Author: mh sohag

৮০৭ দিনের অপেক্ষা শেষ হলো বাবর আজমের। রাওয়ালপিন্ডিতে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিনি করেছেন ম্যাচ জেতানো এক সেঞ্চুরি। তার অপরাজিত ১০২ রান পাকিস্তানকে ৮ উইকেটের জয় এনে দিয়েছে। দলের লক্ষ্য ছিল ২৮৯। সেটা পাকিস্তান ৪৮.২ ওভারেই ছুঁয়ে ফেলে। আন্তর্জাতিক ক্রিকেটে এই নিয়ে ৮৪ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেলেন বাবর আজম। এর আগে তার শেষ সেঞ্চুরি ছিল ২০২৩ সালের ৩০ আগস্ট নেপালের বিপক্ষে এশিয়া কাপে। এরপর তিনি ২০ বার পঞ্চাশের বেশি রান করেন। কিন্তু তিন অঙ্কে যেতে পারছিলেন না। অবশেষে এই ম্যাচে তিনি মুক্তির স্বাদ পেলেন। এই সেঞ্চুরি বাবরের ওয়ানডে ক্যারিয়ারের ২০তম। এর মাধ্যমে তিনি পাকিস্তানের হয়ে ওয়ানডেতে সাঈদ আনোয়ারের…

Read More

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে নতুন ক্ষমতা দেওয়ার পক্ষে ভোট দিয়েছে দেশটির পার্লামেন্ট। একইসাথে তাকে গ্রেফতার ও বিচার থেকে আজীবন দায়মুক্তিও দেওয়া হয়েছে। সমালোচকরা বলছে, এই পদক্ষেপের ফলে দেশটিতে স্বৈরতন্ত্রের পথ আরও প্রশস্ত হয়েছে। বৃহস্পতিবার স্বাক্ষরের মধ্য দিয়ে দেশটির সংবিধানের ২৭তম সংশোধনী আইনে পরিণত হয়েছে। যার মাধ্যমে পাকিস্তানের শীর্ষ আদালতগুলোর পরিচালনা পদ্ধতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। যারা এই পরিবর্তনের পক্ষে কথা বলছেন তাদের মতে, এই সিদ্ধান্ত সশস্ত্র বাহিনীকে প্রশাসনিক কাঠামো প্রদান করবে, একই সাথে আদালতে মামলার জট কমাতেও সাহায্য করবে। পারমাণবিক অস্ত্রধারী এই দেশটির রাজনীতিতে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেনাবাহিনী। কখনও কখনও তারা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল…

Read More

ফের বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করা এই নির্মাতা সম্প্রতি বাংলাদেশি সংবাদমাধ্যমকে জানিয়েছেন এ খবর। জানা গেছে, স্থানীয় সময় শনিবার (১৫ নভেম্বর) নিউইয়র্কেই অনুষ্ঠিত হবে বিয়ের অনুষ্ঠান। পাত্রীর নাম মুশফিকা মাসুদ। তিনি পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক। যুক্তরাজ্যের লিভারপুল জন ম্যুরস ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি। এরপর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট-প্রোডাকশন এবং পরবর্তীতে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়ে পড়াশোনা করেন। তার নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য অ্যানিভার্সারি’ যুক্তরাষ্ট্রের একটি উৎসবে ১০ হাজার ডলার পুরস্কার অর্জন করে। গত মাসে দুজনের একটি ছবি ফেসবুকে…

Read More

পাকিস্তানে নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় অনেক লঙ্কান ক্রিকেটার প্রথমে ম্যাচ খেলতে রাজি হননি, যার ফলে সিরিজটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে, শেষমেশ একদিন পিছিয়ে হলেও দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান ৮ উইকেটে লঙ্কানদের হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে। শ্রীলঙ্কান দলকে সুরক্ষা দিতে মাঠে নামে পাকিস্তানি সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী। দেশটির সেনাপ্রধান আসিম মুনিরও শ্রীলঙ্কার প্রতিরক্ষামন্ত্রী প্রমিথা বান্দারা টেনাকুনকে দলের নিরাপত্তার নিশ্চয়তা দেন। এমন পরিস্থিতিতে টস হেরে শুরুতে ৮ উইকেটে ২৮৮ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কান দল। জবাবে  ২৮৯ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দেন বাবর আজম। দুই বছরেরও বেশি সময় পর দেখা পেয়েছেন…

Read More

বিহারের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর ভোটের ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ভারতের প্রধান বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।ভোট চুরির অভিযোগ সরাসরি না তুললেও এই নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। শুক্রবার (১৪ নভেম্বর) রাতে ভোটের ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাহুল গান্ধী লেখেন, ‘বিহারের লাখ লাখ ভোটার, যারা মহাগাঠবন্ধন জোটের প্রার্থীদের ভোট দিয়েছেন— তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। বিহারের এই ফলাফল সত্যিই বিস্ময়কর। আমরা এমন একটি নির্বাচনে জয় লাভ করতে পারিনি যা শুরু থেকেই সুষ্ঠু ছিল না।’ তিনি আরও লেখেন, ‘আমাদের লড়াই সংবিধান ও গণতন্ত্রকে রক্ষার লড়াই। কংগ্রেস এবং ইনডিয়া জোট এই ভোটের ফলাফল গভীরভাবে পর্যালোচনা করবে গণতন্ত্রকে…

