Author: mh sohag

কুকুরের গুলিতে আহত হলেন তার মালিক। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায়। সেই ব্যক্তি এখন হাসপাতালে ভর্তি। এই তথ্য দিয়েছে শিলিংটন পুলিশ বিভাগ। পুলিশ জানায়, মঙ্গলবার রাত প্রায় ১১টা ১৩ মিনিটে গুলিবিদ্ধ একজন মানুষের খবর আসে। ৫৩ বছর বয়সী এই মানুষটির পিঠে গুলির আঘাত ছিল। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ঘটনাস্থলে যাওয়ার পর কর্মকর্তারা জানতে পারেন যে একটি কুকুর ‘বিছানায় লাফিয়ে উঠলে বন্দুকটি থেকে গুলি ছুটে যায়।’ পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় পায়। তখনো তার জ্ঞান ছিল। তিনি পুলিশকে বলেন যে ঘটনার আগে তিনি তার বন্দুক পরিষ্কার করছিলেন। বন্দুকটি ছিল একটি শটগান। তিনি বন্দুকটি বিছানায়…

Read More

গিনেস বুক থেকে দুবাইয়ের বুর্জ খলিফা – কোথায় নেই বলিউড বাদশাহ শাহরুখ খান? অভিনয়ের মাধ্যমেই সারা বিশ্বে তার নাম ছড়িয়েছে। এবার শাহরুখ খানের নামে আস্ত অট্টালিকা তৈরি হতে চলেছে! সৌজন্য প্রথমসারির এক স্থাপত্য সংস্থা। শিশু দিবসেই মুম্বাইয়ের এক পাঁচতারকা হোটেলে সেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ বিষয়ে সামাজিক মাধ্যমে গত এক সপ্তাহ ধরে সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে। তবে সেই সময় তারকার নাম প্রকাশ করা হয়নি। বৃহস্পতিবারও তারকার নাম প্রকাশ্যে আনা হয়নি। কেবল তার একটি অস্পষ্ট ছবি সামনে আনতেই চওড়া হাসি অনুরাগীদের মনে। ছবি যতই অস্পষ্ট হোক, আদল দেখে বুঝে নিতে অসুবিধা হয়নি কারও। এরপরেই বলিউডে খুশির হাওয়া ছড়িয়েছে। এখানেই…

Read More

ফুটবলে এমন দৃশ্যের দেখা মেলে কালেভদ্রে। ওয়েইন রুনি, ক্রিশ্চিয়ানো রোনালদো, গ্যারেথ বেলরা হাওয়ায় ভেসে গোল করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। এবার সেই বাইসাইকেল কিকে গোল করলেন বাংলাদেশ ফুটবলের মহাতারকা হামজা চৌধুরী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নেপালের বিপক্ষে চোখ ধাঁধানো এমন গোল করে রীতিমতো বিশ্ব ফুটবলে শোরগোল ফেলে দিয়েছেন তিনি। হামজা চৌধুরীর এমন দর্শনীয় গোলের দৃশ্য চোখ এড়ায়নি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার। তাইতো উড়ন্ত হামজার দুটি ছবি পোস্ট করেছে ফিফা, ক্যাপশনে লিখা- উড়ন্ত হামজা, পাশে বাংলাদেশের ছবি। লেস্টার সিটির হয়ে একসময় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী একাই যেন বাংলাদেশ ফুটবলের চেহারা পালটে দিচ্ছেন। তার সঙ্গী হয়েছেন আরও একঝাঁক প্রবাসী…

