Author: saiful islam

সরকারি সিদ্ধান্ত অনুযাীয় টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ছেড়েছেন তাবলিগ জামাতের সাদপন্থিরা। বুধবার দুপুরের পর থেকে মুসল্লিরা দলে দলে মালামাল নিয়ে ময়দান থেকে বেরিয়ে যান। জানা যায়, বুধবার ভোররাতে ময়দান দখলকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়। সংঘর্ষের পর সাদপন্থিরা ময়দানের নিয়ন্ত্রণ নেয়। এরপর টঙ্গী ও ঢাকায় জুবায়েরপন্থিরা আন্দোলন করে। এতে বিচ্ছিন্ন সংঘর্ষ, মহাসড়ক অবরোধ ও হাসপাতালেও সংঘর্ষ হয়। এমতাবস্থায়, সরকার ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নিতে ময়দান এলাকার তিন কিলোমিটারের মধ্যে একজনের বেশি লোকের চলাচলে নিষেধাজ্ঞা জারি করে। একই আদেশে সাদপন্থিদের ময়দান খালি করতে বলে। এতে সম্মত হয়ে সাদপন্থিরা ময়দান…

Read More

গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে হামলায় চার মুসল্লির মৃত্যুর ঘটনায় সাদপন্থিদের বিচারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মুসল্লিরা। তিন ঘণ্টা অবরোধ করে রাখার পর প্রশাসনের অনুরোধে মহাসড়ক থেকে সরে যান তারা। বুধবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে হাতে লাঠি নিয়ে স্লোগান দেন কয়েকশ মুসল্লি। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বুধবার সকাল ১০টার দিকে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন জুবায়েরপন্থিরা। এ সময় স্থানীয় মসজিদের ইমাম ইকরামুজ্জামান বাতেন বলেন, বুধবার ভোরে সাদপন্থিরা আমাদের ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা চালিয়ে চারজন সাথীকে…

Read More

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করেছে পুলিশ। টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়ায় এ অভিযান চালানো হয়। আটক আতাহারুল হক (১৯) টেকনাফের হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকার নুরুল ইসলামের ছেলে। গিয়াস উদ্দিন বলেন, মঙ্গলবার মধ্যরাতে টেকনাফে হ্নীলা ইউনিয়নের দরগাহ পাড়া এলাকা দিয়ে কতিপয় অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে যাতায়াতের খবরে পুলিশ অভিযান চালায়। এতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সামনে বটতলী এলাকায় একটি অস্থায়ী চৌকি স্থাপন করে পুলিশ তল্লাশি শুরু করে। এক পর্যায়ে পূর্ব দিক থেকে আসা ব্যাটারি চালিত একটি ইজিবাইক সেখানে পৌঁছালে পুলিশ থামার জন্য…

Read More

রাজধানীর কড়াইলে বৌ-বাজার বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট।ঘটনাস্থলে যাচ্ছে আরও ৪টি ইউনিট। বুধবার বিকাল সোয়া ৪টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের বেশ কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থালে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত সে বিষয়ে এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল ইসলাম বলেন, বিকাল সোয়া ৪টার দিকে কড়াইল বৌ-বাজার বস্তিতে আগুন লাগার খবর আসে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পাঁচটি ইউনিট। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। যানজটের কারণে রাস্তায় আটকে আছে। দেশের অন্যতম বড় বস্তি এই…

Read More

ফিলিস্তিনের পক্ষে কথা বলতে দিচ্ছে না জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম। এই প্ল্যাটফর্ম দুটির মালিক প্রতিষ্ঠান মেটা প্রাতিষ্ঠানিকভাবে ফিলিস্তিনের পক্ষের কণ্ঠস্বরকে থামিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর এমন অভিযোগ বহুদিনের। এবার ফেসবুকের বিরুদ্ধে আরও বড় অভিযোগ উঠল। গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের মধ্যে ফেসবুকে ফিলিস্তিনি সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন দর্শক-শ্রোতা ও পাঠকদের কাছে ঠিকমতো পৌঁছাতে দেওয়া হচ্ছে না। ফিলিস্তিনবিষয়ক খবর কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে ফেসবুক কর্তৃপক্ষ। বিবিসির এক অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। ফেসবুকের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি নির্যাতন-নিপীড়নের খবর প্রচার করা অ্যাকাউন্ট ও পোস্ট সরিয়ে ফেলার অভিযোগ বহু পুরনো। এর প্রতিবাদও হয়ে আসছে অনেক দিন ধরে। এরপর গত বছরের ৭…

Read More

নেত্রকোনার পূর্বধলায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূ ও তার ২ বছরের মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। পাশে বসে কাঁদছিল ওই গৃহবধূর দুই বছরের মেয়েটি। মঙ্গলবার বিকালে উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চুরাটিয়া গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া রূপালী আক্তার ও তার মেয়ে রুবাইয়া তাবাসসুম ওই গ্রামের মো. মোস্তাকিনের স্ত্রী ও মেয়ে। মোস্তাকিম ময়মনসিংহের ভালুকায় ফায়ার সার্ভিসের সিপাই হিসেবে কর্মরত। বর্তমানে তিনি প্রেষণে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে রয়েছেন। পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, নিহত দুজনের শরীরে একাধিক স্থানে আগুনে পোড়া ও কালো দাগের চিহ্ন রয়েছে। তবে রূপালীর বাবা আবদুর রশিদের অভিযোগ, রূপালীর শ্বশুরবাড়ির লোকজন বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর কথা বলছেন। তবে…

