Author: mh sohag

চলতি বছরের হজকে গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে সফল বলে ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জানান, ২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সন্তুষ্টির হার ৯১ শতাংশে পৌঁছেছে, যা ইতিহাসে এক নতুন মাইলফলক। এক প্রতিবেদনে সৌদি গেজেট বলছে, রোববার (৯ নভেম্বর) জেদ্দায় শুরু হয়েছে পঞ্চম হজ সম্মেলন ও প্রদর্শনী। দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমানের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ সম্মেলনের উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স সাউদ বিন মিশআল। ‘মক্কা থেকে বিশ্বে’ শিরোনামে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধি ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন। প্রিন্স সাউদ বলেন, ‘হজযাত্রীদের সেবায় সৌদি আরব তার প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুল আজিজের পথ অনুসরণ…

Read More

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন, এমন এক গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে এরপর সানি দেওলের টিম একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে তার মৃত্যুর খবর পুরোপুরি গুজব। বিবৃতিতে বলা হয়েছে, ‘জনাব ধর্মেন্দ্রর শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। পরবর্তীতে তার অবস্থা সম্পর্কে আপডেট জানানো হবে। তার স্বাস্থ্য নিয়ে মিথ্যা গুজব না ছড়ানোর অনুরোধ করছি। সবাইকে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করতে ও পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে অনুরোধ করা হচ্ছে।’ বিবৃতিটি স্বাক্ষর করেছে ‘টিম সানি দেওল’। ৮৯ বছর বয়সী এই অভিনেতা সম্প্রতি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি…

Read More

দীর্ঘ পাঁচ মাস পর টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার (১১ নভেম্বর) ইতোমধ্যে শুরু হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম, যিনি সিরিজের দ্বিতীয় টেস্টে ঢাকায় নামবেন নিজের শততম টেস্টে। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়বেন তিনি। মুশফিকের পাশাপাশি আরেকজন টাইগার ব্যাটারও আছেন গুরুত্বপূর্ণ মাইলফলকের সন্নিকটে, তিনি হলেন লিটন কুমার দাস। ষষ্ঠ বাংলাদেশি হিসেবে টেস্টে তিন হাজার রান পূরণের সুযোগ হাতছানি দিচ্ছে তাকে। এখন পর্যন্ত ৫১ টেস্টে লিটনের সংগ্রহ ২৯২৯ রান; আর মাত্র ৭১ রান করলেই তিনি প্রবেশ করবেন তিন হাজার রানের ক্লাবে। তার ক্যারিয়ারে…

Read More

লেবাননে প্রায় এক দশক বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে হানিবাল গাদ্দাফি। সোমবার (১০ নভেম্বর) তাকে ৯ লাখ ডলারের বন্ডে জামিনে কারামুক্তি দেয় দেশটির কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। তবে মুক্তি মিললেও আপাতত হানিবাল গাদ্দাফির ভ্রমণ নিষেধাজ্ঞা জারি থাকবে। বিচারকাজ সম্পন্ন না করে জামিন দেওয়ার এই ঘটনায় নিন্দা জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। এর আগে, আলোচিত শিয়া নেতা মুসা আল-সদরের নিখোঁজ মামলায় তথ্য গোপনের অভিযোগে ২০১৫ সালে হানিবাল গাদ্দাফিকে আটকের নির্দেশ দেয় লেবানন কর্তৃপক্ষ। পরে তাকে সিরিয়া থেকে অপহরণ করে লেবাননে নেওয়া হয়। উল্লেখ্য, লেবাননের আমাল আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন আল-সদর। ১৯৭৮ সালে লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির সঙ্গে দেখা…

Read More

সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা যাচ্ছে সংগীতশিল্পী ইমন চক্রবর্তীকে। মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপূজাতেও উপস্থিত ছিলেন তিনি। ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন—তাহলে কি এবার রাজনীতিতে নামছেন ইমন? এই জল্পনার জবাব দিয়েছেন গায়িকা নিজেই। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যখন রাজনৈতিক অঙ্গনে নানা জোট-জল্পনা চলছে, তখনই এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ইমন বলেন, ‘দিদির বাড়িতে আমি কালীপূজার দিন গিয়েছিলাম। তিনি আমাদের যেভাবে যত্ন করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য। আমি, কাকু আর আমার স্বামী—আমরা তিনজনে গিয়েছিলাম। দিদি নিজে হাতে আমাদের খাবার পরিবেশন করেছেন, দুটি শাড়ি উপহার দিয়েছেন এবং তার ঘরও ঘুরে দেখিয়েছেন।’ তবে রাজনীতিতে যোগ দেওয়ার প্রশ্নে স্পষ্ট জবাব দিয়েছেন তিনি।…

Read More

আগামী বছরের জুনে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। এবারের আসরেই প্রথমবারের মতো রেকর্ড ৪৮টি দল অংশ নেবে। ফলে ফুটবলপ্রেমীদের জন্য অপেক্ষা করছে আরও রোমাঞ্চ, বাড়তি প্রতিদ্বন্দ্বিতা এবং বিশ্বজুড়ে উন্মাদনার নতুন অধ্যায়। ধারণা করা হচ্ছে, লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো উভয়েই অংশ নেবেন আগামী বিশ্বকাপে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে—মেসির আর্জেন্টিনা না রোনালদোর পর্তুগাল, কে বেশি কাছাকাছি বিশ্বকাপ ট্রফির? সেই প্রশ্নের উত্তর দিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক তারকা ফুটবলার ওয়েসলি স্নেইডার, যিনি ২০১০ সালের বিশ্বকাপ ফাইনালে খেলেছিলেন নিজের দেশ নেদারল্যান্ডসের হয়ে। নিজের সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে পরিচিত স্নেইডার খেলেছেন রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ক্লাবে এবং ইন্টারের…

