যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় ভিজিডির ২০ বস্তা চাল ছিনতাইয়ের অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের তিন নেতার দলীয় পদ স্থগিত ও শোকজ করা হয়েছে। শুক্রবার রাতে সংগঠনটির জেলা শাখার দপ্তর সম্পাদক সাইফুল বাসার সুমনের সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অভিযুক্ত তিন নেতা হলেন- শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রিপন, দুই সদস্য রনি হোসেন ও ফারুক হোসেন পাটোয়ারি। এই তিন নেতাকে আগামি তিন দিনের মধ্যে স্বশরীরে লিখিত জবাব দেওয়ার নির্দেশনা দেওয়াও দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম জানান, ‘সম্প্রতি শার্শা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ তিন নেতার নামে গণমাধ্যমে চাল ছিনতাইয়ের সংবাদ প্রকাশ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাদের পদ স্থগিত…
Author: saiful islam
যশোরের বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ আওয়ামী লীগের ৩০৮ নেতাকর্মীর নামে ভাঙচুর ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে। এই মামলার পাঁচ আসামিকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর এ মামলা করেছেন। ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্র ঘোষিত ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি চলাকালে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগ তুলে এই মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, বাঘারপাড়ার রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক সেলিম রাজা বাদশা, তানসেন, কবির ও জহির। মামলার আসামিরা হলেন, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, রায়পুর…
বিনোদন জগতের ছোটপর্দার স্বনামধন্য অভিনেতা জিয়াউল হক অপূর্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে ‘চালচিত্র’। গতকাল শুক্রবার (২০ ডিসেম্বর) কলকাতায় প্রথম সিনেমাটি মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। কথা ছিল এদিন কলকাতায় গিয়ে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকবেন অপূর্ব। কিন্তু ভিসা পেয়েও নাকি ভারতে যেতে পারেননি অভিনেতা। আনন্দবাজার প্রতিবেদন সূত্রে জানা গেছে, প্রায়শই নাকি হুমকি মিলছে ঢাকার তারকাদের। সেই কারণে সব ঠিক থাকা সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব। এমন খবরকে ভিত্তিহীন বলে জানিয়েছেন অপূর্ব। তিনি বলেন, এই খবরের কোনো সত্যতা নেই। আমি শুটিং করছি। আগে থেকে শুটিং সিডিউল থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে পারিনি। এ…
‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে শনিবার (২১ ডিসেম্বর) টোল ছাড়া বিমানবন্দর, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। এছাড়া বিমানযাত্রীরা জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশ করে বিমানবন্দরে যেতে করতে পারবেন। একই সঙ্গে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স একই পথ ব্যবহারে প্রাধান্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ডিএমপির গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ডিসেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ এবং স্কাইট্র্যাকার লিমিটেড কর্তৃক অনুষ্ঠিতব্য ‘ইকোস অব রেভ্যুলিউশন’ কনসার্টে দেশের নামকরা ব্যান্ডশিল্পীসহ সঙ্গীত পরিবেশন করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী…
কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন সাগরে হাত-পা বাধা অবস্থায় জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে সেন্টমার্টিন উত্তর পাড়া কবরস্থান সংলগ্ন সাগর পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল বড়ুয়া বলেন, ১৯ ডিসেম্বর সকালে সেন্টমার্টিন উত্তর পাড়া কবরস্থান সংলগ্ন সাগর পাড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত পুরুষ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। লাশের পরনে ছিল জিন্স প্যান্ট ও শরীরে গেঞ্জি এবং রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত…
