Author: mh sohag

বলিউড অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা আবারও গোবিন্দকে নিয়ে সরব হয়েছেন। ১৯৮৭ সাল থেকে গোবিন্দর সঙ্গে বিবাহিত সুনীতা সম্প্রতি একটি সাক্ষাৎকারে তার স্বামী সম্পর্কে নিজের ভাঙা হৃদয়ের কথাগুলো প্রকাশ করেছেন। তিনি বলেছেন, একজন স্টারের স্ত্রী হওয়া কতটা কঠিন। নতুন সাক্ষাৎকারে সুনীতার মন্তব্য পিঙ্কভিলা’কে দেওয়া সাক্ষাৎকারে সুনীতা বলেন, ‘আপনাকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। যুবককালে মানুষ ভুল করতে পারে, আমি করেছি, গোবিন্দও করেছে। কিন্তু একটা নির্দিষ্ট বয়সের পর এই ভুলগুলো মানানসই নয়। আর যখন আপনার সুন্দর পরিবার, স্ত্রী এবং সুন্দর সন্তান রয়েছে, তখন কেন ভুল করবেন?’ গত একটি সাক্ষাৎকারে, গোবিন্দর সম্পর্ক নিয়ে গুঞ্জনের প্রসঙ্গে সুনীতা বলেন, ‘আমি বহুবার মিডিয়াকে বলেছি, আমি…

Read More

শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে সিরিজ এবং আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ত্রিদেশীয় সিরিজটি পাকিস্তান, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের মধ্যে অনুষ্ঠিত হবে। অন্যদিকে ১১ নভেম্বর থেকে শুরু হবে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে ওয়ানডে সিরিজ। সম্প্রতি পাকিস্তান ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ করেছে। সেটিকে আসন্ন ত্রিদেশীয় সিরিজের জন্য ভালো প্রস্তুতি হিসেবে মনে করছেন খেলোয়াড়রা। সেই সিরিজে দক্ষিণ আফ্রিকাকে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে পরাজিত করলেও টেস্ট সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। ব্যাটার ফখর জামানকে হাসানের পরিবর্তে টি-টোয়েন্টি স্কোয়াডে যুক্ত করা হয়েছে। তবে ওয়ানডে স্কোয়াড অপরিবর্তিতই রাখা হয়েছে। পাকিস্তানের ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (ক্যাপ্টেন),…

Read More

ভারতে কোনো ‘অহিন্দু’ নেই বলে মন্তব্য করেছেন দেশটির আরএসএস প্রধান মোহন ভাগওয়াত। রোববার (৯ নভেম্বর) বেঙ্গালুরুতে অনুষ্ঠিত বিভিন্ন জনসভায় আরএসএস এবং ‘হিন্দু রাষ্ট্র’ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন। আরএসএস প্রধান এ সময় দাবি করেন, সমস্ত মুসলিম ও খ্রিস্টান একই পূর্বপুরুষের বংশধর। হয়তো তারা তা জানে না বা ভুলে যেতে বাধ্য করা হয়েছে। তিনি বলেন, মুসলিম বা খ্রিস্টান ব্যক্তি আরএসএসে যোগ দিতে পারেন, তবে তাদের আলাদা পরিচয়কে ছেড়ে দিয়ে ‘হিন্দু’ হিসাবে আসতে হবে। ভাগওয়াত এ সময় ‘হিন্দু’ শব্দটিকে সংজ্ঞায়িত করেছেন ‘ভারত মাতার সন্তান’ হিসাবে। তিনি বলেন, বিভিন্ন ধর্মের মানুষ, মুসলিম বা খ্রিস্টান, যেকোনো ধর্মের মানুষ, আলাদা পরিচয় না…

Read More

হংকং সিক্সেসে এবার চমকের পসরা সাজিয়েছিল কুয়েত। গ্রুপপর্বে একের পর এক বড় দলের বিপক্ষে চোখধাঁধানো পারফরম্যান্স আর সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে ইতিহাস গড়েছিল দলটি। তবে শিরোপার লড়াইয়ে এসে থেমে যেতে হলো ইয়াসিন প্যাটেলদের। আব্বাস আফ্রিদির অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালে তাদের ৪৩ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় পাকিস্তান। মিশন রোড গ্রাউন্ডে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিং পাঠায় কুয়েত। ব্যাট হাতে শুরু থেকেই তাণ্ডব চালান আবদুল সামাদ ও আব্বাস আফ্রিদি। মাত্র ১৩ বলে ৪২ রান করেন সামাদ, যেখানে ছক্কা ছিল ৫টি। খাজা নাফের ব্যাট থেকেও আসে ঝটপট ২২ রান। শেষে আব্বাসের ব্যাটিং ছিল পুরোপুরি বিধ্বংসী; ১১ বলে অপরাজিত ৫২ রানে ভর করে ৩ উইকেটে…

