ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে দখলদার ইসরাইল। যার ফলে উপত্যকাটিতে বেড়ে চলেছে মৃতের সংখ্যা। ২০২৩ সালে+র ৭ অক্টোবর থেকে চলা ইসরাইলি হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৬৯ হাজার ১৬৯ জনে পৌঁছেছে। শনিবার (৮ নভেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত মাসে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ২৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ইসরাইলি হামলায় আরও দুই ফিলিস্তিনির মৃত্যুর খবর পাওয়া গেছে। যুদ্ধবিরতি স্বাক্ষরের পরও নানা অজুহাতে ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনারা। গাজার উত্তর সীমান্তে ‘ইয়েলো লাইন’ অতিক্রম করার অভিযোগ তুলে হত্যা…
Author: mh sohag
নিজের প্রথম একক অ্যালবামের প্রথম গান প্রকাশের পরই আলোচনায় পাকিস্তানের জনপ্রিয় গায়ক আসিম আজহার। গানে উচ্চারিত একটি শব্দ—‘হানিয়া!’—ভক্তদের কৌতূহলে ফেলে দিয়েছে, তিনি কি আবারও অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন? নতুন গান ‘তেরে বিন নহি লাগদা’ মূলত কিংবদন্তি সংগীতশিল্পী নুসরাত ফতেহ আলি খান-এর প্রতি শ্রদ্ধাঞ্জলি। তবে গানের একটি বিশেষ অংশে আসিমের মুখে ‘হানিয়া’ শোনা যায়, আর ঠিক সেখানেই ভিডিওতেও দেখা যায় গায়ককে—যা থেকেই জন্ম নিয়েছে নতুন গুঞ্জন। সাম্প্রতিক সময়ে দুজনকে একাধিকবার একসঙ্গে দেখা গেছে। কয়েকদিন আগে অভিনেত্রী ইয়াশমা গিলের জন্মদিনের পার্টিতে তারা দুজন উপস্থিত ছিলেন। এর পরপরই হানিয়াকে দেখা যায় আসিমের জন্মদিনেও, যা ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে তোলে। এর আগেই…
বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলমের আনা যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। মোট ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে এই কমিটি। এই তিন সদস্যের কমিটির আহ্বায়ক হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি তারিক উল হাকিম। এছাড়াও সদস্য হিসেবে আছেন বিসিবির পরিচালক রুবাবা দৌলা এবং বাংলাদেশ নারী ক্রীড়া সমিতির সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা। সম্প্রতি, জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক এবং টিম ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও প্রয়াত সাবেক ইনচার্জ তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন জাহানারা। তার দাবি…
পবিত্র রমজান মাস শুরু হতে আর মাত্র ১০০ দিন বাকি আছে। এরপই আবারও একমাসজুড়ে বাড়তি ইবাদতে মগ্ন হবেন বিশ্বের সব মুসল্লি। ইসলামধর্ম বিষয়ক ওয়েবসাইট ‘ইসলামিক ইনফরমেশন’ শনিবার (৮ নভেম্বর) তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করেছে। সেখানে তারা রমজান শুরু হতে ১০০ দিন বাকি থাকার তথ্য জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৬ সালে রমজান মাস শুরু হতে পারে ১৯ ফেব্রুয়ারি থেকে। সেই হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ২০ ফেব্রুয়ারি (শুক্রবার) থেকে শুরু হতে পারে রোজা। আমিরাতের জ্যোতির্বিদ্যা সংস্থা এমিরেট অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান সংবাদমাধ্যম গালফ নিউজকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে ১৪৪৭ হিজরি সনের রমজানের চাঁদ আকাশে…
অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজের তৃতীয় পর্বের ট্রেলার। শুক্রবার বিকালে অ্যামাজন প্রাইম ভিডিও সামাজিক মাধ্যমে ‘ফ্যামিলি ম্যান ৩’ সিজনের ট্রেলার প্রকাশ্যে আনে। দুটি সিজনের অসাধারণ সাফল্যের পর এবার মুক্তি পেতে চলেছে তৃতীয় সিজন। এ পর্বে ট্রেলারে শ্রীকান্তকে একজন ওয়ান্টেড ক্রিমিনাল বলে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, শ্রীকান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। অন্যদিকে পরিবারের সঙ্গে শহর ছাড়তে বাধ্য হন শ্রীকান্ত। এখানে আবারও শ্রীকান্ত তিওয়ারির চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেতা মনোজ বাজপেয়িকে। এই সিজনে অভিনেত্রী নিমরত কৌরকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। একেবারে অন্য লুকে ধরা দিয়েছেন জয়দীপ। তবে প্রতিবারের মতো এবারেও এমন কিছু কমেডি দৃশ্য রাখা…
