সোমবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার আইউব আলী খান কমপ্লেক্স মাঠে গৃদকালিন্দিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলেন। ক্রিকেট নিয়ে কী স্বপ্ন দেখেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে আমার অনেক বড় স্বপ্ন। আমি বিশ্বাস করি একদিন আমরা বিশ্বকাপ জয় করে আনব। ইতোমধ্যেই আমাদের জুনিয়র টিম ও নারীরা এশিয়া কাপ জয়ে করে দেখিয়েছে। তৃণমূলেই আমাদের প্রতিভা রয়েছে। এই ফরিদগঞ্জ উপজেলা থেকেই শামীম পাটওয়ারী, মাহমুদুল হাসান জয়ের মতো জাতীয় দলের ক্রিকেটাররা উঠে এসে এখন জাতীয় দলে খেলছে। আমাদের জাতীয় দলকে সমৃদ্ধ করতে…
Author: saiful islam
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মো.বিল্লাল মিয়া (৬০) নামে অটোরিকশা গ্যারেজের এক মালিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের বায়েক এলাকার রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিতেই তাকে হত্যা করা হয়। নিহত বিল্লাল মিয়া একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুরপাড়া এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে। নিহতের বড় ভাই রহমত উল্লাহ জানান, রোববার বিকালে বাড়ি থেকে বের হন বিল্লাল মিয়া। এরপর থেকে বিল্লালের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাত ১২টা নাগাদ এলাকার অনেকেই তাকে দেখেছেন। সকালে ঘুম থেকে উঠেই তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেন। আশুগঞ্জ থানার ওসি…
দেশে দেশে কর্তৃত্ব প্রতিষ্ঠায় স্বৈরতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা অথবা নৈরাজ্য ও দাঙ্গা-হাঙ্গামা বাধানোই হল মার্কিন পরিকল্পনা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রোববার তেহরানে এক সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেছেন। খামেনি বলেন, সিরিয়াকে নিয়ে তাদের চক্রান্তে সেখানে দাঙ্গা-হাঙ্গামা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং এখন মার্কিন সরকার, ইহুদিবাদী ইসরাইল ও তার সহযোগী মহলগুলো বিজয়ের অনুভূতি নিয়ে শয়তানের সহযোগীদের মতই অতিরঞ্জন ও কল্পনা-বিলাসের শিকার হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা হামাস ও হিজবুল্লাহকে নির্মূল করার ইসরাইলি চক্রান্তও সফল না হওয়ার কথা তুলে ধরে বলেছেন, এ অঞ্চলের আত্ম-মর্যাদাসম্পন্ন জাতিগুলো মহান আল্লাহর অনুগ্রহে অভিশপ্ত-ঘৃণ্য ইসরাইলি শাসকগোষ্ঠীকে নির্মূল করবে এবং এ অঞ্চলের ভবিষ্যৎ…
ক্রিকেটে বরাবরই মোড়লদের রাজত্ব চলে। একসময় ক্রিকেট দুনিয়ার হট টপিক ছিল ‘বিগ থ্রি’র রাজত্ব চলত। বিগ থ্রি’র তিনটি দেশ হলো- ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। কিন্তু এখন বাকি দুই মোড়লকে পেছনে ফেলে ভারতই ক্রিকেটের হর্তাকর্তা হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে ভারতের গোঁয়ার্তুমিতে যা আরও একবার প্রমাণিত হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওপর রীতিমত ছড়ি ঘুরিয়ে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আবদার পূরণ করেছে। এর ফলে টুর্নামেন্টে নিজেদের সব ম্যাচ এখন ভারত নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। এমনকি টুর্নামেন্টের স্বাগতিক দেশ পাকিস্তানকেও ভারতের বিপক্ষে খেলতে বিমানে চড়তে হবে। ক্রিকেট দুনিয়ার ভারতের আধিপত্যের কথা এবার অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের কথাতেও উঠে এলো। বেশিরভাগ অস্ট্রেলিয়ান…
ভারতে ধনী পুরুষদের টার্গেট করে এক দশক ধরে প্রতারণা চালিয়ে যাওয়া এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে ‘লুটেরা দুলহান’ বা ‘লুটেরা বউ’ নামে অভিহিত করা হয়েছে। সোমবার এনডিটিভি জানিয়েছে, ভারতের উত্তরখন্ড প্রদেশ রাজ্যের বাসিন্দা সীমা ওরফে নিক্কি প্রথম বিয়ে করেছিলেন ২০১৩ সালে। সেবার তিনি আগ্রার এক ব্যবসায়ীকে বিয়ে করেছিলেন। কিন্তু বিয়ের কিছুদিন পরই সেই ব্যবসায়ী ও তার পরিবারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সীমা। এ বিষয়ে পরে সমঝোতার মাধ্যমে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৭৫ লাখ ভারতীয় রুপি আদায় করেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৫ লাখ টাকা। ২০১৭ সালে গুরুগ্রামের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে বিয়ে করেন সীমা। একপর্যায়ে ওই স্বামী সীমার…
