Author: mh sohag

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের মে মাসে পাকিস্তান-ভারতের মধ্যে সংঘর্ষে ভূপাতিত যুদ্ধবিমানের সংখ্যা নিয়ে নতুন দাবি করেছেন। এবার তিনি আগের সংখ্যা থেকে সংশোধন করে জানিয়েছেন, ‘মূলত আটটি’ বিমান ধ্বংস হয়েছিল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। চলতি বছরের শুরুর দিকে জম্মু-কাশ্মীরের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর এক সন্ত্রাসী হামলার পর দুই পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান ও ভারত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সামরিক সংঘর্ষে জড়িয়ে পড়ে। হামলায় ২৬ জন নিহত হন। নয়াদিল্লি দাবি করেছিল, পাকিস্তান ওই হামলাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, তবে ইসলামাবাদ অভিযোগ অস্বীকার করে নিরপেক্ষ তদন্তে অংশ নেওয়ার প্রস্তাব দেয়। সংঘর্ষ চলাকালে পাকিস্তান সাতটি ভারতীয় যুদ্ধবিমান—যার মধ্যে…

Read More

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস এখন অনেকটাই সিনেমা থেকে দূরে আছেন। তবে বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা যায়। আর নিয়মিত দেখা যায় সামাজিক মাধ্যমে। নানান বিষয় তার ভক্ত-অনুরাগীদের জানান দেন তিনি। এবার দেখা গেল ঝলমলে আলোয় মোড়া লন্ডন শহরের রাজপথে। অনেক দিন ধরেই অপু বিশ্বাস অবকাশ যাপনে লন্ডনে আছেন। তবে সেখান থেকে তার একের পর এক গ্ল্যামারাস লুক সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন অভিনেত্রী। লন্ডনের অন্যতম বিখ্যাত ও বিলাসবহুল শপিং মল ‘হ্যারডস’ এর সামনে। সেখান থেকে একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন অভিনেত্রী। নিজেকে নতুন রূপে মেলে ধরেন তিনি। এতে তার ভক্ত-অনুরাগীরা মুগ্ধ হয়েছেন। দেখা গেছে, রাতের সোনালি আলোয় ঝলমল করছে…

Read More

২০২৩ সাল থেকে লিওনেল মেসির বসবাস যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। সেখানে ইন্টার মিয়ামিতে খেলছেন, থাকছেন মিয়ামিতে। এবার সেই শহরের চাবি নিজের হাতে পেলেন মেসি। তার হাতে এই চাবি তুলে দেন খোদ মিয়ামির মেয়র ফ্রান্সিস সুয়ারেজ। তবে এই চাবি অবশ্য আক্ষরিক নয়। প্রতীকী একটি চাবি তুলে দেওয়া হয় তার হাতে। মূলত তাকে সম্মাননা দিতেই এ অভিনব পন্থা অবলম্বন করে মিয়ামি কর্তৃপক্ষ। ইন্টার মিয়ামির অন্যতম মালিক জর্জ মাস মঞ্চে উঠে মেসির হাতে প্রতীকী ‘চাবি’ তুলে দেন। তিনি বলেন, ‘এই শহরের মানুষের হৃদয় তুমি জয় করেছো। এটি আমাদের তরফ থেকে ছোট্ট এক ভালোবাসার উপহার।’ মেসি আবেগভরে বলেন, ‘আমি সত্যিই সম্মানিত বোধ করছি। এটি আমার জন্য…

