Author: saiful islam

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের মেগা দুর্নীতির ঘটনা অনুসন্ধানে বেরিয়ে আসছে একাধিক তথ্য। প্রতিনিয়ত দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’র বক্তৃতা দেওয়া হাসিনার সন্তান ও বোন-ভাগনিরা ছিলেন আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত। নিজ ঘরেই তিনি রোপণ করেছিলেন দুর্নীতির বিষবৃক্ষ-চাঞ্চল্যকর এমন তথ্য পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কর্মকর্তারা। রূপপুরসহ ৯টি প্রকল্পে হাসিনা পরিবারের ৮০ হাজার কোটি টাকার দুর্নীতি এবং শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০ কোটি মার্কিন ডলার (প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা) পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটির বিশেষ একটি টিম। প্রাথমিক অনুসন্ধানেই শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, তার ছোট বোন শেখ রেহানা এবং রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকের…

Read More

দুর্নীতি ফ্যাসিবাদকে উত্তরণের উপায় হলো গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। জনগণের যে শাসন, সেই শাসনকে পূর্ণপ্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত পার্লামেন্ট এছাড়া অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটা জানা নেই। তবে বিএনপির মহাসচিব বলেন, গণহত্যা, সন্ত্রাসীকাজে জড়িতদের বিএনপিতে আসার কোনো সুযোগ নেই। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের…

Read More

তাকে বলা হয় বলিউডের এলিজেবল ব্যাচেলর। তবে অনুরাগীদের আশা, এক দিন ঠিকই সাত পাকে বাধা পড়বেন সালমান খান। যদিও বিয়ে নিয়ে আর কোনো পরিকল্পনাই নেই তার। একাধিক সাক্ষাৎকারে তা জানিয়েছেন ভাইজান। তবে সালমানের মনের মধ্যে নাকি বাবা হওয়ার বাসনা রয়েছে। বারবার তার কাছে একই প্রশ্ন আসে, কবে বিয়ে করছেন? এক সাক্ষাতকারে সেই একই প্রশ্নের উত্তরে তিনি জানান, খুব শীঘ্রই তার বিয়ের কোনো পরিকল্পনা নেই। কিন্তু শিশুদের প্রতি রয়েছে তার অগাধ ভালবাসা। তাই বাবা হওয়ার অনুভূতি পেতে চান। তবে এমন কোনো পরিকল্পনা যে নেই, তা-ও জানিয়েছেন। অন্য এক সাক্ষাতকারে সালমানকে প্রশ্ন করা হয়, তিনি ভবিষ্যতে সারোগেসির মাধ্যমে বাবা হতে চান? অথবা…

Read More

ইউক্রেনের কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে রাশিয়ার পক্ষে যুদ্ধে নেমে উত্তর কোরিয়ার তিন হাজার সেনা হতাহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সোমবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন। জেলেনস্কি বলেন, ‘প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী কুরস্কে উত্তর কোরিয়ার নিহত এবং আহত সেনা সংখ্যা ইতোমধ্যে তিন হাজার অতিক্রম করেছে।’ ইউক্রেনের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন যে পিয়ংইয়ং মস্কোর সেনাবাহিনীর জন্য আরও কর্মী এবং সরঞ্জাম পাঠাতে পারে। সেইসঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতাকে প্রতিহত করার জন্য প্রায় কিছুই না করার জন্য বিশ্ব নেতাদের সমালোচনা করেছেন জেলেনস্কি। জেলেনস্কি বলেন, রুশ সেনাবাহিনীতে উত্তর কোরিয়া অতিরিক্ত সেনা ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে। এদিকে, দক্ষিণ…

Read More

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছররা গুলিতে আহত হন নড়াইল সদরের বাঁশগাম ইউনিয়নের দৌলতপুর গ্রামের মতিয়ার রহমান বিশ্বাসের ছেলে সোহান বিশ্বাস (২৮)। গুলিবিদ্ধ বাম হাতের যন্ত্রণায় তিনি রাতে ঘুমাতে পারেন না। গুলিতে তার বাম হাতের রক্ত চলাচলকারী ধমনী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় হাতের স্বাভাবিক অবস্থা ফেরাতে চিকিৎসকরা অস্ত্রোপচার করেছেন। কিন্তু সেটি এখনো স্বাভাবিক হয়নি এবং তার সারা শরীরে রয়েছে অসংখ্য গুলি। অর্থাভাবে উন্নত চিকিৎসা করাতে না পারায় ধীরে ধীরে হাতটি তার অচল হওয়ার পথে। সোহানের সংসারে অভাব থাকায় ৮ম শ্রেণির পর পড়াশোনা বন্ধ হয়ে যায়। আয়ের একমাত্র উৎস বাবা পক্ষাঘাতগ্রস্ত হয়ে দীর্ঘদিন ধরে বিছানায়। এ কারণে ৬ ভাইবোনের মধ্যে সবার ছোট হয়েও পরিবারকে…

