বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের প্রায় দেড় বছর হতে চলল। মুসলিম বিয়ে করায় প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। শোনা গিয়েছিল, মেয়ের সিদ্ধান্তে নাকি অখুশি ছিল সিনহা পরিবার। বার বার প্রশ্ন উঠেছে, অভিনেত্রী কি বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছেন? সেই ইঙ্গিত দিয়ে কী জানালেন তার স্বামী জাহির। খবর আনন্দবাজার অনলাইন। অভিনেত্রী সম্প্রতি আবুধাবিতে যান সেখানকার পর্যটন বিভাগের আমন্ত্রণে। অভিনেত্রী নিজের ইউটিউব চ্যানেলে জানান, আবুধাবিতে পৌঁছে প্রথমে যাবেন শেখ জায়েদ মসজিদে। তিনি কখনো মসজিদের ভেতরে যাননি। সোনাক্ষীর কথায়, ‘আমি মন্দিরে, গির্জায় গিয়েছি বহু বার। কিন্তু মসজিদের ভেতরে যাইনি। ভীষণ উত্তেজিত লাগছিল।’ যখন সোনাক্ষী তার উচ্ছ্বাসপ্রকাশ করছেন, সেই সময় অভিনেত্রীর স্বামী স্বাভাবিক…
Author: mh sohag
আগামী ১৯ নভেম্বর বাংলাদেশ ক্রিকেটের নতুন মাইলফলক রচিত হতে যাচ্ছে। প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার কীর্তি গড়বেন মুশফিকুর রহিম। সেই টেস্টকে সামনে রেখে বিসিবি বড় পরিকল্পনা সাজাচ্ছে। বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট খেলার কীর্তিতে মুশফিকুর রহিম আগে থেকেই ছিলেন শীর্ষে। সেই তিনিই শততম টেস্টের মাইলফলক ছুঁতে চলেছেন এবার। সবকিছু ঠিকঠাক থাকলে আয়ারল্যান্ডের বিপক্ষে পরের টেস্টেই তিনি বনে যাবেন বাংলাদেশের প্রথম ১০০ টেস্ট খেলা ক্রিকেটার। এমন কৃতিত্ব আর কোনো বাংলাদেশি ক্রিকেটারই দেখাতে পারেননি। মুশফিকই প্রথম। সে কারণে তাকে বড় সম্মাননা দিতে যাচ্ছে বিসিবি। আয়ারল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে মুশফিকের পরিবারকে নিমন্ত্রণ জানাবে বিসিবি। তার জন্য মাঠেও থাকবে বিশেষ আয়োজন। তার হাতে…
পাকিস্তান সরকারের পরিসংখ্যান দপ্তর (পিবিএস) শুক্রবার (১৪ নভেম্বর) জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলে চিনি প্রতি কেজি ২১৯ রুপিতে গিয়ে ঠেকেছে। পিবিএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, চিনি প্রতি কিলোগ্রামে ১৯ রুপি বেড়ে ২১০ থেকে ২১৯ রুপিতে উঠেছে। পেশোয়ারে সর্বোচ্চ চিনি মূল্য ২০০ রুপি, করাচি ও ইসলামাবাদে সর্বোচ্চ ১৯৫ রুপি, এবং রাওয়ালপিন্ডিতে সর্বোচ্চ ১৯০ রুপি প্রতি কিলোগ্রাম হিসেবে নথিভুক্ত হয়েছে। পিবিএস জানিয়েছে, গত এক সপ্তাহে দেশের গড় চিনির দরে সামান্য পতন দেখা গেছে। গড় দাম প্রতি কিলোগ্রামে ১৮৭.৪৮ রূপি থেকে কমে ১৮৫.৪৭ রূপিতে নেমেছে, যা প্রায় ২.০১ রূপি কম। উল্লেখ্য, এক বছর আগে পাকিস্তানে গড় চিনির মূল্য ছিল মাত্র ১৩২.২৪ রুপি। এ হিসাবে এক…
ফের আলোচনায় বলিউড অভিনেত্রী কাজল। অজয় দেবগনের সঙ্গে সম্পর্ক ঘিরে টানাপড়েনের গুঞ্জনের মাঝেই সামনে এল নায়িকার এক প্রাক্তন প্রেমিকের প্রসঙ্গ; যেখানে জড়িয়ে গেলেন অভিনেত্রী টুইঙ্কেল খান্নাও। সম্প্রতি এক সাক্ষাৎকারধর্মী অনুষ্ঠানে কাজল ও টুইঙ্কেল দুজনেই জানান—তাদের দু’জনেরই একজন ‘কমন’ প্রাক্তন প্রেমিক রয়েছে। এ কথা বলতেই টুইঙ্কেলকে তৎক্ষণাৎ থামিয়ে দেন কাজল। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা ভিকি কৌশল ও কৃতি স্যানন। অনুষ্ঠানের একটি পর্বে বিভিন্ন ইস্যুতে ‘সম্মতি বা দ্বিমত’ জানাতে হয় অতিথিদের। সেখানে একটি বিষয় ছিল—‘প্রিয় বন্ধুর প্রাক্তনের সঙ্গে কখনও প্রেম করা উচিত নয়।’ এ বিষয়ে কাজল ও টুইঙ্কেল একমত হলেও ভিকি ও কৃতি জানান তাদের দ্বিমত। ভিকির যুক্তি, বন্ধু ও…
কলকাতায় দ্বিতীয় দিনের সকালে বড় দুঃসংবাদই পেল ভারত। দলটির অধিনায়ক শুবমান গিলকে মাঠ ছাড়তে হয়েছে গুরুতর চোট পেয়ে। তিনি গলায় চোট পেতে পারেন বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন সুন্দর আউট হওয়ার পর বিরতির ঠিক পরেই গিল নামেন ব্যাট করতে। সাইমন হারমার তখন রাউন্ড দ্য উইকেট থেকে বল করছিলেন। ক্রিজে এসে গিল প্রথম বল রক্ষণাত্মকভাবে খেলেন। পরের বলটি সুইপ করেন এবং চার রান পেয়ে যান। কিন্তু শট খেলার পরই স্পষ্ট হয় যে তিনি কিছুটা অস্বস্তিতে আছেন। গিল তখনই গলার পেছনে হাত দিয়ে ব্যথার জায়গা চেপে ধরেন। তিনি মাথা ঠিকভাবে নাড়তেও পারছিলেন না। দলীয় ফিজিও মাঠে এসে গিলকে পরীক্ষা করেন। স্বল্প সময়ের…
বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী ও জনপ্রিয় তরুণ শাস্ত্রীয় সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর জয়ী হয়েছেন। আলিনগর আসনে তিনি রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রার্থী বিনোদ মিশ্রকে প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। মাত্র ২৫ বছর বয়সে মৈথিলী ঠাকুর এ নির্বাচনে বিহারের সবচেয়ে কম বয়সি বিধায়ক হিসেবে পরিচিত হয়েছেন। জয়ের পর সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, এটি আমার কাছে স্বপ্নের মতো। আমি আমার এলাকার ঘরের মেয়ে হিসেবেই মানুষের পাশে থাকতে চাই। এখন আমার পুরো মনোযোগ আলিনগরের উন্নয়নের দিকে। সংগীত জগতে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা মৈথিলী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন। তিনি ২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে…
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে হাতিরঝিল থানা পুলিশ গ্রেফতার করে। রাজধানীর হাতিরঝিল থানার ওসি মোহাম্মদ রাজু গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, স্ত্রী রিয়ামনির দায়ের করা মামলায় হিরো আলমকে গ্রেফতার করা হয়েছে। হিরো আলমের বিরুদ্ধে গেল বুধবার (১২ নভেম্বর) গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত। সেই প্রেক্ষিতেই আজ তাকে গ্রেফতা করে পুলিশ। রাজধানীর হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে স্ত্রী রিয়া মনি মামলাটি করেন। এ মামলায় হিরো আলমের সঙ্গে আহসান হাবিব সেলিম নামের একজনকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন…
চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজার অদলবদলের বিষয়টি শেষ পর্যন্ত সম্পন্ন হয়েছে। ক্রিকবাজ এক প্রতিবেদনে জানায়, রাজস্থান পাচ্ছে জাদেজা ও ইংল্যান্ড অলরাউন্ডার স্যাম কারানকে। আর স্যামসন যাচ্ছেন চেন্নাইয়ে। শনিবার ১৫ নভেম্বর আইপিএলের রিটেনশন ঘোষণার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এই অদলবদল নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। কারণ চেন্নাই ধীরে ধীরে এমএস ধোনির পরের সময় নিয়ে ভাবছে। স্যামসন ২০২১ সাল থেকে রাজস্থানকে নেতৃত্ব দিচ্ছেন এবং সেই বছর দলকে ফাইনালে তুলেছিলেন। অন্যদিকে জাদেজা ২০১২ সাল থেকে চেন্নাইয়ের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তিনি তিনবার আইপিএল জিতেছেন দলের হয়ে। জাদেজা তার আইপিএল ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৮ সালে রাজস্থানের হয়ে…
ক্যারিবীয় সাগরে আরেকটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুসারে, গত সেপ্টেম্বরের শুরুতে ক্যারিবীয় এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌকাগুলো লক্ষ্য করে এই ধরনের হামলা শুরু করে ওয়াশিংটন। এর ফলে বিতর্কিত ‘মাদকবিরোধী অভিযানে’ নিহতের সংখ্যা ৮০ জনে দাঁড়িয়েছে। সর্বশেষ এই হামলার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় একটি নৌকায় চালানো হামলায় চারজন নিহত হয়েছে, যা ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরে সন্দেহভাজন মাদকবাহী জাহাজে চালানো ২০তম হামলা। শুক্রবার (১৪ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানিয়েছে, সোমবারের ওই হামলার অনুমোদন দিয়েছিলেন…
গত সেপ্টেম্বরে একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে ঢাকায় এসেছিলেন হানিয়া আমির। প্রতিষ্ঠানটির এক আয়োজনে হানিয়া বলেন, ‘আমার মনে হয়, তোমরা শাকিব খানকে অনেক বেশি পছন্দ করো, তাই আমারও পছন্দ শাকিব খান।’ এর পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে, শাকিব খানের নায়িকা হচ্ছেন হানিয়া আমির। বিষয়টি নিয়ে চর্চার মধ্যে শাকিব খান জানালেন, আসলেই একটি সিনেমা নিয়ে হানিয়া আমিরের সঙ্গে কথা হচ্ছে। কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাইয়ের এক ভ্লগে বিষয়টি নিয়ে শাকিব খানকে কথা বলতে দেখা গেছে। আজ শুক্রবার বিকেলে নিজের ইউটিউব চ্যানেলে ভ্লগটি প্রকাশ করেন রাফসান। সপ্তাহখানেক আগে বনানীতে একটি ব্র্যান্ডের শোরুম উদ্বোধন করেন শাকিব খান, সেখানে রাফসানও ছিলেন। ভ্লগে দেখা গেছে, রাফসানকে দেখে…

