চলমান ঋণ কর্মসূচির আওতায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য চতুর্থ কিস্তিতে ৬৪ কোটি ৫০ লাখ ডলার ছাড় করতে আগামী ৫ ফেব্রুয়ারি সংস্থাটির নির্বাহী পর্ষদ বোর্ড সভায় উপস্থাপন করা হবে। বোর্ডের অনুমোদন পেলে ১০ ফেব্রুয়ারি তা ছাড় করা হবে বলে জানিয়েছেন আইএমএফ প্রতিনিধিদলের প্রধান ক্রিস পাপাজর্জিও। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ক্রিস পাপাজর্জিও এসব কথা বলেন। চতুর্থ কিস্তি ছাড়ের আগে শর্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা ও নতুন ঋণের বিষয়ে দরকষাকষি করতে গত ৩ ডিসেম্বর থেকে আইএমএফ গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রোইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করে। ক্রিস পাপাজর্জিও বলেন, আন্তর্জাতিক…
Author: saiful islam
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দফতর রাজধানীর পিলখানায় সেনা অফিসারদের হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সেনা প্রধান মইন ইউ আহমেদসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত রোববার বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশন গঠন করা হচ্ছে না জানায় সরকার। এই বিষয়ে ২টি মামলা বিচারাধীন থাকায় আপাতত কমিশন গঠনের সিদ্ধান্ত থেকে সরে আসার যুক্তি দিয়ে হাইকোর্টকে এ সিদ্ধান্তের কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এমন সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন মহল। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায়বিচার নিশ্চিত এবং তদন্ত কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে…
মিয়ানমারের সংকট নিয়ে দেশটির প্রতিবেশী বিশেষ করে সীমান্তের দেশগুলোর প্রতিনিধিরা থাইল্যান্ডে বৈঠকে বসতে যাচ্ছেন। ভারত, চীনসহ ছয় দেশের এই বৈঠকে থাকছে বাংলাদেশও। ব্যাংককে বৃহস্পতি ও শুক্রবার পরপর দুটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার মিয়ানমার ইস্যুতে অনানুষ্ঠানিক বৈঠকে বসছে বাংলাদেশ, চীন, ভারত, লাওস, মিয়ানমার এবং থাইল্যান্ড। দ্বিতীয় বৈঠকটি হবে অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনসের (আসিয়ান) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের। এতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া যুক্ত হবে বলে জানিয়েছে বিবিসি বার্মিজ সার্ভিস। তবে, এটিতে মিয়ানমারের জান্তা সরকারের পররাষ্ট্রমন্ত্রী অংশ নিচ্ছেন কিনা তা নিশ্চিত নয় বলে তথ্য রয়টার্সের। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের বিভিন্ন অংশে যুদ্ধ পরিস্থিতি প্রকট হতে…
ব্যাট হাতে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না লিটন দাসের। ওয়ানডেতে ধারাবাহিক ব্যর্থতার পর টি-টোয়েন্টিতেও হাসছে না লিটনের ব্যাট। তবে আশার কথা ওয়েস্ট ইন্ডিজে এরইমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে লিটনের দল। যেখানে অধিনায়ক হিসেবে আলাদাভাবে কোচ ফিল সিমন্সের প্রশংসা কুড়িয়েছেন লিটন। একই সঙ্গে সিমন্সের বিশ্বাস দ্রুতই রানে ফিরবেন এই তারকা। এই সিরিজে নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে বাংলাদেশ দলকে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিচ্ছেন লিটন। যেখানে নেতৃত্ব দিয়েই বাজিমাত করেছেন এই তারকা। তার নেতৃত্বে ৬ বছর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। যে কারণে অধিনায়কের প্রশংসা করতে ভুলেননি সিমন্স। আগামীকাল ভোর ৬টায় সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামার আগে লিটনের ক্যাপ্টেন্সির প্রশংসায় সিমন্স…
গত জুলাই-আগস্টে ইন্টারনেট বন্ধ কোনো দুর্ঘটনা ছিল না, বরং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইন্টারনেট বন্ধ করা হয় বলে জানিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জিজ্ঞাসাবাদে পলক এ তথ্য দিয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, ইন্টারনেট বন্ধ করে গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ইন্টারনেট বন্ধের এ নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। এছাড়া ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান প্রশ্ন তুলেছেন বলেও জানান চিফ প্রসিকিউটর। এছাড়া ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্যই বিচারের বৈধতা নিয়ে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসান প্রশ্ন তুলেছেন বলেও জানান চিফ…
