Author: mh sohag

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির সরকারি অনুদানের সিনেমা ‘ডোডোর গল্প’। এই ছবির প্রচারণা শুরুর ঘোষণা দিতে গিয়েই সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ছবির অভিজ্ঞতা ও নিজের চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে রহস্যের ইঙ্গিত দিয়ে সবাইকে প্রশ্ন করা থেকে বিরত থাকতে অনুরোধ করেন তিনি। ইনবক্সে ভক্তদের পাঠানো ‘ডোডোর গল্প’ মুক্তির খবর দেখেই তিনি এক্সাইটেড হয়েছেন জানিয়ে পরীমনি বলেন, ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। তো এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার, যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে অনেক এক্সাইটেড। এই ছবির প্রচারণা যে ভক্তদের হাত ধরেই শুরু হয়েছে, তা নিয়ে উচ্ছ্বাস…

Read More

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। তার নেতৃত্বে মঙ্গলবার (৪ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফয়সালাবাদে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় জয় পেলেও, ব্যক্তিগত পারফরম্যান্সে প্রত্যাশা পূরণ করতে পারেননি শাহিন। বুধবার (৫ নভেম্বর) ওয়ানডে ক্রিকেটের র‍্যাংকিং প্রকাশ করেছে আইসিসি। যেখানে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি এবং তারকা ব্যাটসম্যান বাবর আজম র‍্যাংকিংয়ে পিছিয়ে গেছেন। ব্যাটিং র‍্যাংকিংয়ে বাবর আজম এক ধাপ পিছিয়ে ৫০তম স্থানে নেমে গেছেন, তার রেটিং পয়েন্ট ৭২৮। অন্যদিকে উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং ওপেনার ফখর জামান দুজনই এক ধাপ এগিয়ে ২৩তম ও ২৬তম অবস্থানে আছেন। ভারতের রোহিত শর্মা ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন। আর আফগানিস্তানের ইব্রাহিম…

Read More

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা ও দেশটিকে বিভক্ত করার পশ্চিমা প্রচেষ্টা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বুধবার আন্তঃজাতিগত সম্পর্ক বিষয়ক কাউন্সিলের এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকটি জাতীয় নীতির কৌশল ও বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত হয়। পুতিন বলেন, রাশিয়ার বাইরে তথাকথিত আন্তর্জাতিক সংস্থা ও ‘ছদ্মবেশী জাতীয় কেন্দ্রগুলো’ গড়ে তোলা হচ্ছে, যা আসলে রাশিয়ার বিরুদ্ধে তথ্যযুদ্ধের অস্ত্র হিসেবে কাজ করছে। এই কেন্দ্রগুলো ‘রাশিয়ার উপনিবেশমুক্তকরণ’ নামে যে ধারণা প্রচার করছে, তা মূলত রুশ ফেডারেশনকে টুকরো টুকরো করা এবং দেশটিকে তথাকথিত ‘কৌশলগত পরাজয়ের’ মুখে ফেলারই প্রচেষ্টা। রুশ প্রেসিডেন্টের ভাষায়, এসব গোষ্ঠী ‘পোস্ট-রাশিয়া’ নামের এক কল্পিত ধারণা প্রচার করছে—একটি বিভক্ত, পরাধীন ও…

Read More

কাতার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এমনকি ‘সর্বকালের সেরা’ বিতর্কটাও যেন থামিয়েই দিয়েছেন। তবে এবার সেই বিতর্ককে ফের সামনে এনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রোনালদো নিজেকে মেসির চেয়েও সেরা বলে দাবি করেছেন। মঙ্গলবার (৪ নভেম্বর) ইংরেজ সাংবাদিক পিয়ার্স মরগানের সঙ্গে সাক্ষাৎকারে মেসির সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে নিজেকেই সেরা দাবি করেন রোনালদো। যখন মরগান প্রশ্ন করেন, ‘অনেকে বলে মেসি তোমার চেয়ে ভালো, তুমি কী ভাবো?’, তখন রোনালদো বলেন, ‘মেসি আমার চেয়ে ভালো? আমি এই মতের সঙ্গে একমত নই। এখন আমি বিনয়ী হতে চাই না।’ সাক্ষাৎকারের টিজারে দেখা যায়, রোনালদো সাবেক সতীর্থ ওয়েইন রুনির মন্তব্য নিয়েও খোঁটা দিয়ে…

Read More

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার (৪ নভেম্বর) দিনের শুরুতে কিছুটা পতনের পর বাজার চাঙ্গা হতে থাকলে আবারও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়। তবে দাম আগের সর্বোচ্চ রেকর্ড ছোঁয়ার মতো অবস্থায় নেই বরং এখনো বাজার নিম্নমুখী। দিনের মাঝামাঝি সময়ে স্পট গোল্ডের দাম দাঁড়ায় আউন্সপ্রতি ৩,৯৯৬.৬৮ ডলার, যা সেশনের শুরুতে ০.৯ শতাংশ কমেছিল। অপরদিকে ডিসেম্বর সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচার আউন্সপ্রতি ৪,০০৭.৭০ ডলারে স্থিত হয়। ব্যাংকিং গ্রুপ সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, সোনার দাম ৪,০০০ ডলারের আশপাশে থাকছে। আগামী কয়েক সপ্তাহ বাজার বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আরও উত্থানের সুযোগ আছে নাকি আমরা কোনো বড় সংশোধন দেখতে পাচ্ছি, তখন তা স্পষ্ট…

