পাকিস্তান থেকে জাহাজে করে পণ্য বাংলাদেশে পৌঁছেছিল কয়েকদিন আগেই। তা নিয়ে সামাজিক মাধ্যমে বেশ শোরগোল পড়ে গিয়েছিল। ফের সেই একই জাহাজ করাচি থেকে চট্টগ্রামে আসছে দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে। ২০ ডিসেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছাবে বলে জানিয়েছে বন্দর কর্তপক্ষ। তবে প্রশ্ন উঠেছে- কি আছে এবারের জাহাজে? এর আগেও একই পাকিস্তানি জাহাজ বাংলাদেশে এসেছিল পণ্য নিয়ে। যা নিয়ে নানান জল্পনা তৈরি হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান থেকে আসা ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামক জাহাজটি এবার বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছাচ্ছে ৮২৫ টিইইউএস কনটেইনার নিয়ে। এর আগেরবার যখন জাহাজটি বাংলাদেশে এসেছিল, তখন তাতে ছিল ৩৭০ টিইইউএস কনটেইনার। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এবার গতবারের তুলনায়…
Author: saiful islam
ঝালকাঠির কাঁঠালিয়া বাসস্ট্যান্ডে মোসা. তাসলিমা বেগম তাজু (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাঁঠালিয়া বাসস্ট্যান্ডের ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তাসলিমা বেগম তাজু কাঁঠালিয়া বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় নদী ও খাল বিলের বিভিন্ন প্রজাতির তাজা মাছ ক্রয় করে তা বিক্রি করতেন। বাসস্ট্যান্ডে একটি ভাড়াটিয়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন। দুর্ঘটনার দিন ছেলেমেয়েরা কেউই বাসায় ছিলেন না। তাসলিমা বেগম একাই বাসায় ছিলেন। পুলিশ ও প্রতিবেশীদের ধারণা কেউ বাসায় ঢুকে শ্বাসরোধ করে হত্যা করে এবং বাসায় থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে।…
নাটোরের মাধনগরে দুটি বগি ফেলে ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জেলার নলডাঙ্গার মাধনগর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। প্রায় এক ঘণ্টা পর পুনরায় ইঞ্জিন পেছনে এসে বগির সঙ্গে লাইন সংযুক্ত করে ট্রেনটি মাধনগর স্টেশন ছেড়ে নাটোরের উদ্দেশে চলে যায়। মাধনগর রেলওয়ে স্টেশনমাস্টার উজ্জ্বল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে দুটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ট্রেনটি নাটোরের দিকে যাওয়ার কিছুক্ষণ পরেই চালক বুঝতে পারেন পেছনে দুইটি বগি ছাড়া পড়েছে। এরপর তিনি ট্রেনটিকে আবারো পেছন দিকে নিয়ে এসে…
এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করল বিজেপি। পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনে গিয়ে বিজেপি সংসদ সদস্য অনুরাগ ঠাকুর, বাঁশুরি স্বরাজরা অভিযোগ দায়ের করেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে। অপরদিকে এ নিয়ে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছে কংগ্রেস। রাহুল গান্ধীর ধাক্কায় নাকি মাথায় আঘাত পেয়েছেন বিজেপি সংসদ সদস্য প্রতাপ চন্দ্র সারাঙ্গি। তারই জেরে হাসপাতালের আইসিইউ-তে ভর্তি হয়েছেন তিনি। এমন আবহে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করেছে বিজেপি। অন্যদিকে লোকসভার স্পিকারকে লেখা চিঠিতে কেসি বেণুগোপাল, মণিকম ঠাকুর এবং কে সুরেশ অভিযোগ করেন, বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সংসদের প্রবেশদ্বারে আটকানো হয়েছিল এবং তাকে ধাক্কা দেওয়া হয়েছিল। এদিকে আহত বিজেপি সংসদ সদস্যকে হাসপাতালে গিয়ে দেখে…
দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকায় রুপালী ব্যাংকের জিনজিরা শাখায় একদল ডাকাত হানা দিয়েছে। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দল ব্যাংকে প্রবেশ করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। খবর পেয়ে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাংকটি ঘিরে রেখেছে। ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকরা অনিরাপত্তায় ভুগছেন। তাদের মধ্যে আতঙ্ক ভর করেছে। আশপাশের লোকজনও জড়ো হচ্ছেন। ব্যাংকের ম্যানেজার শেখর মণ্ডল জানান, ঘটনার সময় তিনি ব্যাংকের বাইরে ছিলেন। তাদের সঙ্গে আমরা নেগোশিয়েট করছি। ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেন, ব্যাংকের ভেতরে ৩ জন ডাকাত অস্ত্রসহ ঢুকেছে। তারা আটকা পড়ার পর নিরাপদ প্রস্থান…
