Author: mh sohag

নিউইয়র্কের মেয়র নির্বাচনে অবিশ্বাস্য এক জয় পেয়েছেন জোহরান মামদানি। তার এই জয়কে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে পট পরিবর্তনের ইঙ্গিত মনে করছেন বিশ্লেষকরা। আর এই ধারা অব্যাহত থাকলে সামনে ডেমোক্র্যাটিক পার্টির আরেক প্রগতিশীল নেতা আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ বা এওসি-র ভাগ্য খুলতে পারে। তার প্রেসিডেন্ট পদে প্রার্থীতার পথ এতে সুগম হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক পাবলো ও’হানার মতে, মামদানির বিজয়ের মূল রহস্য ছিল ‘দ্রুত পরিবর্তনের অনুভূতি তৈরি করা’, যা সাধারণ ভোটাররা কথায় নয়, কাজে দেখতে চান। মার্কিন ভোটাররা এখন দল নয়, বাস্তব পরিবর্তনের সন্ধান করছেন। ২০২৪ সালের গ্রীষ্মে যখন জো বাইডেনের প্রথম বিতর্ক সম্প্রচারিত হচ্ছিল, তখন থেকেই ডেমোক্র্যাট শিবির বুঝতে পারে, তাদের মূল সমস্যা হলো ‘গতি’র…

Read More

রাহুল রবীন্দ্রন পরিচালিত রোমান্টিক ড্রামা দ্য গার্লফ্রেন্ড, যেখানে মুখ্য ভূমিকায় আছেন রাশমিকা মন্দান্না, বক্স অফিসে প্রথম সপ্তাহান্তে স্থিতিশীল অগ্রগতি ধরে রেখেছে। বক্স অফিস পারফরম্যান্স ছবিটি প্রথম দুই দিনে আয় করেছে প্রায় ৩.৮ কোটি রুপি, আর তৃতীয় দিনে (রবিবার) আরও আনুমানিক ৩ কোটি রুপি যোগ করে মোট সংগ্রহ দাঁড়িয়েছে প্রায় ৬.৮০ কোটি রুপি (ইন্ডিয়া নেট, সব ভাষা মিলিয়ে)। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্যমতে, ছবিটির তেলুগু সংস্করণই সর্বাধিক আয় করছে, যেখানে রবিবারের সারাদিনের গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ৩৭.২৭ শতাংশ। দুপুর ও সন্ধ্যার শো-গুলোতে উপস্থিতি পৌঁছায় ৪৬ শতাংশের কাছাকাছি। গল্প ও নির্মাণ দ্য গার্লফ্রেন্ড চলচ্চিত্রটি ভুমা (রাশমিকা মন্দান্না) নামের এক নারীর গল্প, যিনি…

Read More

ইংল্যান্ড থেকে সোমবার বেলা ১২টায় ঢাকায় পৌঁছানোর কথা ছিল হামজা দেওয়ান চৌধুরীর। তবে পাঁচ ঘণ্টা দেরিতে বিকেল ৫টার দিকে তার আগমন হবে বাংলাদেশে, এমনটাই জানা গেছে। তবে এদিন জাতীয় ফুটবল দলের কোনো অনুশীলন সেশন না থাকায় বড় ভোগান্তিতে পড়তে হচ্ছে না তাকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) হামজাকে ঢাকায় আসার জন্য টিকিট দিয়েছিল। তবে অতিরিক্ত ট্রাফিক জ্যামের কারণে নির্ধারিত ফ্লাইট ধরতে পারেননি তিনি। এরপর তিনি নিজেই নতুন ফ্লাইটের ব্যবস্থা করেছেন। এজন্যই ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে হামজার। এশিয়ান কাপ বাছাই পর্বের মার্চ উইন্ডোতে হামজা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলা শুরু করেছিলেন। মাঝে জুন ও অক্টোবর উইন্ডোতেও ঢাকায় এসেছিলেন। গত দুই উইন্ডোতেই…