ভারতের মেঘালয় রাজ্যে বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে কী করে একাধিক ড্রোন উড়ে এলো, তা খতিয়ে দেখছে নিরাপত্তাবাহিনীগুলো। চেরাপুঞ্জির কাছে কয়েকদিন আগে যে ড্রোনগুলো পাওয়া গেছে সেগুলো বাংলাদেশ থেকেই ওড়ানো হয়েছিল বলে নিশ্চিত করছেন মেঘালয়ের উপ-মুখ্যমন্ত্রী ও রাজ্য পুলিশ মন্ত্রী প্রেসটোন তিনসং। প্রেসটোন তিনসং সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সীমান্তের দায়িত্বে বিএসএফ এবং কেন্দ্রীয় সরকার রয়েছে। তবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের যেসব চেষ্টা চলছে বা সম্প্রতি যে ড্রোন চেরাপুঞ্জি পর্যন্ত উড়ে এসেছিল – এ ধরনের বিষয়গুলো নিয়ে সবসময়েই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি আমরা। নজরদারিই উদ্দেশ্য? চলতি কথায় এগুলোকে ড্রোন বলা হলেও…
লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভের হত্যার ঘটনায় ইউক্রেনকে অভিযুক্ত করেছে রাশিয়া। রাশিয়ান জেনারেল এবং তার সহযোগীকে হত্যাকে সন্ত্রাসী হামলা বলেছে ক্রেমলিন। ইউক্রেন হামলার দায় স্বীকার করার ২৪ ঘণ্টারও বেশি সময় পর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এটি এখন স্পষ্ট যে এই সন্ত্রাসী হামলার নির্দেশ কে দিয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মস্কো টাইমস। রাশিয়ান সামরিক বাহিনীর রাসায়নিক ও জৈবিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ মঙ্গলবার ভোরে তার মস্কো অ্যাপার্টমেন্টের বাইরে একটি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের পর তার সহকারীসহ নিহত হন। পেসকভ সাংবাদিকদের বলেন, এটি আবারও নিশ্চিত হয়েছে যে কিয়েভ সরকার সন্ত্রাসী পদ্ধতি থেকে সরে আসে না। রাশিয়ান…
জেনারেল পেডিয়াট্রিকস (শিশু) ও পেডিয়াট্রিক সাব-স্পেশালিটির বিশেষজ্ঞদের দীর্ঘ পদোন্নতি জটের প্রতিবাদে চার দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) উদ্যোগে সকাল থেকে দুপুর পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের মূল ফটকে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। এতে দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসকরা অংশ নেন। অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার অপরিহার্য অংশ শিশুস্বাস্থ্য। প্রত্যেক উপজেলা, জেলা সদর এবং মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষজ্ঞ শিশু চিকিৎসকদের মাথাপিছু রোগীর চাপ অত্যন্ত বেশি। স্বাস্থ্য খাতে বাংলাদেশ সরকার আন্তর্জাতিক যতগুলো পুরস্কার পেয়েছে তার অধিকাংশই শিশুস্বাস্থ্য বিষয়ে। এমনকি চিকিৎসাসেবার মাধ্যমে বিশ্ব দরবারে যে অর্জন তার সবটুকু এসেছে শিশুস্বাস্থ্য সেবায়। সময়োপযোগী…
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিশ্ব ইজতেমার ময়দান দখলকে কেন্দ্র করে হতাহতের ঘটনায় যারা জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। এখানে ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। খুনিদের কোনো অবস্থায়ই ছাড় দেওয়া হবে না। বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের বৈঠক শেষে উপদেষ্টা এ কথা বলেন। উদ্ভূত পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, জড়িত ব্যক্তিদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। বেলা ১১টায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে প্রথমে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচজন উপদেষ্টা। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.…
আমাদের প্রতি নির্যাতনের জবাব হিংসায় নয়, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দিতে চাই বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার দলটির প্রশিক্ষণবিষয়ক কমিটির উদ্যোগে ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি’ শীর্ষক টাঙ্গাইল জেলা, গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, ভোটের মাধ্যমে জনগণের সমর্থন পাওয়াই হলো জনগণের আস্থার প্রতিফলন। ভোটের মাধ্যমে আস্থা আমাদের অর্জন করতে হবে। সেই ভোটে আস্থা অর্জন করতে হলে মুখে বললে তো হবে না। মানুষ জানতে চায়, আমরা তাদের জন্য কী করবো। তিনি বলেন, মানুষ যখন জানতে পারে আপনি বিএনপির কর্মী, তখনই আপনাকে জিজ্ঞেস করে, তোমরা এটার…

