্তান। দ্বিতীয় ওয়ানডেতে বাবরের সেঞ্চুরিতে ২৮৯ রানের লক্ষ্য সহজে তাড়া করে পাকিস্তান। শেষ ওয়ানডেতে বাবর ও রিজওয়ানের ফিফটিতে জয় পায় তারা। সবশেষ হালনাগাদকৃত আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে পাকিস্তানের রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ১০৫। তবে অবস্থানের পরিবর্তন হয়নি তাদের। এখনো চার নম্বরে রয়েছে পাকিস্তান।…
আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া হজে গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। ক্যানসার, হার্ট, কিডনি, জটিল ফুসফুস ও লিভার রোগ, সংক্রামক রোগসহ নানা জটিল অসুস্থতা থাকা ব্যক্তিদের হজে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।এছাড়া গুরুতর অসুস্থ ব্যক্তিদের অংশগ্রহণে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সোমবার (১৭ নভেস্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল। প্রতিবেদনে বলা হয়েছে, গুরুতর অসুস্থ হজযাত্রীদের নিজ দেশে ফেরত পাঠানোর নীতিও কার্যকর করা হয়েছে। এ ক্ষেত্রে ফেরত খরচ যাত্রীকেই বহন করতে হবে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কিডনি রোগ বা ডায়ালাইসিস নেওয়া রোগীরা, হৃদরোগে শারীরিক সক্ষমতা সীমিত রোগীরা, গুরুতর স্নায়ু ও মানসিক অসুস্থতা, স্মৃতিভ্রংশ, ডিমেনশিয়া বা…
গ্রেফতারি পরোয়ানা জারির পর মডেল ও জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। রোববার (১৬ নভেম্বর) বিকালে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। এর আগে পারিবারিক ব্যবসায় পার্টনার করার আশ্বাস দিয়ে ২৭ লাখ টাকা নেওয়ার পর তা আত্মসাৎ ছাড়াও ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে বাদী আমিরুল ইসলামের করা মামলায় ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী আমিরুল ইসলাম রোববার গ্রেফতারি পরোয়ানা জারির তথ্য নিশ্চিত করেন। আমিরুল…
পাকিস্তান জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি রবিবার দলের তারকা ব্যাটার বাবর আজমকে দলের ‘মেরুদন্ড’ হিসেবে আখ্যায়িত করেছেন। পাকিস্তানী ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের পর নিজের অনুভূতি ব্যক্ত করে অধিনায়ক আফ্রিদি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সব খেলোয়াড়ই অসাধারণ এবং তারা পুরো মন দিয়ে দেশের জন্য খেলেছেন। তিনি আশা প্রকাশ করেন যে দল সামনে আসন্ন টি-২০ ত্রিদেশীয় সিরিজেও এমনই পারফরম্যান্স প্রদর্শন করবে। শাহিন আফ্রিদি তার দলের শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ জয়ের জন্য টিমওয়ার্ককে কৃতিত্ব দিয়েছেন। তিনি বলেন, ‘আমরা কিছুদিন ধরে বাবর আজমের শতক দেখার অপেক্ষায় ছিলাম। বাবর ফিরে এসে তার যোগ্যতা প্রমাণ করেছেন।’ রিজওয়ান আহমেদের প্রশংসায় আফ্রিদি…
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে প্রকাশ করছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ‘ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে বাংলাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে’ শিরোনামে লাইভ সম্প্রচার শুরু করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও ‘ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় আজ’ শিরোনামে লাইভ সম্প্রচার শুরু করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার রায়ের আগে বাংলাদেশে টান টান উত্তেজনা’ শিরোনামে খবর প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ঢাকায় কয়েকটি ককটেল বোমা বিস্ফোরিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এতে কেউ আহত না হলেও সোমবার ঘোষণার কথা…
অর্থ আত্মসাৎ, হুমকি-ধামকি এবং ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ঢাকার একটি আদালত। তবে এমন খবর উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন। অভিনেত্রী তার ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। আমার সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।’ তবে রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, মেহজাবীনের নামে মামলা আছে। মামলাটিতে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য ধার্য ছিল। তবে তারা আদালতে হাজির না হওয়ায় গত ১০ নভেম্বর ঢাকার…
আগামী বছর জুন-জুলাই মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো মিলিতভাবে আয়োজন করবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ নামে খ্যাত এই প্রতিযোগিতায় এবার প্রথমবার অংশ নেবে ৪৮ দল। বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার জন্য দলগুলোকে ছয়টি কনফেডারেশনের বাছাইপর্ব পেরোতে হচ্ছে। ১৬ নভেম্বর (রোববার) অনুষ্ঠিত বাছাইপর্বের একটি ম্যাচে নরওয়ে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে। অন্যদিকে পর্তুগাল আর্মেনিয়াকে ৯-১ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে জায়গা পেয়েছে। এভাবে মোট ৩২ দল বিশ্বকাপ নিশ্চিত করেছে, বাকি ১৬টি জায়গার জন্য এখনও লড়াই চলছে। বিশ্বকাপের চূড়ান্ত ড্র হবে ৫ ডিসেম্বর, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। আয়োজক দেশগুলো যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো স্বয়ংক্রিয়ভাবে অংশ নিতে পারছে। এছাড়া…

