ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে অটোরিকশার চালক। শনিবার সন্ধ্যার দিকে ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটাতে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার এস আই আনজিল আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন- ধামরাই পৌরসভার ইসলামপুর এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে কাজী শাহীন (৪৮) এবং তার স্ত্রী রুবিনা আক্তার (৩৭)। স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশা সংঘর্ষ হয়। এতে চালক ও স্বামী-স্ত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দায়িত্বরত চিকিৎসক তাদের স্বামী-স্ত্রীকে মৃত ঘোষণা করেন। রিকশা চালক হাসপাতালে ভর্তি করা হয়। ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা…
Author: saiful islam
নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকায় ব্যাডমিন্টন খেলার সময় এ ঘটনা ঘটে। নিহত হুমায়ূন কবির ওই গ্রামের একরামুল হকের ছেলে এবং মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন। এলাকাবাসী জানান, হুমায়ূন ব্যাডমিন্টন খেলছিলেন। এ সময় শাহ আলম ও টিটু নামে দুইজন তাকে মসজিদের পাশে ডেকে নিয়ে যায়। ওই দুই যুবক সেখানে তাকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মাধবদী থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ব্যাডমিন্টন খেলার এক পর্যায়ে অজ্ঞাত দুর্বৃত্তরা হুমায়ূনকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা…
পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি পূর্ব-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে। শনিবার রাতে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে সাগরে লঘুচাপে পরিণত হতে পারে। এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেরতে বলা হয়েছে। এ ছাড়া উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে রোববার সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
লাল-নীল ছাতা এবং মাচায় প্লাস্টিকের ছাউনি দিয়ে অস্থায়ী অসংখ্য দোকান নদীর তীরজুড়ে। নদীর তীরে রাস্তার দুই পাশে প্রতিটি দোকানেই বাহারি জাতের ফল, পান-সুপারি, হরেকরকম শাকসবজির পসরা সাজানো। প্রথম দেখাতে যে কেউ মনে করে এটি যেন একটি মেলা; কিন্তু বাস্তবে এটি কোনো বিশেষ উপলক্ষে মেলা নয় বরং নদীর তীরজুড়ে পায়ে হাঁটার রাস্তার নিয়মিত চিত্র। বলছিলাম সদরঘাটের বুড়িগঙ্গা নদীর তীরের কথা। তীর দখল করে যেমন ব্যবসা চলছে, ঠিক তেমনি বুড়িগঙ্গা নদীর মাঝেও অবৈধ ইঞ্জিনচালিত নৌকায় পারাপার ও নৌকা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে লঞ্চে যাত্রী তোলার মাধ্যমে টাকা আদায় করা হচ্ছে। এভাবেই সদরঘাটের বুড়িগঙ্গা নদী এবং নদী তীরের রাস্তা দখল করে নিয়মিত…
অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, অন্তর্বর্তী সরকার ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবে না। মানুষের সঙ্গে কথা বলে তারা যেটা চায় সেটাই আমরা করবো। শনিবার দুপুরে কিশোরগঞ্জের হাওড় উপজেলা ইটনার বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় হাওড়ের বহুল আলোচিত অলওয়েদার সড়ক প্রসঙ্গে ফাওজুল কবির খান বলেন, এ সড়কের ফলে সৃষ্ট অসুবিধাগুলো সমাধানের চেষ্টা করা হবে। সড়ক নির্মাণের ফলে ফসলি জমিতে বালু ও আগাছা জন্মানো প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন বন্যার প্রকোপ নিয়ে তিনি বলেন, নদী নিয়মিত ড্রেজিং না হওয়ায় পলি জমার…
