Author: mh sohag

বলিউড অভিনেতা রণবীর কাপুর নিজেকে সবসময় আড়ালে থাকতে পছন্দ করেন। তাই সামাজিক মাধ্যমে তার কোনো অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। তবে এবার জানা গেল অভিনেতার রয়েছে এক গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, যার কথা নিজেই ফাঁস করে দিলেন তিনি। সম্প্রতি দুবাইয়ে এক লাক্সারি রিয়েল এস্টেট প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে স্ত্রী অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে হাজির হয়েছিলেন রণবীর কাপুর। দুজনেই ছিলেন জমকালো পোশাকে। রণবীর কাপুর পরেছিলেন নেভি ব্লু স্যুট, আর আলিয়া ভাট ঝলমল করছিলেন সোনালি গাউনে। দুজনে একসঙ্গে নেচেছেন ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার জনপ্রিয় গান ‘বদতমিজ দিল’-এ। এ ছাড়া সেখানেই ‘গোপন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট’ নিয়ে কথা বলেন রণবীর কাপুর। এ অভিনেতা বলেন, আমি অফিসিয়ালি ইনস্টাগ্রামে নেই।…

Read More

আয়ারল্যান্ডের লেজের লড়াই বাংলাদেশের ইনিংস ব্যবধানে জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে শেষমেশ সেটা টিকল না। বাংলাদেশ ইনিংস ব্যবধানেই জিতল। ইনিংস ও ৪৭ রানে জিতে সিরিজেও শুভসূচনা করল নাজমুল হোসেন শান্তর দল। সিলেট টেস্টে জয়ের সুবাস নিয়েই চতুর্থ দিনটা শুরু করেছিল বাংলাদেশ। ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। ম্যাকব্রাইনের সঙ্গে ছিলেন ম্যাথিউ হামফ্রেস। এরপরই শুরু ম্যাকব্রাইনের প্রতিরোধের। সে জুটি থেকে আসে ৩১ রান। এরপর হামফ্রেসকে বিদায় করে জুটিটা ভাঙেন তাইজুল ইসলাম। তাকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে থাকা সাদমানের হাতে ক্যাচ দেন হামফ্রেস। এরপর উইকেটে আসা অ্যান্ড্রু বালবার্নিকে নিয়ে লড়াই শুরু করেন ম্যাকব্রাইন। এই…

Read More

বিশ্ব বাজারে শুক্রবার স্বর্ণের দাম সামান্য কমেছে। যদিও আগের দিনের তুলনায় মূল্য হ্রাস পেয়েছে, পুরো সপ্তাহজুড়ে ধাতুটির দামে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। দুর্বল ডলার এবং যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সুদহার কমানোর জল্পনা বিশ্ববাজারে প্রভাব ফেলছে। ফেডের (ফেডারেল রিজার্ভ ) কড়াকড়ি মন্তব্য থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা ডিসেম্বরেই সুদহার কমতে পারে বলে আশা দেখছেন। লন্ডন সময় সকাল ৬টা ৩৮ মিনিটে স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪ হাজার ১৮৩.৩১ ডলারে দাঁড়ায়। ফলে উত্থানে কিছু ভাটা পড়ে। কিন্তু সপ্তাহিক হিসাবে এখন পর্যন্ত স্বর্ণের মূল্য বৃদ্ধি ৪ দশমিক ৬ শতাংশ। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন ফিউচার গোল্ডের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ১৮৫ দশমিক…

Read More

বলিউড তারকা ভিকি কৌশল জানালেন, কীভাবে কমেডিয়ান সুনীল গ্রোভার তার সঙ্গে ক্যাটরিনা কাইফের প্রথম পরিচয়ের সূত্র হয়ে উঠেছিলেন। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে ‘স্যাম বাহাদুর’–খ্যাত এই অভিনেতা তাদের সম্পর্কের শুরুর দিনগুলোর কিছু অজানা গল্প তুলে ধরেন। ভিকি বলেন, এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথমবার ক্যাটরিনার সঙ্গে তার দেখা হয়। সেখানে তিনি সঞ্চালক ছিলেন এবং ক্যাটরিনা পারফর্ম করছিলেন। আমি তখন ‘চিকনি চামেলি’ গানে তার সঙ্গে মঞ্চে পারফর্ম করি। পরে ব্যাকস্টেজে সুনীল গ্রোভার আমাদের পরিচয় করিয়ে দেন। প্রথম কথোপকথনটিও ছিল বেশ মজার। ভিকির ভাষায়, আমাদের দেখা হওয়ার পাঁচ মিনিটের মধ্যেই ক্যাটরিনা আমাকে শো–হোস্ট করার টিপস দিতে শুরু করেন, যদিও আমি তখন সঞ্চালনা প্রায়…

Read More

সিলেট টেস্টে জয়ের সুবাস নিয়েই চতুর্থ দিনটা শুরু করেছিল বাংলাদেশ। তবে অ্যান্ডি ম্যাকব্রাইন বাধার দেয়াল তুলে দাঁড়ানোর চেষ্টা করছেন, ফিফটি করে ফেলেছেন ইতোমধ্যেই। তবে তাতেও স্বাগতিকদের সমস্যা নেই খুব একটা। আর ১০৩ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিলেই ইনিংস ব্যবধানের জয় ধরা দেবে হাতে। ৮৬ রানে ৫ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল আয়ারল্যান্ড। ম্যাকব্রাইনের সঙ্গে ছিলেন ম্যাথিউ হামফ্রেস। এরপরই শুরু ম্যাকব্রাইনের প্রতিরোধের। সে জুটি থেকে আসে ৩১ রান। এরপর হামফ্রেসকে বিদায় করে জুটিটা ভাঙেন তাইজুল ইসলাম। তাকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ারে থাকা সাদমানের হাতে ক্যাচ দেন হামফ্রেস। এরপর উইকেটে আসা অ্যান্ড্রু বালবার্নিকে নিয়ে লড়াই শুরু করেন…