Read More

ইরানের রাজধানী তেহরানের প্রধান খাবার পানির উৎস দুই সপ্তাহের মধ্যে শুকিয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম। শহরটির পানি সরবরাহকারী সংস্থার পরিচালক বেহজাদ পারসা বলেছেন, শহরের প্রধান জলাধার আমির কাবির বাঁধে বর্তমানে ‘মাত্র ১৪ মিলিয়ন ( এক কোটি ৪০ লাখ) ঘনমিটার পানি’ রয়েছে। এক বছর আগে সেখানে ৮৬ মিলিয়ন ঘনমিটার পানি ছিল। তিনি সতর্ক করে বলেন, বর্তমান স্তরে এটি ‘মাত্র দুই সপ্তাহ’ তেহরানকে পানি সরবরাহ করতে পারবে। তেহরান প্রদেশ দীর্ঘমেয়াদী খরার কবলে পড়েছে, যা অঞ্চলটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর পানি সংকটের মুখে ফেলেছে। অক্টোবর মাসে এক স্থানীয় কর্মকর্তা বলেন, বৃষ্টিপাতের পরিমাণ ‘গত এক শতাব্দীর মধ্যে প্রায় নজিরবিহীন’।…

Read More

ঢালিউড অভিনেতা শাকিব খান মানেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনা। ‘সোলজার’ সিনেমার আলোচনার মাঝেই আবার নতুন করে সিনেমার খবর। শুটিং শুরু হয়েছে‘প্রিন্স’ সিনেমার। এ সিনেমা নিয়েও শুরু হয়েছে নেটিজেনদের মাঝে নানা আলোচনা। যার ধারাবাহিকতায় এবার শোনা যাচ্ছে, কিং খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের শক্তিমান বর্ষীয়ান অভিনেতা জ্যাকি শ্রফ। এ খবরে শাকিব ভক্ত ও সিনেমাপ্রেমীদের আগ্রহ বাড়িয়ে দিয়েছে। খবর যদি সত্যি হয়, তবে এটি বাংলাদেশ-ভারত যৌথ চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমাটির কাজ নাকি চলছে জোরেশোরে। প্রযোজনা সূত্রের ঘনিষ্ঠ একটি মহল জানিয়েছে, জ্যাকি শ্রফের অংশগ্রহণ নিয়ে নির্মাতা দলের সঙ্গে চূড়ান্ত আলোচনা চলছে। সবকিছু…

Read More

গতকাল সোমবার ঢাকার একটি হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালক আসিফ আকবর ফুটবলাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না সারা দেশে। কারণ, তারা উইকেট ভেঙে ফেলে, উইকেট নষ্ট করে। প্রতিটি জেলার স্টেডিয়াম অকুপাই করে রেখেছে ফুটবল। যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও স্টেডিয়াম অকুপাই করে রেখেছে।’ ক্রিকেট বোর্ডের নতুন এই পরিচালক আরও বলেন, ‘ফুটবলারদের ব্যবহার খুব খারাপ। ক্রিকেট একটা ডিসিপ্লিনড খেলা, আভিজাত্যের খেলা এটি, অনেক নিয়মকানুন আছে।’ তিনি আরও বলেন, ‘ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট মানুষজন একটু ভদ্র স্বাভাবিকভাবেই, আভিজাত্যের ইস্যু আছে এখানে। আমার আবার একটু সমস্যা আছে। আমি আবার অত ভদ্র না। যদি ফুটবল মা…