Read More

দুবাইয়ের সমুদ্রতীরে ভিলা, আকাশছোঁয়া টাওয়ারের বিলাসঘর ও ঝলমলে স্কাইলাইন দীর্ঘদিন ধরেই ভারতীয় চলচ্চিত্র তারকাদের আকর্ষণের কেন্দ্র। এরই ধারাবাহিকতায় বলিউডের বহু তারকা সংযুক্ত আরব আমিরাতে বিনিয়োগ করেছেন কোটি টাকার সম্পত্তিতে। তালিকায় রয়েছেন শাহরুখ খান থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই পর্যন্ত বহু তারকা। দেখে নেয়া যাক কোন কোন বলিউড তারকারা এই তালিকায় আছে— শাহরুখ খান বলিউড সুপারস্টার শাহরুখ খানের রয়েছে দুবাইয়ের পাম জুমেইরায় ‘জান্নাত’ নামে ১৮ হাজার বর্গফুটের এক দৃষ্টিনন্দন প্রাসাদ। ব্যক্তিগত সমুদ্রসৈকত, জিম ও সুইমিং পুলসমৃদ্ধ এই বিলাসবহুল ভিলার অভ্যন্তরীন নকশা করেছেন গৌরী খান। সম্পত্তিটির মূল্য প্রায় এক হাজার কোটি রুপি। সালমান খান সালমান খান দুবাইয়ের ডাউনটাউন এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের…

Read More

আট দলের এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন বৈভব সূর্যবংশী। তরুণ এই ভারতীয় ঝোড়ো সেঞ্চুরিতে গড়েছেন টি-টোয়েন্টি ক্রিকেটের এক বিশ্বরেকর্ড। ১৪ বছর বয়সী বৈভব এখন ইতিহাসে প্রথম ক্রিকেটার যার টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৫ বল বা তার কমে দুইটি শতরান আছে। শুক্রবার (১৪ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৩২ বলে সেঞ্চুরি হাঁকায় বৈভব। এটি টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা যৌথ ভাবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি। এর আগে ঋষভ পন্থ ৩২ বলে শতরান করেছিলেন। এই তালিকার শীর্ষে রয়েছেন উরভিল প্যাটেল ও অভিষেক শর্মা, যারা ২৮ বলে শতরান করে রেকর্ড গড়েছিলেন। সূর্যবংশী ফিফটি পূর্ণ করেন ১৬ বলে। পরের ১৬ বলে…

Read More

গরুর মাংস, কফিসহ দুই শতাধিক খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রমবর্ধমান খাদ্যদ্রব্যের মূল্য নিয়ে ভোক্তাদের উদ্বেগ বাড়তে থাকায় হোয়াইট হাউজ এ সিদ্ধান্ত জানায়। খবর রয়টার্সের। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এটি ট্রাম্পের অবস্থান থেকে বড় ধরনের নীতিগত পরিবর্তন। কেননা এতদিন তিনি দাবি করে আসছিলেন যে, তার ব্যাপক শুল্ক আরোপের সঙ্গে মূল্যস্ফীতির কোনও সম্পর্ক নেই। এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, তার শুল্ক ‘কিছু ক্ষেত্রে’ দাম বৃদ্ধি করতে পারে। তবে যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে ‘প্রায় কোনো মূল্যস্ফীতি নেই’ বলে দাবি করেন তিনি। ভার্জিনিয়া, নিউ জার্সি এবং নিউ ইয়র্ক সিটির সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক…

Read More

আগেই জানিয়ে ছিলেন প্রযোজনায় আসছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ‘ফড়িং ফিল্মস’ নামে প্রতিষ্ঠানের মাধ্যমে তার জীবনরে নতুন অধ্যায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি নিজেই। সামাজিক মাধ্যমে এ বিষয়ে একটি ছবি প্রকাশ্য করেছেন ফারিণ। এর পর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন অধ্যায়ের শুরু— ‘ফড়িং ফিল্মস’ আমার প্রডাকশন হাউস। সবাই আমার জন‍্য দোয়া করবেন। এর আগে প্রতিষ্ঠানটি নিয়ে ফারিণ জানান, এ বছরের শেষ দিকে তার গাওয়া গানের ভিডিও প্রকাশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান। তবে ফারিণের এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নাটক ও সিনেমা তৈরি হবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানাননি তিনি। মিউজিক ভিডিও দিয়ে শুরু করে এর…

Read More

ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা সম্প্রতি এক টক শো-তে পিতামাতা হিসেবে দায়িত্ব পালন এবং বর্তমানে তার সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন প্রসঙ্গে খোলামেলা আলোচনা করেছেন। তার একক ইউটিউব অনুষ্ঠান ‘সার্ভিং ইট আপ উইথ সানিয়া’-তে তিনি তার বন্ধু এবং বলিউড পরিচালক ফারাহ খানের সাথে আলাপ করেন। পর্বটিতে তারা বিবাহের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেন এবং কীভাবে এমন সিদ্ধান্ত নেওয়া যায় যা সকলের জন্য সেরা হয়। এই আলোচনাটির সূত্রপাত হয় ঘটে যখন ফারাহ পিতামাতার বিচ্ছেদের প্রভাব নিয়ে আলোচনা করেন। সানিয়া বলেন, ‘একজন শিশু যে কোনোভাবেই প্রভাবিত হবে। তাই আপনাকে বুঝতে হবে এবং এমন একটি পরিস্থিতি বেছে নিতে হবে যা তার ভালো। কারণ যদি একটি…

Read More