Author: saiful islam

গাজীপুর মহানগরীর গাছা এলাকায় বিএনপির সহযোগী সংগঠন তারেক জিয়া পরিষদের সভাপতি শাহাদাত হোসেনকে এলোপাতাড়ি কোপানোর অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। পূর্ব শত্রু তার জেরে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর ৩৪নং ওয়ার্ডের ছয়দানা ভূষির মিল এলাকায় বাসায় ফেরার সময় পথ আটকিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে জখম করা হয়। পরে শাহাদাতকে মৃত ভেবে রাস্তায় ফেলে চলে যায় আওয়ামী সন্ত্রাসীরা। মুমূর্ষু রক্তাক্ত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সোমবার রাতে কিছুটা সুস্থ হয়ে অজ্ঞাত ১০-১২ জনসহ ৮ জনের নাম উল্লেখ করে গাছা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন শাহাদাত হোসেন। অভিযুক্তরা হলেন-…

Read More

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রেফতারি পরোয়ানা জারি থাকার পরও কিভাবে দেশ ছেড়েছেন তা জানতে চেয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী ১৫ দিনের মধ্যে বিষয়ে এ ব্যাখ্যা দিতে বলেছেন আদালত। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে সাংবাদিকদের এ কথা জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ওবায়দুল কাদের গ্রেফতারি পরোয়ানা জারির পর বাংলাদেশে তিন মাস ছিলেন। এরপরও তিনি কোথায়-কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেফতার করা হয়নি, তিনি কিভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমানা অতিক্রম করেছেন, এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা…

Read More

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিলের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। সোমবার (১৬ ডিসেম্বর) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শাহী বাংলার সুলতান, দরবেশ, পির, ফরায়েজি ও বাঁশের কেল্লা আন্দোলনের শহিদ, পাকিস্তান আন্দোলনের নেতাকর্মী এবং একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত শহিদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সিনিয়র ইমাম ও খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক ইয়ামিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুন, সদস্য সচিব মুহিব…

Read More

দেশের উচ্চ আদালতের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বলেন, ‘২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে জনগণের ভোট ও নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল। এই সংশোধনীর মাধ্যমে বিনা ভোটে ক্ষমতা দখলের প্রবণতা তৈরি হয়। ফলে গত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। নির্বাচনের নামে তামাশা হয়েছে মাত্র। মূলত পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ও গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে।’ তিনি বলেন,…

Read More

গত ৯ ডিসেম্বর ঢাকায় পা রাখেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই তিনি এসেছেন। তার এই সফর নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। তার সফরের সময় বাংলাদেশ-ভারত সম্পর্কের মধ্যে উত্তেজনা চরমে ছিল। বিশেষ করে ৫ আগস্টের পর বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং ভারতীয় মিডিয়ার প্রতিবেদনগুলো নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল। বিক্রম মিশ্রি সফরের প্রথম দিকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। তবে সবচেয়ে বেশি আলোচনা সৃষ্টি হয়েছে ঢাকার সেনানিবাসে অনুষ্ঠিত একটি গোপন বৈঠক নিয়ে। মতিউর রহমান সম্পাদিত জনতার চোখে মিজানুর রহমানের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩ মাস ধরে বাংলাদেশ-ভারত সম্পর্কে যা ঘটেছে তা ৫২ বছরের ইতিহাসে…

Read More

জাতীয় ক্রিকেট লিগের টি-টোয়েন্টি আসরে দীর্ঘ ১১ বছর পর সেঞ্চুরি পেলেন এনামুল হক বিজয়। বিজয় দিবসে জন্ম হওয়া এনামুল ২০১২ সালে বিজয়ের মাসে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকান। ২০১৩ সালের ডিসেম্বরে বিজয় দিবস টি-টোয়েন্টি কাপে হাঁকান সেঞ্চুরি। সেবার সিলেটে প্রাইম ব্যাংকের হয়ে মোহামেডানের বিপক্ষে ৬৩ বলে ১০৫ রান করেছিলেন এই ডানহাতি। এতদিন স্বীকৃত টি-টোয়েন্টিতে সেটাই ছিল এনামুল হক বিজয়ের একমাত্র সেঞ্চুরি। ১১ বছর পর সেই সেই সিলেটেই স্বীকৃত টি-টোয়েন্টিতে হাঁকালেন দ্বিতীয় সেঞ্চুরি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় টি-টোয়েন্টিতে লিগে খুলনা বিভাগের হয়ে ঢাকা বিভাগের বিপক্ষে ৬৭ বলে ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন বিজয়। গতকাল ৩২তম জন্মদিন উদযাপন করা এই ব্যাটসম্যান আজ…

Read More

সাবেক সড়ক পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সরকার পতনের পর তিন মাস দেশেই লুকিয়ে ছিলেন এমন কোনো তথ্য সরকারের জানা ছিলো না। জানলে তাকে গ্রেফতার করা হতো বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার ঢাকা বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে এক সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান তিনি। একটি স্থানীয় গণমাধ্যমে, ক্ষমতাচ্যুত হওয়ার পর ‍‍ওবায়দুল কাদেরের দেশেই আত্মগোপনে ছিলেন মর্মে খবর প্রকাশিত হয় মঙ্গলবার। সেই সূত্রে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্তব্য করেন, ‘যদি সরকার তার লোকেশন জানতো, সাথে সাথেই সে অ্যারেস্ট হইয়া যাইতো।’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনা প্রসঙ্গে…

Read More

নাটোরের বাগাতিপাড়ায় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের জয়ন্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি তাজা গুলি এবং ব্যবহৃত সাতটি খোসা উদ্ধার করেছে। ভুক্তভোগী আব্দুর রশিদ চৌধুরী দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং জয়ন্তিপুর এলাকার মৃত বদিয়ার রহমানের ছেলে। আব্দুর রশিদ চৌধুরী জানান, রাতে দুর্বৃত্তরা বেশ কয়েক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়। এ সময় পবিারের সবাই ঘুমিয়ে থাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পারিনি। প্রত্যক্ষদর্শী জয়ন্তিপুর বাজারের নাইট গার্ড রুব্বাস আলীর বরাত দিয়ে ওই তিনি আরও বলেন, মোটরসাইকেল দিয়ে ৬ জন…

Read More

নওগাঁয় ট্রাকচাপায় মোমেনা খাতুন (৩৮) নামের অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় অটোরিকশায় থাকা আরও দুজন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকালে নওগাঁ শহরের দয়ালের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমেনা সদর উপজেলার সোনালিয়া গ্ৰামের সমসের আলীর স্ত্রী। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভোরে বাড়ি থেকে একটি অটোরিকশায় চড়ে শহরের বালুডাঙ্গা বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন মোমেনা। বালুডাঙ্গা থেকে বাসযোগে চিকিৎসার জন্য তার রাজশাহী যাওয়ার কথা ছিল। এ সময় দয়ালের মোড়ে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। তাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মোমেনা খাতুন নিহত হন। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ…

Read More

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ২ নম্বর সেক্টরে লেক থেকে অজ্ঞাত এক কিশোরীর (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পূর্বাচলে কাঞ্চন- কুড়িল বিশ্বরোড সড়কের বউরারটেক এলাকায় ৪ নম্বর সেতুর নিচে লেক থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে একটি হেলমেট ও একটি ছোট ব্যাগ উদ্ধার করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, সকাল সাড়ে ৮ টার দিকে লেকের পানিতে এক নারীর লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয়…

Read More