দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। যদিও নতুন যে সিনেমা নিয়ে তিনি ফিরছেন সে প্রসঙ্গে বেশিরভাগ মানুষই অনেক আগে থেকেই জানেন। আনুশকা ২০২২ সালে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটি ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তির কথা ছিল, তবে এখনো সেটি মুক্তি পায়নি। শোনা যায়, ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর সিনেমাটি মুক্তি দেওয়ার ব্যাপারে নতুন পরিকল্পনা চলছে। এই সিনেমার মাধ্যমে আনুশকাকে আবারও অভিনয় জগতে দেখা যাবে। ভারতীয় গণমাধ্যম মিড ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট দলের জয়ের পর ‘চাকদা এক্সপ্রেস’ টিম নেটফ্লিক্সের শীর্ষ নির্বাহীদের কাছে সিনেমাটি মুক্তির জন্য চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমরা চাই…
Author: mh sohag
লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে এমএলএস প্লে-অফের সেমিফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি। শনিবার রাতে ইস্টার্ন কনফারেন্সের প্রথম রাউন্ডের তৃতীয় ও শেষ ম্যাচে ন্যাশভিল এসসিকে ৪–০ গোলে হারায় মেসির দল। এই জয়ে ইন্টার মিয়ামি এখন এমএলএস কাপের শিরোপা জেতার পথে মাত্র তিন জয় দূরে। এই রাতে মেসি গড়ে ফেলেছেন বিশ্বরেকর্ড, ইন্টার মিয়ামিও গড়ে ফেলেছে ইতিহাস। ম্যাচের ১০ মিনিটেই চারজন ডিফেন্ডারের মাঝখান থেকে বক্সের বাইরে থেকে গোল করেন মেসি। ৩৯ মিনিটে দ্বিতীয় গোলটি আসে সহজ সুযোগে, যখন মাতেও সিলভেত্তি প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়ে দেন মেসির সামনে। গোলরক্ষককে পাশ কাটিয়ে খালি পোস্টে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন তারকা। দ্বিতীয়ার্ধের শুরুতে ন্যাশভিল একটি গোল করেছিল বলে…
নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী জোহরান মামদানির প্রকাশ্য বিরোধিতা করেছিলেন অন্তত ২৬ বিলিয়নিয়ার। শুধু তা-ই নয়, মামদানিকে হারাতে তারা সম্মিলিতভাবে প্রায় ২২ মিলিয়ন ডলারের তহবিল দিয়েছিলেন। তবে এত কিছু করেও থামাতে পারেননি মামদানির জয়রথ। জীবনযাত্রার ব্যয় কমানো, নগর পরিচালিত মুদি দোকান, বিনামূল্যে গণপরিবহণ এবং সর্বজনীন শিশুযত্নের মতো প্রগতিশীল নীতি নিয়ে প্রচারণা চালিয়ে নির্বাচনে বাজিমাত করেছেন তিনি। ধনিক শ্রেণির প্রবল বিরোধিতার মুখেও মামদানির এই জয় মার্কিন রাজনীতিতে এক নতুন দৃষ্টান্ত। যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় বিজনেস ম্যাগাজিন ফোর্বস-এর তথ্য অনুযায়ী, নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ, হেজ ফান্ড ম্যানেজার বিল অ্যাকম্যান, এয়ারবিএনবির সহপ্রতিষ্ঠাতা জো গেবিয়া এবং ইস্টি লন্ডারের উত্তরাধিকারী লডার পরিবারসহ নিউইয়র্কের অন্তত…
বারবার বিতর্কে জড়ানো পাকিস্তানি টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সামিয়া হিজাব আবারও আলোচনায়। এবার নিজের পোশাক নিয়ে করা এক মন্তব্য ঘিরে তীব্র সমালোচনার মুখে দেশ ছেড়েছেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে সামিয়া বলেন, সময়ের সঙ্গে তার পোশাকের ধরন পরিবর্তন হচ্ছে—কিন্তু এর জন্য দায়ী তিনি নন, দায় পাকিস্তানি সমাজের চিন্তাভাবনা। তার ভাষায়, ‘আমার পোশাক ছোট হচ্ছে, কারণ এই জাতির মানসিকতা ছোট।’ ভিডিওটিতে তিনি পাকিস্তানের জনগণ ও সরকারের ‘বিচারপ্রবণ মনোভাব’কে একহাতে নেন। বলেন, ‘দেশের মানুষ আর সরকারের মানসিকতা এক; সবাই ভেতরে ভেতরে একই রকম। তাদের কারণে আমার জীবন অসহনীয় হয়ে উঠেছিল।’ সামিয়া আরও দাবি করেন, সমাজের সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও…
ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ বলেছেন, সময়ের সাথে বিরাট কোহলি পরিবর্তন হয়ে গেছেন। তিনি এখন অনেক শান্ত, ব্যক্তিত্বসম্পন্ন একজন খেলোয়াড় হয়ে উঠেছেন। নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে মোহাম্মদ কাইফ কোহলির এই পরিবর্তন প্রসঙ্গে কথা বলেছেন। তার ভাষ্যমতে, প্রথম দিকে কোহলি যেমন ছিলেন, এখন সে তুলনায় অনেকটাই বদলে গেছেন। ‘বিরাট কোহলি এখন আগের তুলনায় অনেক শান্ত হয়ে গেছেন। বিয়ের আগের কোহলি আর বর্তমানে বিয়ের পরের কোহলির মধ্যে অনেক পার্থক্য আছে। এমনকি মাঠে নেমে রাবাদার বোলিংয়ের শুরুতেই আক্রমণাত্মকভাবে খেলে সে বাউন্ডারি হাঁকায় এবং ম্যাচটাও জিতে নেয়। তবে সে খুব শান্ত ও স্থির ছিল।’ কাইফ এও স্পষ্ট করেন যে, কেন কোহলি রয়্যাল…