Read More

যুক্তরাষ্ট্রে শাটডাউনের অবসানে মার্কিন সিনেটে একটি তহবিল বিল পাশ হয়েছে। স্থানীয় সময় সোমবার ৬০-৪০ ভোটে বিলটি পাস হয়। মঙ্গলবার (১১ নভেম্বর) ব্রিটিশ সংবদামাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আটজন ডেমোক্র্যাট রিপাবলিকানদের সঙ্গে যোগ দিয়ে এই তহবিলের পক্ষে ভোট দেন। সিনেটে ৫৩-৪৭ ভোটের সংখ্যাগরিষ্ঠ রিপাবলিকানদের ৬০ ভোটের ন্যূনতম সীমা অতিক্রম করার জন্য এই পদক্ষেপ জরুরি ছিল। ডেমোক্র্যাটিক সিনেটর ডিক ডারবিন, জন ফেটারম্যান, ক্যাথেরিন কর্টেজ মাস্তো, ​​ম্যাগি হাসান, টিম কেইন, অ্যাঙ্গাস কিং, জ্যাকি রোজেন এবং জিন শাহীন তাদের দলের বাকি সদস্যদের থেকে আলাদা হয়ে বিলটির পক্ষে ভোট দেন। কেবল একজন রিপাবলিকান সিনেটর কেন্টাকির র‍্যান্ড পল বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন, যেখানে…

Read More

বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। ১৯৭২ সালে মুম্বাইতে চলচ্চিত্র নির্মাতা রবি ট্যান্ডন ও বীণা ট্যান্ডনের ঘরে জন্ম হয় তার। রাবিনা অভিনয়ে আসার আগে একটি জনসংযোগ ও বিজ্ঞাপন সংস্থায় বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কাকারের সহকারী হিসেবে কাজ করতেন। এ সময়েই ফটোগ্রাফার-পরিচালক শান্তনু শেওরে তার মধ্যে অভিনয়ের সম্ভাবনা আবিষ্কার করেন। এভাবেই হিন্দি সিনেমায় তার দুয়ার খুলে যায়। সিনেমা জগৎ নিয়ে তিনি একটি তিক্ত অভিজ্ঞতা বর্ণনা করেছেন। কোনো প্রযোজক যাতে রুমে এসে সমস্যা তৈরি করতে না পারে সেজন্য আউটডোর শুটিং গিয়ে বার বার হোটেলের রুম পরিবর্তন করতেন তিনি। আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, ছোটপর্দার অভিনেত্রী রেণুকা শহানে জানান- বিবাহিত প্রযোজকের সঙ্গে…

Read More

দীর্ঘ ১২ বছর পর আবারও নিলাম পদ্ধতিতে দল গঠনের ব্যবস্থায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আসন্ন আসরের নিলাম অনুষ্ঠিত হতে পারে আগামী ২১ নভেম্বর। গত কয়েক মৌসুম ধরে বিপিএলে দলগুলো খেলোয়াড় বাছাই করেছিল ড্রাফট পদ্ধতির মাধ্যমে। তবে এবার পাঁচটি অংশগ্রহণকারী দলকে দেওয়া হচ্ছে নিলামে অংশগ্রহণের সুযোগ। বিপিএল গভর্নিং কাউন্সিল ইতোমধ্যেই স্থানীয় খেলোয়াড়দের জন্য নতুন নিলাম বিধি-বিধান নির্ধারণ করেছে। এবার খেলোয়াড়দের ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরি: বেস প্রাইস ৫০ লাখ টাকা, প্রতিটি দল এখান থেকে একজন খেলোয়াড় নিতে পারবে। ‘বি’ ক্যাটাগরি: বেস প্রাইস ৩৫ লাখ টাকা, নিতে হবে দুইজন। ‘সি’ ক্যাটাগরি: বেস প্রাইস ২২ লাখ টাকা, এখান থেকেও তিনজন খেলোয়াড় নেওয়া বাধ্যতামূলক।…

Read More

সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকের পর দামেস্ককে সফল করার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১০ নভেম্বর) হোয়াইট হাউজে শারার সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। রয়টার্স বলছে, দীর্ঘদিনের স্বৈরাচারী নেতা বাশার আল-আসাদকে উৎখাতকারী বিদ্রোহী নেতা থেকে সিরিয়ার শাসনভার নেওয়া শারার জন্য এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেনিজেকে একজন মধ্যপন্থি নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। ওয়াশিংটনে শারা’র সফরের অন্যতম প্রধান লক্ষ্য ছিল কঠোরতম নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহারে যুক্তরাষ্ট্রকে রাজি করানো। ট্রাম্পের সঙ্গে তিনি রুদ্ধদ্বার বৈঠক করার সময়, মার্কিন ট্রেজারি বিভাগ তথাকথিত সিজার আইন অনুসারে…

Read More