Read More

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মোট ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম প্রকাশ করেছে দলটি। তবে এই তালিকায় স্থান পাননি দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির সক্রিয় নেতা রুমানা মোর্শেদ কনকচাঁপা। সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসন থেকে মনোনয়নের আশায় ছিলেন কনকচাঁপা। কিন্তু সোমবার ঘোষিত তালিকায় তার নাম আসেনি। জানা গেছে, ওই আসনে প্রার্থীর নাম ঘোষণা আপাতত স্থগিত রেখেছে দল। মনোনয়ন না পাওয়া নিয়ে কনকচাঁপা কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে শান্ত ও আস্থাভরা মনোভাব প্রকাশ করেন। সোমবার রাতে নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার…

Read More

নভেম্বর মাসে চলতি বছরের শেষ ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচে অংশ নিতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। তবে আবারও স্কোয়াডে জায়গা হয়নি দলের ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। চোট ও ফিটনেস সমস্যা কাটিয়ে জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। দল ঘোষণার সময় নেইমার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। দেখা যাক সে কবে চোটমুক্ত হয়ে ফিরতে পারে। পুরো বিশ্বকাপ খেলতে হলে খেলোয়াড়দের উচ্চমানের ফিটনেস থাকা জরুরি। কেউ পুরোপুরি ফিট না থাকলে আমি তাকে দলে রাখব না।’ রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ আরও বলেন,…

Read More

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সামাজিক যোগাযোগমাধ্যম কর্মী খাউলা চৌধুরীকে রাষ্ট্রবিরোধী টুইটের মামলায় আদালতে হাজির করার পর বিচারিক রিমান্ডে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের কার্যক্রম অনুযায়ী, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) রাওয়ালপিন্ডির দায়িত্বপ্রাপ্ত বিচারক আব্দুল সত্তারের আদালতে খাউলা চৌধুরীকে হাজির করেন। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন, তবে আদালত তা নাকচ করেন। এফআইএ-এর সহকারী পরিচালক জীশান আদালতে হাজির হয়ে সংস্থার হেফাজতে নেওয়ার আবেদনটি দাখিল করেন। মামলার নথি পর্যালোচনার পর দায়িত্বপ্রাপ্ত বিচারক এফআইএ-এর আবেদন প্রত্যাখ্যান করে আসামিকে বিচারিক রিমান্ডে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পিটিআই-এর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট খাউলা চৌধুরীকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমালোচনামূলক একটি টুইটের অভিযোগে গ্রেফতার করা হয়।

Read More

বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়। মনোনয়ন প্রত্যাশী তারকাদের মধ্যে আলোচনায় ছিলেন মনির খান। শোনা যাচ্ছিল, ঝিনাইদহ–৩ (মহেশপুর-কোটচাঁদপুর) থেকে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে তার। তবে বিএনপির মনোনয়ন প্রার্থী তালিকায় নাম নেই তার।। সেখানে মনোনয়ন পেয়েছেন মোহাম্মদ মেহেদী হাসান। দলের সিদ্ধান্ত মেনে মনোনীত প্রার্থীকে অভিনন্দন জানিয়েছেন গায়ক। সোমবার নিজের ফেসবুকে মেহেদী হাসানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন মনির খান। ক্যাপশনে লিখেছেন, অভিনন্দন মেহেদী হাসান রনি। ঝিনাইদহ-৩ এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল সোমবার দেশের ৩০০ সংসদীয় আসনের ২৩৭টিতে…

Read More

১৪ নভেম্বর থেকে কাতারে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস টুর্নামেন্ট। মঙ্গলবার (৪ নভেম্বর) আসন্ন এই টুর্নামেন্টের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্বে থাকছেন আকবর আলী। দলে রয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন, ইয়াসির আলি রাব্বি, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরীর মতো পরীক্ষিত ক্রিকেটাররা। তরুণ তারকাদের মধ্যে দলে জায়গা পেয়েছেন জিসান আলম, আরিফুল ইসলাম, জাওয়াদ আবরার ও মেহেরব হোসেন। এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দল প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে হংকং, আফগানিস্তান ‘এ’ দল এবং শ্রীলঙ্কা ‘এ’ দলকে। ১৫ নভেম্বর, ১৭ নভেম্বর ও ১৯ নভেম্বর তিনটি ম্যাচে মাঠে নামবে আকবররা। ২১ নভেম্বর হবে দুটি সেমিফাইনাল এবং ২৩…

Read More