Author: saiful islam

অস্ত্রোপচার করিয়ে লম্বা সময় ক্রিকেটে ফিরেছিলেন বেন স্টোকস। সব ঠিকঠাকই চলছিল। এর মাঝেই ফের হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই ইংলিশ অধিনায়ক। যে কারণে ফের তিন মাসের জন্য মাঠের বাইরে যেতে হচ্ছে তাকে। করাতে হবে অস্ত্রোপচারও। নিউজিল্যান্ড সফরের শেষ টেস্টের তৃতীয় দিনে বোলিং করতে গিয়ে চোটে পড়েন স্টোকস। পরে জানা যায় অস্ত্রোপচার করাতে হবে তাকে। এ বছর এ নিয়ে দ্বিতীয়বার বাঁ পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ল স্টোকসের। গত আগস্টে দ্য হানড্রেডে খেলার সময় প্রথমবার এই চোটে পড়েন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, ‘অন্তত তিন মাসের জন্য ক্রিকেট থেকে ছিটকে গেছেন বেন স্টোকস। পরীক্ষায় ধরা পড়েছে,…

Read More

ইউরোপের শীর্ষ চার লিগ মিলিয়ে গত মৌসুমের সেরা চমক ছিল বেয়ার লেভারকুসেন। বায়ার্ন মিউনিখের একাধিপত্য খর্ব করে বুন্দেসলিগায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে দলটি। মৌসুমে লেভারকুসেনের মতো চমকের পসরা সাজিয়ে বসেছে আতালান্তা। প্রতিষ্ঠিত সব পরাশক্তিকে পেছনে ফেলে ইতালির সেরি-এ লিগের শীর্ষে উঠে এসেছে তারা। ওদিকে লা লিগায় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার আধিপত্য খর্ব করে চূড়ায় আতলেতিকো মাদ্রিদ। বুন্দেসলিগায় রাজত্ব পুনরুদ্ধারের পথে বায়ার্ন মিউনিখ। ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল ছুটছে অপ্রতিরোধ্য গতিতে। অবিশ্বাস্য পতনে ম্যানসিটির শিরোপা ধরে রাখার আশা কার্যত শেষ। প্রিমিয়ার লিগ ছাড়া বাকি সব লিগে এ বছর আর কোনো ম্যাচ নেই। শুরু হয়ে গেছে বড়দিনের ছুটি। প্রিমিয়ার লিগে খেলা চললেও…

Read More

সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে সাভারের মধুমতি মডেল টাউন আবাসিক প্রকল্পটি উচ্ছেদে অভিযান চালানোর সিদ্ধান্ত আমলে নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মেট্রো মেকার্স গ্রুপ এই প্রকল্পের স্বত্বাধিকারী। নানান বিতর্ক ও আদালতের মামলার কারণে বিতর্কিত এই প্রকল্পের নাম পরিবর্তন করে নান্দনিক হাউসিং করা হয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই উচ্ছেদ অভিযান শুরু করবে রাজউক। সাভারের বিলামালিয়া ও বেইলারপুর মৌজায় স্থাপিত এই প্রকল্পটি উচ্ছেদে করণীয় বিষয়ক এক আন্তঃসংস্থা সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৮ ডিসেম্বর রাজউক মিলনায়তনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন,  রাজউক চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. ছিদ্দিকুর রহমান সরকার। রাজউকের সহকারী পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) মো. আব্দুল্লাহ আল মারুফের…

Read More

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনালাপ হয়েছে। সেখানে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন জ্যাক সুলিভান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর সাড়ে চার মাসে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। দেশ এরইমধ্যে অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর জন্য এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক, নির্বাচন ও অন্যান্য সংস্কার শুরু করার…

Read More

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এবার সর্বোচ্চ ১ হাজার ২৪৮ টাকা ক‌মিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম কমানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ৩৯ হাজার ৩৩৮ টাকা। যা আজ ছিল এক লাখ ৪০ হাজার ৫৮৬ টাকা। সোমবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে নতুন এই দর কার্যকর হবে। দাম কমানোর ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ…

Read More

জামালপুর জেলা বিএনপির কার্যালয়ে গুলি ও বেসরকারি এমএ রশিদ হাসপাতাল ভাঙচুরের ঘটনায় জেলা যুবদল নেতা শুভ পাঠানসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে ঢাকার গুলশানের একটি হোটেল থেকে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয় চত্বরে সংবাদ সম্মেলনে জানান, হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় কথা কাটাকাটির জেরে  শুভ পাঠানের নেতৃত্বে একদল সন্ত্রাসী গত ২৮ নভেম্বর রাতে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র প্রদর্শনপূর্বক এমএ রশিদ হাসপাতালে ব্যাপক ভাঙচুর করে। এ সময় হাসপাতালের ৪ জন কর্মচারী আহত হন। পরে তারা জেলা বিএনপির কার্যালয়ের সামনে ফাঁকাগুলি বর্ষণ এবং ভাঙচুর করে। একই দিন রাতে…

