Author: mh sohag

নিউইয়র্ক শহরে ইতিহাস গড়ে নতুন মেয়র হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। মাত্র ৩৪ বছর বয়সে তিনি এ শহরের কনিষ্ঠতম এবং প্রথম মুসলিম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন। এই জয় শুধু তাকে নয় বরং নিউইয়র্কের বিভিন্ন সম্প্রদায় এবং অভিবাসী জনগোষ্ঠীর জন্যও একটি বিশেষ অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হচ্ছে। তার এই ঐতিহাসিক সাফল্যের খবর বিশ্বমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হয়েছে। বিভিন্ন দেশের সেলিব্রেটিরাও মামদানিকে সামাজিক মাধ্যমে অভিবাদন জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। সোশ্যাল মিডিয়ায় উষ্ণ অভিনন্দন জানিয়ে একটি বার্তা শেয়ার করে প্রিয়াংকা লিখেছেন, অভিনন্দন জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র! ইতিহাস তৈরি হলো। মীরা নায়ার, আপনাকেও অভিনন্দন। জোহরান মামদানি উগান্ডার…

Read More

সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে পাত্তাই পায়নি। ২৬৯ রান করেও হেরেছে ৮ উইকেটের বিশাল ব্যবধানে। পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেছেন, ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্যাচ মিস করাই দলের পরাজয়ের বড় কারণ। বৃহস্পতিবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, ‘সাইম আর আগা খুব ভালো ব্যাট করেছে।’ শাহিন বলেন, ‘তিন উইকেট দ্রুত পড়ে যাওয়ার পরও ২৭০ রান ভালো স্কোর ছিল। আমরা পরের ম্যাচে ঘুরে দাঁড়াব।’ তিনি আরও যোগ করেন, ‘সাইম ও আগা দারুণ ব্যাট করেছে, তাদের পার্টনারশিপ আমাদের অনেকটা ফিরিয়ে এনেছিল। প্রথমেই তিন উইকেট হারিয়ে আমরা ভেবেছিলাম ২৭০ যথেষ্ট হবে, কিন্তু ক্যাচ মিসের কারণে…

Read More

দ্য নিউইয়র্ক টাইমস কোম্পানির অধীনে পরিচালিত হয় বিখ্যাত সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস। চলতি বছরের তৃতীয় ত্রৈমাসিকে ডিজিটাল সাবস্ক্রিপশন ও অনলাইন বিজ্ঞাপন থেকে অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জন করেছে কোম্পানিটি। গত বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জানানো হয়, প্রতিষ্ঠানটির সমন্বিত পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২৬ দশমিক ১ শতাংশ। প্রতিবেদন অনুযায়ী, জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটি নতুন করে ৪ লাখ ৬০ হাজার ডিজিটাল-অনলি সাবস্ক্রাইবার যুক্ত করেছে, যা সাম্প্রতিক বছরগুলোতে তিন মাসে সর্বোচ্চ বৃদ্ধি। গ্রাহকদের জন্য ‘মাল্টি-প্রোডাক্ট বান্ডেল সাবস্ক্রিপশন’ কৌশল সফল হওয়ায় এই প্রবৃদ্ধি এসেছে। বর্তমানে মোট গ্রাহকের অর্ধেকের বেশি একাধিক পণ্যের সাবস্ক্রিপশন ব্যবহার করছেন। নিউজ রিপোর্ট, কুকিং, গেমস, অয়্যারকাটার ও দ্য অ্যাথলেটিকসহ বিভিন্ন…

Read More

মিস ইউনিভার্স থাইল্যান্ডের পরিচালক নাওয়াত ইৎসারাগ্রিসিল নিজের ভুল বুঝতে পেরে মঞ্চেই জনসম্মুখে ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়, যেখানে দেখা যায় তিনি একটি লাইভস্ট্রিমে প্রতিযোগীদের ভয় দেখাচ্ছেন এবং মিস মেক্সিকোকে অপমান করছেন। পরিচালকের এমন ব্যবহারে কয়েকজন প্রতিনিধি সেই মুহূর্তেই অনুষ্ঠান ত্যাগ করে চলে যান। পুরো বিষয়টির ক্লিপ ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন মিস ইউনিভার্স থাইল্যান্ডের এই পরিচালক। নাওয়াত বলেন, ‘যদি কেউ আমার ব্যবহারে মনে কষ্ট পান কিংবা অসুবিধা অনুভব করেন, তাহলে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আমি মনে করি আপনারা বুঝবেন যে চাপ অনেক বেশি। আমিও একজন মানুষ। কখনও কখনও আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি…

Read More

জয়ের জন্য শেষ ৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১১৪ রান, হাতে বাকি ছিল ৪ উইকেট। এমন পরিস্থিতিতে চার-ছক্কার বন্যায় ম্যাচে উত্তেজনার পারদ তুঙ্গে তোলে ক্যারিবিয়রা। তবে শেষ হাসি হাসা হয়নি সফরকারীদের। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা থামে ২০৪ রানেই। এতে ৩ রানের জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। শেষ ওভারের প্রথম বলে সীমানা ছুঁইয়ে চাপ বাড়ান ব্যাটাররা। ব্যাট হাতে তাণ্ডব চালানো রভম্যান পাওয়েল (১৬ বলে ৪৫) ফ্রি হিটের পর ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন, এতেই বদলে যায় ম্যাচের রঙ। শেষ ওভারে তাদের দরকার ছিল ১৬ রান, সবশেষ চার…

