Author: mh sohag

মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। এক সপ্তাহ আগে শ্বাসকষ্টের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বর্তমানে তিনি আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। আগামী ৮ ডিসেম্বর ধর্মেন্দ্র ৯০ বছরে পা দেবেন। এর আগে, চলতি বছরের এপ্রিল মাসে তার চোখে গ্রাফট সার্জারি হয়েছিল। ধর্মেন্দ্র ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হম ভি তেরে’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক করেন। ষাটের দশকে তিনি সাধারণ মানুষের জীবনের গল্পভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পান। তার উল্লেখযোগ্য প্রাথমিক ছবি হলো ‘অনপঢ’, ‘বন্দিনী’, ‘অনুপমা’ ও ‘আয়া সাওন ঝুম কে’। পরে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক হিসেবে প্রতিষ্ঠা পান। ‘শোলে’,…

Read More

আসন্ন অ্যাঙ্গোলা ম্যাচের আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। মধ্য আফ্রিকান দেশটিতে ভ্রমণের জন্য বাধ্যতামূলক হলুদ জ্বরের (ইয়োলো ফিভার) টিকা সংক্রান্ত নিয়ম না মানায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন তারকা স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ, নাহুয়েল মোলিনা ও জুলিয়ানো সিমেওনে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে টিকার প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিতে পারায় কোচ লিওনেল স্কালোনির ঘোষিত দল থেকে এই তিন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। এর আগে হাঁটুর চোটে দলে থাকতে পারেননি ডিফেন্ডার এনজো ফার্নান্দেজ। নতুন করে তিনজন বাদ পড়ায় জায়গা পেয়েছেন দুই ডিফেন্ডার কেভিন ম্যাক অ্যালিস্টার ও লিসান্দ্রো মার্টিনেজ। সঙ্গে যুক্ত হয়েছেন উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া। ধারণা করা হচ্ছে,…

Read More

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভয় পান না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার ভাষ্য,  ‘বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই।’ সাম্প্রতিক রুশ হামলায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ার পর ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, ট্রাম্পের সঙ্গে তার গত অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকটি ‘স্বাভাবিক, ব্যবসায়িক ও গঠনমূলক’ ছিল। তার ভাষায়, ‘তিনি (ট্রাম্প) কিছু ছুড়ে মারেননি, এটা আমি নিশ্চিত। বৈঠকে আমরা ইউক্রেনের প্রতিরক্ষা প্রয়োজন ও মস্কোর সামরিক সক্ষমতা দুর্বল করার উপায় নিয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, ‘বিশ্বের সবাই ট্রাম্পকে ভয় পায়, এটাই সত্যি। কিন্তু আমি নই… আমরা আমেরিকার শত্রু নই, বন্ধু।…

Read More

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের তারকা ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের পুত্র অনিরুদ্ধ শ্রীকান্ত বিয়ে করতে যাচ্ছেন বিগ বস খ্যাত অভিনেত্রী সংযুক্তাকে। বিগ বসে যাওয়ার আগে সংযুক্তার তেমন পরিচিত ছিল না। ২০০৭ সালে ‘মিস চেন্নাই’ হলেও অভিনয়ের জগতে তেমন নাম করতে পারছিলেন না সংযুক্তা। কিন্তু বিগ বসে গিয়ে অল্প কয়েক দিনেই তারকা হয়ে যান তিনি। শোয়ের পর অভিনয় জগতে নাম করেছেন সংযুক্তা। বেশ কিছু তামিল ছবিতে অভিনয় করেছেন সংযুক্তা। আগে একবার বিয়ে হয়েছিল সংযুক্তার। তামিল ছবির পরিচালক কার্তিক শঙ্কর তার সাবেক স্বামী। দুই জনের এক ছেলেও রয়েছে। সন্তান হওয়ার পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। বর্তমানে ছেলের সঙ্গে থাকেন সংযুক্তা। তিনি আরও একবার শিরোনামে…

Read More

বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টারনেসের পদত্যাগের পর ঘটনাটিকে ব্যঙ্গ করে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তৈরি করা একটি বিতর্কিত প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে বিতর্কের মুখে রোববার এই দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন। ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে ওই প্রামাণ্যচিত্রটি তৈরি করা হয়েছিল, যা নিয়ে আগেই ওয়াশিংটনের পক্ষ থেকে সমালোচনা করা হয়। ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে ‘shot/chaser’ ক্যাপশন দেন—যা ব্যঙ্গাত্মকভাবে জনপ্রিয় একটি মিম ফরম্যাট। প্রথম প্রতিবেদনটি ছিল টেলিগ্রাফের। যেখানে লেখা ছিল, ট্রাম্প বিবিসির সঙ্গে যুদ্ধে যাচ্ছেন। দ্বিতীয়টি ছিল বিবিসির নিজস্ব…