Read More

ঢাকাই সিনেমায় বর্তমান সময়ে আলোচিত অভিনেত্রী পূজা চেরি। নায়িকা হিসেবে দুর্দান্ত কাজ করে চলেছেন তিনি। কিছুটা বিরতি নিয়েই কাজ করেন তিনি। পূজা চেরির ‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের আইটেম গান ‘প্রেমের দোকানদার’ মুক্তি পেয়েছে গত শনিবার। প্রকাশিত নতুন গানটি ৩ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের। গানটিতে আবেদনময়ী রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন পূজা চেরি। গানটি অন্তর্জালে প্রকাশের পরই নায়িকার প্রশংসায় পঞ্চমুখ ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। পূজার এমন অনবদ্য নাচ দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। শোবিজের সবাই জানেন, পূজা চেরিকে ছোট বোন বলে থাকেন অপু বিশ্বাস। ‘প্রেমের দোকানদার’ গানের ভিডিওটি অপু তার ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন, ‘আমার ছোট বোনটা এত দারুণ নাচে!’…

Read More

অন্তর্বর্তী সরকারের রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অপব্যয় হচ্ছে রেলের বর্তমান অবস্থার কারণ। মঙ্গলবার সকালে ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। উদ্বোধনকালে উপদেষ্টা বলেন, আমাদের ব্যয় আশপাশের দেশের তুলনায় অনেক বেশি। এ খরচ কমাতে হবে। রেলের আয় দিয়েই একে চলতে হবে। আমাদের ব্যয় সাশ্রয়ী হতে হবে। রেলের বর্তমান অবস্থার কারণ অপব্যয়। তাই যেখানে যাত্রী বেশি হবে, সেখানে রেল থামবে। এর আগে, আজ ভোর ৬টায় খুলনা থেকে ৫৫৩ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে ‘জাহানাবাদ এক্সপ্রেস’। পরে পদ্মা সেতু হয়ে ট্রেনটি ঢাকার কমলাপুর রেলস্টেশনে পৌঁছায় সকাল ১০টা ১৫ মিনিটে। অর্থাৎ খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে…

Read More

নিজের সাহসী এবং ঠোঁটকাটা স্বভাবের জন্য বলিউডে সুপরিচিত কল্কি কোয়েচলিন। সিনেমা বাছাই হোক কিংবা ব্যক্তিগত জীবন, কল্কি সবসময়ই হাঁটেন স্রোতের বিপরীতে। অনুরাগের সঙ্গে ডিভোর্সের পর ইসরাইলি সঙ্গীতশিল্পী গাই হার্শবার্গের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন। ২০২০ সালে মা হয়েছিলেন অভিনেত্রী, তবে দুজনে বিয়ে করেনি এখনো। পরিচালক অনুরাগ কাশ্যপের হাত ধরেই বলিউডে উত্থান কল্কির। ডিভোর্সি, বয়সে বড় অনুরাগের সঙ্গে প্রেম সম্পর্কেও জড়ান নায়িকা। অথচ বিয়ের ঠিক আগেই অভিনেতা ফারহান আখতারের সঙ্গে কল্কির নাম জড়িয়েছিল। গুঞ্জন রটেছিল জোয়া আখতারের ‘জিন্দেগি না মিলেগি দোবারা’-র সেটেই নাকি ঘনিষ্ঠ হয়েছেন দুজনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অতীত ঘেঁটে কল্কি বলেন, আমাদের ইতিহাস জানেন? একটা সময় ছিল যখন…

Read More

প্রায় ১৭ বছর কারাভোগের পর মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। সেখান থেকে সরাসরি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে যাচ্ছেন পিন্টু। এর পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন তিনি। ২০০৮ সালে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার হয় আব্দুস সালাম পিন্টু। পরে বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে ফাঁসি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদসহ ১৯ জনকে…

Read More

রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি আ. রহমান মন্ডলকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাত সোয়া ৮টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের বেপারি পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে হামলার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৪ আগষ্ট গোয়ালন্দ উপজেলার রেলগেট এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগ এনে গত ১০ আগস্ট থানায় মামলা দায়ের করেন ছাত্র আন্দোলনের শিক্ষার্থী শরিফুল ইসলাম। মামলায় আরও ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০ থেকে…

Read More