ঘনকুয়াশার কারণে নাটোরে ছয়টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহতসহ অন্তত সাতজন আহত হয়েছেন। এছাড়া পৃথক সড়ক দুর্ঘটনায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার ভোরে নাটোর-বগুড়া মহাসড়কের নাটোর সদর উপজেলার ডাল সড়ক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। অপরদিকে প্রায় একই সময়ে নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁনপুর এলাকায় গাড়ির চাপায় বুদ্ধি প্রতিবন্ধী অজ্ঞাত এক নারী (৬০) নিহত হয়েছেন। নিহত ট্রাকচালক হুসাইন (৩৫) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ এলাকার মৃত সিদ্দিক বিশ্বাসের ছেলে। নাটোরের ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক সাদ্দাম হুসাইন জানান, ঘনকুয়াশায় কারণে বগুড়া থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় একটি…
Author: saiful islam
ইসরাইলি সামরিক এবং নিরাপত্তা সূত্র স্বীকার করেছে যে, তারা ইয়েমেনের আনসারুল্লাহ গোষ্ঠীর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত ও ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। ইসরাইলের শীর্ষ প্রতিরক্ষা নীতি বিশেষজ্ঞ রন বেন-ইশাই শনিবার রাই আল-ইয়াম পত্রিকাকে জানিয়েছেন, ইয়েমেনের যে ক্ষেপণাস্ত্রটি সম্প্রতি তেলআবিবে আঘাত হেনেছে, সেটি এমন একটি অবস্থান থেকে নিক্ষেপ করা হয়েছিল, যেখানে ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অকার্যকর ছিল। বেন-ইশাই ইসরাইলি নিরাপত্তা সূত্রের বরাতে আরও বলেছেন, এখন প্রধান প্রশ্ন হলো- কেন ইসরাইলের বিমান প্রতিরক্ষা স্তরগুলো ইয়েমেনের ওই ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করতে ব্যর্থ হলো। তিনি আরও উল্লেখ করেছেন, তেলআবিবে সর্বশেষ হামলাটি ইসরাইলের ধারাবাহিক পরাজয়ের উদাহরণ মাত্র। এটি ইসরাইলের বেসামরিক কেন্দ্র এবং সামরিক স্থাপনা…
সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো চিকিৎসা, ব্যক্তিগত গাড়ির ফিটনেস ও পাসপোর্ট নবায়নের সুবিধা দিতে চিঠি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয় থেকে পৃথক তিনটি চিঠিতে সংশ্লিষ্টদের এ অনুরোধ জানানো হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিবকে দেওয়া চিঠিতে বলা হয়, গত ১৭ ডিসেম্বর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সভার আলোচনার প্রেক্ষিতে সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সেখানকার ক্লিনিকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।সেই সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য চিঠিতে অনুরোধ জানানো হয়। অপরদিকে সচিবালয়ের ভেতর অবস্থিত পাসপোর্ট অফিস থেকে এ বিটে কর্মরত অ্যাক্রেডিটেশন…
তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মুগলা শহরের একটি হাসপাতালে আঘাত হেনে মাটিতে পড়ে একটি অ্যাম্বুলেন্স হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা চারজন নিহত হয়েছেন। রোববার তুরস্কের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মুগলা প্রশিক্ষণ ও গবেষণা হাসপাতাল থেকে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। এ সময় এতে দুই পাইলট, একজন ডাক্তার এবং আরেকজন চিকিৎসাকর্মী ছিলেন। তারা সবাই প্রাণ হারিয়েছেন। মুগলার আঞ্চলিক গভর্নর ইদ্রিস আকবিয়িক সাংবাদিকদের জানান, হেলিকপ্টারটি প্রথমে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় আঘাত হানে এবং তারপর মাটিতে পড়ে যায়। তবে ভবনের ভেতরে বা বাইরে কেউ আহত হয়নি। তিনি আরও জানান, ঘন কুয়াশার মধ্যে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা…
হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস জানিয়েছে, তাদের যোদ্ধারা শনিবার গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে পাঁচজন দখলদার ইসরাইলি সৈন্যকে হত্যা করেছে। এদিন আল-কাসসাম ব্রিগেডসের এক বিবৃতিতে জানিয়েছে, তাদের যোদ্ধারা প্রথমে তিনজন ইসরাইলি সৈন্যকে অতর্কিত আক্রমণ করে ছুরিকাঘাতে হত্যা করে এবং তাদের ব্যক্তিগত অস্ত্র ছিনিয়ে নেয়। এরপর হামাস যোদ্ধারা একটি বাড়িতে অগ্রসর হয়, যেখানে ইসরাইলি স্থল টহল দল আশ্রয় নিয়েছিল। বাড়িটির প্রবেশমুখে তারা আরও দুই সৈন্যকে হত্যা করে এবং দখলদার বাহিনীর বাকি সেনাদের সঙ্গে তীব্র সম্মুখসংঘাতে লিপ্ত হয়। সর্বষেশ এই ঘটনাটি গত কয়েক দিনের মধ্যে গাজায় ইসরাইলি দখলদার সৈন্যদের লক্ষ্য করে চালানো দ্বিতীয় ছুরিকাঘাত অভিযান। এর আগে গত বৃহস্পতিবার আল-কাসসাম ব্রিগেডস জাবালিয়ায়…
