মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন। আয়ারল্যান্ড সিরিজে এই দায়িত্ব পালন করবেন তিনি। এই সিরিজ দিয়ে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচের পদও ছাড়তে চলেছেন মোহাম্মদ সালাউদ্দিন। কোচ হিসেবে তাই দুজনের একসঙ্গে খুব বেশি দিন কাজ করা হচ্ছে না। কোচ হিসেবে খুব বেশি দিন এক সঙ্গে কাজ না করলেও তিনি খেলোয়াড়ি জীবনে সালাউদ্দিনের অধীনে কাজ করেছেন। সেই স্মৃতি রোমন্থন করে আশরাফুল সম্প্রতি বলেন, ‘সবার সঙ্গেই আমার ভালো সম্পর্ক রয়েছে। আমি সেরকম (সম্পর্ক খারাপ হওয়ার মতো) কেউ নই। সালাউদ্দিন ভাইয়ের সঙ্গেও সম্পর্ক ভালো। আমি যখন অধিনায়ক ছিলাম তখনো উনি কাজ করেছেন। তাই যেমনটা ভাবা হচ্ছে, তেমন কিছু নয়।’ নতুন…
Author: mh sohag
নিউইয়র্কের মেয়র নির্বাচিত হওয়ার পরদিন থেকেই ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া শুরুর কাজে ব্যস্ত সময় পার করেছেন জোহরান মামদানি। ব্যস্ততার মধ্যেই গতকাল বুধবার দুপুরে তিনি ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের সঙ্গে মধ্যাহ্নভোজ করেন। যে কয়জন ডেমোক্র্যাট নেতা শুরু থেকে দলীয় মেয়র পদপ্রার্থী হিসেবে জোহরান মামদানিকে সমর্থন দিয়ে আসছিলেন, তাদের একজন নিউইয়র্কের আইনপ্রণেতা ওকাসিও-কর্টেজ। অতিথি আপ্যায়নে মধ্যাহ্নভোজের আয়োজনে কী কী খাবার ছিল, তার কয়েকটি ছবি জোহরান মামদানি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছেন। নিজের এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ওই ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ছবিতে দেখা যায়, ওকাসিও-কর্টেজ ও জোহরান চা পান করছেন। থালায় সাজানো মোমো ও আলুর দম। পাশেই পনির টিক্কার…
সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের অভিনয় ও রূপলাবণ্যে মুগ্ধ লাখো দর্শক। ১৯৯৪ সালে মিস ওয়ার্ল্ড খেতাব জিতে পা রাখেন বলিউডে। এরপর হয়ে ওঠেন একাধিক হিট সিনেমার নায়িকা। আপনি জানেন কি? ঐশ্বরিয়ার বলিউডে পা রাখার কথা ছিল অভিনেতা আমির খানের বিপরীতে, সুপারহিট সিনেমা ‘রাজা হিন্দুস্তানি’ দিয়ে? ‘৯০ দশকের শুরুর দিকেই ঐশ্বরিয়া ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দের। সেই সময় ধর্মেশ দর্শনের ‘রাজা হিন্দুস্তানি’ সিনেমার প্রস্তাবও এসেছিল তার কাছে। কিন্তু মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতির কারণে তিনি সিনেমাটি করতে পারেননি। পরে সেই চরিত্রে অভিনয় করেন অভিনেত্রী কারিশমা কাপুর, যিনি তার অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পান। এর আগে ২০১২ সালে ভোগ…
সার্বিয়ান শীর্ষ লিগের ফুটবল ক্লাব রাডনিস্কি ১৯২৩-এর কোচ ম্লাদেন জিজোভিচ হঠাৎ ম্যাচ চলা কালে মৃত্যুবরণ করেছেন। সোমবার ম্লাদোস্ত লুচানির বিপক্ষে ম্যাচ চলাকালীনই তিনি হঠাৎ পড়ে যান। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগকেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ৪৪ বছর বয়সী এই কোচ ম্যাচের ২২তম মিনিটে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠের মেডিকেল টিম তাকে হাসপাতালে পাঠায়। খেলা কিছুক্ষণ বন্ধ রাখার পর আবার শুরু হয়, কিন্তু ২০ মিনিটের মধ্যেই খেলোয়াড়দের জানানো হয়—কোচ জিজোভিচ আর নেই। ঘটনাটি জানার পর দুই দলের খেলোয়াড়ই শোকে ভেঙে পড়েন। অনেকেই মাঠেই কান্নায় ভেঙে পড়েন। এরপরই রেফারি ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা…
ভারতের দরিদ্রতম রাজ্য বিহারে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রায় ১৩ কোটি মানুষের এ রাজ্যে একটি বিষয় অন্য সবকিছুকে ছাপিয়ে গেছে—অর্থ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এই অর্থনৈতিক বাস্তবতাকে কাজে লাগাতে চায়—ভোটারদের আর্থিক প্রণোদনা দিয়ে পুরোপুরি ক্ষমতা দখলের আশায়। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে এএফপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিহারে জয় বিজেপিকে আগামী বছরের জাতীয় নির্বাচনের আগে অন্যান্য গুরুত্বপূর্ণ রাজ্যেও ‘নতুন উদ্দীপনা’ দিতে পারে। হিন্দু-অধ্যুষিত বিহার ভারতের তৃতীয় সর্বাধিক জনবহুল রাজ্য—প্রায় মেক্সিকোর সমান। হিন্দি ভাষাভাষী উত্তর ভারতের এটিই একমাত্র রাজ্য, যেখানে মোদির হিন্দুত্ববাদী দল বিজেপি কখনও এককভাবে ক্ষমতায় আসেনি। মোদির জন্য যা চ্যালেঞ্জ মুজাফফরপুর জেলার গৃহবধূ রাজকুমারি দেবীর…