দক্ষিণ কেরানীগঞ্জের কালীগঞ্জ পাকাপুল এলাকায় রুপালী ব্যাংকের জিনজিরা শাখায় হানা দেওয়া ডাকাত দলের মধ্যে তিনজন আত্মসমর্পণ করেছে। তাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। এদিকে ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকদের উদ্ধারে তৎপরতা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম। তিনি বলেন, ডাকাত দলের তিনজন আত্মসমর্পণ করেছে। তাদের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত দল ব্যাংকে প্রবেশ করে। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে ফেলে। খবর পেয়ে সেনাবাহিনী পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাংকটি ঘিরে রাখে। ব্যাংকটিতে সেবা নিতে যাওয়া গ্রাহকরা অনিরাপত্তায় ভুগতে…
বুধবার টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে দুই পক্ষের সহিংসতায় ৪ জন নয়, ৩ জন নিহত হয়েছেন। বর্তমানে মাঠ ফাঁকা রয়েছে। আশপাশে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। বৃহস্পতিবার দুপুর ১২টায় ইজতেমা মাঠের সামনে কামারপাড়া সড়ক বন্ধ করে পুরো মাঠের নিয়ন্ত্রণে থাকা সেনাবাহিনী সড়ক থেকে তাদের ব্যারিকেড তুলে নিয়েছে। তবে নিহতের ঘটনায় এখনও কোন মামলা হয়নি। সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলন ডেকেছে সাদপন্থিরা। প্রেস ব্রিফিং করতে মিডিয়া ডেকেছে জুবায়েরপন্থিরাও। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ইজতেমা সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে ও ময়দান ঘুরে এসব তথ্য জানা গেছে। পুলিশ ও বিবদমান দুই পক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল বুধবার টঙ্গীতে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের দুই…
বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার জানিয়েছেন, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক বোমা তৈরি ইস্যুতে ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারেন। কারণ, তেহরানের পারমাণবিক অস্ত্রের বিকাশ অনিবার্য নয়। আলোচনার পথ খোলা আছে। তবে ব্লিঙ্কেন আলোচনার কথা বললেও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনি এটাও মানছেন, পারমাণবিক অস্ত্রের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারে ইরান। সম্প্রতি মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি। মার্কিন ডলারের পরিবর্তে রেকর্ড দরপতন হয়েছে দেশটির মুদ্রা রিয়ালের। এক ডলারে মিলছে ৭ লাখ ৭৭ হাজার ইরানি রিয়াল। এছাড়া ইসরাইলের সামরিক অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে। দেশটির মিত্র লেবাননের হিজবুল্লাহ দুর্বল হয়ে গেছে। সেই সঙ্গে সিরিয়ায় ইরানের প্রধান মিত্র বাশার…
কক্সবাজারের টেকনাফে ৩৫ হাজার পিস ইয়াবাসহ ৭ মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) রাতে শাহপরীর দ্বীপের সাবরাং সৈকত এলাকার সমুদ্রে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে কোস্টগার্ড পূর্ব জোন আওতাধীন বিসিজি আউটপোস্ট শাহপরীর দ্বীপের সাবরাং সৈকত এলাকার সমুদ্রে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মায়ানমার থেকে অবৈধভাবে একটি ইঞ্জিনচালিত কাঠের বোট বাংলাদেশ সীমানায় ঢুকতে দেখা যায়। বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে থামতে সংকেত দিলেও সংকেত অমান্য করে তা দ্রুত…
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিদ্যুতের দাম বাড়ানোর কথা বললেও সরকার তা বাড়াবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সরকারের এ কৌশলে আইএমএফও সম্মত বলে জানান তিনি। উপদেষ্টা বলেন, ভর্তুকির চাপ কমাতে আইএমএফ বিদ্যুতের দাম বাড়ানোর কথা বলেছিল। আমরা তাদের বলেছি যে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ এমনিতেই চাপে আছে। এই সময় বিদ্যুতের দাম বাড়ালে মানুষের দুর্ভোগ আরও বাড়বে। আইএমএফ আমাদের কথা মেনে নিয়েছে। বিদ্যুৎ উপদেষ্টা বলেন, ‘আমরা বিদ্যুৎ উৎপাদনের খরচ কমিয়ে ভর্তুকি কমানোর চেষ্টা করছি। বিদ্যুৎ খাতের জন্য ২০১০ সালে যে বিশেষ বিধান করা…