Read More

লেবাননের দক্ষিণাঞ্চলে পৃথক বিমান হামলা চালিয়ে তিনজনকে হত্যা করেছে ইসরাইল। শনিবার (৮ নভেম্বর) এসব হামলা চালায় দখলদার বাহিনী। লেবাননের সরকারি জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ)-এর বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে দুজন ছিলেন শেবা শহরের দুই ভাই। তারা দক্ষিণ-পূর্বাঞ্চলে হারমোন পর্বতের ঢালে একটি সড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। হামলার ফলে তাদের এসইউভি গাড়িতে আগুন ধরে যায় এবং তারা নিহত হন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এই দুই ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরে জানিয়েছে, বারাশিত গ্রামে একটি গাড়িতে আরেকটি হামলায় আরও একজন নিহত ও চারজন আহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী দাবি করেছে, এসব হামলা লেবাননের হিজবুল্লাহ সদস্যদের…

Read More

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ২০১৮ থেকে ২০২৫— সাত বছর ধরে সম্পর্কে ছিলেন । পরে গোপনে বাগদান সেরে ফেলেন; কিন্তু এরপরও সম্পর্ক নিয়ে কোনো কথা নেই। সম্পর্কের কথা কখনোই স্বীকার করেননি রাশমিকা ও বিজয়। তবে কখনো শহরের এখানে-সেখানে তাদের ‘ডেট’ করার ছবি লেন্সবন্দি হয়েছে, তো কখনোবা আবার সামাজিক মাধ্যমে তাদের দেখা গেছে, একই গন্তব্যের আলাদা ফ্রেমে! তবে এর আগে সামাজিক মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে— গত ৩ অক্টোবর হায়দরাবাদের বাড়িতে একদম ঘরোয়া পরিবেশে আনুষ্ঠানিকভাবে আংটিবদল করেছেন এ তারকা জুটি। খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে তাদের। এমনকি দীপাবলিও নাকি একসঙ্গেই উদযাপন করেছেন তারা। ঘনিষ্ঠ…

Read More

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এই কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিসিবি পরিচালক আসিফ আকবরের মতে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা ঠিক নয়। তিনি বলেন, অভিযোগ প্রমাণিত হলে বিসিবি অবশ্যই যথাযথ ব্যবস্থা নেবে। রবিবার (৯ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আসিফ বলেন, ‘অপরাধ প্রমাণের আগে কাউকে অপরাধী বলে নিজেরাই অপরাধ করছি। বিসিবি ১৫ দিন সময় নিয়েছে, তদন্ত চলছে। আমাদের অপেক্ষা করা উচিত। ১৫ দিন পর যদি কোনো সমস্যা দেখা দেয়, অবশ্যই আমরা তা মোকাবিলা…

Read More

যুক্তরাষ্ট্রে দীর্ঘ শাটডাউন বা সরকারি অচলাবস্থার প্রভাবে টানা দ্বিতীয় দিনের মতো শনিবার (৮ নভেম্বর) বাতিল হয়েছে ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট। আর বিলম্বিত হয়েছে আরও কয়েক হাজার বিমানযাত্রা। এমনকি আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা দ্বিতীয় দিনে গড়ানোর সঙ্গে সঙ্গে শনিবার দেশটির অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, শনিবার আরও প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে, যদিও শুক্রবার বিলম্বের সংখ্যা ছিল ৭ হাজারের বেশি। এর আগে সপ্তাহের শুরুতে মার্কিন ফেডারেল…

Read More

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল দম্পতি সদ্যই পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) এ সুখবর প্রকাশ্যে আসার পর বলিউড তারকাসহ ভক্ত-অনুরাগীরা শুভেচ্ছার বন্যা বয়ে দিয়েছেন। এদিকে মা ও নবজাতক উভয়ই সুস্থ থাকলেও এখনই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন না অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে কী কারণে অভিনেত্রীকে হাসপাতালে থাকতে হচ্ছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি কর্তৃপক্ষ। গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে পুত্রসন্তান জন্ম দেন ক্যাটরিনা কাইফ। হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৮টা ২৩ মিনিটে ক্যাটরিনা ও ভিকি কৌশল দম্পতি পুত্রসন্তানের বাবা-মা হয়েছেন। মা ও সন্তানের শারীরিক পরিস্থিতিই স্থিতিশীল ও সুস্থ আছে। যদিও…

Read More

অবশেষে কিউবা মিচেলের অপেক্ষা শেষ হলো। বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। গত ৩০ অক্টোবর থেকে নভেম্বর উইন্ডোর অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশের। গত ৫ নভেম্বর ঘোষণা করা হয় ২৭ সদস্যের প্রাথমিক স্কোয়াড। তবে সেই স্কোয়াডে ডাক মেলেনি কিউবার। অবশেষে দলে ইনজুরি খুলে দিল কিউবার স্বপ্নের দুয়ার। চোটগ্রস্ত ফরোয়ার্ড ইব্রাহিম ও ডিফেন্ডার রহমত মিয়াকে দলে ডেকেছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। তবে তাদের চোটের অবস্থার উন্নতি হয়নি। সে কারণে কিউবার সঙ্গে ফর্টিসের মোরশেদ আলীকেও দলে ডাকা হয়েছে। কিউবা তার ফুটবল ক্যারিয়ারের শুরুটা করেছেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ড ক্লাবে। চলতি বছরের মাঝামাঝি থেকে বাংলাদেশের জার্সিতে তাকে খেলানোর আলাপ শুরু হয়। তবে পাসপোর্ট ও অন্যান্য প্রয়োজনীয়…

Read More