Read More

২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে ছিলেন দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। পরে গোপনে বাগদান সারেন; কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা বলেননি এ তারকা জুটি। তবে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আংটিবদল করেছেন তারা। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। বর্তমানে নিজের নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ প্রচারে ব্যস্ত রাশমিকা। সম্প্রতি ‘অনেস্ট টাউনহল’-এ এক আলোচনায় নিজের সম্পর্ক ও বিয়ের পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেন অভিনেত্রী। অনুষ্ঠানে ‘ডেট, ম্যারি অর কিল’ নামে এক মজার খেলায় অংশ নিয়ে তিনি এমন এক প্রশ্নের উত্তর দেন, যা মুহূর্তেই…

Read More

নেপাল ও ভারতের বিপক্ষে খেলার জন্য সোমবার (১০ নভেম্বর) ঢাকায় পা রেখেছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ঢাকা আসার কথা ছিল দুপুর ১২টায়। তবে তিনি ইংল্যান্ডে বিমানবন্দরে পৌঁছাতে দেরি করায় ফ্লাইট মিস করেছিলেন। পরে ৫ ঘণ্টা পর আরেকটি ফ্লাইটে ঢাকায় এসেছেন। আগামী ১৩ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। দলের আরেক তারকা কানাডা প্রবাসী শামিত সোমের আসার কথা রয়েছে মঙ্গলবার (১১ নভেম্বর)। সোমবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হামজা দেওয়ান চৌধুরীকে ফুল দিয়ে স্বাগত জানিয়েছেন বাফুফে সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ। হামজার আগমনের…

Read More

আসামের মন্ত্রিসভার অনুমোদন পেল বহুবিবাহ প্রতিরোধ বিল। এই বিলের মাধ্যমে বহুবিবাহ করলে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে। এ ছাড়া বহুবিবাহের কারণে যেসব নারী ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের জন্য বিশেষ তহবিল গঠনের প্রস্তাবও অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার রাজ্যটির মন্ত্রিসভা বিলটির খসড়ায় অনুমোদন দিয়েছে। চলতি মাসের ২৫ তারিখ এই বিল পেশ হবে বিধানসভায়। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে বহুবিবাহ নিষিদ্ধ করা এই বিল হিমন্ত বিশ্বশর্মা সরকারের জন্য একটি মাইলস্টোন হতে চলেছে, এমনটাই জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, বিলটি পাস হলে বহুবিবাহকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই বিল পাস হওয়ার পর…

Read More

এ মুহূর্তে ঢালিউড অভিনেতা শাকিব খানের ‘সোলজার’ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। এর মাঝেই নতুন করে আলোচনায় এলেন ‘প্রিন্স’ সিনেমা নিয়ে। শাকিব খানের বহুল আলোচিত আসন্ন সিনেমা ‘প্রিন্স’ এবার পৌঁছে গেছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের কাছেও। সিনেমাটি দেখে শুভকামনা জানিয়েছেন কিংবদন্তি এ অভিনেতা। শনিবার (৮ নভেম্বর) রাতে মুম্বাইয়ে ‘প্রিন্স’-এর ডিওপি অমিত রায়ের মাধ্যমে অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করেন সিনেমার নির্মাতা আবু হায়াত মাহমুদ এবং প্রযোজক শিরীন সুলতানা। সেই সাক্ষাৎ হয়ে ওঠে তাদের জন্য এক অনন্য অভিজ্ঞতা। সাক্ষাতের পর ‘প্রিন্স’র টিম জানায়, শাহেনশাহ অমিতাভ বচ্চন সিনেমাটির জন্য শুভকামনা ও ভালোবাসা জানিয়েছেন। ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের পক্ষ থেকে এক পোস্টে…

Read More

ক্রিকেট বিশ্বের এক সময়ের নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান। পেশাদার ক্রিকেট থেকে অবসরের আগে রাজনীতিতে অংশ নিয়ে বিতর্কে জড়িয়ে এক বছর হলো জাতীয় দলের বাইরে আছেন সাকিব। আগামীকাল মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক কিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। এই টেস্টে রেকর্ডের হাতছানি বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের সামনে। আইরিশদের বিপক্ষে ৯ উইকেট পেলেই কিংবদন্তি সাকিব আল হাসানকে ছুঁয়ে ফেলবেন তাইজুল। এখন পর্যন্ত দেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ উইকেটশিকারি সাকিব। ২৪৬ উইকেট নিয়ে তিনি আছেন শীর্ষে। তাইজুল ইসলামের উইকেটসংখ্যা ২৩৭টি। সাকিব ২৪৬ উইকেট পেয়েছেন ৭১ টেস্টে। তাইজুলের সুযোগ আছে আরও কম টেস্টেই তাকে ছাড়িয়ে যাওয়ার। ২৩৭ উইকেট নিয়েছেন তিনি…

Read More