নাশকতার মামলায় আত্মসমর্পণ করতে গিয়ে যশোর আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনার অনুকূলে স্লোগান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে তারা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ কর্মসূচিতে সমর্থন জানিয়ে অংশ নেয় জাতীয়তাবাদী আইনজীবী সমিতির নেতাসহ সাধারণ আইনজীবীরাও। এ সময় শিক্ষার্থীরা ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হৈ হৈ রই রই, শেখ হাসিনা গেলি কই’, ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’, ‘খুনি এখন দিল্লিতে, তোমার আমার জান নিতে’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘আওয়ামী লীগের দালালেরা, হুঁশিয়ার, সাবধান’, ‘লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান দেন।…
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে রাশেদ আলম নামে এক যুবক কাঠ দিয়ে তার ফুফাতো বোন শেফালী বেগম ও ভাবনা আক্তারকে মারধর করে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে ঘটনাটি নিয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাশেদের নামে মামলা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে। সোমবার দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রোববার দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ হাজী বাড়িতে রাশেদ তার ফুফাতো বোনদের পিটিয়েছে। স্থানীয় সূত্র জানায়, মাদক সেবনের কারণে রাশেদ অসুস্থ হয়ে পড়ে। তার দাবি, তার মানসিক রোগের সনদ…
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে শেফালী বেগম (৫০) ও ভাবনা আক্তার (২৪) নামে দুই নারীকে বেধড়ক মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে মো. রাশেদ আলম নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে ক্ষোভ ও নিন্দা জানিয়ে ওই যুবকের বিচার দাবি করা হয়েছে। রোববার দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ্ হাজি বাড়িতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাশেদ ওই বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে। নির্যাতনের শিকার ওই দুই নারী একে অপরের নিকটাত্মীয় হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী ভাবনা আক্তার জানান, নানার বাড়িতে তার মা ফাতেমা আক্তার ২০০৩ সালে কিছু জমি…
পপ তারকা ম্যাডোনাকে জড়িয়ে চুমু খাচ্ছেন ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস- এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে পরে জানা যায় ছবিটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে। ম্যাডোনার সঙ্গে পোপের অন্তরঙ্গ ছবিটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন ম্যাডোনা। এর পরই এই ডিপফেক ছবি ও এআই ভিডিও নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়। যদিও পোপ ফ্রান্সিস অনেক আগেই ডিপফেক প্রযুক্তি নিয়ে সতর্ক করেছেন। গত বছরের মার্চে ভাইরাল হওয়া একটি ছবিতে তাকে বালেন্সিয়াগারে একটি পাফার জ্যাকেট পরা অবস্থায় দেখা গিয়েছিল। পরে জানা যায়, সেই ছবিটিও এআই দ্বারা তৈরি করা হয়। এই ছবিটি এতোটাই বাস্তব হয়েছিল যে, বহু মানুষ এটিকে সত্য…
আর ক’দিন পর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণের। সেই ক্রিকেট উৎসব শুরুর আগে ক্রীড়া অনুরাগীদের বিনোদন দিতে কনসার্টের আয়োজন করেছে বিপিএল কর্তৃপক্ষ। সোমবার (২৩ ডিসেম্বর) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মিরপুরের হোম অব ক্রিকেটে শুরু হয়েছে এই সংগীত উৎসব। বিকেল ৪টায় শুরু হওয়া এই কনসার্টে সবার আগে মঞ্চে উঠেছে অ্যাভয়েড রাফা। পাঁচটা পর্যন্ত পারফর্ম করবেন তিনি। এরপর ২০মিনিট বিরতি দিয়ে মঞ্চে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ। ৫টা ৩৮ মিনিটে মঞ্চে উঠবেন জেফার ও তার দল। ২মিনিটের একটি শো’তে জুলাই গণঅভ্যুত্থানকে তুলে ধরবেন তারা। ৬টা থেকে পরের এক ঘণ্টা মঞ্চ কাঁপাবেন জেফার, মুজা, সঞ্জয়রা। সন্ধ্যা ৭টায়…