Read More

মার্কিন অর্থনীতিতে ক্রমশ প্রকট হচ্ছে দুর্বলতা। বিশ্ব বাজারেও এর প্রভাব বাড়ছে। ডিসেম্বরে ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর সম্ভাবনা জেনে বিনিয়োগকারীরা আবারও স্বর্ণে মুনাফা ঢালছে। বার্তা সংস্থা রয়টার্স সোমবার (১০ নভেম্বর) জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ওই কারণে স্বর্ণের দাম ১ শতাংশেরও বেশি বেড়েছে। সোমাবর ভারতের শীর্ষস্থানীয় পণ্য এক্সচেঞ্জ বা বাণিজ্যিক বাজার এমসিএক্স জানায়, স্বর্ণের দাম ১ শতাংশের বেশি এবং রুপার দাম ২ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। এই বৃদ্ধির কারণ হিসেবে ইতিবাচক বৈশ্বিক সংকেত ও আগামী মাসে মার্কিন ফেডারেল রিজার্ভের সম্ভাব্য সুদের হার কমানোর প্রত্যাশাকে দায়ী করা হচ্ছে। অক্টোবরে স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর এ মাসের শুরুর দিকে তা কমছিল। তবে সাম্প্রতিক…

Read More

জনপ্রিয় গায়ক শুভ আবারও শ্রোতাদের জন্য নিয়ে এলেন নতুন গান। সম্প্রতি তিনি দুটি রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন, যার শিরোনাম ‘মাহি বে’ এবং ‘তোর হয়ে থাকতে চাই’। এই দুই গানে শুভর সঙ্গে কণ্ঠ দিয়েছেন মুম্বাইয়ের জনপ্রিয় গায়িকা সুমচান্দা এবং শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা ও মডেল লিমা বিনতে মোস্তফা। ভিডিও শুটিং হয়েছে ঢাকা এবং কক্সবাজারে। মিউজিক ভিডিও দুটি পরিচালনা করেছেন আজাদ, এবং শিগগিরই গানগুলো একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। শুভ বলেন, লিমা বিনতে একজন খুবই প্রতিভাবান উপস্থাপিকা ও মডেল। তার অভিনয় গান দুটিতে এক নতুন রঙ যোগ করেছে। আমি বিশ্বাস করি, দর্শকরা গানগুলো ভীষণভাবে…

Read More

সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন বাংলাদেশ নারী জাতীয় দলের পেসার জাহানারা আলম। এর পর জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালসহ অনেকেই তার পাশে দাঁড়িয়েছেন। তবে এখন পর্যন্ত সরকারি পর্যায়ে তদন্ত কমিটি গঠন না হওয়ায় হতাশা ও শঙ্কা প্রকাশ করেছেন সাবেক এই টাইগার ওপেনার। রোববার (৯ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিম জানান, ‘জাহানারা আলম অভিযোগ করার পর আরও অনেকেই মুখ খুলতে শুরু করেছেন, যা আশাব্যঞ্জক। তবে এখনও কিছু কিছু শঙ্কা রয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারের পক্ষ থেকে কোনো কমিটি গঠন করা হয়নি বা উদ্যোগ নেওয়া হয়নি।’ তিনি আরও বলেন, ‘যারা অভিযুক্ত হয়েছেন, তাদের…

Read More

যুক্তরাষ্ট্র সফরে গিয়েছেন সিরিয়ার অন্তবর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১১ নভেম্বর) তিনি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট শারা শনিবার যুক্তরাষ্ট্র সফর শুরু করেছেন। তার এই সফরটি একটি ঐতিহাসিক সরকারি সফর হিসেবে বিবেচিত হচ্ছে। সফরের এক দিন আগে ওয়াশিংটন তাকে সন্ত্রাসবাদের কালো তালিকা থেকে সরিয়েছেন। বিশ্লেষকদের মতে, ১৯৪৬ সালে স্বাধীনতার পর এটিই প্রথম কোনো সিরীয় প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফর। অন্তর্বর্তীকালীন এই নেতা এর আগে মে মাসে ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের সময় রিয়াদে প্রথমবারের মতো তার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। যুক্তরাষ্ট্রের সিরিয়া বিষয়ক বিশেষ দূত টম ব্যারাক এই মাসের…

Read More