সম্প্রতি নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ ছবির শ্যুট শেষ করেছেন বলিউড স্টার রণবীর কাপুর। যেখানে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর। আর তাতেই আপত্তি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ অভিনেতা মুকেশ খান্নার; সেই আপত্তির তেজ প্রকাশ করলেন রণবীরকে বেফাঁস কথা বলে। যা নিয়ে ইতোমধ্যে শুরু হয়েছে বিতর্ক। মূলত বহু পুরোনো টেলি সিরিজ ‘শক্তিমান’ থেকে পরিচিত পান মুকেশ খান্না। এর আগে রণবীর সিংয়ের ‘শক্তিমান’ হওয়ার খবর পেয়েও একইভাবে বেফাঁস কথা বলেছিলেন মুকেশ। শুধু তাই নয়, রণবীর সিংকে ৩ ঘণ্টা নিজের অফিসে বসিয়ে রেখেও ‘শক্তিমান’-এর স্বত্ত্বে ছাড়পত্র দেননি মুকেশ। এবার পর্দায় আরেক রণবীরকে রামের ভূমিকায় দেখতেও নারাজ তিনি। মুকেশ মনে করেন, অ্যানিম্যাল ছবি করার পর রণবীর রামের চরিত্রে অভিনয় করলে তাতে…
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।বৃহস্পতিবার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎকালে জাপানের রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে তার দেশ। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের পাশাপাশি দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নেও কাজ করছে জাপান। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সফলভাবে দায়িত্ব পালনের জন্য জাপানের বিদায়ী রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। জাপানকে বাংলাদেশের উন্নয়নের একক সর্ববৃহৎ দ্বিপাক্ষিক উন্নয়ন সহযোগী উল্লেখ করে রাষ্ট্রপতি বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে সহায়তার জন্য জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। দুদেশের উজ্জ্বল বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বাংলাদেশের আইসিটি, চিকিৎসা সরঞ্জাম, পর্যটনসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে জাপানের বিনিয়োগকারীদের প্রতি…
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে টাঙ্গাইলের মধুপুর থানার একটি নাশকতা মামলায় গ্রেফতার হন ভূঞাপুরের রাকিবুজ্জামান খান বাবু নামে এক আওয়ামী লীগ নেতা। তাকে আদালতে পাঠানো হয়েছিল। তবে ছেলের জামিন হয়নি শুনে স্ট্রোক করে মারা যান রাকিবুজ্জামান বাবুর বাবা আবুল হোসেন খান। পরে ৪ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নেন টাঙ্গাইলের ভূঞাপুরের রাকিবুজ্জামান খান বাবু। তিনি উপজেলার অলোয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক। এদিকে হাতকড়া অবস্থায় জানাজায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়। রাকিবুজ্জামান বাবুর বাবা আবুল হোসেন খান উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন এবং তার…
মাদক সম্পৃক্ততার অভিযোগে ১৭ অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক ছাত্র অরিন্দম রায় দীপ।তাকে জিজ্ঞাসাবাদ ও তার মোবাইল ফোনের কললিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করে বেরিয়ে আসে দেশের শীর্ষস্থানীয় কয়েকজন নাট্যাভিনেত্রী ও মডেলকন্যার নাম।তারা হলেন- আনাতোনি কেলি সাফা ওরফে সাফা কবির, মুমতাহিনা চৌধুরী ওরফে টয়া, তানজিন তিশা ও সংগীত শিল্পী সুনিধি নায়েক। বর্তমানে দেশের শোবিজ অঙ্গনে যাদের জনপ্রিয়তা তুঙ্গে। এদের মধ্যে আনাতোনি কেলি সাফা ওরফে সাফা কবির এবং মুমতাহিনা চৌধুরী ওরফে টয়ার বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পাওয়া যায়। এছাড়া নাট্যাঙ্গনের আরেক জনপ্রিয় মুখ তানজিন তিশা এবং সংগীত শিল্পী সুনিধি নায়েকের মাদক সম্পৃক্ততা ঘিরে বিশেষ…
ইরান কখনই সিরিয়ায় একটি নির্দিষ্ট ব্যক্তি বা দলকে সমর্থন করতে পারেনা বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি। বুধবার এক সংবাদ সম্মেলনে সিরিয়া পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।খবর ইরনার। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সিরিয়ায় আমাদের উপস্থিতির পেছনে শক্তিশালী কারণ ছিল এবং সেখান থেকে আমাদের ফিরে আসা ছিল একটি দায়িত্বশীল প্রস্থান। সিরিয়ার ওপর আমরা আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইনি এবং আমরা অতীতের সাম্রাজ্যকেও ফিরিয়ে আনতে চাইনি। সিরিয়ায় আমাদের গুরুত্বপূর্ণ কাজ ছিল সহিংসতা, চরমপন্থা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয়ার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করা। সিরিয়া সরকারের আমন্ত্রণে সাড়া দিয়েই আমরা ওই দেশটিতে অবস্থান করছিলাম।…

