Author: saiful islam

১৫ ডিসেম্বর আনুমানিক ১ একটার দিকে দমদমিয়া চেকপোস্টের একটি টহলদল টেকনাফ হতে কক্সবাজারগামী একটি বাস (পালকী) চেকপোস্টের নিকট আসলে তা তল্লাশীর জন্য থামানো হয়। পরবর্তীতে উক্ত বাসটি তল্লাশীকালীন বাসের হেলপার এর আচরণ সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় উক্ত বাসটিকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশী এবং চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বাসের হেলপারের স্বীকারোক্তিতে উক্ত বাসের পিছনের সীটের নীচে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ১৯৬ (একশত ছিয়ানব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ধৃত আসামীর নাম ও ঠিকানা নিম্নরুপঃ (১) নূরুল আলম (৪৫), পিতা-মৃত মোহাম্মদ হোছন, গ্রাম-কুড়ালপাড়া, পোস্ট-রত্নাপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। ২। উল্লেখ্য, আটককৃত আসামীকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ…

Read More

নির্মাতা আশফাক নিপুনের আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে প্রচারিত এই সিরিজের এখন পর্যন্ত দুটি সিজন মুক্তি পেয়েছে। বাংলাদেশ এবং ভারতে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই সামাজিক-রাজনৈতিক ঘরানার থ্রিলার সিরিজের তৃতীয় কিস্তির অপেক্ষায় রয়েছেন দর্শকরা। তাদের মতোই অপেক্ষার প্রহর গুনছেন পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যও। ‘মহানগর ২’ এর শেষদিকে রজব আলী নামের একটি চরিত্রে কয়েক মুহূর্তের জন্য দেখা যায় তাকে। দর্শকরা ধারণা করছেন, সিরিজের তৃতীয় কিস্তিতে আরও ব্যাপক পরিসরে তার চরিত্রের দেখা মিলবে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিনেতা ‘মহানগর ৩’ এর জন্য তার অপেক্ষার কথা জানিয়েছেন। বলেছেন, ‘সিরিজ মহানগর ৩ এর অপেক্ষায় রয়েছি। দ্বিতীয় পর্বের একেবারে…

Read More

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শ্যালিকাকে হত্যার পর দেহ তিন টুকরা করে শহরের বিভিন্ন স্থানে ফেলে দিলেন দুলাভাই। কলকাতার টালিগঞ্জের কাছে গল্ফগ্রিন এলাকায় রোমহর্ষ এ ঘটনা ঘটেছে। ইতোমধ্যে হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবারের বাসুলডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। খবর এনডিটিভির। শুক্রবার সকালে কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় একটি পলিথিন ব্যাগে ছিন্ন মস্তক পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে এসে কাটা মস্তকটি উদ্ধার করে। এরপর অন্য দুটি স্থান থেকে শরীরের অন্য দুই অংশ উদ্ধার করা হয়। মস্তকের আঘাতের চিহ্ন ও তাজা রক্তের উপস্থিতি দেখে পুলিশের অনুমান, ওই নারীকে হত্যার…

Read More

দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে সরকারের বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, কক্সবাজারের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রোববার সেন্টমার্টিনের এক স্থানীয় বাসিন্দার দায়ের করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আমির হোসেন ও উজ্জ্বল হোসেন। এ বিষয়ে পরে আইনজীবী আমির হোসেন বলেন, সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে সরকার বিধিনিষেধ আরোপ করেছিল। এ বিষয়ে গণমাধ্যমে বহু সংবাদ প্রকাশিত হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত সংবাদ…

Read More

রাজধানীর কলাবাগান থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল ছাত্রলীগের সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীসহ ৪ ছাত্রলীগ কর্মীর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হলে এই রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশিতা ইকবাল নদীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। নদীর বিরুদ্ধে শুক্রবার (১৩ ডিসেম্বর) ধানমন্ডি এলাকায় ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের নেতৃত্ব দেওয়ার অভিযোগ ছিল। এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল মল্লিক বলেন, সুনির্দিষ্ট অভিযোগ…

Read More

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনার কথাও বলেছে সংস্থাটি। রোববার আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান। করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এদিকে আজকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং…

Read More

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়া পাচারের নামে জিম্মি করে মুক্তিপণ আদায়কালে অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৩০ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, শনিবার সকালে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালানো হয়। তবে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ।উদ্ধার হওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ১২ জন শিশু। তারা সকলে উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। গিয়াস উদ্দিন জানান, শনিবার সকালে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী পাড়া এলাকায় জনৈক ব্যক্তির বসত ঘরে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করে…

Read More

চাঁদপুরের হাজীগঞ্জে সুমাইয়া আক্তার পায়েল (১৯) এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে হাজীগঞ্জ উপজেলার দেশগাঁও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় স্বামী নাজাদ ভূঁইয়াকে আটক করা হয়েছে। নিহত সুমাইয়া আক্তার পায়েল হাজীগঞ্জের দেশাঁও গ্রামের দক্ষিণ সর্দার বাড়ির সাগর চৌধুরীর মেয়ে। অপরদিকে অভিযুক্ত স্বামী নাজাদ ভুঁইয়া একই উপজেলার রাজারগাঁ গ্রামের বাসিন্দা আবদুল মান্নানের ছেলে। স্বামী নাজাদ ভুঁইয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক যুগান্তরকে জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে পায়ের ঘরের দরজা বন্ধ পাই। পরে এলাকাবাসীর সহযোগিতায় ঘরের দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় পায়েলের বাবা নাজাদ ভুঁইয়া ও তার…

Read More

একটি জাবা ভোলা মাছ ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটির ওজন ৩২ কেজি ৭০০ গ্রাম। মাছটি পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে দেলোয়ার হোসেন নামে এক জেলের জালে ধরা পড়ে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জেলে দেলোয়ার হোসেন মাছটি স্থানীয় মৎস্য আড়তে নিয়ে এলে আবু মুসা নামে এক মৎস্য আড়ত ব্যবসায়ী মাছটি কিনে নেন। দেলোয়ার হোসেন বলেন, ‘সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক স্টেশন থেকে পাস নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যাই। গত বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা রেঞ্জের বাটুলা নদীতে মাছ ধরার সময় জালে ৩২ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি জাবা ভোলা মাছ ধরা পড়ে, যা তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি…

Read More

ফেনীতে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় সোনাগাজী পৌর যুবলীগের সভাপতি নাছির উদ্দিন অপু ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সহসভাপতি আব্দুল জলিলকে পৃথক স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকা শাহজালাল বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ নাছির উদ্দিন অপু এবং বিকালে উপজেলার চরদরবেশ ইউনিয়ন থেকে আব্দুল জলিলকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, নাছির উদ্দিন অপু ৫ আগস্ট গণঅভ্যুত্থানের কয়েকদিন পর সৌদি আরব যান। সেখান থেকে দেশে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বিমান বন্দর থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে ফেনী থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা ও সোনাগাজী থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে। অপরদিকে নাছির উদ্দিন…

Read More