Read More

চলতি সপ্তাহে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ঘটে যাওয়া আত্মঘাতী বোমা হামলার ঘটনায় জড়িত চার ব্যক্তিকে গ্রেফতার করেছে নিরাপত্তা কর্মীরা। শুক্রবার এ তথ্য নিশ্চিত করে দেশটির সরকার জানায়, হামলাটি আফগানিস্তান থেকেই পরিচালিত হয়েছিল। মঙ্গলবার আদালত ভবনের বাইরে হওয়া ওই হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। ইসলামাবাদ কর্তৃপক্ষ বলছে, গ্রেফতার চারজনই টিটিপির সঙ্গে সম্পর্কিত। পাকিস্তান সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এই নেটওয়ার্ককে প্রতিটি ধাপে পরিচালনা ও দিকনির্দেশনা দিয়েছে আফগানিস্তানভিত্তিক উচ্চপর্যায়ের কমান্ড। এতে আরও জানানো হয়, অভিযুক্ত কমান্ডারসহ চারজন এখন হেফাজতে রয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, শিগগিরই নতুন তথ্য ও আরও গ্রেফতারের সম্ভাবনা আছে। হামলাকারীর পরিচয় হিসেবে উসমান ওরফে কারির…

Read More

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। কিন্তু হাসপাতালের একটি ভিডিও ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আইসিইউতে শয্যাশায়ী এ তারকা। তাকে ঘিরে দাঁড়িয়ে পরিবারের সদস্যরা। কেউ কেউ কাঁদছেন। এমন ভিডিও কেউ রেকর্ড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিলেন। তদন্ত শুরু হয়েছে। বন্ধুর সঙ্গে এমন ব্যবহার দেখে চুপ থাকতে পারেননি অমিতাভ বচ্চন। সেই সঙ্গে বীরুর জন্য রুখে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেত্রী জয় বচ্চনও। এ বিতর্ক নিয়ে ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে অমিতাভ লিখেছেন— কোনো নীতিবোধ নেই। এদের মধ্যে আচার, ব্যবহার ও মূল্যবোধ বলে কিছু নেই। তিনি সরাসরি ধর্মেন্দ্রের নাম উল্লেখ করেননি। ওই প্রসঙ্গও নেই তার মন্তব্যে। কিন্তু অনুরাগীদের অনুমান— এই মন্তব্য অমিতাভ করেছেন…

Read More

আয়ারল্যান্ডের বিপক্ষে লাল কার্ড দেখে বিপাকে পড়ে গেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কঠিন সিদ্ধান্তের মুখে পড়তে চলেছেন তিনি। এই লাল কার্ড তার ওপর এমন নিষেধাজ্ঞা আনতে পারে, যা ২০২৬ বিশ্বকাপেও প্রভাব ফেলতে পারে। খেলার সময় তার কনুইয়ের আঘাত তাকে কমপক্ষে তিন ম্যাচের নিষেধাজ্ঞায় ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত রাতে ম্যাচের সময় পর্তুগাল ২–০ গোলে পিছিয়ে ছিল। দলটির বিশ্বকাপ নিশ্চিত করতে জয়ের খুব দরকার ছিল। সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে ঘটে ঘটনা। ৬১তম মিনিটে দারা ও’শেরার সঙ্গে ধাক্কাধাক্কির সময় রোনালদো নিয়ন্ত্রণ হারান। তিনি সরাসরি কনুই দিয়ে প্রতিপক্ষকে আঘাত করেন। রেফারি গ্লেন নিগবার্গ প্রথমে তাকে হলুদ কার্ড দেন। পরে ভিএআর দেখে সিদ্ধান্ত বদলান। এরপরই…

Read More

ইউক্রেনজুড়ে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত আটজন। আহত হয়েছেন বহু মানুষ। সাম্প্রতিক এই হামলায় কিয়েভে অবস্থিত আজারবাইজান দূতাবাসও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, রাশিয়া প্রায় ৪৩০টি ড্রোন এবং ১৮টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সমন্বিতভাবে ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে। এসবের মধ্যে ব্যালিস্টিক ও অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ছিল। রাজধানী কিয়েভসহ দেশের বিভিন্ন অঞ্চলে আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ইস্কান্দার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ কিয়েভে আজারবাইজান দূতাবাস কমপ্লেক্সেও আঘাত হানে বলে জানা গেছে। জেলেনস্কির দফতর জানায়, সুমি অঞ্চলে রাশিয়ার দাগানো একটি জিরকন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। হামলার পর ঘটনাস্থলে জরুরি পরিষেবার কর্মীরা…

