টঙ্গী ইজতেমা ময়দানে হামলাকারী সাদপন্থিদের শাস্তি, যশোর মার্কাজ মসজিদসহ সকল মসজিদে নিষিদ্ধ ঘোষণা এবং সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে থানা ঘেরাও করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরের গুরুত্বপূর্ণ সড়কে বিক্ষোভ মিছিল শেষে যশোর কোতোয়ালি মডেল থানা ঘেরাও করা হয়। পরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, জেলা প্রশাসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে স্মারকলিপি প্রদান করেন জেলার ওলামায়ে কেরাম ও তাবলিগের শূরায়ে নেজামের সাথীগণ। যশোর ওলামায়ে কেরাম ও তাবলিগের শূরায়ে নেজামের কয়েকজন সাথী বলেন, যশোরে সাদপন্থিদের মার্কাজ মসজিদের পাশে তাদের অবৈধভাবে দখল করা ভবন রয়েছে। তারা মার্কাজ মাদ্রাসার মধ্যে লাঠিসোটা, দেশীয় অস্ত্র-শস্ত্র জমা করতে দেখা গেছে এবং ওই রাতেই তারা এগুলো…
Author: saiful islam
অবৈধ অনুপ্রেবেশের অভিযোগে ভারতের ত্রিপুরার রাজ্যের খোয়াই জেলা থেকে শিশুসহ ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান। এতে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা, যাদের মধ্যে পুরুষ ও নারী রয়েছেন, ভারতীয় দালালদের সহায়তায় অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ত্রিপুরা আসেন। এরপর তারা সীমান্তবর্তী অঞ্চলে একটি বেসরকারি গেস্ট হাউসে অবস্থান করছিলেন। পুলিশ জানায়, তারা দিল্লি থেকে খোয়াই এসে ফেরত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের মধ্যে আছেন ৩৭ বছর বয়সি মোহাম্মদ কবির, ২৩ বছর বয়সি মোহাম্মদ মুমিন, ৭০ বছর বয়সি আয়েশা খাতুন, ৩৫ বছর বয়সি তানিয়া বেগম। বাকি দুজন শিশু। এদের সবাই বাংলাদেশের ফেনী…
দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করলেই যেন অন্তর্জালে ঝড় ওঠে। কিন্তু অভিনেত্রীর এ জনপ্রিয়তার রহস্য কী? ২০১৬ সালে বড়পর্দায় অভিষেক হয় কর্নাটকের মেয়ে রাশমিকা মান্দানার। কন্নড় সিনেমা দিয়ে শুরু হলেও পরে নাম লেখান তেলেগু সিনেমায়। সব জায়গায় তার সিনেমা কমবেশি ভালো ব্যবসা করেছে। তবে আলাদাভাবে রাশমিকাকে মনে রাখার কারণ ছিল না। কিন্তু ‘পুষ্পা: দ্য রাইজ’ যেই মুক্তি পেল, অভিনেত্রীকে নিয়ে উন্মাদনা অন্য মাত্রায় পৌঁছে গেল। যদিও রাশমিকার ক্যারিয়ারে নতুন গতি পায় ২০১৮ সালে। তেলেগুতে ‘গীতা গোবিন্দম’ অল্প বাজেটে নির্মিত এ রোমান্টিক কমেডি সিনেমাটি সুপারহিট হয়। সঙ্গে শুরু হয় বিজয় দেবারাকোন্ডার সঙ্গে জুটিও। ছবিটি তরুণ…
লিটন দাসের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০তে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। ব্যাট হাতে রান না পেলেও নেতৃত্ব গুণে প্রশংসা কুড়াচ্ছেন লিটন। অনেকেই লিটনকে দেখছেন স্থায়ী টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবেও। আর এই অবস্থায় লিটন দাসের নেতৃত্বের প্রশংসা শোনা গেল জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের মুখে। অধিনায়ক লিটনের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। জানিয়েছেন, অধিনায়ক হিসেবে ম্যাচে কী হবে তা ৩-৪ ওভার আগে থেকেই বুঝতে পারেন এই উইকেটকিপার ব্যাটার। যা তাকে ম্যাচ পরিকল্পনায় বাকিদের থেকে এগিয়ে রাখে। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের পর লিটনের নেতৃত্ব নিয়ে সালাউদ্দিন বলেন, ‘অধিনায়কের কথা যদি বলেন অসাধারণ। গত বছর আমরাই হয়ত কুমিল্লাতে লিটনকে প্রথম অধিনায়ক বানিয়েছিলাম। এ নিয়ে…
বোর্ডার-গাভাস্কার ট্রফির তিন ম্যাচ শেষে এখন ১-১ সমতা। শেষ দুই ম্যাচ সামনে রেখে ফের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এই দলে ডাক পেয়েছেন স্যাম কনস্টাস। ঘরোয়া ক্রিকেটে আলোচনায় আসা ১৯ বছর বয়সী এই ওপেনার প্রথমবার জাতীয় দলে খেলার অপেক্ষায়। সিরিজের আগের তিন ম্যাচে অজি নির্বাচকরা ভরসা রেখেছিলেন ন্যাথান ম্যাকসুয়েনির ওপর। কিন্তু তিনি ভরসার প্রতিদান দিতে পারেননি। তিন টেস্টেই হয়েছেন ব্যর্থ। ফলে সিরিজের শেষ দুই টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে তাকে। সেই জায়গাতেই সুযোগ পেয়েছেন স্যাম। ম্যাকসুয়েনি প্রথম তিন টেস্টের ৬ ইনিংসে মোটে করেছেন ৭২ রান। চারবারই তিনি উইকেট দিয়ে এসেছেন জসপ্রিত বুমরাহর বলে। যে কারণে সিরিজ নিশ্চিত করতে শেষ দুই…
মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠান করতে গিয়ে হোটেল রুমে ঢুকে পাঞ্জাবি সংগীতশিল্পী হানি সিংয়ের ওপর চড়াও হন বলিউড বাদশাহ শাহরুখ খান। কয়েক বছর আগে এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, সেই সময় কিছু গণমাধ্যমের দাবি ছিল— গায়ককে এত জোরে চড় মারেন বাদশাহ যে, আহত হয়ে পড়েন শিল্পী হানি সিং। তার কপাল ফেটে নাকি অঝোরে রক্তও বেরিয়েছিল। যে কারণে সেদিন আর মঞ্চে পারফর্ম করতে পারেননি হানি। সেই সময় এ ঘটনা নিয়ে বলিপাড়ায় আলোচনা হয়েছিল প্রচুর। এবার সেই ঘটনার ৯ বছর পর ঠিক কী ঘটেছিল সেদিন,তা নিয়ে মুখ খুললেন পাঞ্জাবি সংগীতশিল্পী হানি সিং। প্রকাশ্যে আনলেন রটে যাওয়া ঘটনার আসল সত্যতা। সম্প্রতি…
ভারতের দিল্লিতে বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা তুলে আবারও রাজনীতি শুরু। এবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি) এই বিষয়ে তদন্ত শুরু করেছে। অবৈধ বাংলাদেশি অভিবাসীদের সন্তানদের খুঁজে বের করতে ভারতের দিল্লির সব স্কুলে নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে শিক্ষার্থীদের ভর্তির সময় পরিচয় সঠিকভাবে যাচাই-বাছাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনাও রয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) এক অফিস আদেশে এই নির্দেশনা দেয় দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন (এমসিডি)। শনিবার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এর আগে গত ১২ ডিসেম্বর প্রধান সচিব (স্বরাষ্ট্র), জিএনসিটিডির সভাপতিত্বে একটি ভার্চুয়াল বৈঠকের সময় এই নির্দেশাবলী নিয়ে আলোচনা করা হয়, এমসিডি কমিশনারের সাথে অতিরিক্ত…
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ‘উপদেষ্টা’ হিসেবে যোগ দিতে যাওয়া ইলন মাস্ক এবার জার্মানির নির্বাচনি প্রচারণায় নেমেছেন। শুক্রবার (২০ ডিসেম্বর) তিনি অতি ডানপন্থি দল অল্টারনেটিভ ফর জার্মানিকে (এএফডি) দেশটির ‘ত্রাণকর্তা’ হিসেবে অভিহিত করেছেন। জনমত জরিপে এএফডি এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। মধ্যডান বা মধ্যবাম সংখ্যাগরিষ্ঠতা ব্যর্থ করতে পারে এই দলটি। চ্যান্সেলর ওলাফ শলৎসের নেতৃত্বাধীন মধ্যবাম জোট সরকারের পতনের পর আগামী ২৩ ফেব্রুয়ারি ইউরোপের শীর্ষ পরাশক্তি দেশটিতে ভোটাভুটি হবে বলে ধারণা করা হচ্ছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক পোস্টে মাস্ক লিখেছেন, একমাত্র এএফডিই জার্মানিকে বাঁচাতে পারে। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক এরই মধ্যে ইউরোপজুড়ে অন্যান্য অভিবাসনবিরোধী দলগুলোর প্রতি সমর্থন ব্যক্ত…
সবশেষ মৌসুমে আইপিএলে শিরোপা ঘরে তুলেছে কলকাতা নাইট রাইডার্স। সেই মৌসুমে দলকে নেতৃত্ব দিয়েছেন শ্রেয়াস আইয়ার। তবে আসন্ন মৌসুমের দলে তাকে রাখেনি দলটি। যে কারণে নতুন নেতৃত্ব নিয়ে ভাবতে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিটিকে। দল গঠনের কাজ চূড়ান্ত হলেও কে হচ্ছেন দলটির নতুন অধিনায়ক সে বিষয়ে এখনও নিশ্চিত করেনি ফ্র্যাঞ্চাইজিটি। অধিনায়ক হিসেবে ভাবনায় আছে রিংকু সিংয়ের নাম। তবে তিনি সেই নেতৃত্ব পাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। এ ব্যাপারে রিংকু নিজে কি ভাবছেন। সদ্য বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশের নেতৃত্ব পাওয়া রিংকুকে কি দেখা যাবে কলকাতার নেতৃত্বে। এমন প্রশ্নে রিংকু জানিয়েছেন এসব নিয়ে ভাবছেন না তিনি। আসন্ন বিজয় হাজারে ট্রফিতে উত্তর প্রদেশ দলের…
গিটারিস্ট মিনহাজ আহমেদ পিকলু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। সামাজিকমাধ্যমে তার মৃত্যুর খবর জানিয়েছেন ‘অ্যাভয়েডরাফা’ ব্যান্ডের রায়েফ আল হাসান রাফা। রকস্ট্রাটা ও অর্থহীন ব্যান্ডের সাবেক গিটারিস্ট পকলু। শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৯টার দিকে পিকলুর মৃত্যু হয় বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন তার বন্ধু সিফাত আলতামুস। তিনি ছিলেন কিংবদন্তি গিটারিস্ট নিলয় দাশের শিক্ষার্থীদের অন্যতম। তিনি জানান, রামপুরায় একটি অনুষ্ঠানে গিটার বাজাচ্ছিলেন পিকলু। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিকলুর মৃত্যুর খবর দিয়ে নিজের ফেসবুকে রাফা লিখেছেন, ‘রামপুরায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পারফর্ম করছিলেন। পারফরম্যান্স শেষে স্টেজেই অসুস্থ হয়ে গেলে তাকে দ্রুত…

