তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে তীব্র টানাপোড়েন সৃষ্টি হয়েছে চীন ও জাপানের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চীনকে শান্ত করতে এবং চলমান কূটনৈতিক উত্তেজনা প্রশমিত করতে বেইজিংয়ে জ্যেষ্ঠ কূটনীতিককে পাঠাচ্ছে টোকিও। এক প্রতিবেদনে রয়টার্স বলছে, চীনের সঙ্গে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চলমান কূটনৈতিক উত্তেজনা প্রশমিত করতে জাপানের এক জ্যেষ্ঠ কূটনীতিক সোমবার বেইজিং যাচ্ছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। উভয় দেশের মধ্যে উত্তেজনার শুরু হয় মূলত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে। সম্প্রতি পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ চালায়, তবে তা জাপানের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং সামরিক প্রতিক্রিয়ার বিষয়ও সামনে আসতে পারে। মূলত এতদিন ধরে জাপানি…
Author: mh sohag
সাবেক বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল এবার বিপিএলে খেলছেন না। তিনি বোর্ডকে অনুরোধ করেছেন যেন আগামী ২৩ নভেম্বরের নিলামের তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়। রবিবার (১৬ নভেম্বর) তামিম ক্রিকবাজকে এই খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‘হ্যাঁ, আমি বিপিএলে অংশ নিচ্ছি না। আমি শাহরিয়ার নাফীসকে আমার নাম প্লেয়ার্স ড্রাফট থেকে বাদ দিতে বলেছি।’ ২০১২ সালে বিপিএল শুরু হওয়ার পর থেকে প্রতিটি আসরে খেলেছিলেন তামিম। টুর্নামেন্টের সবচেয়ে সফল ব্যাটারদের একজন হিসেবেও তার পরিচিতি ছিল। ফরচুন বরিশালকে টানা দুই মৌসুমে শিরোপা জেতাতে ব্যাটার ও অধিনায়ক দুই ভূমিকাতেই তিনি বড় ভূমিকা রাখেন। তবে তার বিপিএল না খেলার সিদ্ধান্ত খুব বড় চমক নয়। কারণ…
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা তার দীর্ঘ ৬০ বছরের গৌরবময় সংগীতজীবনে বাংলা, হিন্দি, পাঞ্জাবি, উর্দু ও ইংরেজিসহ মোট ১৮টি ভাষায় গান উপহার দিয়েছেন। তার কালজয়ী গানগুলোর মধ্যে অন্যতম ‘দমা দম মাস্ত কালান্দার’। অবশেষে জানা গেল, এই গানটি নতুন সংগীতায়োজনে আসছে কোক স্টুডিও বাংলায়। রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে। কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন ঘোষণার পর থেকেই গুঞ্জন ছিল—এই মৌসুমে গান গাইবেন রুনা লায়লা। যদিও কোক স্টুডিও কর্তৃপক্ষ শুরু থেকেই এ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত ছিল। গত বছর শিল্পী নিজেই অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করলেও গানটি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে…
সৌদি আরবের মদিনার কাছে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেলভর্তি ট্যাংকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যাত্রীবাহী বাসটিতে থাকা ৪২ জন ওমরাহযাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয় নাগরিক বলে ধারণা করা হচ্ছে। সৌদি আরবের স্থানীয় গণমাধ্যমের বরাতে সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, বাসটি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছিল।বাংলাদেশি সময় দিবাগত রাত ২টার দিকে মুফরিহাত এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। খালিজ টাইমসের প্রতিবেদনে জানানো হয়, বাসটির বেশিরভাগ যাত্রীই ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে ছিলেন। তারা মক্কায় ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মদিনার পথে ফিরছিলেন। গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন, যার…
এক দশক আগে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল সালমান খান অভিনীত ‘বজরঙ্গি ভাইজান’। সে সময় সিনেমাটি ব্লকবাস্টার তকমা পেয়েছিল। সিনেমাটিতে মুন্নি চরিত্রে দর্শকের মন জয় করে নিয়েছিলেন ছোট্ট হারশালি মালহোত্রা। সেই মুন্নি এখন প্রাপ্তবয়স্ক। এক দশক পর তিনি ফিরছেন বড় পর্দায়। বড় পরিসরে দক্ষিণী সিনেমায় হতে যাচ্ছে তার অভিষেক। তেলেগু সুপারস্টার নন্দামুরি বালাকৃষ্ণকে নিয়ে বয়াপাট্টি শ্রেণু নির্মাণ করেছেন ‘অখণ্ডা-২’। সিনেমাটি নিয়ে গতকাল শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই বালাকৃষ্ণের সঙ্গে দেখা গেছে হারশালিকে। সেখানে নতুন সিনেমা নিয়ে তার প্রত্যাশার কথা জানিয়ে হারশালির অভিনয়ের ব্যাপক প্রশংসাও করেন তেলুগু সুপারস্টার। ইনস্টাগ্রামে হারশালি লিখেন, ‘মুন্নি শুধু একটি চরিত্র ছিল না; ছিল অনুভূতি, স্মৃতি ও…
