Author: mh sohag

ডাবলিনে হতাশার এক রাত কাটালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আয়ারল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবারের ফিফা বিশ্বকাপ ২০২৬ বাছাই ম্যাচে তিনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তাতেই তিনি গড়ে ফেললেন বিরল এক রেকর্ড। গত রাতে পর্তুগাল আইরিশদের আতিথ্য নিয়েছিল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। তবে সে লক্ষ্য তাদের পূরণ হয়নি। পর্তুগিজরা ২-০ গোলে হেরে বসেছে। রোনালদোর লাল কার্ড পরিস্থিতিটাকে আরও ঘোলাটে করে দিয়েছে বৈকি। ম্যাচের ১৭ আর ৪৫ মিনিটে ট্রয় প্যারটের দুই গোল পর্তুগালকে পিছিয়ে দিয়েছিল। ৬১ মিনিটে রোনালদো  দারা ও’শেয়াকে কনুই দিয়ে আঘাত করে বসেন। রেফারি প্রথমে তাকে হলুদ কার্ড দেখিয়েছিলেন। পরে ভিএআর দেখে এসে সরাসরি লাল কার্ড দেখান তাকে। আর তাতেই…

Read More

প্যানোরামা পর্বের একটি তথ্যচিত্রের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে যুক্তরাজ্যের প্রভাবশালী গণমাধ্যম বিবিসি। ওই তথ্যচিত্রটিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ২০২১ সালের ৬ জানুয়ারির ভাষণের অংশগুলো কেটে জুড়ে দেওয়া হয়েছিল। তবে গণমাধ্যমটি ট্রাম্পের ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করেছে। খবর বিবিসির। বিবিসি করপোরেশন বলেছে, তথ্যচিত্রটি সম্পাদনের ফলে ‘প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি সহিংস পদক্ষেপের আহ্বান জানিয়েছেন–এমন ভুল ধারণা’ তৈরি হয়েছিল। তারা বলেছে, ২০২৪ সালের সেই অনুষ্ঠানটি আর দেখাবে না। অন্যদিকে, ট্রাম্পের আইনজীবীরা বিবিসিকে হুমকি দিয়ে বলেছেন, গণমাধ্যমটি যদি ক্ষমা না চায়, বক্তব্য প্রত্যাহার না করে এবং ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতিপূরণ না দেয়, তবে তারা এক বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন। এই বিতর্কের জের ধরে গত…

Read More

বলিউডের জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন বর্তমানে সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সম্পর্ক নিয়ে তারা কোনো রাখঢাক করেন না। কিন্তু অভিনেত্রী কৃতি শ্যাননকে হঠাৎ কেন মধ্যরাতে ফোন করেছিলেন অভিনেতা? সম্প্রতি কাজল ও টুইঙ্কেলের অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে সে ঘটনা জানালেন অভিনেত্রী কৃতি শ্যানন। শৈশবে কৃতি শ্যানন হৃতিক রোশনের বড় ভক্ত ছিলেন। ছোটবেলায় নিজের ঘরে অভিনেতার ছবি টাঙিয়ে রাখতেন। বলিউডে কৃতির প্রথম সিনেমা ‘হিরোপন্তি’। তারপরেই ঘটেছিল সেই অপ্রত্যাশিত ঘটনা। অভিনেত্রী বলেন, আমার ঘরের দেয়ালে একমাত্র হৃতিক রোশনের ছবি লাগানো থাকত। ‘হিরোপন্তি’ মুক্তি পাওয়ার পর শুধু হৃতিকের জন্য একটি বিশেষ প্রদর্শনের আয়োজন করেছিলেন টাইগার শ্রফ। আমি বিষয়টি জানতামই না। সেই সিনেমায় কৃতি শ্যাননের অভিনয় দেখেই…

