সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন ভারতের অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে গাব্বা টেস্ট ড্র হওয়ার পর সাংবাদিক সম্মেলনে একথা তিনি নিজেই জানিয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার পর রোহিত শর্মার সঙ্গে সাংবাদিক সম্মেলনে আসেন ৩৮ বছর বয়সি অশ্বিন। এরপর তিনি ঘোষণা করেন। তবে এই ঘোষণার আগে ড্রেসিংরুমে বিরাট কোহলির সঙ্গে তাকে বেশ খানিকক্ষণ আলোচনা করতে দেখা যায়। আলোচনার পর কোহলি তাকে আলিঙ্গনও করেন। অ্যাডিলেডে আয়োজিত দিবারাত্রির টেস্ট ম্যাচে ভারতের প্রথম একাদশে ছিলেন অশ্বিন। অবসর ঘোষণা নিয়ে অশ্বিন বলেন, আমার এখানে আসার কথা ছিল না। কিন্তু একটা কথা সকলকে জানানোর জন্য…
Author: saiful islam
মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত কুখ্যাত গুয়ানতানামে বে কারাগার থেকে মুক্তি পেলেন আরও এক বন্দি। মোহাম্মদ আবদুল মালিক বাজাবু নামের ওই বন্দি এরইমধ্যে নিজ দেশ কেনিয়ায় ফিরেছেন। গত ১৭ বছর ধরে তিনি গুয়ানতানামো কারাগারে বন্দি ছিলেন। আবদুল মালিক বাজাবুর মুক্তির পর এখন কুখ্যাত গুয়ানতানামো বে কারাগারে ২৯ জন বন্দি আছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে গতকাল মঙ্গলবার আবদুল মালিক বাজাবুর মুক্তি ঘোষণা দেয়। বলা হয়েছে, গত মাসে বাজাবুর কেনিয়ায় প্রত্যাবাসনের বিষয়টি প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন মার্কিন কংগ্রেসকে অবহিত করেছেন। কেনিয়ার মোম্বাসায় ২০০৭ সালে দেশটির কর্তৃপক্ষ আবদুল মালিক বাজাবুকে গ্রেফতার করে। কয়েক সপ্তাহ পর তাকে গুয়ানতানামো বে কারাগারে স্থানান্তর করা হয়। তার বিরুদ্ধে আল-কায়েদার…
বহুল আলোচিত চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১৮ ডিসেম্বর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এর আগে গত ৬ নভেম্বর চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় করা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শুরু হয়। সেদিন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ কয়েকজন আসামির পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী শিশির মনির। ২০০৪ সালের ১ এপ্রিল সিইউএফএল ঘাট থেকে আটক করা হয় ১০ ট্রাকভর্তি অস্ত্রের…
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেক থেকে সুজানা নামের এক তরুণীর লাশ উদ্ধারের ১৫ ঘণ্টা পর তার সঙ্গে একই মোটরসাইকেলে থাকা শাহিনুর রহমান কাব্য (১৬) নামে আরেক কিশোরের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত শাহিনুর রশিদ কাব্য কাফরুল থানার কচুক্ষেত বউ বাজার এলাকার হারুনুর রশিদের ছেলে। সে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বুধবার সকালে তার পরিবারের লোকজন ফায়ার সার্ভিসের ডুবুরি ও পুলিশের সহযোগিতায় সেতুর নিচ থেকে লেকের পানিতে মোটরসাইকেলের নিচ থেকে তার লাশ পাওয়া যায়। নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম জানান, মঙ্গলবার সকালে পূর্বাচল ২ নম্বর সেক্টরে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের বউরাটেক…
আজ মঙ্গলবার বিকেলের দিকে ১৯ মেট্রিকটন বস্তা আতব চাল ভর্তি একটি ট্রলার টেকনাফ স্থলবন্দরে এসেছে। মিয়ানমারে মংডু শহর থেকে প্রায় দুই বছর পরে প্রথম চালানে ১৯ মেট্রিকটন বস্তা আতব চাল ভর্তি একটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে পৌঁছেছেন। এ তথ্যটি নিশ্চিত করেন স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোট টেকনাফ লিমিটেডের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন। আজ মঙ্গলবার বিকেলের দিকে ট্রলারটি টেকনাফ স্থলবন্দরে এসেছে। ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর মেসার্স নিউ বড় বাজার শপিংমল ২৩৭ মেট্রিক টন চাল আমদানি করা হয়েছিল। এরপর মিয়ানমার থেকে আর কোনো ধরনের চাল আমদানি হয়নি। দীর্ঘ ২ বছর…
