ইসরাইলি দখলদার বাহিনী দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলা চালিয়ে অন্তত একজন বেসামরিক নাগরিককে হত্যা ও নয়জনকে আহত করেছে। বৈরুত এ হামলাকে আন্তর্জাতিক আইন ও এক বছর ধরে চলা যুদ্ধবিরতির ‘স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে নিন্দা জানিয়েছে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইরানভিত্তিক তাসনিম নিউজ। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, বৃহস্পতিবারের হামলায় তারা হিজবুল্লাহর ‘ঘাঁটিগুলোকে’ লক্ষ্যবস্তু করেছে এবং লেবাননের প্রতিরোধ সংগঠনটিকে নিরস্ত্র হতে অস্বীকৃতির অভিযোগ করেছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরাইলি বাহিনী প্রায় প্রতিদিনই লেবাননের ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ জানিয়েছে, তারা যুদ্ধবিরতিতে অঙ্গীকারবদ্ধ থাকলেও ইসরায়েলি আগ্রাসন চলতে থাকলে অস্ত্র ত্যাগ করবে না। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থি পূর্ণাঙ্গ অপরাধ’ বলে…
Author: mh sohag
বলিউড বাদশাহ শাহরুখ খান রোববার (২ নভেম্বর) ৬০তম জন্মদিন পালন করেছেন। সেই জন্মদিন উপলক্ষে প্রায় সারা বিশ্ব থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন কিং খান। এবার সেই বার্তার জবাব দেওয়ার পালা। যারা কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবাইকে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে উত্তর দিয়েছেন বলিউড বাদশাহ। মেয়ে সুহানা খানও বাবাকে শুভেচ্ছা জানান। বাবার ভালোবাসায় আদরের পরিবর্তে যেন পরিণত হলো শাসনে। সামাজিক মাধ্যমে বাবা শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সুহানা খান। দুটো কফির বড় কাপ পাশাপাশি রেখে সেই ছবি পোস্ট করেন তিনি। একটি কাপে লেখা ছিল ‘কিং’ অর্থাৎ রাজা (শাহরুখ খান), অন্যটিতে লেখা ‘রাজার রাজকন্যা’ (সুহানা)। রাজকন্যার ভালোবাসাপূর্ণ বার্তায় বাদশাহর মন…
নারী ক্রিকেটার জাহানারা আলম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামসহ আরও কয়েকজনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন। তার এই অভিযোগকে কেন্দ্র করে এখন টালমাটাল দেশের ক্রিকেট। দেশের ক্রিকেট অঙ্গনে নারীরা কতটা নিরাপদ, সে বিষয়ে প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে মুখ খুলেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, জাহানারা চাইলে সরকার পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি যোগ করেন, ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে জিরো টলারেন্স নীতিতে এগোতে চায় সরকার। এদিকে জাহানারার অভিযোগের পর নড়েচড়ে বসেছে বিসিবি। তার অভিযোগ তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করেছে বোর্ড, যা ১৫ দিনের…
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি স্কুলের মসজিদে শুক্রবার জুমার নামাজ চলাকালে একাধিক বিস্ফোরণে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১৫ জন শিক্ষার্থী ও পাঁচজন শিক্ষক রয়েছেন। স্থানীয় গণমাধ্যম জাকার্তা গ্লোব জানিয়েছে, উত্তর জাকার্তার স্টেট সিনিয়র হাইস্কুল ৭২–এর মসজিদে স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটে বিস্ফোরণ ঘটে। বেশিরভাগ আহত ব্যক্তি সামান্য আঘাত পেয়েছেন। কাচের টুকরো ও বিস্ফোরণের ধাক্কায় তারা আহত হন। ঘটনার পর বোমা নিস্ক্রিয়কারী দল মসজিদ ও আশপাশের এলাকা তল্লাশি চালায়। এখনো বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট, ত্রুটিপূর্ণ ইলেকট্রনিক যন্ত্র অথবা স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক থেকে দুর্ঘটনাটি ঘটতে পারে। ঘটনাস্থলের কাছ থেকে…
হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি বিশ্বজুড়ে মানবিক কাজের জন্য বেশ সুখ্যাতি অর্জন করেছেন। ইউনিসেফের দূত হিসাবে সারা বিশ্বে সফর করে বেড়াচ্ছেন তিনি। সম্প্রতি ইউক্রেন সফর করেছেন অভিনেত্রী। তবে যুদ্ধবিধ্বস্ত শহরগুলোতে তার এই গোপন সফর কিছু অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়েছে। জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে ইউক্রেনে দ্বিতীয়বারের মতো সফর করেন জোলি। এ সময় কয়েকটি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ডসহ অন্যান্য জরুরি পরিষেবা কেন্দ্র পরিদর্শন করতে দেখা যায় অভিনেত্রীকে। এর আগে ২০২২ সালে রাশিয়া আক্রমণের পর লভিভ গিয়েছিলেন অভিনেত্রী। এবার আরও বিপজ্জনক ও সম্মুখসারির শহর খেরসনসহ দক্ষিণ ইউক্রেনের অন্যান্য যুদ্ধকবলিত অঞ্চলে ভ্রমণ করেন জোলি। জানা গেছে, অ্যাঞ্জেলিনা জোলির এ সফর ইউক্রেন সরকারের সঙ্গে…