Read More

অ্যাশেজ সিরিজ শুরু হতে আর বাকি মোটে ৮ দিন। এর ঠিক আগে অস্ট্রেলিয়া বড় এক শঙ্কাতেই পড়ে গিয়েছিল। পেসার জশ হেইজেলউড ঘরোয়া ক্রিকেটে চোট পেয়ে বসেছিলেন। তবে তারা অবশেষে হাঁফ ছেড়ে বেঁচেছে। তার চোট খুব বেশি গুরুতর নয়। পেসার জশ হেইজেলউড ইনজুরির শঙ্কায় বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অনুষ্ঠিত ঘরোয়া ম্যাচ চলাকালীন হাসপাতালে যান। তবে স্ক্যান শেষে নিশ্চিত হওয়া গেছে, তার হ্যামস্ট্রিংয়ে কোনো টান পড়েনি। ফলে তিনি আগামী সপ্তাহে পার্থে শুরু হতে যাওয়া প্রথম অ্যাশেজ টেস্টের জন্য দলে যোগ দেবেন। হেইজেলউড ও শন অ্যাবট দুজনই নিউ সাউথ ওয়েলসের হয়ে ভিক্টোরিয়ার বিপক্ষে শেফিল্ড শিল্ড ম্যাচে বোলিংয়ের পর স্ক্যানে যান। ক্রিকেট অস্ট্রেলিয়া…

Read More

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমা করার অনুরোধ জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১২ নভেম্বর) চিঠির বিষয়টি নিশ্চিত করেছে হারজগের কার্যালয়। এক প্রতিবেদনে রয়টার্স বলছে, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে নেতানিয়াহুর বিচার চলছে। যদিও গাজায় সামরিক আগ্রাসনের কারণে অসংখ্যবার শুনানি পেছানো হয়েছে। এর মধ্যে নিজের ঘনিষ্ঠ মিত্রকে বারবার ক্ষমা করার আহ্বান জানাচ্ছেন ট্রাম্প। এবার সরাসরি ইসরাইলি প্রেসিডেন্টকে চিঠি লিখলেন মার্কিন প্রেসিডেন্ট। চিঠিতে তিনি বলেছেন, ‘আমি ইসরাইলের বিচার ব্যবস্থার স্বাধীনতাকে শ্রদ্ধা করি। তবে আমার বিশ্বাস, নেতানিয়াহুর বিরুদ্ধে করা মামলা একটি রাজনৈতিক ও অন্যায় পদক্ষেপ। তিনি বহু বছর ধরে, বিশেষ করে, ইরানের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াইয়ে আমার…

Read More

বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার ভোরে মুম্বাইয়ের জুহুতে নিজ বাড়িতে আকস্মিক জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। ৬১ বছর বয়সি এ অভিনেতাকে সঙ্গে সঙ্গে জুহুর এশিয়া হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে গোবিন্দ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। অভিনেতা কিছুটা দিশাহারা অনুভব করছিলেন। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার সবরকম পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা। তারা এখন রিপোর্টের পাশাপাশি নিউরো বিশেষজ্ঞের পরামর্শের অপেক্ষায় আছেন। এদিকে গোবিন্দের অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও আইনি সহায়ক ললিত বিন্দাল। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতা অসুস্থ বোধ করছিলেন এবং পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে জরুরি বিভাগে…

Read More

আইরিশদের বিপক্ষে বাংলাদেশ দারুণ অবস্থানে আছে। ইতোমধ্যেই ২০০ ছাড়ানো লিড চলে এসেছে। আর এখন নাজমুল হোসেন শান্তর দল ফিরিয়ে আনল ২০২৪ সালের আগস্টের এক সুখস্মৃতি। সিলেট টেস্টের দ্বিতীয় দিন থেকে বাংলাদেশ চলে এসেছে চালকের আসনে। দ্রুত আইরিশদের অলআউট করে নিজেরা দ্রুত ব্যাট চালাতে শুরু করে। ওপেনার সাদমান ইসলাম ৮০ রান করেন ১০৪ বলে। তার ওপেনিং সঙ্গী মাহমুদুল হাসান এই পর্যন্ত দলের সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন, ২৮৬ বলে ১৭১ রান করে আউট হয়েছেন তিনি। তিনে নামা মুমিনুল হক করেছেন ১৩২ বলে ৮২ রান। আজ সকালে তিনি আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ১৮ রান আগে। চারে নামা নাজমুল হোসেন শান্তও ফিফটি তুলে নিয়েছেন…

