Author: saiful islam

পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় মিলন হাওলাদার (৩০) নামের এক কৃষি কর্মকর্তার মৃত্যু হয়েছে। রোববার ভোর ৭টার দিকে সদর উপজেলার ভুবন সাহার কাছারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হাওলাদার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। তিনি বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক মেম্বার শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে। সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার ভোরে সিএনজি চালিত গাড়িতে কর্মস্থলে যাচ্ছিলেন মিলন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সিএনজির একাংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় মিলন গুরুতর আহত হন। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিলন হাওলাদারকে মৃত ঘোষণা করেন। ২০১৮ সালে মিলন উপ-সহকারী কৃষি…

Read More

সাদপন্থিদের মুখপাত্র মুয়াজ বিন নূরের (৪০) বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর) টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষে তিন মুসল্লি নিহতের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়। সেই মামলায় রোববার সকালে এ রিমান্ড মঞ্জুর করেন আদালত। টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এরআগে গত শুক্রবার ভোররাতে তাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, সকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মুয়াজকে এজলাসে নিয়ে আসা হয়। এ সময় পুলিশের পক্ষ থেকে সাতদিনের রিমান্ড চাওয়া হয়। তবে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাজধানী উত্তরার ৭ নম্বর…

Read More

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৬ জানুয়ারি থেকে। এর আগে ৪ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন। তিনি বলেন, আমরা আগামী ৪ জানুয়ারি কেন্দ্রীয়ভাবে নবীন বরণ এবং ৫ জানুয়ারি অনুষদ ভিত্তিক নবীনবরণের আয়োজন করা হয়েছে। এরপরে ৬ জানুয়ারি থেকে সকল অনুষদে একযোগে ক্লাস শুরু হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে। জানা যায়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, একাডেমিক কাঠামো, নিয়ম-নীতি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের…

Read More

আর্নোস ভ্যালের প্রশাসনিক ভবনের পাশের গ্যালারিতে বাংলাদেশের অনুশীলনের জার্সি গায়ে তিনটি টি ২০ ম্যাচই দেখেছেন ছয় বয়স্ক সমর্থক। ম্যাচ শেষে তাদের সঙ্গে আড্ডায় যোগ দেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। তারা ত্রিনিদাদ থেকে বন্ধু সিমন্সের কোচিং দেখতে সেন্ট ভিনসেন্টে আসেন। বাংলাদেশকে সমর্থন করেছেন। বন্ধুর সাফল্যে তারা খুশি। সিমন্সের সঙ্গে ক্রিকেট খেলতেন তাদের কেউ কেউ। তারা আমাকে প্রশ্ন করলেন, সিমন্সকে নিয়ে বাংলাদেশে ধারণা কী। তাদের একজন বললেন, ওয়েস্ট ইন্ডিজে ভালো ফল করল বাংলাদেশ। বললাম, বাংলাদেশের মানুষ চায় শুধু সাফল্য। এরপর দুটি সিরিজ খারাপ করলে এই সাফল্য ভুলে যাবে। বন্ধুদের মধ্যে দুজন কোচিং করান। তারাও খেলোয়াড় ছিলেন। বন্ধু অ্যাশলে বলেন, ‘এখানে আমরা নিজেদের…

Read More

শনিবার ইয়েমেনের রাজধানী সানায় হুথিদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং সামরিক স্থাপনাগুলোতে একাধিক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওই সময় ভুলক্রমে ছোড়া নিজেদের গুলিতে লোহিত সাগরে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে। তবে এই ঘটনায় বিধ্বস্ত বিমানের দুই পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। শনিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, তারা একাধিক হুথি ড্রোন এবং লোহিত সাগরের ওপর একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকেও লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাষ্ট্রের দাবি, তারা এফ/এ-১৮ এবং অন্যান্য নৌ ও বিমান বাহিনীর সম্পদ ব্যবহার করে হুথিদের একাধিক ড্রোন এবং একটি অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করেছে।…

