ইরানের হিজাববিষয়ক বিতর্কিত একটি আইন স্থগিত করেছে দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল। এ আইনটি শুক্রবার থেকেই কার্যকর হওয়ার কথা ছিল। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আইনটিকে অস্পষ্ট এবং সংস্কারের প্রয়োজন বলে উল্লেখ করেছেন। এর মাধ্যমে আইনটি পুনর্বিবেচনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রস্তাবিত নতুন আইনে নারী ও মেয়েদের চুল, হাতের বাহু ও পায়ের নিচের অংশ প্রদর্শনের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছিল। যা নিয়ে দেশটির অধিকার কর্মীরা তীব্র সমালোচনা করছিলেন। নারীদের জন্য কঠোর পোশাক আইন কয়েক দশক ধরে ইরানের জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে। একে কেন্দ্র করে অতীতে অনেক বিক্ষোভের জন্ম হয়েছিলো। এই আইনে অপরাধের পুনরাবৃত্তি হলে এবং কেউ যদি নিয়ম কানুনকে উপহাস…
Author: saiful islam
মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত থাকতে হবে, যাতে করে প্রায় তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করা যায়। সোমবার (১৬ ডিসেম্বর) ফ্লোরিডায় মার-এ-লাগো ক্লাবে পাম বিচে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আলআরাবিয়্যার। ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন যুদ্ধ শেষ করার ব্যাপারে। এই সংঘাতের কারণে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে তা আমাকে যথেষ্ট বিরক্ত করেছে। এটি থামতে হবে। এ সময় ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু এলাকা দিতে হবে কিনা যুদ্ধের সমাধানে? তখন তিনি এর সরাসরি উত্তর দেননি। ট্রাম্প বলেন,…
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় ছোট্ট দেশ ভানুয়াতু। মঙ্গলবার দেশটিতে এই ভূ-কম্পন আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, ভানুয়াতুর পোর্ট ভিলার কাছে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাজধানী থেকে ৩৭ কিলোমিটার (২২.৯ মাইল) দূরে এবং ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। অবশ্য পরবর্তী প্রতিবেদনে ভূমিকম্পের গভীরতা ৪৩ কিলোমিটার (২৬.৭ মাইল) ছিল বলে জানানো হয়েছে। পরে একই অবস্থানের কাছে ৫.৫ মাত্রার আফটারশক হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ফুটেজে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, নিউজিল্যান্ড…
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, জাতীয় নির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নয়, ব্যালটে হবে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ এম এম নাসির উদ্দীন বলেন, জাতীয় নির্বাচনের জন্য আমরা প্রথম দিন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছি। প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনের যে সময়সীমার ইঙ্গিত দিয়েছেন, সেই অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার বলেন, কমিশন জাতীয় সংসদ নির্বাচনকেই প্রাধান্য দিচ্ছে। স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছ থেকে এখনো কোনো নির্দেশনা আসেনি। সীমানা পুনর্নির্ধারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ন্যায্যতার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণ…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, বিগত ১৬ বছর ধরে গোপন কারাগারে গুম, নির্যাতন, খুনের সঙ্গে নিউক্লিয়াস ‘শেখ হাসিনা’ জড়িত। এসব কার্যক্রমে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে। মঙ্গলবার তিনি এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে সেসবের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি জানাতে দুই সপ্তাহ সময় দিয়েছেন আদালত। চিফ প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও তিন মাস তিনি দেশের মধ্যেই ছিলেন। এরপরও তিনি কীভাবে বিদেশে চলে গেলেন সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছেন আদালত। তিনি বলেন, তদন্ত শেষ হতে একটি যুক্তিসঙ্গত…
ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জয়ের ছয় সপ্তাহ পর প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেছেন। সেখানে ইউক্রেন যুদ্ধ, নিউ জার্সির ওপর দিয়ে উড়ে যাওয়া রহস্যময় ড্রোন এবং টিকটকের ভবিষ্যতসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। সংবাদ সম্মেলনে ২০১৭-২০২১ সালের হোয়াইট হাউসের সময়ের মতো করে তিনি অনেক বেফাঁস কথা বলে বসেন এবং দীর্ঘ এক ঘণ্টার বেশি সময় ধরে প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন। ডোনাল্ড ট্রাম্প রিপোর্টারদের সঙ্গে স্বভাবসুলভ মজা করেন, যা তার নির্বাচনি প্রচারণার গা রেটোরিক এবং রাগের তুলনায় কিছুটা আলাদা ছিল। তিনি ইউক্রেন এবং ইসরাইল সম্পর্কে প্রশ্নের উত্তর দেন, তবে তিনি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন কিনা বা ইরানে সামরিক হামলা সমর্থন করবেন…
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরও তিন মাস তিনি দেশের মধ্যেই ছিলেন। এরপরও তিনি কীভাবে বিদেশে চলে গেলেন সেটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছেন আদালত। মঙ্গলবার তিনি এসব কথা বলেন। অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, বিগত ১৬ বছর ধরে গোপন কারাগারে গুম, নির্যাতন, খুনের সঙ্গে নিউক্লিয়াস ‘শেখ হাসিনা’ জড়িত। এসব কার্যক্রমে তার সম্পৃক্ততা সরাসরি পাওয়া গেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, ভারতের সঙ্গে যেসব চুক্তি করা হয়েছে সেসবের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে সেটি জানাতে দুই সপ্তাহ সময় দিয়েছেন আদালত। তিনি বলেন,…
অবৈধপথে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তাদের আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ৪৩ বিজিবির নলুয়াটিলা বিওপির নায়েক সুবেদার মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় ১২ জন সনাতনধর্মী বাংলাদেশি নাগরিক আটক করে। আটকরা হলেন-গোপি নাথ (৫৭), রুপালী রানী নাথ (৪৩), কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির উর্ধ্ব দে (৪)।…
প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল ও গুগলকে চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রে প্রশাসন। অ্যাপল সিইও টিম কুক ও গুগলের সুন্দর পিচাইকে আগামী মাসে টিকটকের ওপর নিষেধাজ্ঞা মেনে চলার জন্য প্রস্তুত হতে বলেছেন দেশটির হাউজ অব রিপ্রেজেন্টেটিভস কমিটির সদস্যরা। গত শুক্রবার নির্বাহীদের কাছে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিততে জানানো হয়, এসব কোম্পানিকে সরকারের সিদ্ধান্ত অনুসরণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। দ্য ন্যাশনাল নিউজ। চিঠিতে বলা হয়, টিকটকের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই কোম্পানিগুলোর অ্যাপ স্টোরকে আইন মেনে চলার জন্য প্রস্তুত থাকতে হবে। এ আইন জানুয়ারি ১৯ থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ওপর নজরদারির অভিযোগে প্রেসিডেন্ট জো বাইডেন স্বাক্ষরিত আইনের মাধ্যমে ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক দেশটিতে নিষিদ্ধ হবে।…
বেশ কিছুদিন ধরেই নানা আলোচনায় দিলজিৎ দোসাঞ্জ। কখনো মঞ্চে অ্যালকোহল নিয়ে তার মন্তব্য, কখনো আবার টিকিট বিক্রি ঘিরে ওঠা প্রশ্ন। তবে এবার ভক্তদের জন্য আসছে বড় দুঃসংবাদ। বর্তমানে দেশজুড়ে চলছে দিলজিৎ দোসাঞ্জের সফর। তার লাইভ কনসার্টের টিকিট পাওয়ার জন্য ভক্তদের মধ্যে উন্মাদনাও দেখা গেছে বারবার। কিন্তু, জানেন কি ভারতে এটাই দিলজিতের শেষ কনসার্ট? দিলজিৎ নিজেই তার লাইভ অনুষ্ঠানে এই ঘোষণাটি করেছেন। সম্প্রতি, একটি লাইভ শো চলাকালীন দিলজিৎ লক্ষাধিক ভক্তদের মাঝে একটি চমকপ্রদ বক্তব্য তুলে ধরেছেন। গায়ক মঞ্চে ঘোষণা করেছিলেন যে তিনি আর ভারতে লাইভ কোনো অনুষ্ঠান করবেন না। কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, সেকথাও মঞ্চে জানিয়েছেন। সঙ্গে জুড়েছেন শর্তও। গায়কের…