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্ভাব্য এক শীর্ষ বৈঠক দ্রুত যেকোনো দিনই বুদাপেস্টে অনুষ্ঠিত হতে পারে, বলেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। গত মাসে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি বুদাপেস্টে পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকটি ‘প্রয়োজনীয় অগ্রগতি না হওয়ায়’ সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে পরে ক্রেমলিন ও হোয়াইট হাউস উভয় পক্ষই স্পষ্ট করে জানায়, বৈঠকটি বাতিল নয় বরং স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার পথে সংবাদমাধ্যম মাগিয়ার নেমজেত–কে দেওয়া সাক্ষাৎকারে অরবান বলেন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন সংঘাত সমাধান নিয়ে এখনো এক–দুটি অনিষ্পন্ন বিষয় রয়েছে। সেগুলো মীমাংসা হলে কয়েক দিনের মধ্যেই বুদাপেস্টে শান্তি সম্মেলন অনুষ্ঠিত হতে পারে। পরবর্তীতে…
বড় বাজেটের ছবি ‘সোলজার’–এ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ছবিটি ঘিরে ভক্তদের আগ্রহের পাশাপাশি সম্প্রতি তৈরি হয়েছে আলোচনাও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া শুটিং সেটের একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হয় সেই আলোচনা। ভিডিওটিতে শাকিব খানকে এক নারীর সঙ্গে নাচের স্টেপ দিতে দেখা যায়। এরপর নেটিজেনদের একাংশ দাবি করেন, ওই নারী নাকি তানজিন তিশা। তবে অভিনেত্রী নিজেই সেই দাবি সরাসরি নাকচ করেছেন। তিশা বলেন, ‘সোলজার-এ আমার কোনো ক্লিপ এখনো প্রকাশ হয়নি। ওই ভিডিওতে আমি ছিলাম না। আপনারা ভুল নিউজ করেছেন, ইউ আর রং।’ তানজিন তিশা বলেন, ‘মাঝেমধ্যে একটু জেনে-শুনে নিউজ করলে ভালো হয়। আমি জানি, একটা…
এশিয়া কাপের সবশেষ আসর থেকে ভারত-পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে নতুন করে সম্পর্কে ফাটল ধরেছে। বিশেষ করে ফাইনাল ম্যাচে ট্রফি না দেওয়ার বিষয়টি কেন্দ্র করে দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) বোর্ড মিটিংয়ে যোগ দিতে দুবাইয়ে গিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। এই সভায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে পিসিবির চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সমাধান নিয়ে আলোচনা করা হবে। দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে আয়োজিত এই বোর্ড সভায় সব সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধানরা উপস্থিত থাকবেন। বিসিসিআইয়ের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে ট্রফি হস্তান্তর করেনি পাকিস্তান। অতি দ্রুত এর মিমাংসা বিষয়েও এই সভায় আলোচনা…
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার দেশের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট-সজ্জিত বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’–এর কমিশনিং ও পতাকা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন। একই সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালনকারী শি হাইনান প্রদেশের সানইয়া শহরের নৌঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানের পর রণতরীটিতে আরোহন করে পরিদর্শন করেন। ‘ফুজিয়ান’ (হাল নম্বর ১৮) বর্তমানে চীনের নৌবাহিনীতে থাকা তিনটি বিমানবাহী রণতরীর একটি। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের নামানুসারে রণতরীটির নামকরণ করা হয়েছে। এটি সম্পূর্ণভাবে চীনের নিজস্ব নকশায় তৈরি এবং ২০২২ সালের জুনে প্রথম পানিতে নামানো হয়। বুধবারের অনুষ্ঠানে নৌবাহিনী ও রণতরী নির্মাণে যুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি…
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী এখন অনেকটাই সিনেমা থেকে দূরে।এখন আর সেই আগের মতো সিনেমায় দেখা যায় না এ স্টাইলিস্ট আইকন অভিনেত্রীকে। তবে সিনেমায় তাকে দেখা না গেলেও শাকিব খান ইস্যু নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনায় থাকেন তিনি। তবে মাঝে মধ্যেই বুবলী সামাজিক মাধ্যমে ভক্তদের মন জুড়িয়ে দেন নিজের রূপ-লাবণ্য দিয়ে। এবারও তার একটি স্থিরচিত্র ভক্তদের হৃদয় কেড়েছে। বর্তমানে সিনেমার ব্যস্ততা না থাকলেও নানা ফটোশুট কিংবা ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। আবারও ফটোশুটে রাজসিক রূপে দেখা গেল অভিনেত্রীকে। একটি পার্লারের প্রোমোশন হিসেবে ফটোশুটকে কাজে লাগানো হয়েছে, যেখানে মডেল হিসেবে কাজ করেছেন বুবলী। সম্প্রতি সামাজিক…