Read More

ভারতীয় ক্রিকেটার রবিন উথাপ্পার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন বেঙ্গালুরুর প্রাদেশিক পিএফ কমিশনার সাদাক্ষারা গোপাল রেড্ডি। তার বিরুদ্ধে প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) প্রায় ৩৩ লাখ টাকা জালিয়াতির অভিযোগ উঠেছে। যেই অভিযোগ নিয়ে এবার মুখ খুলেছেন ভারতের বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। একটি ব্যবসাপ্রতিষ্ঠানের কর্মীদের বেতন থেকে ভবিষ্যৎ তহবিলের অর্থ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে রবিন উথাপ্পার বিরুদ্ধে। প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্বে থাকা উথাপ্পার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে। যা নিয়ে এবার তার দাবি, ওই কোম্পানির কাছে টাকা পাবেন তিনি। ইনস্টাগ্রামে উথাপ্পা লিখেছেন, স্ট্রবেরি লেনসেনিয়া প্রাইভেট লিমিটেড, সেঞ্চুরিয়াস লাইফস্টাইল ব্র্যান্ডস ও বেরিজ ফ্যাশন হাউস—এই তিন প্রতিষ্ঠানের নির্বাহী কার্যক্রমের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। ২০১৮–১৯…

Read More

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা পাহাড়ে বেড়াতে এসে ভোগাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পাহাড়ঘেঁষা ভোগাই নদীর লক্ষ্মী ডোবায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ইফতাখারুল করিম (১৯) ও এস এম সাজিত (১৩) সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। সাজিত ময়মনসিংহ শহরের হুমায়ুন কবিরের ছেলে। আর ইফতাখারুল ময়মনসিংহের হালুয়াঘাটের আহমেদ আলীর ছেলে। মৃতদের সঙ্গে বেড়াতে আসা স্বজনরা জানান, দুপুরে হালুয়াঘাট থেকে ওই দুজনসহ পরিবারের ১২ সদস্য নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকায় বেড়াতে আসেন। দুপুরে পাহাড়ের গা ঘেঁষা নদী ভোগাইয়ের  লক্ষ্মী ডোবায় কাছাকাছি মামাতো ফুফাতো ওই দুই ভাই গোসল করতে নামে। এসময় তারা নদীর বালুচরে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে প্রথমে সাজিত গভীরে…

Read More

বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই সপ্তাহ পর আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে উদ্যােগ নিচ্ছে সিরিয়ার নতুন প্রশাসন। এ জন্য পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করেছে দেশটি। সিরিয়ার সরকারী বার্তা সংস্থা সানা জানিয়েছে, শনিবার ক্ষমতাসীন জেনারেল কমান্ড আসাদ হাসান আল-শিবানিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মনোনীত করেছে। নতুন প্রশাসনের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এই পদক্ষেপ শান্তি ও স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে সিরিয়ার জনগণের আকাঙ্ক্ষার প্রতিক্রিয়া হিসাবে এসেছে। এছাড়া সরকারী সূত্র রয়টার্সকে জানিয়েছে, মুরহাফ আবু কাসরাকে অন্তর্বর্তী সরকারে প্রতিরক্ষা মন্ত্রী মনোনীত করা হয়েছে। আবু কাসরা, বিদ্রোহী দলগুলোর নেতৃত্ব দেওয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) শীর্ষনেতা তিনি। আল জাজিরার সাংবাদিক রেসুল সেরদার, দামেস্ক থেকে…

Read More

অশান্ত মণিপুর পরিদর্শনে সময় বের করতে পারছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একের পর এক সহিংস ঘটনার পরও মোদি মণিপুর নিয়ে নীরব। বিরোধীদের আহ্বান উপেক্ষা এবং সমালোচনা উড়িয়ে রাষ্ট্রীয় সফরে কুয়েত গেলেন তিনি। কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ-এর আমন্ত্রণে ২দিনের এ সফরের আজ দ্বিতীয় দিন। দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর থেকে ফুটবল টুর্নামেন্টের মতো একগুচ্ছ কর্মসূচিতে সারবেন এ সময়ে। শনিবার কুয়েতের মিনা আবদুল্লাহ এলাকায় উপসাগরীয় স্পিক লেবার ক্যাম্প পরিদর্শন করেন মোদি, যেখানে প্রায় দেড় হাজার ভারতীয় প্রবাসী কর্মী রয়েছে। ১৯৮১ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কুয়েত সফরে গিয়েছিলেন। তার পর আর কোনও ভারতীয় প্রধানমন্ত্রী কাতারে যাননি। …

Read More

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা ছিনতাইয়ের অভিযোগে পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পৌরসভার ৯নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান রফিককে দল থেকে বহিষ্কার করেছেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী হাসান খান বাবলু ও সদস্য সচিব শেখ আজিজুর রহমান। শনিবার সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের তথ্য গণমাধ্যমকে জানানো হয়। শনিবার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতার মুন্না। জবানবন্দিতে মুন্না স্বেচ্ছাসেবক দলের নেতা রফিকুজ্জামান রফিকের নেতৃত্বে ছিনতাইয়ের ঘটনার সত্যতা স্বীকার করেন। মুন্না…

Read More