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর ২৭৮ মেইন পিলারের ৪৭ সাব-পিলার সীমান্তে আদিবাসী এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তি উপজেলার তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের পুত্র শ্যামচরন পাহান (৬২)। ঘটনাস্থল থানা পুলিশ ও বিজিবি সদস্য পরিদর্শন করেন। স্থানীয় ইউপি সদস্য জয়নুল আবেদীন বলেন, দীর্ঘদিন ধরে শ্যামচরনের মাথায় সমস্যা থাকায় পরিবারের লোকজন তাকে প্রায়ই শিকলবন্দি করে রাখতেন। সোমবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায়। কখন সবার অজান্তে সে বাড়ির বাহিরে গিয়েছে কেউ বলতে পারে না। মঙ্গলবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে আলুখেতে তার লাশ দেখতে পান। বিষয়টি থানা পুলিশ, কড়িয়া বিজিবি ও পরিষদের চেয়ারম্যানকে অবহিত করলে…
রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাজধানী মস্কোতে এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান তিনি। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ইলেক্ট্রিক স্কুটারে লুকানো একটি বোমা বিস্ফোরণে তিনি নিহত হয়েছেন। তিনি রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। মঙ্গলবার ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্ত কমিটি জানিয়েছে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী এ হামলায় নিহত হয়েছেন। রুশ টেলিগ্রাম চ্যানেলে এ ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে। এতে দেখা…
ভারতের ওয়েনাড়ের কংগ্রেস সংসদ সদস্য ও কংগ্রেস নেত্রী প্রিয়াংকা গান্ধী ভদ্র ‘প্যালেস্টাইন’ লেখা একটি ব্যাগ নিয়ে লোকসভায় যেতেই হইচই কাণ্ড শুরু হয়েছে। বিজেপির মুখপাত্র সম্বিৎ পাত্র কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, ‘গান্ধী পরিবার সবসময়ে এভাবেই তোষণের ব্যাগ বয়ে নিয়ে চলে। আর এই কারণেই নির্বাচনে তাদের ফল এমন হয়।’ যদিও ব্যাগ বিতর্কে আমল দিতে নারাজ প্রিয়াংকা। তার স্পষ্ট কথা, এ ধরনের আলোচনা করা আসলে খুবই সাধারণ ‘পিতৃতন্ত্র’। সোমবারই বিতর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে জানিয়ে দেন, ‘আমি এখন কোন পোশাক পরব, কোন পোশাক পরব না, তা কে ঠিক করবে? কে সিদ্ধান্ত নেবে? এটা একধরনের পিতৃতন্ত্র, যেখানে অন্য কেউ সিদ্ধান্ত নেবেন যে নারীরা…
জয়টা খুব করেই চেয়েছিল নিউজিল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টেস্টে ইংল্যান্ডের কাছে ঘরের মাঠে হারতে হয়েছে। তৃতীয় টেস্টে হারলে হোয়াইটওয়াশের লজ্জা তো আছেই, সঙ্গে বাড়তি কষ্ট দিত তারকা পেসার টিম সাউদিকে বিদায় জানানোর বেদনা। যাই হোক, শেষটা সুন্দর করতে পেরেছে কিউইরা। তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে রেকর্ড ৪২৩ রানে হারিয়ে ছিনিয়ে নিয়েছে জয়। এর মাধ্যমে সাউদিকেও একটা রাজসিক বিদায় উপহার দেওয়া গেছে। পরিসংখ্যান বলছে, ইংলিশদের বিপক্ষে রানের ব্যবধানে এটাই নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়। শুধু তাই নয়, টেস্টে নিজেদের ইতিহাসে রানের হিসেবে সবচেয়ে বড় জয়ের রেকর্ডটিও আজ ছুঁয়ে ফেলেছে নিউজিল্যান্ড। ২০১৮ সালে ক্রাইস্টচার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৩ রানে জিতেছিল কিউইরা। তবে এমন জয়ের…
শহিদ মিনারে বিজয় দিবসের ফুল দিতে গিয়ে বিএনপি-যুবদলের দুই গ্রুপের মারামারি করেছে। এতে প্রায় ২৫ ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিজয় দিবসের দিন দাঁতভাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের শহিদ মিনারে ফুল দিতে উপস্থিত হন রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়ন যুবদল ও বিএনপির লোকজন। শহিদ মিনারে বিএনপির ফুলের তোড়া দেওয়া হলে যুবদলের লোকজন ফুলের তোড়া দিতে যান। এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি সফিয়ার রহমান ও তার লোকজন যুবদলের লোকজনকে শহিদ মিনারে ফুলের তোড়া দিতে বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হলে ছিঁড়ে ফেলা হয় ফুলের তোড়া। পরে তৃতীয় পক্ষের সহায়তায়…