Read More

যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি জানিয়েছেন, ফেডারেল সরকারের অচলাবস্থা (শাটডাউন) চলতে থাকলে আগামী শুক্রবার থেকে দেশের ৪০টি প্রধান বিমানবন্দরে ১০ শতাংশ ফ্লাইট কমানো হবে। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। চলমান শাটডাউন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী। এর আগে সর্বোচ্চ ৩৫ দিন ছিল তবে এবার ৩৬ দিনে গড়িয়েছে। এ সময়ের মধ্যে ১৩ হাজার এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং ৫০ হাজার ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) কর্মী বিনা বেতনে কাজ করছেন। ফলে কর্মীসংকট মারাত্মক আকার ধারণ করেছে, বিমান চলাচলে দেরি হচ্ছে এবং নিরাপত্তা তল্লাশিতে দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। সরকার ৪০টি বিমানবন্দরের নাম প্রকাশ না করলেও, পরিকল্পনাটি মূলত যুক্তরাষ্ট্রের ৩০টি ব্যস্ততম বিমানবন্দর—যেমন নিউইয়র্ক,…

Read More

বলিউডের তিন খানের মধ্যে কে প্রকৃত রাজা—এই পুরোনো বিতর্কে এবার মুখ খুললেন জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি শাহরুখ খান, সালমান খান ও আমির খানের জনপ্রিয়তা ও কর্মনিষ্ঠা নিয়ে নিজের মত প্রকাশ করেছেন। চলচ্চিত্র সমালোচক কোমল নাহাটার সঙ্গে আলাপচারিতায় গ্যাংস অব ওয়াসিপুর–খ্যাত এই নির্মাতা খোলাখুলি বলেন, শাহরুখ খান সবচেয়ে জনপ্রিয়, এরপর সালমান, তারপর আমির। তবে আমিরই সবচেয়ে পরিশ্রমী ও বুদ্ধিমান। কাশ্যপের এই স্পষ্ট মন্তব্য দ্রুতই চলচ্চিত্র মহলে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই একমত হয়েছেন যে বিশ্বব্যাপী জনপ্রিয়তার দিক থেকে এখনও শাহরুখ খানই বলিউডের শীর্ষে আছেন। খানদের সঙ্গে জটিল সম্পর্ক প্রশংসা করলেও অনুরাগ কাশ্যপ এখনো পর্যন্ত তিন খানের কাউকেই নিজের…

Read More

পুরনো ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে আবারও ত্রাস হয়ে ফিরলেন আর্লিং হালান্ড। দুর্দান্ত এক গোল করলেন সাবেক দলের বিপক্ষে। তবে বেশি আলো ছড়ালেন ইংলিশ তারকা ফিল ফোডেন। জোড়া গোল করলেন, আর সেই সঙ্গে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগে ৪-১ গোলের দাপুটে জয় পেল। পেপ গার্দিওলার দল চার ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে। অন্যদিকে ডর্টমুন্ড ৭ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নেমে গেছে। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল সিটির হাতে। ২২ মিনিটে তিয়ানি রেইন্ডার্সের পাস ধরে ফোডেন বক্সের বাইরে থেকে বাঁ পায়ে দারুণ এক শটে গোল করে দলকে এগিয়ে নেন। মাত্র সাত মিনিট পরই স্কোরলাইন ২-০ করেন হালান্ড।…

Read More

পাকিস্তান ও আফগান তালেবান সরকার আজ (বৃহস্পতিবার) ইস্তাম্বুলে তৃতীয় দফা আলোচনায় বসেছে, গত মাসের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা প্রশমনের প্রচেষ্টার অংশ হিসেবে। ইস্তাম্বুলে এ বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে এর আগে পাঁচ দিনব্যাপী আলোচনার ধারাবাহিকতায়, যা শেষ মুহূর্তে একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছায়। বৃহস্পতিবার (৬ নভেম্বর)  এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ। দ্বিতীয় দফা আলোচনা গত ২৫ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে শুরু হয়েছিল। তবে পাকিস্তান তালেবান প্রতিনিধিদলের ‘অযৌক্তিক’ যুক্তি ও ইসলামাবাদের সীমান্তপারের সন্ত্রাসবাদের উদ্বেগ সমাধানে অনীহার কারণে আলোচনাটি ভেস্তে যায়। পরে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় পাকিস্তানকে আলোচনায় ফের রাজি করানো হয়, যা শেষ পর্যন্ত যুদ্ধবিরতি বজায় রাখার এক চুক্তিতে পরিণত হয়। পূর্ববর্তী আলোচনার শেষে তুরস্কের…