Read More

তাবলিগ জামাতের সাদপন্থি আলেম-ওলামারা অভিযোগ করেছেন, মামুনুল হক তাবলিগের কেউ না হয়েও আগুনের মধ্যে পানি না ঢেলে কেরোসিন ঢেলেছেন। দুপক্ষের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাত নিরসনের বদলে তা আরও উসকে দিয়েছেন। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী হলে ‘তাবলিগ জামাতের মাওলানা সাদ অনুসারীদের ওপর জুলুম-নির্যাতন, হামলা-মামলা, শীর্ষ মুরুব্বিদের নামে মিথ্যা মামলা ও কারাবন্দি আলেমেদ্বীন মুফতি মুয়াজ বিন নূরের নিঃশর্ত মুক্তি দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের নিজামউদ্দিন অনুসারী শফিক বিন নাঈম এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে টঙ্গী বিশ্ব ইজতেমার মাঠে সংঘর্ষের ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবিও করা হয়েছে। লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৮ ডিসেম্বর টঙ্গীর ময়দানে দুঃখজনক ঘটনা ঘটেছে, সেজন্য আমরা মর্মাহত। আমরা…

Read More

রাজনৈতিক দলগুলো এখন যতই ভালো কথা বলুক না কেন, ক্ষমতায় গেলে তারা হয়তো আবার বদলে যেতে পারে এমন আশঙ্কার কথা এসেছে সুজনের গোলটেবিল আলোচনায়। সে জন্য বক্তারা সংস্কারের দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘সংস্কার কমিশনের অগ্রাধিকারভিত্তিক প্রতিবেদন পেশ: তারপর কী’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, উচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। প্রতিটি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে এবং কাগজের ব্যালটে ভোট গ্রহণ সম্পন্ন করতে হবে। কোনো অবস্থাতেই ইভিএমে ভোট গ্রহণ করা যাবে না এবং বিগত…

Read More

শীতের শুরুতে কলকাতায় শুরু হয়েছে জমজমাট কনসার্ট। শুরুটা করেছিলেন দিলজিৎ দোসাঞ্ঝ। তার পর ব্রায়ান অ্যাডামস এসে মায়াবী রাত উপহার দিয়ে শহর তিলোত্তমাকে চাঙা করে গেলেন। এবার বড়দিনের প্রাক্কালে কলকাতায় পা রাখছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান। সুনিধির নতুন প্রযোজনা ‘আই অ্যাম হোম’ নিয়ে কলকাতায় আসতে চলেছেন গায়িকা। আর সেই কনসার্ট নিয়েই শহরে এখন তুমুল উন্মাদনা। জানা গেল, কলকাতার শ্রোতা অনুরাগীদের জন্য ক্ল্যাসিকাল মেলোডির পাশাপাশি বেশ কিছু চার্টবাস্টার গানও গাইবেন এ গায়িকা। আর সুনিধি মানেই চার্টবাস্টারে রাজত্ব করা দারুণ সব বলিউডি গান। সেই তালিকায় যেমন ‘ধুম মাচা লে’, ‘দেশি গার্ল’, ‘কামলি’ রয়েছে, তেমনই ‘ক্রেজি কিয়া রে’ ‘শীলা কি জওয়ানি’র মতো গানও…

Read More

বাংলাদেশে ব্যস্ত সময় কাটছে পাকিস্তানের সুফি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খানের। ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ইকোস অব রেভল্যুশন’ নামের চ্যারিটি কনসার্টে পারফর্ম করেছেন তিনি। সোমবার (২৩ ডিসেম্বর) মিরপুরের হোম অব ক্রিকেটে বিপিএল মিউজিক ফেস্টের মূল আকর্ষণও এই গায়ক। বাংলাদেশে আসার পর থেকেই এখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ রাহাত। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া তার এক সাক্ষাৎকার থেকে জানা যায়, বাংলাদেশকে দ্বিতীয় বাড়ি মনে করেন পাকিস্তানি এই শিল্পী। বাংলাদেশ ও বাংলাদেশের সংস্কৃতি প্রসঙ্গে এই শিল্পী বলেন, ‘শুরু থেকেই বাংলা গান আমার মনকে প্রভাবিত করেছে, আকর্ষণ করেছে। বাংলাদেশের সংস্কৃতি এখন অনেকটাই পরিচিতি পেয়েছে। যদিও পুরোনো মানুষ আমরা, তারপরও অনেক উপভোগ করি, ভালো লাগে।’…

Read More