শামার স্প্রিঙ্গার আর রোমারিও শেফার্ড বিশ্বরেকর্ডই গড়ে বসেছেন। তবে এরপরও তাদের এই কীর্তির শেষটা হলো বিয়োগাত্মকভাবে। নিউজিল্যান্ডের কাছে যে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। নেলসনে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে এক নাটকীয় লড়াইয়ের পরও জিততে পারেনি উইন্ডিজ। আজ শনিবার নয় রানের জয় নিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ১৭৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২.৩ ওভারে ৮৮ রানে ৮ উইকেট হারিয়ে ফেলে ওয়েস্ট ইন্ডিজ। তখন ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিউজিল্যান্ডের হাতে। কিন্তু এরপরই শুরু হয় শামার স্প্রিংগার ও রোমারিও শেফার্ডের অবিশ্বাস্য লড়াই। এই জুটি মাত্র ৩৯ বলে যোগ করেন ৭৮ রান। টেস্ট খেলুড়ে দলগুলোর ভেতরে নবম উইকেটে এর চেয়ে বেশি…
বিদেশে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি ছিল তাজিকিস্তানের আয়নি বিমানঘাঁটি। কিন্তু সেখান থেকে অনেকটা চুপিসারে সৈন্য ও সরঞ্জাম সরিয়ে নিয়েছে নয়াদিল্লি। প্রায় দুই দশক ধরে এই ঘাঁটি মধ্য এশিয়ায় ভারতের কৌশলগত উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক ছিল। তাহলে এখন কেন গোপনে ঘাঁটিটি ছেড়ে দিলো ভারত? আয়নি ঘাঁটি কেন গুরুত্বপূর্ণ? তাজিকিস্তানের রাজধানী দুশানবে থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত আয়নি বিমানঘাঁটি মূলত সোভিয়েত আমলে নির্মিত হয়েছিল। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর এটি জরাজীর্ণ অবস্থায় ছিল। ২০০২ সালে তাজিক সরকারের সঙ্গে চুক্তি করে ভারত প্রায় ৮০ মিলিয়ন (ট কোটি) ডলার ব্যয়ে ঘাঁটিটি সংস্কার করে। ভারতীয় সীমান্ত সড়ক সংস্থার মাধ্যমে এর রানওয়ে ৩ হাজার…
পরিচালক রাজ নিদিমরু, অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এ দিক-সে দিক প্রায়ই তাদের দেখা যায়। কিন্তু কোমর জড়িয়ে চিত্র সাংবাদিকদের সামনে বিশেষ ভঙ্গিতে দাঁড়াতেই যে নতুন গুঞ্জন শুরু! খবর, সমান্থা নাকি ইতিমধ্যে সমাজমাধ্যমে বার্তাও দিয়েছেন। খবর আনন্দবাজার। কী সেই বার্তা? অভিনেত্রী নাকি জানিয়েছেন, তিনি কিছু সাহসী পদক্ষেপ নিতে যাচ্ছেন। তার মধ্যে অন্যতম তার অভিনয় জীবন। বাকি সাহসী পদক্ষেপ কী? সামান্থা খোলসা করেননি। কিন্তু তার অনুরাগীরা যে দু’য়ে দু’য়ে চার করে ফেলেছেন। তাদের ভাবনায়, ‘ফ্যামিলি ম্যান’ পরিচালকের সঙ্গে তাদের প্রিয় অভিনেত্রী ‘ফ্যামিলি’ গড়ার সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছেন! তারই ইঙ্গিত তার বার্তায় এবং ঘনিষ্ঠ ‘পোজ’-এ। এ দিকে রাজ-সামান্থার মুখোমুখি হওয়ার কারণও প্রকাশ্যে। খবর,…
অস্ট্রেলিয়ার কাছে হেরে হংকং ইন্টারন্যাশনাল সিক্সেসের মূল শিরোপা জেতার আশা শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের। তবে টুর্নামেন্ট শেষ হয়নি। অজিদের কাছে ধসে যাওয়ার জ্বালা বাংলাদেশ মেটাল দক্ষিণ আফ্রিকার ওপর দিয়ে। প্লেট সেমিফাইনালে তাদের হারিয়েছে ২৫ রানে। তাতে প্লেট ফাইনালে চলে গেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে বাংলাদেশ ঝড় তোলে রীতিমতো। ২১ বলে ৮৫ রানের জুটি গড়েন দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। ১৩ বলে ৫৪ রান করে বাধ্যতামূলক অবসরে যেতে হয় সোহানকে। জিসান আউট হন ৭ বলে ২৪ রান করে। অধিনায়ক আকবর অবশ্য তাল মেলাতে পারেননি, ৬ বলে করেছেন ৫ রান। শেষ দিকে ৮ বলে ২৭ রান করে দলকে বড়…
ইতালির বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড প্রাডার একটি সাধারণ পণ্যের অবিশ্বাস্য দামের কারণে এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিলাসবহুল ব্র্যান্ডটির নতুন পণ্যটি আসলে একটি সেফটি পিন ব্রোচ। সাধারণত স্থানীয় দোকানে এটির ১৫ থেকে ২০টির প্যাক মাত্র ১০ থেকে ২০ টাকায় পাওয়া যায়। এই ব্রোচটির নাম দেওয়া হয়েছে ‘ক্রোচেট সেফটি পিন ব্রোচ’, যা রঙিন ক্রোশে সুতো দিয়ে মোড়ানো এবং তার ওপরে প্রাডার স্বাক্ষরিত ত্রিভুজাকার লোগো ঝুলছে। এর দাম রাখা হয়েছে চমকে দেওয়ার মতো—৭৫ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৫ হাজার টাকা)। প্রাডার ওয়েবসাইটে বর্ণনায় লেখা আছে, ‘প্রাডার আকর্ষণীয় সেফটি পিন ব্রোচটিকে রঙিন ক্রোশে কর্ডের ডিটেইল দিয়ে সমৃদ্ধ করা হয়েছে।’ ব্রোচটি পিতল ও সুতায় তৈরি…