বাংলাদেশ নারী দলের তারকা পেসার জাহানারা আলম এবার বিস্ফোরক অভিযোগ তুলেছেন। বর্তমানে অস্ট্রেলিয়ায় থাকা এই ক্রিকেটার দাবি করেছেন, জাতীয় দলে থাকাকালীন তিনি যৌন হেনস্তার শিকার হয়েছেন। শুধু তাই নয়, তিনি সাবেক নির্বাচক, সাবেক ইনচার্জ, ম্যানেজারসহ আরও কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন। দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে জাহানারা জাতীয় দলে নিজের সঙ্গে ঘটে যাওয়া অবিচার নিয়ে মুখ খোলেন। এরপরেই নতুন করে যৌন হেনস্তার মতো সংবেদনশীল বিষয় সামনে আসে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিযোগের তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। বিসিবি জানিয়েছে, এই কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেবে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল…
নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি আরব বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দু। তার স্ত্রী রামা দুয়াজি সিরিয়ান বংশোদ্ভূত হওয়ায় অনেক সিরিয়ানই তাকে রসিকতা করে ‘দুলাভাই’ বলে সম্বোধন করছেন। মুসলিম পরিচয় এবং ফিলিস্তিনপন্থি অবস্থান—এই দুটিও তাকে আরব বিশ্বের কাছে আরও ঘনিষ্ঠ করে তুলেছে। নির্বাচনে জয়ের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আরবদের উচ্ছ্বাস ও রসিকতার ঢল নেমেছে। আল জুমহুরিয়ার প্রধান সম্পাদক কারাম নাশার এক্স-এ লিখেছেন,সিরিয়ানরা এখন জোহরান মামদানিকে আমাদের দুলাভাই বলে ডাকছে—এটা দারুণ লাগছে। তিনি ভেবেছিলেন একজন সিরিয়ান নারীকে বিয়ে করেছেন; না হাবিবি জোহরান, তুমি এখন পুরো জাতিরই দুলাভাই। মামদানির স্ত্রী ৩০ বছর বয়সি রামা দুয়াজি টেক্সাসে সিরিয়ান বাবা-মায়ের ঘরে জন্ম নেন এবং শৈশবের…
পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো নাটকে অভিনয় করে দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি পরিচিত মুখ। পাকিস্তান টেলিভিশনে তার সর্বশেষ ‘কভি মে কভি তুম’ নাটকে ফাহাদ মোস্তফার বিপরীতে অভিনয় করতে দেখা যায় তাকে, যা শেষ হয় ২০২৪ সালের নভেম্বরে। এরপর প্রায় এক বছর নাটক থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এরপর মনোযোগ দেন তার প্রথম ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি ৩’-এ, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন দিলজিৎ দোসাঞ্জ। বহুল প্রতীক্ষার পর এবার টিভি নাটকে ফিরছেন হানিয়া আমির। ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে প্রথমবারের মতো অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে…
বিস্ফোরক এক অভিযোগ তুলে বিসিবিকে নড়েচড়ে বসতে বাধ্য করেছেন জাহানারা আলম। যৌন নিপীড়নের দাবি তুলেছেন সাবেক নির্বাচন মঞ্জুরুল ইসলাম মঞ্জুসহ একাধিক দায়িত্বশীলের বিরুদ্ধে। তার এই অভিযোগের পর তার পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের সংস্থা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। তাকে সমর্থন দিয়ে দ্রুত তদন্তসহ দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে সংস্থাটি। মঞ্জুরুলের বিরুদ্ধে অভিযোগ এনে জাহানারা বলেছিলেন, ‘উনি (মঞ্জুরুল ইসলাম) একদিন আমার কাছে আসলেন, আমার কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।’ মঞ্জুকে নিয়ে অন্য এক অভিযোগে জাহানারা বলেন, ‘বিশ্বকাপের কিছু ম্যাচে যখন আমরা লাইনে…
লাইসেন্সপ্রাপ্ত ও অবৈধ মানি এক্সচেঞ্জের মাধ্যমে ইরান থেকে আসা অর্থ পাচার করার অভিযোগে হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার (৬ নভেম্বর) জানিয়েছে, ট্রাম্প প্রশাসন হিজবুল্লাহর আর্থিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর কুদস ফোর্স চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত লেবাননের হিজবুল্লাহকে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ পাঠিয়েছে। যার বেশিরভাগই মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে এসেছে। হিজবুল্লাহ এই অর্থ ব্যবহার করে তাদের আধাসামরিক বাহিনীকে সহায়তা করে, সন্ত্রাসী অবকাঠামো পুনর্নির্মাণ করে এবং লেবানন সরকারের সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের।…

