Author: mh sohag

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল দম্পতি সদ্য বাবা-মা হয়েছেন। পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। হাসপাতাল থেকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন অভিনেত্রী। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে রাজকীয় আয়োজনে বিয়ের মধ্য দিয়ে দাম্পত্যজীবন শুরু করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। এদিকে অভিনেতা ভিকি কৌশল এবার হাজির হচ্ছেন কাজল ও টুইঙ্কেল খান্নার চ্যাট শো ‘টু মাচ’র আসন্ন পর্বে। সেই এপিসোডের একটি ক্লিপ এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিনেতা ভিকির সঙ্গে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী কৃতি শ্যানন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া শোর টিজারে দেখা গেছে চারজনের দারুণ হাসি-ঠাট্টা ও মজার কথোপকথন। হ্যান্ডসাম অভিনেতা ভিকি…

Read More

জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের অভিযোগে গঠিত বিসিবির তদন্ত কমিটির সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। তিন সদস্যের কমিটি এখন রূপ নিয়েছে পাঁচ সদস্যে। বুধবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, নবনিযুক্ত দুই সদস্য হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ আইন কমিশনের সদস্য অধ্যাপক ড. নাইমা হক, এবং সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান খান। গত শনিবার গঠিত তিন সদস্যের কমিটির নেতৃত্বে ছিলেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তারিক উল হাকিম। সঙ্গে ছিলেন বিসিবি পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। উল্লেখ্য, নারী দলের সাবেক নির্বাচক ও টিম ম্যানেজার মঞ্জুরুল…

Read More

অনলাইনে প্রতারণামূলক বিনিয়োগ কেলেঙ্কারি ও জোরপূর্বক শ্রমে জড়িত থাকার অভিযোগে বার্মা ও থাইল্যান্ডে অবস্থিত পাঁচ ব্যক্তি এবং তিনটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের হিসাব অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক অনলাইন কেলেঙ্কারি কার্যক্রমে ২০২৪ সালে আমেরিকান নাগরিকরা অন্তত ১০ বিলিয়ন ডলার হারিয়েছেন, যা আগের বছরের তুলনায় প্রায় ৬৬ শতাংশ বেশি। যুক্তরাষ্ট্রের মতে, এই অঞ্চলের অপরাধচক্রগুলো ক্রমেই অনলাইনে আমেরিকানদের লক্ষ্য করে প্রতারণা বাড়িয়ে তুলছে, যা দেশটির অর্থনৈতিক নিরাপত্তার জন্য বড় হুমকি। এই পদক্ষেপের মাধ্যমে কলম্বিয়া জেলার জন্য মার্কিন অ্যাটর্নি, ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ইউএস সিক্রেট সার্ভিসের ‘স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স’-এর চলমান উদ্যোগকে আরও জোরদার করা হয়েছে। সংস্থাটি বার্মা, কম্বোডিয়া…

Read More

জুয়া কেলেংকারিতে জর্জরিত তুরস্কের ফুটবল। অবৈধ জুয়াখেলার অভিযোগে ইস্তাম্বুলের এক আদালত ছয়জন তুর্কি রেফারিকে সাময়িকভাবে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। অভিযোগপ্রাপ্ত রেফারিরা তৃতীয় ও চতুর্থ বিভাগের সহকারী রেফারি। একই তদন্তে প্রথম বিভাগের ক্লাব আয়ুপসপোরের সভাপতিও ম্যাচ ফিক্সিং ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, গত শুক্রবার থেকে আটক থাকা আরও ১১ রেফারিকে সোমবার আদালতের তত্ত্বাবধানে মুক্তি দেওয়া হয়েছে। তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ) জানিয়েছে, ১,০২৪ ফুটবলারের বিরুদ্ধে ম্যাচে বাজি ধরার অভিযোগে শৃঙ্খলাবিষয়ক কমিটির কাছে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব খেলোয়াড়কে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। টিএফএফের বিবৃতিতে বলা হয়েছে, সতর্কতামূলকভাবে এত সংখ্যক খেলোয়াড় শৃঙ্খলাবিষয়ক কমিটির কাছে পাঠানোর…

Read More

বিশ্ববাজারে স্বর্ণের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র সরকারের সম্ভাব্য দীর্ঘ শাটডাউনের সমাপ্তি এবং আগামী মাসে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশা—দুটি বিষয়ই স্বর্ণের দাম বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৪,১৪০.৬০ ডলার, যা অক্টোবরের ২৩ তারিখের পর সর্বোচ্চ। এদিন সর্বোচ্চ মূল্য ছিল ৪,১৪৮.৭৫ ডলার, যদিও এটি এখনো অক্টোবর ২০ তারিখের রেকর্ড ৪,৩৮১.২১ ডলার থেকে নিচে। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারসও ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্সে ৪,১৪৭.২০ ডলার হয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র সরকার পুনরায় কার্যক্রম শুরু করলে অর্থনৈতিক তথ্যপ্রবাহ আবার চালু হবে, যা ডিসেম্বরে সুদের হার…