গাজীপুরের শ্রীপুরে একটি বোতাম তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আগুনে পুড়ে কঙ্কাল হওয়ায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল। রোববার দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এমঅ্যান্ডইউ ট্রিমস কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই বিস্ফোরণের কয়েকটি বিকট শব্দে কয়েকজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। কারখানার শ্রমিক রুহুল আমিন বলেন, হঠাৎ কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে এদিক সেদিক ছোটাছুটি শুরু করে। তাতে কয়েকজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো…
চীনকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের তকমা পেয়েছে ভারত। এই তথ্য গত বছর জাতিসংঘের জরিপ থেকে পাওয়া। এখন কারো মনে হতে পারে, প্রায় ১৪৫ কোটির এই দেশ জনসংখ্যা আরও বাড়ানোর বিষয়ে হয়তো চুপ থাকবে। কিন্তু আসলে কি তাই? বিষয়টা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। কারণ দক্ষিণ ভারতের দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর নেতারা সম্প্রতি আরও বেশি সন্তান জন্মদানের বিষয়ে উৎসাহিত করেছেন। প্রজনন হার কম এবং বয়স্ক জনসংখ্যা বৃদ্ধিকে কারণ হিসেবে দেখিয়ে দম্পতিদের আরও সন্তান জন্মদানে উৎসাহ দিতে ‘ইনসেন্টিভ’ বা প্রণোদনা দেওয়ার কথা ভাবছে অন্ধ্রপ্রদেশ। স্থানীয় নির্বাচনের জন্য অন্ধ্রপ্রদেশ ইতোমধ্যে ‘দুই সন্তান নীতি’ বাতিল করেছে। শুধু তাই নয়, প্রতিবেশী রাজ্য…
ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, শনিবার রাতে রাশিয়ার ১০৩টি ড্রোন হামলার মধ্যে ৫২টি ভূপাতিত করা হয়েছে। কিয়েভের সামরিক বাহিনী রোববার এক টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানিয়েছে। তাদের দাবি অনুযায়ী, ওই রাতে রাশিয়ার ৪৪টি ড্রোনের ট্র্যাক হারিয়ে গেছে এবং একটি ড্রোন ইউক্রেনের সীমানা পেরিয়ে বেলারুশে প্রবেশ করেছে। বাকি ড্রোনগুলোর ভাগ্যে কী ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি। ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, খেরসন, মাইকোলাইভ, চেরনিহিভ, সুমি, ঝিটোমির এবং কিয়েভ অঞ্চলে ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং অ্যাপার্টমেন্ট ভবনগুলো রুশ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব হামলায় ‘প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর নেই’ বলে জানিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এদিকে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিয়েভ অঞ্চলে ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ…
গাজীপুরের শ্রীপুরে এম ইউ ক্রিমস লিমিটেড নামে একটি বোতাম তৈরি কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট ইতিমধ্যে তৎপরতা চালাচ্ছেন। রোববার (২২ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে শ্রীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের এম এন্ড ইউ ট্রিমস্ নামের ওই কারখানায় আগুন লাগে। কারখানা কর্তৃপক্ষ জানায়, রোববার দুপুরে হঠাৎ করে কারখানার কেমিক্যাল গুদামে আগুন দেখা যায়। মুহূর্তেই সেখানে কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। কারখানার শ্রমিক রুহুল আমিন বলেন, হঠাৎ কারখানার কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। কারখানার লোকজন আতঙ্কিত হয়ে এদিক…
শেখ হাসিনার পতনের পর লক্ষ্মীপুর জেলার রায়পুরের পশ্চিমে মেঘনা নদীর বুকে জেগে ওঠা দুর্গম চরের জমি দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে স্থানীয় বিএনপির নেতারা। মেঘনার ভাঙনের শিকার ভিটামাটি হারানো হাজারও মানুষ একটু মাথা গোঁজার জন্য ছুটে যান দুর্গম চরাঞ্চলে। দুই হাজার সাতশত একরের বিশাল চরাঞ্চলের এসব অনাবাদি জমিকে আবাদি করে তুলতেই প্রভাবশালীদের নজর এখন এই চরে। এদিকে নভেম্বর মাসে উত্তর ও চরবংশী ইউপির মেঘনার চরাঞ্চলে কোন কোন ব্যক্তির জমির দলিল রয়েছে তা নিয়ে দেখা করার জন্য মাইকিং করেছেন উত্তর চরবংশী ইউনিয়ন বিএনপি আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা গাজিসহ বিএনপি নেতারা। তবে মোস্তফা গাজি জানান, গত ১৭ বছর ভূমি দস্যু আলতাফ…