Read More

অন্যদের চেয়ে যে কারণে বলিউড অভিনেত্রী বিদ্যা বালান একটু আলাদা। বিশেষ করে চেহারার নিরিখে। তার ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে তার চেহারা খানিক রোগা ছিল, কিন্তু পরের দিকে ওজন ধীরে ধীরে বেড়ে গেছে। আবার সম্প্রতি ওজন কমিয়েছে। বিদ্যা বালান কোনো দিনই তার ভারি চেহারা নিয়ে হতাশার কথা বলেননি। কিন্তু ভেতরে ভেতরে যে তিনি ওই চেহারার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন, তা দীর্ঘদিন পর জানা গেল। সম্প্রতি এক পডকাস্টে অভিনেত্রী বলেছেন, সেই লড়াইয়ের কথা এবং লড়াই শেষের স্বস্তির গল্পও। হাজার শরীরচর্চা করেও যা হয়নি, তা একদিন খাওয়া-দাওয়ার অভ্যাস বদলের ফলে হয়ে গেছে। বিদ্যা বালানকে গত এক বছরে বেশ ঝরঝরে দেখা যায়। ‘ভুলভুলাইয়া ৩’…

Read More

পেশাদার ফুটবলকে দ্রুততম সময়ের মধ্যেই বিদায় বলতে চান পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪০ বছর বয়সী এই ফরোয়ার্ডের এখন মনোযোগ পর্তুগালের হয়ে ২০২৬ বিশ্বকাপ খেলার দিকে। এছাড়া পেশাদার ক্যারিয়ারে ১০০০ গোল পূর্ণ করার লক্ষ্যের কথা তিনি আগেই জানিয়েছিলেন। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে অবসর প্রসঙ্গে রোনালদো বলেন, ‘শিগগিরই (ঘোষণা দেব)। আমার মনে হয় আমি প্রস্তুত হয়ে উঠছি। যদিও এমন সিদ্ধান্ত খুবই, খুবই কঠিন। কিন্তু ২৫, ২৬-২৭ বছর থেকে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রস্তুতি শুরু করেছিলাম। এই চাপ নিতে আমি সক্ষম বলে মনে করি। ফুটবলে গোল করার পরের অনুভূতির সঙ্গে কোনো কিছুর তুলনা চলে না।’ পর্তুগিজ তারকা আরও বলেন, ‘সবকিছুরই একটি শুরু…

Read More

রোমের নোভা নিউজ এজেন্সির ব্রাসেলস-ভিত্তিক সংবাদদাতা এক ইতালিয় সাংবাদিককে তার চুক্তি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কারণ তিনি গাজা পুনর্গঠনের ব্যয় বহনের বিষয়ে ইউরোপীয় কমিশনের এক কর্মকর্তাকে প্রশ্ন করেছেন। মাত্র এক মাস আগেই সংবাদদাতা হিসেবে দায়িত্ব নিয়েছিলেন গাব্রিয়েলে নুনজিয়াতি। বরখাস্তের নোটিশ পাওয়ার পর দ্য ইন্টারসেপ্ট-কে দেওয়া এক সাক্ষাৎকারে নুনজিয়াতি জানান, ‘আমি আমার সংবাদ সংস্থার কাছ থেকে একটি ইমেইল পেয়েছি, যেখানে তারা জানিয়েছে যে তারা আমাকে সহযোগিতা করবে না।’ ইতালিয় সংবাদমাধ্যম Fanpage প্রথমে এই খবরটি প্রকাশ করে। ঘটনাটি ঘটেছে ১৩ অক্টোবরের এক প্রেস কনফারেন্সে। সেখানে নুনজিয়াতি ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাউলা পিনহো-কে সরাসরি প্রশ্ন করেন। তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ইউরোপীয় ইউনিয়নের অবস্থানের সঙ্গে গাজার…

Read More