Read More

বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া আগাগোড়াই বিতর্কে জড়িয়ে থাকেন। কখনো পোশাক, কখনো বা বিতর্কিত মন্তব্য তাকে গণমাধ্যমে শিরোনামে রাখে। আবারও অভিনেত্রী চাঞ্চল্য সৃষ্টি করেছেন। অস্ত্রোপচারের মাধ্যমে স্তনের আকার বাড়িয়েছিলেন তিনি। আর তাতেই শুরু হয় কষ্ট। লাস্যময়ী হতে চেয়েছিলেন শার্লিন। কিন্তু এতেই লুকিয়েছিল বিপদ। তড়িঘড়ি হাসপাতালে ছুটতে হয় অভিনেত্রীকে? বেশ কয়েক বছর আগে কৃত্রিম উপায় স্তনবৃদ্ধি করেছিলেন শার্লিন চোপড়া। যার ফলে তার ঊর্ধাঙ্গের ওজন অনেকটা বেড়ে গিয়েছিল। এর ফলেই শুরু হয় পিঠে ব্যথা। তবে শুধু স্তনে অস্ত্রোপচার করে ক্ষান্ত হননি অভিনেত্রী। সেই সঙ্গে সারা মুখে ‘ফিলার’ লাগিয়ে দেন শার্লিন। নিজেকে আকর্ষণীয় দেখাতেই বিপুল অর্থ খরচ করেছিলেন অভিনেত্রী। কিন্তু সেটাই যেন কাল হয়ে…

Read More

হামজা চৌধুরীর ম্যাজিক বিফলে গেল আরও একবার। নেপালের সঙ্গে এগিয়ে গিয়েও শেষ মুহূর্তের গোলে ড্র করতে হয়েছে বাংলাদেশকে। তবে শেষ মুহূর্তের এই গোল অবশ্য নতুন কিছু নয়। এই তো গেল মাসে একবার হংকংয়ের বিপক্ষে এমন পরিস্থিতিতে পড়েছিল দল। একেবারে শেষ সেকেন্ডের গোলে হেরেছিল বাংলাদেশ। এমনটা এবারই প্রথম নয়। শেষ দশ বছর দেখলে আপনি অন্তত ১০ ম্যাচ পাবেন যেখানে শেষ মুহূর্তে গোল হজম করে পয়েন্ট খুইয়েছে, নাহয় হেরেই বসেছে বাংলাদেশ। ২০১৯ সালে সল্ট লেকে ভারতের বিপক্ষে এগিয়ে গিয়েও ড্র করে বাংলাদশ। এরপর ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপে ডু অর ডাই ম্যাচে নেপালের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে বিদায় নিতে হয়। সে বছরই…

Read More

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে দেশটির চিফ অব ডিফেন্স ফোর্সেস বা প্রতিরক্ষা বাহিনীর প্রধান (সিডিএফ) হিসেবে নিয়োগ দেওয়ার পর তার মেয়াদ নতুন করে গণনা করা হবে। পাকিস্তান সরকার জাতীয় পরিষদে তিন বাহিনীর প্রধান নিয়োগ বিষয়ক সংবিধানের সংশোধনী বিল উত্থাপনের পরই সংখ্যাগরিষ্ঠতায় সেগুলো পাস হয়। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বিতর্কিত ২৭তম সাংবিধানিক সংশোধনীতে স্বাক্ষর করার কয়েক ঘণ্টার মধ্যেই এই সংশোধনী বিলগুলো সংসদে তোলা ও পাস করা হয়। প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পাকিস্তান আর্মি অ্যাক্ট (সংশোধনী) বিল-২০২৫, পাকিস্তান এয়ার ফোর্স (সংশোধনী) বিল-২০২৫ ও পাকিস্তান নেভি (সংশোধনী) বিল-২০২৫ জাতীয় পরিষদে উপস্থাপন করেন। এগুলো সংখ্যাগরিষ্ঠ ভোটে পাস হয়। আইনমন্ত্রী আজম নাজির তারার জানান, আর্মি…

Read More