Read More

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি মানুষের সমর্থনের হার আরও কমে গেছে। নতুন এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্রের ৫৮ শতাংশ মানুষ তাকে নিয়ে অসন্তুষ্ট। ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার এ হার গত জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্স এবং গবেষণাপ্রতিষ্ঠান ইপসোস পরিচালিত জরিপটি বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এতে দেখা গেছে, ট্রাম্পের কার্যক্রমের প্রতি অসন্তুষ্ট হওয়া মানুষের হার বেড়েছে। গত মে মাসের মাঝামাঝি নাগাদ ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট মানুষের হার ছিল ৫২ শতাংশ। নভেম্বর নাগাদ এ হার বেড়ে ৫৮ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে তাকে সমর্থন করেন এমন মানুষের হার প্রায় ৪০ শতাংশে স্থিতিশীল রয়েছে, যা মে মাসের সমান। চলতি…

Read More

অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউডে নিজের জায়গা পাকা করেও আবারও ভারতে ফিরছেন। এর আগে ২০২১ সালে প্রশংসিত সিনেমা ‘দ্য হোয়াইট টাইগার’-এর পর এবার তিনি দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির কিংবদন্তি নির্মাতা এসএস রাজামৌলির পরিচালনায় ‘গ্লোবট্রটার’ সিনেমায় কাজ করছেন। বুধবার (১২ নভেম্বর) সেই সিনেমার চরিত্র ‘মন্দাকিনী’র প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে প্রশংসার বন্যা বয়ে যায়। তারকা থেকে শুরু করে ভক্ত-অনুরাগী— সবাই তার নতুন লুক দেখে উচ্ছ্বসিত। প্রথম পোস্টারেই এক ভিন্ন অবতারে ধরা দিয়েছেন প্রিয়াংকা চোপড়া। ‘মন্দাকিনী’র এই তাক লাগানো লুক প্রকাশের পর থেকেই বলিউড ও হলিউডের তারকাসহ বন্ধুদের প্রশংসার ঢল নেমেছে। প্রিয়াংকার স্বামী জনপ্রিয় গায়ক নিক জোনাস তার…

Read More

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ভর করে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে দুই বারের চ্যাম্পিয়ন ফ্রান্স। বৃহস্পতিবার ঘরের মাঠে ইউক্রেনকে ৪–০ গোলে হারায় দলটি। ম্যাচে ফ্রান্সের জন্য অন্য দুই গোল করেন মাইকেল ওলিসে ও হুগো একিতিকে। ম্যাচের প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে ফ্রান্স আধিপত্য দেখিয়েছে। ৫৫তম মিনিটে এমবাপ্পের পেনাল্টি থেকে এগিয়ে যায় দলটা। ৭৬তম মিনিটে বক্সে ঘুরে দাঁড়িয়ে চমৎকার শটে গোল করেন ওলিসে। এরপর ৮৩তম মিনিটে গোলমুখে চাপে পড়ে গিয়েছিলেন এমবাপ্পে, তবে সেই চাপ তাকে ব্যক্তিগত দ্বিতীয় আর দলের তৃতীয় গোলটা করা থেকে আটকাতে পারেনি। শেষ দিকে হুগো একিতিকেও গোলের খাতায় নাম লেখান। দুই গোলের পর এমবাপ্পের জাতীয় দলের গোলসংখ্যা দাঁড়াল…

Read More

ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রায় প্রতিটি জেলায় শুক্রবার (১৪ নভেম্বর) সকালে ‘ব্যাপক’ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন কিয়েভের মেয়র। ২০২২ সালে সামরিক আগ্রাসন শুরুর পর সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে হামলার মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে রাশিয়া। দেশটির অবকাঠামো বিশেষ করে জ্বালানি স্থাপনা, রেল যোগাযোগ ব্যবস্থাসহ আবাসিক এলাকাগুলোতেও হামলার তীব্রতা বাড়িয়েছে রুশ সশস্ত্র বাহিনী। আজ শুক্রবার রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন শহরটির আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইকোলা কালাশনিক। অন্যদিকে, শহরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে জানিয়ে মেয়র ভিটালি ক্লিটস্কো এটিকে ‘ব্যাপক হামলা’ হিসেবে বর্ণনা করেছেন। ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে,…

Read More

বাড়িতে চিকিৎসা চলছে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রের। বাড়িতেই অভিনেতার শরীরে চিকিৎসার জন্য নানা ধরনের যন্ত্র বসানো হয়েছে। তার ঘর আপাতত যেন হাসপাতালে রূপান্তরিত। অন্দরমহলের এমনই দৃশ্যই বুধবার (১২ নভম্বের) রাত থেকে সামাজিক মাধ্যমে ভাইরাল। দেওল পরিবার এবং হেমা মালিনী যখন সবাইকে একাধিকবার তাদের পারিবারিক গোপনীয়তা বজায় রাখার বিশেষ অনুরোধ জানিয়েছেন, তখন কী করে এত বড় কাণ্ড ঘটে গেল, তা নতুন করে আলোচনায়? ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে— অসুস্থ ধর্মেন্দ্রের চিকিৎসা চলছে। কান্নাকাটি করছেন দেওল পরিবারের সদস্যরা। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—ধর্মেন্দ্রের এমন অবস্থা দেখে নতুন করে উদ্বিগ্ন তার ভক্ত-অনুরাগীরাও। তাদের প্রিয় অভিনেতার প্রকৃত অবস্থা কী? তা জানতে চেয়েছেন তারা। সেই সঙ্গে এভাবে ব্যক্তিগত…

Read More