Read More

ভারতীয় টি-টোয়েন্টি দলের বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘অ্যাশ (অশ্বিন) সম্পর্কে কথা বলতে গেলে…, তিনি এ সিদ্ধান্তের বিষয়ে খুব নিশ্চিত ছিলেন। পার্থে এসে আমি শুনেছিলাম এটি। অবশ্যই টেস্ট ম্যাচের প্রথম তিন-চার দিন আমি সেখানে ছিলাম না। কিন্তু তখন থেকেই এটা ওর মাথায় ছিল। স্পষ্টতই এর পেছনে অনেক কিছু রয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সিরিজের মাঝখানেই ক্রিকেট ক্যারিয়ার থেকে বিদায় ঘোষণা করেন তিনি। এমনকি আগামীকালই অস্ট্রেলিয়া থেকে উড়ে দেশে ফিরছেন অশ্বিন। এই আবহে অধিনায়ক রোহিত শর্মা জানালেন, পার্থে এসে দলের সঙ্গে যোগ দিতেই অশ্বিনের অবসরের সিদ্ধান্তের কথা তিনি জানতে পারেন। তবে তিনি গোলাপি বলের টেস্ট পর্যন্ত অশ্বিনকে আটকে…

Read More

ঢালিউড থেকে টালিউডে পা রেখেছেন অভিনেত্রী পরীমনি। দেবরাজ সিনহা পরিচালিত  ‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে টালিউডে অভিষেক হতে চলেছে তার। আগামী বছর ১৭ জানুয়ারি মুক্তি পাচ্ছে এ ছবিটি। আর তার বিপরীতে আছেন সোহম চক্রবর্তী। এ ছাড়া আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। এবার সামনে এলো সেই সিনেমার পরীমনির লুক, যেখানে পরীর চরিত্রের নাম লাবণ্য। সিঁথিতে সিঁদুর লাবণ্য রূপে বড় চমক এ অভিনেত্রীর। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফেলুবক্সী’র পোস্টার তার ফেসবুক পেজে শেয়ার করেছেন পরীমনি। সেখানে পরীমনিকে মূলত ছবির লাবণ্য’র চরিত্রে দেখা যায়। সেখানে কুর্তা গায়ে, কপালে টিপ, সিঁথিতে সিঁদুর ও হাতে বালাসহ এক অনবদ্য লুকে দেখা যায় এ অভিনেত্রীকে। ক্যাপশনে পরীমনি লিখেছেন— লাবণ্যের সঙ্গে…

Read More

গত নভেম্বর মাসে রবিঠাকুরের গান নিয়ে ব্যঙ্গ করায় বিপাকে পড়েছিলেন জনপ্রিয় অভিনেতা ও স্ট্যান্ডআপ কমেডিয়ান উপস্থাপক কপিল শর্মা। সেই ঘটনায় কপিলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভপ্রকাশ করে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন শ্রীজাত। পরে অবশ্য কপিল ক্ষমা চাওয়ায়, বিতর্কে সেখানেই শেষ হয়। আবার সেই ঘটনার এক মাস না কাটতেই ফের বিপাকে পড়লেন কপিল শর্মা। এবার জওয়ান ছবির পরিচালক অ্যাটলির চেহারা নিয়ে ঠাট্টা করে রীতিমতো রোষের মুখে পড়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমেও কপিলের সেই বক্তব্য নিয়ে সৃষ্টি হয়েছে তোলপাড়। কয়েক দিন আগেই কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন পরিচালক অ্যাটলি। তার নতুন ছবি ‘বেবি জন’-এর প্রচারেই শো’তে এসেছিলেন তিনি। সঙ্গে ছিলেন অভিনেতা…

Read More

বৃষ্টির কারণে তখন খেলা বন্ধ ছিল। সাজঘরে দেখা যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিন ও বিরাট কোহলি পাশাপাশি বসে রয়েছেন। সেই সময় অবসরের কথা বিরাটকে জানান অশ্বিন। সম্প্রচারকারী সংস্থার ক্যামেরায় ধরা পড়ে বিরাট চোখ মুছিয়ে দিচ্ছেন অশ্বিনের। দীর্ঘদিনের বন্ধু ক্রিকেট থেকে বিদায় নেওয়ায় আবেগ গ্রাস করেছিল বিরাটকেও। খেলা শেষ হওয়ার এক ঘণ্টা পর সে কথাই জানালেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের অভিষেক হয়েছিল ২০০৮ সালে। অশ্বিন ভারতীয় দলের জার্সি প্রথমবার পরেন ২০১০ সালে। টানা ১৪ বছর একসঙ্গে খেলছেন দুজনে। সেই সময়ের কথা উল্লেখ করে বিরাট লিখেছেন ১৪ বছর তোমার সঙ্গে খেলছি। তাই যখন তুমি অবসরের কথা বললে, তখন আমাদের একসঙ্গে খেলার সময়গুলো মনে…

Read More