পাকিস্তান থেকে আসা ওষুধের ওপর কড়া নিষেধাজ্ঞা দিয়েছে আফগানিস্তান। প্রতিবেশি দেশটি থেকে আমদানি করা ওষুধকে ‘নিম্নমানের’ বলছে তালেবান সরকার, একই সঙ্গে ব্যবসায়ীদের বিকল্প দেশ খুঁজে নিতে নির্দেশ দিয়েছে। খবর আলেমারাহ নিউজ। আফগানিস্তানের সরকারি সংবাদমাধ্যমটি জানিয়েছে, সীমান্ত বাণিজ্যে ঘনঘন বিঘ্ন ও পণ্য পরিবহনে বাধার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে তালেবান সরকার। নিষেধাজ্ঞার পাশাপাশি যেসব ঠিকাদারের পাকিস্তানি সরবরাহকারীদের সঙ্গে চলমান চুক্তি রয়েছে, তাদের তিন মাসের মধ্যে সেই চুক্তি শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা এবং স্থানীয় ব্যবসায়ীদের মর্যাদা ও অধিকার সুরক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে আফগান কর্মকর্তারা বিকল্প বাণিজ্য রুট খোঁজার আহ্বান জানিয়েছেন। দেশটির…
Author: mh sohag
আজ বুধবার (১২ নভেম্বর) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তাকে। জানা যায়, এখন থেকে বাসাতেই চিকিৎসাধীন থাকবেন তিনি। হাসপাতালটির ডাক্তারের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। অভিনেতার পরিবার সংশ্লিষ্টরা জানিয়েছেন, আপাতত অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকের পরামর্শেই থাকবেন তিনি। চলবে বাড়ি থেকেই যাবতীয় চিকিৎসা। একই সঙ্গে সবাইকে অনুরোধ জানানো হয়, তার শারীরিক অবস্থা নিয়ে কোনোরকম ভুয়া খবর না ছড়ানোর জন্য। তার এবং তার পরিবারের প্রতি যেন সম্মান ও গোপনীয়তা বজায় রাখা হয় সে বিষয়েও অনুরোধ জানান তারা। এর আগে, শ্বাসকষ্টজনিত জটিলতায় গত মাসের শেষে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন ধর্মেন্দ্র। পরে মঙ্গলবার কিংবদন্তি এই অভিনেতার…
আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ এক সময়ই কাটাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যেই বিশাল লিড চলে এসেছে। তবে এই লিডের পথে দলটা গড়ে ফেলেছে এক রেকর্ড যা নিজেদের টেস্ট ইতিহাসে কখনোই গড়তে পারেনি। সিলেট টেস্টের দ্বিতীয় দিন থেকে বাংলাদেশ চলে এসেছে চালকের আসনে। দ্রুত আইরিশদের অলআউট করে নিজেরা দ্রুত ব্যাট চালাতে শুরু করে। ওপেনার সাদমান ইসলাম ৮০ রান করেন ১০৪ বলে। তার ওপেনিং সঙ্গী মাহমুদুল হাসান এই পর্যন্ত দলের সর্বোচ্চ রানের ইনিংসটা খেলেছেন, ২৮৬ বলে ১৭১ রান করে আউট হয়েছেন তিনি। তিনে নামা মুমিনুল হক করেছেন ১৩২ বলে ৮২ রান। আজ সকালে তিনি আউট হয়েছেন সেঞ্চুরি থেকে ১৮ রান আগে। চারে নামা নাজমুল হোসেন শান্তও…
পেরুর দক্ষিণাঞ্চলীয় আরেকুইপা অঞ্চলে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১২ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, আরেকুইপার ওকোনা জেলার পানামেরিকানা সুর হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থলে উপস্থিত দমকলকর্মীদের উদ্ধৃতি দিয়ে আরেকুইপার আঞ্চলিক স্বাস্থ্যপ্রধান ওয়ালথার ওপোর্তো বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৩৬ জন মারা গেছেন এবং হাসপাতালে মৃত্যু হয়েছে আরও একজনের। ওপোর্তো এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, বাসটি একটি ভ্যানকে ধাক্কা দেয় এবং রাস্তা থেকে উল্টে গিয়ে একটি খাদে পড়ে। আরেকুইপা সরকার সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, আহত ২৬ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। এতে…
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। স্ত্রী রিয়া মনির করা মামলায় এই পরোয়ানা জারি হয়েছে। বাদীপক্ষের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১২ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন। এ ব্যাপারে হিরো আলম বলেন, ‘আমি এখন শুটিং করছি ৩০০ ফিট এলাকায়। যে মামলার আপস হয়ে গেছে সেই মামলাতেই আবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কী বলব বলুন! আমার উকিলের কাছে সব কাগজপত্র আছে। আজকে আদালতে যেতে পারছি না, কালকে যাব। আইনের জবাব আইনের ভাষাতেই দিতে হবে।’ বাদী পক্ষের আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী বলেন, ‘আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন। তারা ঠিকমতো…
