নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে উত্তাল দেশের ক্রিকেটাঙ্গন। জাতীয় দলের সবেক অধিনায়ক তামিম ইকবাল এক ফেসবুক পোস্টে জাহানারার অভিযোগ তদন্ত এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থার দাবি জানিয়েছেন। এবার এই ইস্যুতে ফেসবুক সরব হয়েছে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও। শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, তিনি আশা করেন বিসিবির তদন্ত কমিটি যেন সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করে এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়। মাশরাফি লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ও পুরো ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্বসহকারে দেখবে বলে আমি আশা করি। তদন্ত কমিটি যেন পুরোপুরি…
Author: mh sohag
বাংলাদেশে চলমান ‘রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে’ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় ‘অতি স্বল্প সময়ে’ একটি নতুন সামরিক ঘাঁটি চালু করেছে ভারতীয় সেনাবাহিনী। পাশাপাশি, বাংলাদেশের সঙ্গে সীমান্ত প্রতিরক্ষা জোরদারে আসাম রাজ্যের ধুবরিতে একটি নতুন সামরিক স্টেশনও গড়ে তোলা হচ্ছে। ৭ নভেম্বর (শুক্রবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম ডেকান ক্রনিকল। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আর. সি. তিওয়ারি উত্তর দিনাজপুরের চোপড়ায় নবগঠিত ঘাঁটি পরিদর্শন করেন। এটি ভারত-বাংলাদেশ সীমান্তের বেশ কাছেই অবস্থিত। এটার সত্যতা মেলে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের অফিসিয়াল এক্স হ্যান্ডলেও। সেখানে বলা হয়— স্বল্প সময়ের মধ্যেই ওই ঘাঁটি কার্যকর করা হয়েছে। শুধু তাই নয়, এতে…
সুখবর দিলেন বলিউডের আলোচিত তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। পুত্রসন্তানের মা-বাবা হয়েছেন তারা। শুক্রবার (৭ নভেম্বর) সকালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে খবরটি জানিয়েছেন তারকা যুগল। খুশির খবর জানিয়ে ভিকি কৌশল লিখেছেন, আমাদের জীবনে আনন্দ এসেছে। ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের পুত্রসন্তানকে স্বাগত জানাই আমরা। আর নতুন এই মা-বাবাকে শুভেচ্ছায় ভাসিয়েছেন বলিউড ইন্ডাস্ট্রির তারকারা। গত সেপ্টেম্বরে এই তারকা জুটি জানিয়েছিলেন, তাদের জীবনে নতুন অতিথি আসতে যাচ্ছে। যদিও এর আগ পর্যন্ত নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিয়ে জল্পনা-কল্পনার কমতি ছিল না। তখন এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছিলেন, বাবা হওয়ার জন্য অপেক্ষায় আছেন তিনি। বলেছিলেন, বাবা হওয়া আশীর্বাদের মতো। এবার সব অপেক্ষার…
ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন প্রায় ছয় মাস আগেই। তবে ওয়ানডে ফরম্যাটে এখনও খেলা চালিয়ে যাচ্ছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার এবং বেশ ভালো ফর্মেই আছেন তিনি। ক্রিকেটের এই সংস্করণে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। তবে সেঞ্চুরির সংখ্যায় ইতোমধ্যে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে গেছেন। তাই তো অস্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ কোহলিকে ‘প্রজন্মে একবার জন্মানো খেলোয়াড়’ হিসেবে বর্ণনা করেছেন। ওয়ানডে ক্রিকেটে সর্বকালের সেরা খেলোয়াড়ের আলোচনায় সাধারণত শচীনের নামই সবার আগে আসে। তবে কোহলির অসাধারণ ধারাবাহিকতা ও পারফরম্যান্স এখন সেই ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। ওয়াহের মতে, বিরাট কোহলি ইতিহাসের সেরা…
যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থা (শাটডাউন) ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির আশঙ্কার মধ্যে বিনিয়োগকারীদের স্বর্ণে আগ্রহ বেড়েছে। একই সঙ্গে ফেডারেল রিজার্ভের (ফেড) আরও সুদের হার কমানোর প্রত্যাশায় শুক্রবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত স্পট গোল্ডের দাম ০.৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩,৯৯৯.৮৯ ডলারে দাঁড়ায়। স্বাধীন বিশ্লেষক রস নরম্যান বলেন, স্বর্ণের ঊর্ধ্বমুখী ধারা এখনো অব্যাহত আছে। স্বর্ণের দামের পেছনের মূল কারণগুলো—বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় ও সুদের হার কমার সম্ভাবনা। বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে সরকারি ও খুচরা খাতে চাকরি হারিয়েছেন অনেকে। পাশাপাশি ব্যয়সংকোচন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির কারণে ছাঁটাইয়ের সংখ্যা…
৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা এখন তুমুল বিতর্কের কেন্দ্রে। কারণ, থাইল্যান্ডে অনুষ্ঠিত এ আয়োজনে এক কর্মকর্তা প্রকাশ্যে মিস মেক্সিকো ফাতিমা বোস্ককে অপমান করায় প্রতিবাদস্বরূপ মঞ্চ ছেড়ে চলে গেছেন বেশ কয়েকজন প্রতিযোগী। তাদের মধ্যে বর্তমান মিস ইউনিভার্স ভিক্টোরিয়া কায়ার থেইলভিগও আছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) প্রতিযোগিতার প্রাক্-ইভেন্টে ঘটনাটি ঘটে। মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইটসারাগ্রিসিল, যিনি আয়োজক দেশের পক্ষ থেকে দায়িত্বে ছিলেন, ফেসবুক লাইভে ফাতিমাকে তিরস্কার করেন। কারণ, মিস মেক্সিকো নাকি থাইল্যান্ডকে প্রচার করে এমন কোনো কনটেন্ট পোস্ট করেননি। নাওয়াতের মুখ থেকে বের হয় অপমানজনক শব্দ—তিনি ফাতিমাকে ‘বোকা’ বলে উল্লেখ করেন। চার মিনিটেরও কম সময়ের এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও আকারে ছড়িয়ে পড়তেই…
বৃষ্টির কারণে হংকংয়ের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের। প্রথম ম্যাচ খেলতে না পারলেও শ্রীলঙ্কার বিপক্ষে ভালোই দাপট দেখিয়েছে আকবর আলীর দল। লঙ্কানদের ১৪ রানে হারিয়ে হংকং সিক্সেসে নিজেদের যাত্রা শুরু করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। এদিন আগে ব্যাট করে আকবরের ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ৬ ওভারে ৭৫ রান তোলে বাংলাদেশ। ধনঞ্জয়া লক্ষণের করা প্রথম ওভারে জিসান আলম ফিরলেও চাপে পড়েনি দল। আকবরকে সঙ্গে নিয়ে সে ওভার থেকে ২০ রান তোলেন হাবিবুর রহমান সোহান। শুরুতেই ঝড় তুললেও ক্রিজে স্থায়ী হতে পারেননি সোহান। রান আউটের ফাঁদে পড়ে দ্বিতীয় ওভারেই ফেরেন এই তরুণ ওপেনার। সাজঘরের পথ ধরার আগে তার ব্যাটে আসে ২১ রান। তার ৭ বলের ইনিংসে…
ক্যামেরুনের ৯২ বছর বয়সি প্রেসিডেন্ট পল বিয়া, নির্বাচনে জয়ী হয়ে টানা অষ্টম মেয়াদে শপথগ্রহণ করেছেন। শপথ গ্রহণের পর, নির্বাচন-পরবর্তী সহিংসতায় জর্জরিত দেশে শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তার উদ্বোধনী ভাষণে, বিশ্বের এই প্রবীণতম প্রেসিডেন্ট বিক্ষোভে নিহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং এই অস্থিরতার জন্য ‘দায়িত্বজ্ঞানহীন রাজনীতিবিদদের’ দায়ী করেছেন। তিনি জোর দিয়ে বলেন, আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, দেশে শৃঙ্খলা ফিরে আসবে। গত মাসের নির্বাচনে জালিয়াতির অভিযোগ উঠলেও, বিয়া নির্বাচনী প্রক্রিয়াকে সন্তোষজনক বলে প্রশংসা করেন। সরকারি ফলাফল অনুযায়ী, এই বর্ষীয়ান নেতা ৫৪% ভোট পেয়েছেন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসা শিরোমা বাকারী পেয়েছেন ৩৫% ভোট। অন্যদিকে, শিরোমা বাকারী নিজেকেই নির্বাচনের প্রকৃত বিজয়ী…
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনয়, গ্ল্যামার আর ব্যক্তিগত ইমেজ দিয়ে দর্শক হৃদয়ে জায়গায় করে নিয়েছেন। তিনি সবসময়ই আলোচনার কেন্দ্রে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও মাতৃত্ব নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। সম্প্রতি বলিউডের দীপিকা পাড়ুকোন যখন দিনে আট ঘণ্টার বেশি কাজ না করার দাবি তুলেছেন। ঠিক সেই সময়েই টালিউড শুভশ্রী গাঙ্গুলি বলেন, দীপিকার অনেক আগেই আমি মা হয়েছি। এবং মাতৃত্বের পর নিজের কাজের সময়সূচি নির্ধারণ করে নিয়েছি। টালিউডে দৈনিক ২০ ঘণ্টা কাজ প্রচলিত ধারণার সঙ্গে দীপিকা পাড়ুকোনের কাজের সময় সংক্রান্ত বিতর্কের বিষয়ে শুভশ্রী প্রথমে মুম্বাই ও টালিউডের পার্থক্য তুলে ধরেন। তবে অভিনেত্রী নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা জানিয়ে চমক দেন। তিনি…
জাতীয় দলের ক্রিকেটার জাহানারা আলম অভিযোগ করেছেন, বাংলাদেশের নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম তাকে যৌন হয়রানি করেছেন। সম্প্রতি এক ক্রীড়া সাংবাদিকের সঙ্গে আলাপে এ অভিযোগ করেন তিনি। তবে এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন মঞ্জুরুল। জাহানারার অভিযোগের প্রতিক্রিয়ায় বার্তা সংস্থা এএফপিকে বর্তমানে চীনে অবস্থানরত মনজুরুল বলেন, ‘সব মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন৷’ জাহানারা তার অভিযোগে বলেন, ‘উনি (মঞ্জুরুল) একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’ মঞ্জুরুলকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন,…