হ্যারি কেইন রবিবার রাতে ইংল্যান্ডের হয়ে নিজের ৭৭তম ও ৭৮তম গোল করেছেন। এ দুই গোলের ফলে তিনি আন্তর্জাতিক ফুটবলে পেলের রেকর্ডকে পেছনে ফেলেন। বায়ার্ন মিউনিখের এই তারকা ম্যাচের আগে জানতেন, পেলেকে ধরতে তার মাত্র একটি গোল দরকার। কিন্তু তিনি করলেন দুটি। আলবেনিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ২-০ জয়ের নায়ক বনে গেছেন তিনি। ৭৪তম মিনিটে কাছ থেকে বল জালে ঠেলে দেন কেইন। তাতেই ম্যাচে এগিয়ে যায় ইংলিশরা। আট মিনিট পর হেড করে গোল করে তিনি ম্যাচের জয় নিশ্চিত করেন। এই জোড়া গোল ইংল্যান্ডের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শতভাগ জয় সম্পূর্ণ করে। পেলে ব্রাজিলের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেছিলেন। কেইন ইংল্যান্ডের হয়ে এই রেকর্ড…
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর দুজন সামরিক কমান্ডার নিহত হয়েছেন। টিভি চ্যানেল আল হাদাথের বরাতে সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস। আল হাদাথ আরও জানিয়েছে, টায়ার জেলার আল-মানসুরি পৌরসভায় তাদের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। এর আগে গত ৩ নভেম্বর দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় হিজবুল্লাহর অভিজাত রাদওয়ান বাহিনীর একজন সিনিয়র সদস্য মুহাম্মদ আলী হাদিদ নিহত হয়েছেন। এরপর ১০ নভেম্বর সাইদা শহরের কাছে হিজবুল্লাহর আরেক সিনিয়র সদস্য সামির আলী ফাকিহ নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও চলতি বছরে এ পর্যন্ত লেবাননে পাঁচ হাজারের বেশি…
শাকিব খানের নতুন সিনেমায় যুক্ত হলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আসন্ন এই ঈদুল ফিতরে বড় পর্দায় নতুন চমক উপহার দিতে যাচ্ছে শাকিব-ফারিণের নতুন রসায়ন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে একটি ছবি পোস্ট করা হয়েছে। যার ক্যাপশনে লেখা, আনুষ্ঠানিক ঘোষণা তাসনিয়া ফারিণ ‘প্রিন্স’-এ যোগ দিলেন। ক্যাপশনে আরও বলা হয়েছে, ‘দশকের অন্যতম প্রতীক্ষিত বাংলা চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে চলেছেন ফারুণ। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের সাথে এক নতুন যাত্রা শুরু। এক নতুন অধ্যায়ের সূচনা।’ প্রকাশিত ছবিতে, প্রযোজক শিরিন সুলতানার সঙ্গে ক্যামেরাবন্দি থেকে নজরে আসেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পরে নিজের সামাজিক মাধ্যমে পোস্টটি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘হৃদয়…
ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই আর্মেনিয়াকে ৯-১ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল পর্তুগাল। রোববার পোর্তোতে গ্রুপ এফ-এর শেষ ম্যাচে এই বড় জয় আসে। ম্যাচে হ্যাটট্রিক করেন ব্রুনো ফার্নান্দেজ ও জোয়াও নেভেস। হাঙ্গেরির সঙ্গে ড্র ও আয়ারল্যান্ডের কাছে হারের পর এই ম্যাচই ছিল পর্তুগালের সামনে শেষ সুযোগ। সেই সুযোগ কাজে লাগিয়ে টানা সপ্তমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নেয় তারা। খেলার শুরু থেকেই পর্তুগাল আক্রমণাত্মক ছিল। সপ্তম মিনিটেই প্রথম গোল আসে। এরপর রামোস প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে দ্বিতীয় গোল করেন। মাঝমাঠ থেকে নেভেস তৃতীয় গোলটি করেন। পরে অসাধারণ ফ্রি-কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ফার্নান্দেজ পেনাল্টি থেকে পর্তুগালের পঞ্চম গোল করেন।…
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা প্রথম মামলার রায় ঘোষণা করা হবে আজ। এই খবরটিকে আজ ফলাও করে প্রচার করা হচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমে। বেশিরভাগ সংবাদ মাধ্যমে উৎকণ্ঠা প্রকাশ করেছে হাসিনার সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারক মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ মামলা রায়ের জন্য ধার্য আছে। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার পাশাপাশি মামলায় অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এই রায়ের…