১৬৯ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন মাহমুদুল হাসান জয়। যেভাবে খেলছিলেন, মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরিটাও বুঝি অনায়াসেই তুলে নিতে চলেছেন। তবে সেটা হলো না। আগের দিনের সঙ্গে ২ রান যোগ করেই আউট হয়েছেন তিনি। এরপর হতাশায় আউট হতে হয়েছে মুমিনুল হককেও। দিনের শুরুতেই ২ উইকেট খুইয়ে বসেছে বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই আউট হন জয়। ব্যক্তিগত ১৭১ রানে তিনি ক্যাচ দেন অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে উইকেটের পেছনে। ২৮৬ বলে ১৪ চার ও ৪ টি ছক্কায় সাজানো ইনিংসটির ইতি ঘটে তাতে। এরপর আগের দিনের থিতু ব্যাটার মুমিনুল হকও বিদায় নেন। সেঞ্চুরির অপেক্ষায় ছিলেন তিনি। তবে তার সে অপেক্ষার ইতি ভালোভাবে ঘটেনি। ম্যাকব্রাইনের…
ফিলিস্তিন ভূখণ্ডে নিরস্ত্র পুলিশ কর্মকর্তাদের মোতায়েন করেছে জার্মানি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।জেরুজালেমে অবস্থান করা এই দলটি স্থানীয় নিরাপত্তা বাহিনী পুনর্গঠনে সহায়তা করবে বলে জানিয়েছেন জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। বার্তাসংস্থাটি বলছে, ফিলিস্তিন ভূখণ্ডে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বেশ কয়েকজন নিরস্ত্র পুলিশ কর্মকর্তা মোতায়েন করেছে জার্মানি। স্থানীয় গণমাধ্যমের খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে। জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ডট দেশটির সংবাদ সংস্থা ডিপিএ-কে বলেন, ‘মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তির জন্য একটি কার্যকর পুলিশ বাহিনী অপরিহার্য’। তিনি জানান, এই কারণে ফেডারেল পুলিশের উচ্চপর্যায়ের একটি দলকে জেরুজালেমে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।…
বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমার সূত্রে অভিনয় করার সুযোগ হয়েছিল অভিনেত্রী শেহনাজ গিলের। সৌভাগ্য হয়েছিল সালমানের খামারবাড়িতে যাওয়ারও। ভাইজানের বাড়ির নাম ‘গ্যালাক্সি’। প্রায়ই বাড়ির সামনে ভিড় করেন তার ভক্ত-অনুরাগীরা। তবে সালমানের খামারবাড়ি নিয়ে মানুষের আগ্রহ তুলনায় অনেক বেশি। কী হয় সেই খামারবাড়িতে? এবার সেই তথ্যফাঁস করলেন শেহনাজ গিল। ‘বিগ বস্ ১৩’ থেকে অভিনেত্রীর সঙ্গে পরিচয় সালমান খানে। এরপর থেকেই ভাইজানের স্নেহধন্যা শেহনাজ গিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, তিনি সালমানের খামারবাড়িতে দুই-এক দিন থেকেছেনও। তিনি বলেন, ‘কিসি কা ভাই, কিসি কি জান’ সিনেমার সময়ে আমরা গিয়েছিলাম। আমরা দুই-এক দিন থেকেছিলামও। খুব মজা করেছিলাম।…
পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ানোর চিন্তা করছেন শ্রীলঙ্কা দলের আটজন ক্রিকেটার। বুধবার শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সূত্রে এ তথ্য জানা গেছে। পাকিস্তানের সামা টিভিকে সেই সূত্র জানায়, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শ্রীলঙ্কার ক্রিকেটার ও বোর্ডের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এখনো সিদ্ধান্ত হয়নি সিরিজটি স্থগিত হবে কি না। এর আগে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের সূত্রে জানা যায়, পাকিস্তান সফর মাঝপথে ছেড়ে গেলে সংশ্লিষ্ট খেলোয়াড়দের দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে। শ্রীলঙ্কা দল পাকিস্তান সফর অসম্পূর্ণ রেখে দেশে ফেরার অনুমতি চেয়েছিল। এ বিষয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি শ্রীলঙ্কার হাইকমিশনার ও দলের ম্যানেজারের সঙ্গে বৈঠক করেন। তিনি শ্রীলঙ্কান দলকে পূর্ণ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন।…
যুদ্ধবিরতির পরেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ১৫০০- এরও বেশি ভবন ধ্বংস করেছে দখলদার ইসরাইলি বাহিনী।বিবিসি ভেরিফাইয়ের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, গত ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজার যেসব এলাকায় ইসরাইলের নিয়ন্ত্রণ ছিল সেখানে দেড় হাজারের বেশি ভবন ধ্বংস করেছে দখলদার বাহিনী। খবর বিবিসির। গত ৮ নভেম্বর সর্বশেষ তোলা ছবিতে দেখা গেছে যে, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) নিয়ন্ত্রিত পুরো এলাকা এক মাসেরও কম সময়ের মধ্যে ধ্বংস করা হয়েছে। ধ্বংসপ্রাপ্ত ভবনের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেক বিশেষজ্ঞ যুক্তি দিয়েছেন যে, এভাবে ভবন ধ্বংস করা যুক্তরাষ্ট্র, মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতির…