Read More

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসার পর থেকেই নিজেকে অপ্রতিরোধ্য মনে করতেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এমনভাবে দেশ শাসন করছিলেন, যেন কোনো সাংবিধানিক সীমারেখারও প্রয়োজন নেই তার। বিচারব্যবস্থা, সংবাদমাধ্যম ও অন্যান্য প্রতিষ্ঠানকে পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিচ্ছিলেন নিজের ইচ্ছামতোই। দেশের ভেতরে ও বাইরে, বহু দশকের কূটনৈতিক ও সাংবিধানিক রীতিনীতিকে উপেক্ষা করেছেন, শুরু করেছেন বাণিজ্য যুদ্ধ, মিত্র দেশগুলোকে ঠেলে দিয়েছেন দূরে। এ ছাড়া দেশটির শহরে শহরে সেনা পাঠিয়ে সৃষ্টি করেছেন সাংবিধানিক সংকট। বিভিন্ন সরকারি বিভাগ কার্যত অচল করে দিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়, গণমাধ্যম, করপোরেট জগত- সবকিছুকেই নিজের ইচ্ছার অধীনে আনার চেষ্টা করছিলেন ট্রাম্প। অনেকেই বলছিলেন, স্বৈরশাসনের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। কিন্তু তার সেই ‘দম্ভের…

Read More

ঢালিউড অভিনেত্রী পরীমনির রুপালি পর্দা থেকে অনেকটাই দূরে আছেন। এখন আর সেভাবে তাকে অভিনয়ে দেখা যায় না। তবে সামাজিক মাধ্যমে তার সরব উপস্থিতি রয়েছে। ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনায় আছেন অভিনেত্রী। পরীমনি বর্তমানে সিঙ্গেল মাদার হিসেবে দুই সন্তানের মা। যদিও কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়মকে দত্তক নিয়েছেন তিনি, তা নিয়ে আলোচনা কমও হয়নি। সম্প্রতি একটি চ্যানেলের এক সাক্ষাৎকারে নিজের দত্তক নেওয়া কন্যা প্রসঙ্গে খোলামেলা আলোচনা করেছেন অভিনেত্রী। একজন ছেলেসন্তান থাকা সত্ত্বেও কেন কন্যাসন্তান দত্তক নিলেন? এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, তিনি ১০০ সন্তানের মা হতে চান। আরও ৯৮টা বাচ্চা দত্তক নেওয়ার ইচ্ছে রয়েছে তার। তিনি বলেন, আমাকে আরও ৯৮টা…

Read More

ইংল্যান্ড সফরের ম্যানচেস্টার টেস্টে পায়ের পাতায় চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ভারত জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার ঋশভ পান্ত। সম্প্রতি ভারত-এ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা এ-র বিপক্ষে ৯০ রানের দারুণ এক ইনিংস খেলে নিজের ছন্দ ফিরে পেয়েছেন তিনি। এবার প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে জাতীয় দলে জায়গা করে নিলেন পান্ত। শুধু জায়গায়ই পাননি বরং তাকে সহ-অধিনায়কের দায়িত্বটাও দিয়েছে বোর্ড। ১৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। এই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। দলে সবচেয়ে বড় চমক হলো তারকা পেসার মোহাম্মদ শামির অনুপস্থিতি। ফিটনেস নিয়ে সন্দেহ থাকলেও শামি রঞ্জি…

Read More

টাইফুন কালমেগি-এর ভয়াবহ ধ্বংসযজ্ঞে ফিলিপাইনে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ফের্দিনান্দ মার্কোস জুনিয়র। সরকারি হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ২৪১ জনের মৃত্যু ও নিখোঁজের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১১৪ জনের মৃত্যু নিশ্চিত করা হলেও ১২৭ জন এখনও নিখোঁজ রয়েছেন। রাষ্ট্রপতির কার্যালয়ের আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিলের (এমডিআরআরএমসি) ব্রিফিং শেষে প্রেসিডেন্ট এ সিদ্ধান্ত নেন। প্রেসিডেন্ট মার্কোস বলেন, জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করা যাবে। এতে জরুরি তহবিল ব্যবহারে ও সরকারি ক্রয় প্রক্রিয়ায় গতি আসবে। তিনি বলেন, যেহেতু টাইফুন টিনো এবং আসন্ন উওয়ান-এর প্রভাবপ্রবণ অঞ্চলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

Read More

দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডে নানা ভূমিকায় কাজ করছেন ফারাহ খান। ক্যারিয়ারের শুরুতে ছিলেন নৃত্যপরিচালক। হৃতিক রোশন, সালমান খান, আমির খান, শাহরুখ খানসহ প্রথম সারির প্রায় সব তারকাকে নাচিয়েছেন তিনি। এরপর কোরিওগ্রাফার থেকে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ফারাহ। সিনেমা নির্মাণ করলেও বর্তমানে তার পরিচিতি সফল ইউটিউবার হিসেবে। এ পর্যন্ত ফারাহ চারটি ছবি পরিচালনা করেছেন। প্রথম দুটি সফল হলেও পরের দুটি-‘তিস মার খান’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’-বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এতে প্রযোজকদের বড় আর্থিক ক্ষতি হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ জানান, একসময় সফল সিনেমা তৈরি করতে পারছিলেন না তিনি। হাতে কোনো কাজও ছিল না। তখনই মাথায় আসে ইউটিউবে চ্যানেল…

Read More