Read More

যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা সরকারি ‘শাটডাউন’ শেষ করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে সেটি পূর্ণতা পেয়েছে। স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে এই বিষয়টি নিয়ে সমঝোতা চুক্তিটির পক্ষে ২২২ ভোট ও বিপক্ষে ২০৯ ভোট পড়ে। প্রতিনিধি পরিষদের ছয়জন ডেমোক্র্যাট সদস্য রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ায় প্রস্তাবটি উৎরে যায় বলে জানিয়েছে বিবিসি। তবে এর মধ্যে শাটডাউন শুরু হওয়ার পর ৪৩ দিন কেটে গেছে। এতে যুক্তরাষ্ট্রের হাজার হাজার ফেডারেল কর্মী বেতন ছাড়াই কাজ করতে বাধ্য হয়েছেন, অনেককে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে অথবা অব্যাহতি দেওয়া…

Read More

ইংরেজ অভিনেত্রী ফ্লোরেন্স পু ২০১৪ সালে ‘দ্য ফলিং’ সিনেমার মাধ্যমে পেশাদার অভিনয় শিল্পী হিসাবে আত্মপ্রকাশ করেন। তিনি ‘লিটল উইমেন’, ‘ব্ল্যাক উইডো’, ‘মিডসমার’, ‘লেডি ম্যাকবেথ’ এবং ‘ওপেনহেইমার’-এর মতো অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার কর্মজীবনের জন্য তিনি BAFTA পুরস্কার এবং একটি একাডেমি পুরস্কারের জন্য মনোনয়নসহ একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। সম্প্রতি ‘দ্য লুইস থেরউক্স পডকাস্ট’-এ ইন্টিমেসি কো-অর্ডিনেটরদের সঙ্গে তার অভিজ্ঞতা খোলাখুলিভাবে জানিয়েছেন ফ্লোরেন্স পু। তিনি বলেন, সিনেমার যৌন দৃশ্যের সময় শিল্পীদের স্বস্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইন্টিমেসি কো-অর্ডিনেটররা কাজ করেন। অভিনেত্রী বলেন, তারা জটিলতা কমিয়ে শুটিংটাকে সহজ করে তোলে। যৌন দৃশ্যগুলোকে স্বাভাবিক কাজ হিসেবে অনুভব করান। পরিবেশটা কখনো ঘোলাটে…

Read More

নিরাপত্তা শঙ্কা থাকায় সফর চলাকালেই পাকিস্তান থেকে দেশে ফিরতে চেয়েছেন শ্রীলঙ্কার আটজন ক্রিকেটার। লঙ্কান ক্রিকেট বোর্ডের বরাতে পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, যদি বোর্ডের অবাধ্য হয়ে এসব ক্রিকেটার দেশে ফেরেন, তবে তাদের ২ বছরের নিষেধাজ্ঞায় পড়তে হবে। পাকিস্তানে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডেতে হেরেছে সফরকারীরা। ১৪ নভেম্বর রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ওয়ানডে। তার আগে দেশে ফিরতে চেয়েছেন দলের অন্তত আটজন ক্রিকেটার। তাদের দাবির পর শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে একাধিক বৈঠক করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। শ্রীলঙ্কা দলের একাংশের চাওয়ার বিপরীতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পিসিবি প্রধান মহসিন নাকভির সঙ্গে শ্রীলঙ্কার হাইকমিশনার ও দলের ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন। এসময় পাকিস্তানের পক্ষ…

Read More