Read More

বলিউডের তারকা দম্পতি ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের ঘরে এসেছে নতুন অতিথি। শুক্রবার (৭ নভেম্বর) সকালে প্রথম সন্তানের জন্ম দেন ক্যাটরিনা। সপ্তাহজুড়ে শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন এই তারকা দম্পতি। অবশেষে সোমবার (১০ নভেম্বর) বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন অভিনেত্রী। সেই গাড়িতে করেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বের হতে দেখা যায় ভিকি-ক্যাটরিনাকে। এদিকে আগাম খবর পেয়ে সদ্যোজাতকে একঝলক দেখার আশায় হাসপাতালের বাইরে ভিড় জমিয়েছিলেন উৎসুক অনুরাগীরা। তবে জড়ো হওয়াই সার! কালো কাচের মহিমায় সদ্যোজাত তো দূরঅস্ত ভিকি-ক্যাটরিনার মুখ পর্যন্ত দেখার সুযোগ পেলেন না তারা। সেই ক্যামেরাবন্দি মুহূর্তও ইতিমধ্যে ভাইরাল নেটভুবনে। ঘনিষ্ঠ সূত্রে খবর, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সদ্যোজাতকে নিয়ে জুহুর সমুদ্রমুখী বাংলোর…

Read More

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বোমা হামালায় ১২ জন নিহত ও অন্তত ২৭ জন আহত হয়েছেন। রাজধানীর জি-১১ এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর ডন। ইসলামাবাদ পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ডনকে নিহতের সংখ্যা নিশ্চিত করেন। তবে বিস্ফোরণের ধরন এখনো নিশ্চিত করা যায়নি। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ঘটনার একটি ভিডিওতে নিরাপত্তা ব্যারিকেডের পেছনে একটি পোড়া গাড়ির ধ্বংসাবশেষ থেকে আগুনের শিখা এবং ধোঁয়ার কুণ্ডলী বাতাসে উঠতে দেখা গেছে। বিস্ফোরণের পর আইনজীবী রুস্তম মালিক এএফপিকে বলেন, যখন আমি আমার গাড়ি পার্ক করে কমপ্লেক্সে প্রবেশ করলাম… তখন আমি গেটে একটি জোরে শব্দ শুনতে পেলাম। বিস্ফোরণের শব্দ পেয়ে লোকজন পালিয়ে যায়।…

Read More

আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ ক্রিকেট দল। সিলেটে প্রথম টেস্টের প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে আইরিশদের সংগ্রহ ২৭০ রান। দলের হয়ে ৬০ ও ৫৯ রান করে আউট হয়েছেন ওপেনার পল স্টারলিং ও চেড কারমাইকেল। ৪৪ রান করে ফেরেন কার্টিস ক্যাম্পার। ৪১ রান করেন লরকান টার্কার। প্রথম দিনের খেলা শেষ হওয়ার ঠিক আগের বলে তাইজুল ইসলামের স্পিনে বিভ্রান্ত হন জর্ডান নিল। তাকে সাজঘরে ফিরিয়ে ফুরফুরে মেজাজেই প্রথম দিনের খেলা শেষে করে ড্রেসিংরুমে ফিরল বাংলাদেশ। তবে বাংলাদেশ প্রথম দিনে ৮ উইকেট শিকার করলেও ক্যাচ ফেলেছে ৫টি। না হয় প্রথম দিনেই অলআউট হয়ে যেত আয়ারল্যান্ড ক্রিকেট দল। সংক্ষিপ্ত স্কোর (১ম…

Read More

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার অন্যতম নায়িকা হচ্ছেন টিভিতারকা তাসনিয়া ফারিণ। প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। এবার খবরের সত্যতা পাওয়া গেল। আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ ছবিতে দেখা যাবে নয়া জুটিকে। ছবিসংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, এ সপ্তাহেই ফারিণ চুক্তিবদ্ধ হবেন। ডিসেম্বর থেকে হবে শুটিং। এর আগে শোনা গিয়েছিল, ‘প্রিন্স’-এ অভিনয় করবেন ইধিকা পাল। তখনই নির্মাতা জানিয়েছিলেন, বাংলাদেশ থেকেই চূড়ান্ত করা হবে নায়িকা। ‘প্রিন্স’ ছবির প্রযোজনা টিমের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ইধিকাকে বাদ দেওয়া হচ্ছে। এর প্রধান কারণ ইধিকা পালের পারিশ্রমিকের অঙ্ক ফাঁস হওয়া। এরই মধ্যে বিষয়টি…

Read More

পাকিস্তানের জাতীয় দলের পেসার নাসিম শাহের বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার জানায়, ঘটনাটি ঘটে সোমবার (১০ নভেম্বর) ভোরে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির জেলার মায়ার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, অজ্ঞাত বন্দুকধারীরা নাসিমের বাড়ির মূল গেট ও জানালায় গুলি চালায়, পাশাপাশি বাইরে পার্ক করা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। তবে এ ঘটনায় কেউ আহত হননি। ঘটনাটি ঘটার সময় নাসিম ছিলেন রাওয়ালপিন্ডিতে। সেখানে বর্তমানে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে নিজ দলের সঙ্গে আছেন তিনি। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হয়েছে এবং অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সন্দেহভাজনদের গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে। এছাড়া আশপাশের…

Read More