Author: saiful islam

‘সন্ত্রাসী’ সংগঠনের তালিকায় থাকা দুই গ্রুপ তালেবান এবং হায়াত তাহবির আল-শাম (এইচটিএস) নিয়েই আলোচনা হচ্ছে। অনেকের মতে, রাশিয়ার নতুন আইন বাস্তবায়িত হলে এই দুগ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে ভ্লাদিমির পুতিনের সরকার। আফগানিস্তানের তালেবান হোক বা সিরিয়ায় নতুন ‘বিদ্রোহী’দের সরকার— রাশিয়া চাইছে দুই দেশকেই বন্ধু করতে। বন্ধুত্বের সম্পর্ক স্থাপনের প্রথম পদক্ষেপ হিসাবে রাশিয়া এ বার তালেবানদের ওপর থেকে ‘সন্ত্রাসী’ তালিকা থেকে সরিয়ে দিতে চাইছে। রাশিয়ার সংসদে পাশ হওয়া নতুন আইন সরকারের ভাবনা বাস্তবায়িত করার অন্যতম ধাপ বলে মনে করছেন অনেকে। নতুন আইনে বলা হয়েছে, সন্ত্রাসমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে যে সব গোষ্ঠীকে রাশিয়ার সরকার ‘সন্ত্রাসী’ বলে নিষিদ্ধ ঘোষণা…

Read More

দীর্ঘদিন সিনেমা থেকে দূরে রয়েছেন ভিকি ঘরনি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এদিকে শাশুড়িকে নিয়ে সাঁইবাবার দর্শনে গেলেন অভিনেত্রী। শিরিডিতে পৌঁছে অংশ নিলেন প্রার্থনা অনুষ্ঠানে। আর সেই ভিডিও ভাইরাল হতেই ফের মা হওয়ার গুঞ্জন। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি ক্যাট বা ভিকি কেউ-ই। তবে কি সত্যি সত্যি মা হতে চলেছেন অভিনেত্রী? একটি সূত্র জানায়, এবার ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন। সেই সুখবর সবাইকে জানানোর আগেই শাশুড়িকে সঙ্গে নিয়ে সাঁইবাবা দর্শন— হ্য়াঁ, বলিউড গুঞ্জন এমনই। ক্যাটরিনা অন্তঃসত্ত্বা। সে কারণেই দীর্ঘদিন ধরে সিনেমা থেকে দূরে আছেন তিনি। এর আগে গত জুন মাসে ক্যাটরিনার একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে লম্বা পোশাকের আড়ালে তিনি…

Read More

রাজধানীর কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তুরাগ নদের দক্ষিণ, পশ্চিম এলাকায় যে কোনো ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ করেছে পুলিশ। গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিশ্ব ইজতেমা শুরুর আগেই ময়দান দখলকে কেন্দ্র করে দুদলের মধ্যে চলমান সংঘর্ষের পর এ ঘোষণা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেশনসের কর্মকর্তা মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। এতে বলা হয়েছে, ‘সম্প্রতি উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে অদ্য ১৮ ডিসেম্বর বিকাল ২টা হতে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০…

Read More

পতিত আওয়ামী স্বৈরচারের দোসররা এখনো ঘাপটি মেরে আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ভারতের বিষয়ে দেশপ্রেমিক সব মানুষের বক্তব্য একই। ষড়যন্ত্র অনেক আগেই শুরু হয়েছে। তবে কারো শেষ রক্ষা হয়নি। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারত সরকারের মিডিয়ার অপপ্রচার এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ১২ দলীয় জোট। ১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান ও জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ…

Read More

টালিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি অভিনেতা রাজা ও অভিনেত্রী মধুবনী। একটি ছোট্ট ছেলেও রয়েছে তাদের সংসার জীবনে। কিন্তু এর মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে রাজা লিখেছেন— আমাদের ডিভোর্স হচ্ছে। চলতি বছরে ঘর ভেঙে বহু জনপ্রিয় তারকা জুটির। রাজা-মধুবনীকেও কি সেই তালিকায় ফেলছেন? একদমই এই ভুল করবেন না, তাহলে কিন্তু খুব ঠকতে হবে। আসুন আপনাদের খুলে বলি আসল ব্যাপার কী। হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, টালিউডের অন্যতম চর্চিত জুটি রাজা গোস্বামী ও মধুবনী গোস্বামী। সোশ্যাল মিডিয়াতে তাদের অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়। তাদের জনপ্রিয়তার কথা মাথায় রেখে তারা লাইফস্টাইল ভ্লগও বানাতে শুরু করেন। সেখানে যেমন তাদের দৈনিক জীবনের নানা খুঁটিনাটি দর্শকদের…