বরিশালের মুলাদীতে খাল খননের নামে বাগান ও পানের বরজ ভাঙার অভিযোগ উঠেছে। উপজেলার চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে মাস্টার শরৎ চন্দ্রের বাড়ি থেকে জমাদার বাড়ি পর্যন্ত খাল খননের নামে প্রায় ১ কিলোমিটার বাগান এবং ৩টি পানের বরজ ভাঙা হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। পরে স্থানীয়রা জোটবদ্ধ হয়ে খাল খননের কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় শনিবার বিকালে লক্ষ্মীপুর গ্রামের রাশেদ খান উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন। খাল খননে শ্রমিকের পরিবর্তে অবৈধভাবে খননযন্ত্র (ভেকু) দিয়ে মাটি কাটার অভিযোগও করেন তিনি। রাশেদ খান বলেন, বরিশাল- ভোলা-ঝালকাঠি সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার চরকালেখান ইউনিয়নের শরৎ মাস্টারের বাড়ি থেকে খলিল খানের বাড়ি হয়ে জমাদার…
দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার বৃটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি আশ্বস্ত করছি যে, বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ। তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। এই তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু একটি দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। বাংলাদেশ যা করেছে এটি তার একটি উদাহরণ যে, তরুণরা কত শক্তিশালী।’ স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর দ্য ইকোনমিস্টের ২০২৪ সালের বর্ষসেরা খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানতে প্রধান…
চোটের কারণে লম্বা সময় ধরেই ব্রাজিলের জার্সিতে খেলতে পারছেন না নেইমার। মিস করেছেন ১৪টি ম্যাচ। বিশ্বকাপ বাছাইপর্বে ধুকছে তার দল ব্রাজিল। এই অবস্থায় আগামী ২০২৬ বিশ্বকাপ নিয়ে নেইমার কী ভাবছেন। তিনি থাকবেন তো সেখানে। এসব নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন ব্রাজিলের রেকর্ড গোলদাতা। সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টের সাংবাদিক মারিওন বার্তোল্লি ও বেনোইত বোউত্রনকে একটি সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। যেখানে ব্রাজিলের জার্সিতে ২০২৬ বিশ্বকাপে মাঠে নামার স্বপ্নের কথা জানিয়েছেন নেইমার। তবে আপাতত মনোযোগটা ক্লাব আল হিলালকে সাফল্য এনে দেওয়াতেই স্থির রেখেছেন এই তারকা। নেইমার বলেন, ‘সবার আগে আমি আল হিলালের হয়ে ভালো একটি মৌসুম কাটাতে চাই। মারাত্নক এক চোট থেকে কেবল…
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রইল খুলনা বিভাগ। আগে ব্যাটিং করে খুলনার ইনিংস থামে ১৪৬ রানে। যার জবাবে শেষ পর্যন্ত চট্টগ্রাম থেমেছে ১৩৯ রানে। তাতে ৭ রানের জয় পেয়েছে খুলনা। শেষ তিন ওভারে চট্টগ্রামের জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রানের। কিন্তু মাসুম খান টুটুল, মেহেদী হাসান রানা ও আল আমিন হোসেনের দারুণ বোলিংয়ে সেই রান নিতে পারেনি চট্টগ্রাম। ৭ রানের জয়ে খুলনা ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখলো। ঢাকা মেট্রো ও রংপুরে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত দলের বিপক্ষে রোবার দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে খুলনা। অধিনায়ক নুরুল হাসান সোহানের ব্যাটে চড়ে ১৪৬ রানের পুঁজি পায় খুলনা। জবাবে খেলতে…
সাভারে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ছুরিকাঘাতে চার যাত্রী আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাত্রীরা জানান, রেডিও কলোনি এলাকা থেকে সিঅ্যান্ডবি পর্যন্ত চলন্ত একটি বাসে ডাকাতির ঘটনায় ছুরিকাঘাতে আহত হয় চারজন। লুটপাট শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল সংলগ্ন মহাসড়কে নেমে যায় ডাকাতরা। আহত চার জনের মধ্যে শামীম হোসেনের অবস্থা গুরুতর। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে। আশুলিয়ার শ্রীপুর এলাকার বাসিন্দা ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করেন। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ‘এ ধরনের একটি…