পাকিস্তানের টিকটক তারকা সামিয়া হিজাব সম্প্রতি বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি দাবি করেছেন যে তার পোশাক প্রতিদিনই ছোট হয়ে যাচ্ছে এবং এর জন্য দায়ী পাকিস্তানের মানুষের মানসিকতা। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় এই তারকা টিকটকার অভিযোগের সুরে বলছেন, নিজ দেশের জনগণের বিচারধারা ও সরকারের আচরণের কারণে তিনি দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। পাকিস্তানের জনগণের চিন্তাধারার প্রতি হতাশা প্রকাশ করে সামিয়া বলেন, সময়ের সঙ্গে তার পোশাকের ধরন পরিবর্তন হওয়াটা দোষের নয়। তিনি বলেন, ‘এটা জাতির দোষ। জনগণের সঙ্কীর্ণ মানসিকতা পাকিস্তানে আমার জীবন কঠিন করে তুলেছে।’ তিনি অভিযোগ করেন যে, তিনি সরকার ও সমাজ উভয়ের কাছ থেকেই বিশ্বাসঘাতকতার শিকার হয়েছেন, ‘সরকার…
২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য নিজেদের নতুন হোম কিট উন্মোচন করেছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এই জার্সি হতে যাচ্ছে লিওনেল মেসির শেষ বিশ্বকাপ জার্সি। এই জার্সিতে আবার কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনারও ছোঁয়া আছে! আর্জেন্টিনার ঐতিহ্যবাহী সাদা-আকাশি নীল লম্বা স্ট্রাইপ ঠিক রেখেছে। জার্সিকে আধুনিক ছোঁয়া দিতে যোগ করা হয়েছে নতুন গ্রেডিয়েন্ট শেডিং। প্রতিটি নীল স্ট্রাইপে দুই রঙের ফেড ব্যবহার করা হয়েছে, যেখানে হালকা নীল থেকে গাঢ় নীলের দিকে রঙের পরিবর্তন ঘটছে। এর ফলে ঐতিহ্যবাহী ডিজাইন ঠিক রেখেই জার্সিটি বেশ আধুনিক ও আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য তৈরি এই নতুন জার্সিটি ২০২৬ বিশ্বকাপের অনেক আগেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ২০২২ বিশ্বকাপে তা…
যুদ্ধে পরাজিত হচ্ছে জেনে ভারতের কাছে যুদ্ধ বন্ধের দাবি করেছিল পাকিস্তান, এমন দাবি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা দাবিতে জানান, তার মধ্যস্থতায় থেমেছে যুদ্ধ। ভারত সেটি নাকজ করেছে। তবে ভারতের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং সম্প্রতি জানিয়েছেন ভিন্ন তথ্য। অমর প্রীত বলেছেন, পাকিস্তানের সঙ্গে চার দিনের সামরিক সংঘর্ষের সময় ভারতের সশস্ত্র বাহিনী নিজেরাই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়। কারণ হিসেবে তিনি বলেছেন, ‘আমরা একটি জাতি হিসেবে যুদ্ধ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ আমাদের লক্ষ্য পূরণ হয়েছিল।’ বিদেশি চাপের কথা যখন ভারতে সমালোচনার জোয়ার বইয়ে দিচ্ছে তখন দেশটির বিমানবাহিনীর প্রধান বলেছেন, এই যুদ্ধবিরতি কোনো বিদেশি চাপের…
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রাভিনা ট্যান্ডন সম্প্রতি জানিয়েছেন কেন তিনি শাহরুখ খান অভিনীত ১৯৯৩ সালের মনস্তাত্ত্বিক থ্রিলার ডর ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। অবাক করার মতো তথ্য হলো— ছবিটির জন্য তিনিই ছিলেন প্রথম পছন্দ, পরে সেই চরিত্রে অভিনয় করেন জুহি চাওলা। এক সাক্ষাৎকারে রাভিনা বলেন, কিংবদন্তি পরিচালক ইয়াশ চোপড়া তাকে ডর ছবিতে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ব্যক্তিগত কিছু কারণে তিনি সেই অফার গ্রহণ করেননি। রাভিনা স্মৃতিচারণ করে বলেন, ডর প্রথমে আমাকেই দেওয়া হয়েছিল। ছবিটা অশ্লীল ছিল না, তবে কিছু দৃশ্যে আমি স্বস্তি বোধ করিনি। ব্যক্তিগত সীমারেখা নিয়ে আপসহীন ছিলেন মোহরা ও আন্দাজ আপনা আপনা খ্যাত এই অভিনেত্রী জানান, কর্মজীবনের…
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি নতুন পুরস্কারের ঘোষণা করেছে — ‘ফিফা পিস প্রাইজ’। এই পুরস্কার দেওয়া হবে শান্তি প্রতিষ্ঠায় অসাধারণ ভূমিকার স্বীকৃতি হিসেবে। আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটনে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে প্রথমবারের মতো এই পুরস্কার প্রদান করবে ফিফা। বুধবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, পুরস্কারটি ‘শান্তির জন্য অসাধারণ পদক্ষেপের স্বীকৃতি হিসেবে’ প্রদান করা হবে। তবে প্রথম পুরস্কারটি কে পাবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এখনই জানাননি। তিনি বলেন, ‘৫ ডিসেম্বরেই দেখবেন।’ এই কথা ইনফান্তিনো বলেন মায়ামিতে আমেরিকা বিজনেস ফোরামে বক্তৃতা দেওয়ার সময়, যেখানে কিছুক্ষণ আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিয়েছিলেন। ইনফান্তিনো বলেন, ‘বিশ্ব এখন অনেক বিভক্ত ও অস্থির। তাই যারা শান্তি…