Read More

টাঙ্গাইলের মধুপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে বড়বাইদ এতিমখানার ইমাম ও মুয়াজ্জিন নিহত হয়েছেন। বুধবার ভোরে উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শালুচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাফেজ হাবিবুর রহমান (২০) ও  টাঙ্গাইলের নাগরপুর উপজেলার  মুরাদপট্টি চৌহালীপাড়া গ্রামের শহিদুল সিকদারের ছেলে হাফেজ হাসান সিবাজী (১৮)। তারা বড়বাইদ এতিমখানার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসার শিক্ষার্থী।  হাফেজ হাবিবুর রহমান ৬ মাস আগে বিয়ে করেছেন। স্থানীয়রা জানান, তারা দুজন বড়বাইদ এলাকার জামিয়া ইসলামিয়া সৈয়দ আহমাদিয়া দাওরায়ে হাদিস মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি কাকরাইদ রামকৃষ্ণবাড়ি মসজিদে ইমামতি ও মুয়াজ্জিনের দায়িত্ব পালন করতেন। ভোরে মসজিদে…

Read More

মাওলানা সাদের অনুসারীরা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমের সঙ্গে মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে কাকরাইল মসজিদের সামনে এসব কথা বলেন তিনি। মামুনুল হক জানান, ইজতেমা হবে কি হবে না- সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ওলামা সম্মেলনে। ইজতেমা ময়দান সংঘাত সম্পর্কে এটা দুপক্ষের সংঘর্ষ নয়, ঘুমন্ত সাথী ভাইদের ওপর একতরফা হামলা। মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করলে তাদেরও খেসারত দিতে হবে বলে হুঁশিয়ার করে দেন তিনি। মামুনুল হক বলেন, হামলাকারীদের গ্রেফতার করা না হলে, পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। তিনি জানান, ওসামা বিন ওয়াসিফ-এর নেতৃত্বে যে হামলা হয়েছে, তার সব…

Read More

বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষে আহতদের মধ্যে ৪০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আনা হয়েছে। তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। পরে ঢাকা মেডিকেলেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ অবস্থায় হাসপাতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে। জানা যায়, ঢাকা মেডিকেলে আহতদের আনা হলে তাদের মধ্যে বেলাল হোসেন (৫৫) নামে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের মধ্যে একজন জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমার্জেন্সি অ্যান্ড ক্যাজুয়াল্টিতে (ওসেক) লাইফ সাপোর্টে আছেন। এদিকে সকাল থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢামেক হাসপাতালের ভেতরে কয়েক দফায় সাদ ও জুবায়েরপন্থিদের মধ্যে সংঘর্ষ…

Read More

চট্টগ্রামে ছোটন বিশ্বাস সেতু (৩৯) নামে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় হালিশহর বড়পোল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। বুধবার (১৮ ডিসেম্বর) র‍্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ছোটন বন্দর থানাধীন আকমল আলী রোড এলাকার দ্বিজেন্দ্র লাল বিশ্বাসের ছেলে। র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, বন্দর থানার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছোটন বিশ্বাসকে হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার এড়াতে তিনি ১২ বছর চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে…

Read More

জুবায়েরপন্থিদের উস্কানিতে সংঘর্ষ হয়েছে বলে দাবি করে সাংবাদ সম্মেলন করেছেন সাদপন্থিরা। একইসঙ্গে ইজতেমা ময়দানে তাদের লক্ষাধিক সাথী অবস্থান করছেন বলে জানানো হয়েছে। বুধবার সাড়ে ১১টার দিকে ইজতেমা ময়দানে সাংবাদ সম্মেলনে সাদপন্থিদের দায়িত্বপ্রাপ্ত সাথী মুয়াজ বিন নূর একথা বলেন। এ সময় সাদপন্থিদের মিডিয়া সমন্বয়ক মো. সায়েমসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে নূর বলেন, গতকাল সারা দেশ থেকে আমাদের সাথীরা ইজতেমা ময়দানের তুরাগ নদীর পশ্চিম পাড়ে অবস্থান নেয়। রাত ২টার পর ইজতেমা ময়দান থেকে জুবায়েরপন্থিরা মশাল হাতে নিয়ে আমাদের সাথীদের ওপর ঝাপিয়ে পড়লে সংঘর্ষ বেঁধে যায়। এরপর জুবায়েরপন্থিরা ময়দান ছেড়ে গেলে আমাদের সাথীরা ময়দানে প্রবেশ করেন। বর্তমানে আমাদের এক লাখ সাথী ময়দানে…

Read More